21/09/2023
মাঝে মাঝে এমনসব জায়গা থেকে দুঃখ পাবেন যা আপনি কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেন না।
মাঝে মাঝে সবচেয়ে কাছের মানুষটাই আপনার সবচেয়ে বড় ক্ষতিটা করে দেবে।
কখনো কখনো দেখবেন, যার জন্য সারাজীবন কেঁদে গেছেন, আপনার কান্নার দিনে সে উল্লাস করে হাসছে।
আপনাকে বুঝতে হবে, এ সব কিছুই জীবনের অনুষঙ্গ। মাঝে মাঝে আপনার অন্তরকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে আল্লাহ আপনাকে বোঝাতে চান যে— বন্ধু হিশেবে, আপন হিশেবে, সুহৃদ আর শুভাকাঙ্ক্ষী হিশেবে দিনশেষে তিনিই আপনার শেষ আশ্রয়স্থল। যাদের পেতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে বসেছেন, তারা কখনোই আপনার ছিলো না।
#আরিফ_আজাদ