Baspata

Baspata বেবিদের বিভিন্ন আইটেম পাবেন আমাদের কাছে।

অবশেষে প্রকাশিত হলো সাইমুম সিরিজের নতুন খন্ড ৬৫ 'শান্তির দ্বীপে সংঘাত'অর্ডার করতে আমাদের ইসলামী বইয়ের জগৎ  পেইজে মেসেজ ক...
14/07/2024

অবশেষে প্রকাশিত হলো সাইমুম সিরিজের নতুন খন্ড ৬৫ 'শান্তির দ্বীপে সংঘাত'
অর্ডার করতে আমাদের ইসলামী বইয়ের জগৎ পেইজে মেসেজ করুন। অথবা 01855433340 এ নাম্বারে যোগাযোগ করুন
ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ ৬০ টাকা
ঢাকার বাইরে কুরিয়ারে পাঠানো হয়
কুরিয়ার বুকিং ৪০ টাকা

ভূলে যাওয়া গল্পগুলোলেখক : আলী আহমাদ মাবরুরপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্সবিষয় : গল্পকভার : হার্ড কভার,ইসলামের সোনালি য...
06/07/2024

ভূলে যাওয়া গল্পগুলো
লেখক : আলী আহমাদ মাবরুর
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : গল্প
কভার : হার্ড কভার,
ইসলামের সোনালি যুগের ত্যাগ ও নজরানার উপাখ্যান আমাদের প্রেরণার উৎস। ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনের এই মহাযাত্রায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবিদের জীবনাদর্শেই আমাদের পাথেয়। তাঁদের আত্মত্যাগ ও ঘামের প্রতিটি বিন্দুকণা প্রজ্বলিত রেখেছে আমাদের এই দ্বীন,জীবনাদর্শ ও সভ্যতার সোনালি সূর্য। কিন্তু এই মনীষীদের জীবন-পাঠশালার বিশ্বস্ত উত্তরাধিকার হিসেবে আমরা কতটুকু জেনেছি তাঁদের সম্পর্কে? কতটুকু বিচরণ করেছি আমাদের সিংহপুরুষদের বীরত্ব,সততা,অবদান ও ত্যাগ-কুরবানির বিস্তীর্ণ প্রান্তরে? বরং অবহেলা-অনাগ্রহের ধ্বংসস্তূপে যেন জরাজীর্ণ হয়ে পড়ে আছে আমাদের সোনালি যুগের অসংখ্য গল্প। যা পুনর্জীবন দিতে পারে ইতিহাসের প্রতিটি অধ্যায়কে। সবুজ অরণ্যে ছেয়ে দিতে পারে হতাশার ধু-ধু মরু প্রান্তর। যেই গল্প পাঠককে উদ্দীপ্ত করে,অভয় দেয়,সাহস সঞ্চার করে মাঝ দরিয়ায় ঝড়ের বিপরীতে বুক উঁচিয়ে দাঁড়াতে,ভুলে যাওয়া গল্পগুলো সাহাবি-তাবেয়িদের তেমনই কিছু জীবন্ত গল্পের সংকলন।

নির্ধারিত মূল্য 250 টাকা
অর্ডার করতে যোগাযোগ করুন
০১৮৫৫৪৩৩৩৪০ এ নাম্বারে
অথবা পেইজে ইনবক্সে করুন
অথবা ইসলামী বইয়ের জগৎ পেইজে ইনবক্সে করুন

ইসলামবিরোধী বই লিখতে গিয়ে মুসলিম হলেন যিনি... একজন মুসলিমকে খ্রিষ্টান বানাতে গিয়ে ইসলামগ্রহণ... নাস্তিক ডাক্তারের ইসলাম ...
06/07/2024

ইসলামবিরোধী বই লিখতে গিয়ে মুসলিম হলেন যিনি...
একজন মুসলিমকে খ্রিষ্টান বানাতে গিয়ে ইসলামগ্রহণ...
নাস্তিক ডাক্তারের ইসলাম গ্রহণ...
এরকম বিস্ময়কর সব গল্প নিয়ে আসতে যাচ্ছে ওয়াফি পাবলিকেশনের নতুন বই। সত্য ঘটনা অবলম্বনে 'মুসলিম হবার গল্প'।
ইতিপূর্বে আমরা অনেকেই সাহাবীদের ইসলাম গ্রহণের গল্প পড়েছি, শুনেছি। সাহাবীরা ইসলামের জন্য পরিবার হারিয়েছেন, আপন ঘর ছেড়েছেন, জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের ত্যাগস্বীকারের গল্পে আমাদের ঘুমন্ত ঈমান জেগে উঠে।
কিন্তু এমন ঈমান-জাগানিয়া অনেক গল্প যে বর্তমানেও ঘটে, তা আমাদের অজানাই থেকে যায়। অথচ তাদের দ্বীনে ফেরার গল্পগুলোও আমাদের যুগের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক।
'মুসলিম হবার গল্প' বইটি এমনই কিছু গল্পের সংকলন। শত ঘাত, প্রতিঘাত মোকাবেলা করে যারা সত্য আবিষ্কার করতে পেরেছে, তাদেরকে নিয়েই এই আয়োজন।
মুসলিম হবার গল্প
লেখক : আবিদ এইচ রাহাত
প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন
অর্ডার করতে ভিজিট করুন: ইসলামী বইয়ের জগৎ পেইজে
ইনবক্সে মেসেজ করুন

