Boisomahar.com

Boisomahar.com Official Fan page of boisomahar.com
যেকোন বই ঘরে বসেই কিনতে বই সমাহার ডট কম ।

পাঠক জনপ্রিয়তা অর্জন করা ‘হারিয়ে যাওয়া মুক্তো‘র পর উস্তাদ আলি হাম্মুদার লেকচার অবলম্বনে দ্বিতীয় বই ‘কলবুন সালীম: নির্মল ...
03/07/2020

পাঠক জনপ্রিয়তা অর্জন করা ‘হারিয়ে যাওয়া মুক্তো‘র পর উস্তাদ আলি হাম্মুদার লেকচার অবলম্বনে দ্বিতীয় বই ‘কলবুন সালীম: নির্মল অন্তর, নির্মল জীবন’। এবারের বইটি ভিন্ন ধাঁচের। এতে স্থান পেয়েছে ঈমান জাগানিয়া একাধিক গল্প, সংশয় থেকে বেঁচে থাকার উপায়, দুআ কবুলের কৌশল, এছাড়া আত্মশুদ্ধি এবং আমলের উদ্দীপনা নিয়ে উস্তাদ আলি হাম্মুদার অসংখ্য উপদেশবাণী।
উস্তাদকে নতুন করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন নেই। যুবকদের নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে চলা ফিলিস্তিনি এই আলিম সকলের পরিচিত মুখ। উস্তাদের লেকচারগুলোর মতই এই গ্রন্থের প্রতি পরতে পরতে পাঠক আবিষ্কার করবেন পূর্বসূরিদের রেখে যাওয়া অমিয় আদর্শ। কখনও গল্পের ভাষায়, কখনও নসিহতের ভাষায় এখানে নির্মল জীবন গড়ার পাথেয় তুলেছেন ধরেছেন তিনি। তাই কুরআনে আসা ইবরাহীম (আ.)-এর বিখ্যাত দুয়ার অবলম্বনে সংকলক বইটির নামকরণ করেছেন ‘কলবুন সালীম’, অর্থাৎ বিশুদ্ধ অন্তর। একটি শুদ্ধ জীবন গড়ার প্রত্যয় নিয়ে রচিত এই গ্রন্থটি সকলের জন্য হতে পারে একটি চমৎকার উপজীব্য।

বই: কলবুন সালীম
লেখক: মহিউদ্দিন রূপম
প্রকাশক: সমর্পণ প্রকাশন
পৃষ্ঠা : ১৯২/=
মুদ্রিত মূল্য: ২৬০/=
বিক্রয় মূল্য: ১৮০/=
অর্ডার করতে: ০১৯৭৪ ৮৭৭ ৯৯৯
অথবা ইনবক্সে নখ করুন

পরম করুণাময় ও মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তার সাথে তারই সৃষ্ট একজন মুসলিমবান্দার সম্পর্ক কেমন হবে, তার ক্ষমা ও অনুগ্রহ পেতে...
03/07/2020

পরম করুণাময় ও মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তার সাথে তারই সৃষ্ট একজন মুসলিম
বান্দার সম্পর্ক কেমন হবে, তার ক্ষমা ও অনুগ্রহ পেতে হলে প্রতিটি মুমিনকে কী
কী বৈশিষ্ট্য ও গুণাবলির অধিকারী হতে হবে, দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তি
নিশ্চিত করতে হলে বান্দাকে কোন পদ্ধতিতে ইবাদাত করতে হবে, এ বিষয়গুলো
এ পরিচ্ছেদে স্থান পেয়েছে। আল্লাহ ও বান্দার সম্পর্ক মূলত এগুলোর উপর ভিত্তি
করেই গড়ে ওঠে । কোনো মুসলিম বান্দাহ যদি একনিষ্ঠচিত্তে, ইখলাসের সাথে
যথাযথ হক আদায় করে এগুলোর প্রতি যতুবান হয়, তাহলে “বান্দার প্রতি
আল্লাহর যে হক’ সে হক আদায় করাঁ-তার পক্ষে সম্ভব হবে। মহান আল্লাহ
রাব্বুল আলামীনের কাছে সবার জন্য. তাওফীক কামনা করে শুরু করছি।