দ্যা গোল্ডেন ওয়ার্ডসলেখক : জাহিদুল ইসলামপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্সবিষয় : বিষয় ভিত্তিক অভিধানকভার : হার্ড কভার, স...
06/07/2024

দ্যা গোল্ডেন ওয়ার্ডস
লেখক : জাহিদুল ইসলাম
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : বিষয় ভিত্তিক অভিধান
কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2024

কোনো ভাষা শেখার জন্য সেই ভাষার শব্দভান্ডারে ওপর দখল থাকা জরুরি। আরবি কুরআনের ভাষা। আর আরবি ভাষার শব্দমূল এবং এগুলোর বিভিন্ন রূপের ব্যাপকতা বিশাল। এতটাই বিশাল যে,একজন অনারব শিক্ষার্থীর জন্য এই শব্দসমূহ আয়ত্ত করে কুরআনের অর্থ বোঝা বেশ কঠিন। অপরদিকে আরবি ভাষার শব্দের রূপান্তরের ধরণ অন্য ভাষার চেয়ে বৈচিত্র্যময় ও ব্যাপক। বৈচিত্র্যের এই বিশালতা সত্ত্বেও পবিত্র কুরআনে খুব অল্পসংখ্যক আরবি শব্দের রূপান্তর (ফর্ম) ব্যবহৃত হয়েছে। পবিত্র কুরআনের আরবি ভাষার যে সকল মূল শব্দ বিভিন্ন রূপে ব্যবহৃত হয়েছে,তার পূর্ণাঙ্গ সংকলন এই গ্রন্থ।

নির্ধারিত মূল্য ৩৫০ টাকা
অর্ডার করতে যোগাযোগ করুন
01855433340 এ নাম্বারে
অথবা পেইজে ইনবক্সে করুন
অথবা ইসলামী বইয়ের জগৎ পেইজে ইনবক্সে করুন

মক্কায় অবস্থিত মুসলিম ওয়ার্ল্ড লিগের অঙ্গসংস্থা ‘আল-বারনামাজুল আলামিয়্যু লিত-তারিফ বি-নাবিয়্যির রহমাহ’-এর অধীনে আন্তর্জা...
01/07/2024

মক্কায় অবস্থিত মুসলিম ওয়ার্ল্ড লিগের অঙ্গসংস্থা ‘আল-বারনামাজুল আলামিয়্যু লিত-তারিফ বি-নাবিয়্যির রহমাহ’-এর অধীনে আন্তর্জাতিক এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দয়া ও মহানুভবতার পরিচয়দানবিষয়ক সেই প্রতিযোগিতার শিরোনাম দেওয়া হয়,

مظاهر الرحمة للبشر في شخصية النبي صلى الله عليه وسلم

অর্থাৎ ‘মানবজাতির প্রতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দয়া ও মহানুভবতার দিকসমূহ’।

এই প্রতিযোগিতায় পঁচিশটি দেশের চারশ ত্রিশজনের গবেষণাপত্র জমা হয়। তার মধ্যে প্রথম পুরস্কার অর্জন করে এই গ্রন্থটি।

ড. রাগিব সারজানির পক্ষ থেকে এই প্রয়াস ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দয়া ও মহানুভবতার যথাযথ উপস্থাপনের লক্ষ্যে, যাতে পৃথিবীর প্রতিটি মানুষ তাঁর দয়া ও মহানুভবতা সম্পর্কে অবগত হয়ে জীবনের সঠিক দিক নির্ণয়ে সচেষ্ট হয়।