মুমিন হবে সদাজাগ্রত অন্তঃকরণের অধিকারী ও সচেতন

একজন মুসলিমের নিকট ইসলামের সর্বপ্রথম দাবি হলো, সে আল্লাহর উপর
অটুট বিশ্বাস রাখবে, তার সাথে সম্পর্ক সুদৃঢ় করবে, তার স্মরণে নিয়োজিত
থাকবে, প্রয়োজনে একমাত্র তার উপর ভরসা করবে এবং যাবতীয় উপায়
অবলম্বন করে একমাত্র তার কাছে সাহায্য চাইবে । সাথে সাথে স্বীয় অন্তরের
অন্তস্তলে এ ধারণা বদ্ধমূল রাখবে যে, সে যত পরিশ্রমই করুক কিংবা যত
উপায়ই অবলম্বন করুক না কেন, সফলতা লাভের জন্য তাকে আল্লাহর সাহায্য,
সহযোগিতা ও শক্তির উপর নিয়তই নির্ভরশীল থাকতে হবে ।

বইয়ের নাম: আদর্শ মুসলিম
লেখক: ড. মুহাম্মাদ আলী আল হাশেমী
অনুবাদক: মাসঊদুর রহমান নূর
প্রকাশনায়: সবুজপত্র
সংস্করণ: ৫ম মুদ্রণ ২০১৬
পৃষ্ঠা সংখ্যা: ৩৯২
মুদ্রিত মূল্য: ৪০০/=
বিক্রয় মূল্য: ২৬০/=

-আধুনিক যুগের বিশ্বাসী মানুষরা কীভাবে আল্লাহ্ রাব্বুল আলামিনের সাথে হৃদয়ের কথা শেয়ার করে? -কীভাবে আমরা একটা সৌহাদ্যপূর্ণ...
01/07/2020

-আধুনিক যুগের বিশ্বাসী মানুষরা কীভাবে আল্লাহ্ রাব্বুল আলামিনের সাথে হৃদয়ের কথা শেয়ার করে? -কীভাবে আমরা একটা সৌহাদ্যপূর্ণ, পারস্পরিক সহযোগিতা মনোভাবাপন্ন সমাজ গড়ে তুলতে পারি? -আজকের দিনে উম্মাহ যেসব বড়ো বড়ো চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সেগুলোকে কীভাবে আমরা সামলিয়ে নিতে পারি? এসব প্রশ্ন এবং তার উত্তর খুঁজে পাব এই উস্তাদ নুমান আলী খানের এই সংকলিত গ্রন্থে ইনশাআল্লাহ্। ঝঞ্জা-বিক্ষুব্ধ এই সময়ে আমাদের করনীয় খুঁজে ফিরব এখানে। 'রিভাইভ ইয়োর হার্ট' বইয়ের সূচিপত্র সূচিপত্র দুআ : আল্লাহর সাথে যােগাযােগ মাধ্যম.....১১ বিপন্ন সময়ের দুআ.....১২ দুআ এবং হতাশা.....২৩ নিটি গড়ে তােলা.....৪২ সমালােচনা.....৪৩ অনুমান করা.....৫৬ নেতৃত্ব.....৬৫ আমাদের আর্থিক লেনদেন......৭৪ অর্থ উপার্জন.....৭৫ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ.....৮৪ কিছু সমসাময়িক বিষয়.....৯২ কন্যাসন্তান.....৯৩ প্যারিস ভাবনা : শার্লি হেবডাে.....১০৫ বাদ্যযন্ত্র শােনার বিপদ.....১১৬ আখিরাত : যাপিত জীবনের মূল লক্ষ্য.....১১৮ জীবন নিয়ে দৃষ্টিভঙ্গী......১১৯ ছােটো ছােটো পদক্ষেপ.....১২৮ আখিরাত : সংক্ষিপ্ত কিছু কথা.....১৩৯