নিজের অন্যান্য বইয়ের মতো এ রচনাতেও ড. রাগিব সারজানি তার শতভাগ নিজস্বতা বজায় রেখেছেন। কেবল ইতিহাসে নয়, বরং সিরাতের ক্ষেত্রেও বিস্তর আলোচনায় তিনি কতখানি প্রাজ্ঞজন, পাঠক প্রমাণ পাবেন তার এ সুবিন্যস্ত গ্রন্থনায়।
বই : রহমতের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
লেখক : ড. রাগিব সারজানি
অনুবাদক : সাদিক ফারহান
নির্ধারিত মূল্য : ৪৯০/-
১০% ছাড়ে ৪৪১ টাকা
অর্ডার করতে যোগাযোগ করুন
০১৮৫৫৪৩৩৩৪০ এ নাম্বারে
অথবা ইসলামী বইয়ের জগৎ পেইজে ইনবক্সে করুন
ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ ৬০ টাকা
ঢাকার বাইরে কুরিয়ারে পাঠানো হয়
কুরিয়ার বুকিং ৫০ টাকা

তায়েফ থেকে অনেক নারী এসেছিল দুগ্ধশিশুর খুঁজে। প্রত্যেকেই বিত্তাশালীদের সন্তান তালাশ করছিল। শিশু মুহাম্মাদ ﷺ ইয়াতিম ছিলেন...
01/07/2024

তায়েফ থেকে অনেক নারী এসেছিল দুগ্ধশিশুর খুঁজে। প্রত্যেকেই বিত্তাশালীদের সন্তান তালাশ করছিল। শিশু মুহাম্মাদ ﷺ ইয়াতিম ছিলেন বলে তাঁর প্রতি আগ্রহ ছিল কম। হালিমার গাধাটি ছিল রোগাপটকা। যার কারণে সবার থেকে পিছনে পড়ে গিয়েছিলেন তিনি। মক্কায় এসে আর কাউকে পাননি দেখে, শিশু মুহাম্মাদ ﷺ-কেই নেওয়ার সিদ্ধান্ত নিলেন। হালিমা তখনো ঠাওর করতে পারেননি, কত বড় নিয়ামত তাঁর কোলেসৌপর্দ হতে যাচ্ছে। দো-জাহানের সর্দারকে দুধপান করাতে যাচ্ছেন তিনি! হতে যাচ্ছেন সায়্যিদুল আম্বিয়ার দুধমাতা।

শিশুটিকে কোলে নিয়ে মাল-সামানার কাছে আসতেই, তাঁর স্তন দুধে ভরপুর হয়ে গেল। ইতিপূর্বে এমনটা কখনো হয়নি। দুধের অভাবে তাঁর ছোট্ট সন্তান সারারাত কান্নাকাটি করত। কিন্তু এই অলৌকিক শিশুকে কোলে নিতেই দুধ চলে এল তাঁর বুকে। তাঁর স্বামী উটের কাছে গিয়ে তো আরও অবাক। ওলান দুধে টইটম্বুর হয়ে আছে। অথচ কিছুক্ষণ আগেও সেটা ছিল রোগাপটকা, দুধশূন্য। তিনি চিৎকার দিয়ে বললেন, 'হালিমা গো! আমরা তো একটি বরকতময় শিশু পেয়েছি! তার ওসিলায় আল্লাহ আমাদের এমন কিছু দিয়েছেন, যা আমরা চিন্তাও করিনি!'
প্রকাশিতব্য ‘আমার নবি মুহাম্মাদ ﷺ’ বই থেকে,
লেখক- জাকারিয়া মাসুদ

প্রিয় বোন, আপনি পাশ্চাত্যের দর্শন ও ফ্যাশনের ফাঁদে পা দেবেন না। এগুলো তাদের প্ররোচনা। তারা খুবই সংগোপনে আমাদেরকে আমাদের ...
30/06/2024

প্রিয় বোন, আপনি পাশ্চাত্যের দর্শন ও ফ্যাশনের ফাঁদে পা দেবেন না। এগুলো তাদের প্ররোচনা। তারা খুবই সংগোপনে আমাদেরকে আমাদের ধর্ম থেকে সরাতে ও আমাদের সম্পদের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছে।

হে প্রিয় বোন! এ বইটি পড়ুন। এতে পাবেন কুরআন কারীমের দ্ব্যর্থবোধক আয়াত, সত্যভাষী হাদীস, স্বর্ণখচিত অমীয় বাণী, শিক্ষণীয় ঘটনা, হৃদয়ছোয়া কবিতা, বাস্তবোচিত চিন্তাধারা, অমূল্য উপদেশ ও যথাযথ অভিজ্ঞতা।