বইয়ের নাম: রিভাইভ ইয়োর হার্ট
লেখক: নোমান আলী খান
অনুবাদ: মারদিয়া মমতাজ
প্রকাশক: গার্ডিয়ান পাবলিকেশনস
পৃষ্ঠা সংখ্যা: ১৪৪
মুদ্রিত মূল্য:২৫০/=
বিক্রয় মূল্য:১৭৫/=
অর্ডার করতে: ০১৯৭৪ ৮৭৭ ৯৯৯
অথবা ইনবক্সে নখ করুন

‘রাসূলের চোখে দুনিয়া’ বইয়ের ফ্ল্যাপের কথাঃদুনিয়া এক রহস্য-ঘেরা জায়গা! এখানে মানুষ আসে। শৈশব, কৈশোর ও তারুণ্যের সিঁড়ি ...
01/07/2020

‘রাসূলের চোখে দুনিয়া’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ

দুনিয়া এক রহস্য-ঘেরা জায়গা! এখানে মানুষ আসে। শৈশব, কৈশোর ও তারুণ্যের সিঁড়ি বেয়ে বার্ধক্যে পৌছে। তারপর হঠাৎ একদিন চলে যায়। এই স্বল্পতম সময়ে দুনিয়াবি সফলতার চাবি অর্জনে মানুষ সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠার সংগ্রাম করে; অথচ সে জানে না উপরে উঠতে গিয়ে সে কতটা নিচে নেমে যাচ্ছে!
দুনিয়ার সাথে আমাদের সত্যিকার সম্পর্ক কী? দুনিয়ার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? প্রকৃত সফলতা কিসে? নাবি-রাসূলদের জীবন ও বক্তব্য থেকে এসব প্রশ্নের উত্তর জানতে পড়ুন সাড়ে এগারো শত বছর পূর্বে রচিত এক মহামূল্যবান গ্রন্থ ‘কিতাবুয যুহদ বা রাসূলের চোখে দুনিয়া।
বিষয়সূচী