বইটি মুসলিম নারীদেরকে চিন্তামুক্তির পথ দেখাতে, তাদের অন্তরের বিরাজমান হতাশাকে দূরে ঠেলে দিয়ে সেখানে আশা ও বিশ্বাসের আলো জ্বালাতে সাহায্য করবে। প্রচন্ড খরার পর নেমে আসা বৃষ্টির মতো বইটি তাদের হৃদয়কে স্নাত করে তুলবে।
নারী তুমি ভাগ্যবতী
লেখক : ড. আয়েয আল কারনী
মুদ্রিত মূল্য : ৪৪০/-
ছাড় মূল্য : ৩০৮/-
অর্ডার করতে যোগাযোগ করুন
০১৮৫৫৪৩৩৩৪০ এ নাম্বারে
অথবা ইসলামী বইয়ের জগৎ পেইজে ইনবক্সে করুন

ইমাম হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন-তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে।(১) কথা বেশি বলা। (২) অধিক নিদ্রা ও বিশ্রাম। (৩...
29/06/2024

ইমাম হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন-
তিনটা জিনিস শরীরকে অসুস্থ করে।
(১) কথা বেশি বলা।
(২) অধিক নিদ্রা ও বিশ্রাম।
(৩) অতিরিক্ত পানাহার করা।
চারটা জিনিস শরীরকে ধ্বংস করে
(১) দুঃশ্চিন্তা ও পেরেশানি,
(২) দুঃখ ও হতাশা,
(৩) ক্ষুধা
(৪) অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।
চারটা জিনিস চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয়
(১) মিথ্যা,
(২) ঔদ্ধত্য ও অহংকার,
(৩) ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা
(৪) লজ্জাহীনতা ও অশ্লীলতা।
চারটা জিনিস আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে
(১) তাক্বওয়া,
(২) সত্যবাদীতা,
(৩) দানশীলতা এবং
(৪) আত্মসম্মান রক্ষা
চারটা জিনিস রিযক বৃদ্ধি করে
(১) রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা,
(২) সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমানে আল্লাহর যিকর করা,
(৩) নিয়মিত দান করা এবং
(৪) দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা।
চারটা জিনিস রিযক কমিয়ে দেয়
(১) (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা,
(২) সালাতে ত্রুটি বা কম করা,
(৩) অলসতা এবং
(৪) প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।
[যাদ আল-মায়াদ; চিকিৎসা অধ্যায়ঃ ৪/৩৭৮]

অর্ডার করতে যোগাযোগ করুন
০১৮৫৫৪৩৩৩৪০ এ নাম্বারে
অথবা ইসলামী বইয়ের জগৎ পেইজে ইনবক্সে করুন

সাংস্কৃতিক গোলামীর আগমন ঘটে অত্যন্ত ধীর গতিতে এবং এ গোলামীর শিকল ছিন্ন করার জন্যও প্রয়োজন হয় এক দীর্ঘস্থায়ী সংগ্রামের। ম...
29/06/2024

সাংস্কৃতিক গোলামীর আগমন ঘটে অত্যন্ত ধীর গতিতে এবং এ গোলামীর শিকল ছিন্ন করার জন্যও প্রয়োজন হয় এক দীর্ঘস্থায়ী সংগ্রামের। মূলত এ শিকল একবার কোনো জাতির গলায় আটকে গেলে তা ছিন্ন করা বড় দুঃসাধ্য হয়ে দাঁড়ায়।

কেননা রাজনৈতিক পরিবর্তন বা স্থিতিশীলতা নির্ভর করে সাংস্কৃতিক মূল্যবোধের ওপর। বাংলাদেশের সাংস্কৃতিক কাঠামোর আলোচনার শুরুতে এ কথাগুলো আমাদের স্মরণ রাখা প্রয়োজন।

বাংলাদেশের বর্তমান সাংস্কৃতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে সংস্কৃতির কয়েকটি ধারা আমাদের চোখে পড়বে। এর মধ্যে কোন ধারাটি মৌলিক, সঠিক এবং অধিংকাশ জনগণের পক্ষে গ্রহণযোগ্য, তা খুজেঁ দেখা প্রয়োজন। আমাদের স্বকীয় বা জাতীয় সংস্কৃতি বলতে এ ধারাটিকেই বুঝতে হবে এবং বের করতে হবে গভীর নিরীক্ষা ও সূক্ষ্ণ পর্যালোচনার মাধ্যমে।

বইঃ ইসলামী সংস্কৃতি
লেখকঃ আসাদ বিন হাফিজ
পৃষ্ঠা ১৬০
নির্ধারিত মূল্য ১৭৫ টাকা
অর্ডার করতে যোগাযোগ করুন
০১৮৫৫৪৩৩৩৪০

Address

Motijheel
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baspata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share