অনুবাদকের কথা ২৬
লেখক পরিচিতি ….৩০
বহুল-ব্যবহৃত আরবি বাক্যাংশের অর্থ....৩২
মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও দুনিয়া….৩৩
মাসজিদে আসা-যাওয়ার গুরুত্ব ......৩৩
সারারাত ঘুমে কাটিয়ে দেয়ার নিন্দা....৩৩
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাতের ধরন ........৩৩
রুকু ও সাজদায়তিনি যেসব তাসবীহঅধিক পরিমাণে পাঠকরতেন...............৩৪
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক ইয়াহূদির নিকট নিজের বর্ম বন্ধক রেখে খাবার কিনেছিলেন …৩৪
তাঁরআচরণ ,................৩৪
ঘরে তিনি যেসব কাজ করতেন...........৩৪
ইন্তেকালের সময় রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর রেখে যাওয়া সম্প ......................৩৫
তিনি কখনো কোনো খাবারের দোষ অন্বেষণ করতেন না.......৩৫
কেউ কোনো কিছু চাইলে তিনি কখনো ‘না’বলেননি................................৩৫
তাঁর গৃহে কখনো কোনো সন্ধ্যায় এক সা পরিমাণ শস্যকিংবা খেজুর ছিলনা ......৩৬
এক ইয়াহূদির নিমন্ত্রণে নাবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাড়া দিয়েছিলেন ......................৩৬
দীর্ঘ সময় পর্যন্ত তাঁর নিকট কোনো খেজুর ও পানি ছিল না.........৩৬
তাঁর গৃহেকখনো কখনো একমাস পর্যন্ত কোনো রুটি বানানো হয়নি.....৩৭
দাস যেভাবে বসে খাবার খায়, তিনিও সেভাবে খাবার খেতেন......৩৭
দীর্ঘদিন তিনি পেটভরে উষ্ণ খাবার খাননি….৩৭
তিনি বিলাসী পানীয় পরিহার করেছেন........৩৮
বিলাসিতা থেকে দূরে থাকার নির্দেশ....৩৮
নাবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জামার আস্তিনের দৈর্ঘ্য ............৩৮
তিনি এক সাহাবির জামার দীর্ঘ হাতা কেটে দেন…..৩৮
তিনি যেসব পোশাক পরতেন না............৩৯
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ইন্তেকালের সময় রেখে যাওয়া সম্পদের বিবরণ…..৩৯
ছবি-সজ্জিত ঘরে নাবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রবেশ করেননি.......৪০
পোশাকের দীনতা ঈমানের অংশ...৪০
আহলুস-সুফফার সাহাবিদের কাপড়ের টানাপড়েন.................৪০
নাবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রীগণ উলের বস্ত্র পরিধান করতেন..৪১
সফরে কয়েকজন সিয়ামহীন সাহাবির প্রশংসায় নাবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)..........৪১
নাবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতিদিন একশত বার ক্ষমা প্রার্থনা ও অনুশোচনা করতেন .........৪১
দুনিয়ার জীবন গ্রীষ্মকালীন সফরের খানিক বিরতির চেয়ে বেশি কিছু নয় .........৪২
যেটুকু প্রয়োজন সেটুকু খাবারের জন্য আল্লাহর নিকট দুআ ................৪২
জীবনের নিগূঢ় রহস্য জানতে পারলে মানুষ অল্প হাসততা ও অধিক কাঁদতো.........৪২
আগামীকালের জন্য খাবার মজুদকরার উপর নিষেধাজ্ঞা ......................৪২
নাবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাঠবাটিনের গোল পাত্রে খাবার খেতেন ৪৩
আল্লাহর নিকট আত্মসমর্পণ ও ন্যূনতম জীবনোপকরণে পরিতৃপ্তিই সফলতার .................. ৪৩
নাবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্লেটে কখনো কোনো খাবার অবশিষ্ট থাকতোনা...................88
দুনিয়াতে অপরিচিত ব্যক্তি কিংবা মুসাফিরের ন্যায় জীবনযাপনকরা উচিত .......৪৪
আগামীকালের অপেক্ষায় না থেকে সময়কে কাজে লাগানো উচিত ...............৪৪
জান্নাতবাসীর মৃত্যু নেই.....৪৪
নাবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভালো খাবার একলা খেয়ে তৃপ্ত হতেন না ৪৫
কৃপণতানাকরার উপদেশ........ ৪৫
কয়েকটি সূরার ভারী নির্দেশনাবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বুড়ো বানিয়ে দিয়েছিল....৪৫
আল্লাহর ভয়ে কান্নাকাটি করার চক্ষু লাভের জন্য দুআ........................... ৪৫
পরিচায়ক ....................... ৪৫
অনুবাদক পরিচিতিঃ

জিয়াউর রহমান মুন্সী। জন্ম ১৯৮৪ সালে, কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। ৫ম শ্রেণিতে বৃত্তি পেয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত উচ্চ বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। তারপর হিফজুল কুরআন সম্পন্ন ও কওমি নেসাবের বিভিন্ন স্তর অতিক্রম করে আলিয়া মাদ্রাসায় কামিল শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। আলিম পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ২য় স্থান, ফাজিল পরীক্ষায় ১৪তম স্থান অর্জনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণি পেয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। মাতৃভাষার পাশাপাশি আরবি ইংরেজি উর্দ ও ফার্সি ভাষায় সমান পারদর্শী এ তরুণ গবেষক। বিভিন্ন ভাষায় লেখা ইসলামের কালজয়ী গ্রন্থাবলি বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে তুলে ধরার লক্ষ্যে এখন তিনি ফ্রেঞ্চ, জার্মান ও ল্যাটিন ভাষা আয়ত্ত করার সাধনায় নিরত। বক্ষ্যমাণ অনুবাদ গ্রন্থটি ছাড়াও তার অনুদিত গ্রন্থাবলির মধ্যে রয়েছে : “মাযহাব : অতীত, বর্তমান ও ভবিষ্যৎ”, সিয়ান পাবলিকেশন ২০১৪; “কুরআন বোঝার মূলনীতি”, সিয়ান পাবলিকেশন ২০১৬; ও “হাদীস মূল্যায়ন পদ্ধতি, সিয়ান পাবলিকেশন (প্রকাশিতব্য)। বর্তমানে তিনি ‘মিফতাহু কুনূযিস সুন্নাহ (হাদীস ভান্ডারের বিষয়-নির্দেশিকা)-গ্রন্থের অনুবাদ ও বাংলা ভাষায় একটি বৃহদায়তন প্রামাণ্য ও সমন্বিত সীরাত গ্রন্থ প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছেন। আলাহ তার কাজে সহায় হোন! আমীন!................................................................................
বইয়ের নাম: রাসূলের চোখে দুনিয়া
লেখকের নাম: ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহিমাহুল্লাহ)
সম্পাদনা: জিয়াউর রহমান মুন্সী
প্রকাশক: মাকতাবাতুল বায়ান
পৃষ্ঠা সংখ্যা:
মুদ্রিত মূল্য:
বিক্রয় মূল্য:
অর্ডার করতে: ০১৯৭৪ ৮৭৭ ৯৯৯
অথবা ইনবক্সে নখ করুন

আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা দয়াময় আল্লাহর। দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত বিশ্বের জন্য রহমতস্বরূপ পাঠানো ন...
30/06/2020

আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা দয়াময় আল্লাহর। দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত বিশ্বের জন্য রহমতস্বরূপ পাঠানো নবী মুহাম্মাদ ৬ এর ওপর। আরো শান্তি বর্ষিত হোক তাঁর পরিবার, সাহাবা আজমাইন ও সালফে-সালেহীনদের ওপর। এই বইটি আপনাকে আল-কুর’আনের বাণীর সাথে নতুন করে পরিচয় করিয়ে দিবে। | চিন্তার দুয়ারকে প্রসারিত করবে। আমলের প্রশান্তিকে বৃদ্ধি করবে ইন শাআ আল্লাহ।
আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সমন্বয়ে যিনি আল্লাহর কালামকে বাস্তবতার সাথে তুলে ধরেন, বের করে আনেন এর সৌন্দর্য, একে তুলে ধরেন জীবন্তরূপে, যার সূরা আলকাহাফের অনলাইন ওয়েবিনারে বাংলাদেশসহ বিশ্বের ৯০টিরও বেশি দেশ থেকে সরাসরি অংশ নেন, যার স্টোরি নাইট (আল-কুর’আনের গল্পরাত) একবার শুনে বখে যাওয়া সন্তান কেবল আল্লাহর কালাম নিয়েই পড়ে থাকে, যার লেকচার শুনে অমুসলিম ই-মেইলে বলেন। "আল্লাহ সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ" - তিনিই উস্তাদ নোমান আলী খান। বৈশ্বিক ভাষা হিসেবে তিনি ইংরেজিতে আল্লাহর কালামকে এতো দূরে নিয়ে গিয়েছেন যে আল- কুর’আনকে জানার ও আরবী ভাষা শেখার রীতিমতো আন্দোলন শুরু হয়েছে তাঁর শিক্ষাগুলো নিয়ে। যিনি একসময় নাস্তিক হয়ে গিয়েছিলেন আর এখন তার যৌক্তিক ও আধ্যাত্মিক জ্ঞানের সমন্বয়ের নিচ্ছিদ্র শিক্ষাগুলো পেয়ে লাখ লাখ তরুণ যুবক-যুবতী, সেকুলার, নাস্তিক ও আধুনিক-মনন থেকে ফিরে পাচ্ছে ফিতরাতী জীবন, আল্লাহর প্রশান্তিময় জীবনব্যবস্থা ইসলাম।
বাংলাভাষায় উস্তাদের সেই আল-কুর’আনের সহজ অথচ গভীর দৃষ্টিসম্পন্ন কাজগুলো প্রকাশ করতে পেরে আমরা সত্যিই আনন্দবোধ করছি। মূল কাজগুলো করেছেনে NAK| BANGLA টিম এবং তাদের সম্মানিত কর্মীবৃন্দ। তাদের অসামান্য পরিশ্রমকে আল্লাহ তায়ালা যেন কবুল করেন ও উত্তমরূপে সেগুলোকে বৃদ্ধি করে দেন বহুগুণে। আমাদের জন্য দো'আ করবেন যেন পরবর্তীতে আরো ভিন্ন ভিন্ন রত্ন উপহার দিতে পারি এই পথ চলায়...।

#সূচিপত্রঃ
* আমাদের যাত্রার কথা
* উস্তাদ নোমান আলী খানের জীবনী

#ইসলাম
আমরা মুসলিম, কিন্তু কেনো?
* ইসলামের অপরিহার্য বিষয়াবলি,
* ডাকুন আপনার রবের পথে
* ইসলামের নিরন্তর পরিপূর্ণতা ধৈর্যশীল ও বুদ্ধিবৃত্তিক শয়তানের পথভ্রষ্টতার পলিসি এবং আমরা
* ধর্ম সম্পর্কে না জেনে কথা বলা
* দরদ: আল্লাহর রাসূলের এক অসাধারণ গুণ
* তিনি যেমন পৃথিবী দেখতে চেয়েছিলেনঃ ইসলাম ও বর্ণবাদ
*
#ঈমান
স্থায়ীভাবে অন্তরের প্রশান্তি অর্জন
* দৃঢ় প্রত্যয়ী মুসলিমের দুইটি অসামান্য উদাহরণ
* যেভাবে শিরকের দরজা খুলে যায়
* অন্তহীন শূন্যতাঃ সমাধান কী?
* “আর রাহমান” – যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালবাসেন
* আল্লাহর সাথে আমাদের সম্পর্ক,
* আল্লাহর উপর ভরসা ধরে রাখা
* আল্লাহর কাছে কী চাইবো?

#ইবাদত
* আমরা কেন ইবাদত করি?
* আল্লাহর জন্য সুসজ্জিত হোন
* আমি মুসলিম অথচ ঠিকমতো নামাজ পড়তে পারি না.
* আলহামদুলিল্লাহ’ এর আসল অর্থ কী?
* আপনার প্রতি আল্লাহর নেয়ামত ও শয়তানের শয়তানি
* চলাফেরায় বিনয় ও ভদ্রতা

#আখিরাত
মৃত্যুপরবর্তী জীবনের প্রমাণ পৃথিবীঃ আমাদের দ্বিতীয় জীবন একটি সাংঘর্ষিক অনুভূতি
* সময়
* আখিরাতের জন্য পরিকল্পনা করা
* জীবনের উদ্দেশ্য

# #আধ্যাত্মিকতা
* আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক পরিশুদ্ধি,
* ইসলাম ও আত্ম-অহংকার
* মানসিক শান্তির সন্ধানে
* কুর’আনের দৃষ্টিতে সব দেখা
* আল্লাহর রাস্তায় অগ্রসর হও
* গুনাহ হয়ে গেল, এরপর?
* আল্লাহর কাছে কীভাবে ক্ষমা চাইবেন?
* মতবিরোধপূর্ণ বিষয়ঃ ইসলামের প্রাথমিক যুগের আলেমদের
* দৃষ্টিভঙ্গি

#মুসলিম ডেভেলপমেন্ট
* শ্রেষ্ঠত্বের সাধনা
* প্রাইভেট সেক্টর এবং একাডেমিয়ার গুরুত্ব
* মনের অসহিষ্ণুতাঃ আল্লাহর দেয়া প্রতিবিধান
* যখন আপনি নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন................................................................................

বইয়ের নাম: প্রশান্তির খোঁজে
লেখক: নোমান আলী খান
প্রকাশক: বুকিশ পাবলিশার
পৃষ্ঠা সংখ্যা: ২৭২
মুদ্রিত মূল্য: ২৩০/=
বিক্রয় মূল্য: ২১০/=
অর্ডার করতে: ০১৯৭৪ ৮৭৭ ৯৯
অথবা ইনবক্সে নখ করুন

জিন জাতির ইতিবৃত্ত ‘জিন' বলতে আমরা কি বুঝি?হযরত ইবনে দুরাইদ (রহ) বলেছেনঃ মানুষ যেমন স্বতন্ত্র এক সৃষ্টি তেমনি জিন জাতি ম...
29/06/2020

জিন জাতির ইতিবৃত্ত ‘জিন' বলতে আমরা কি বুঝি?
হযরত ইবনে দুরাইদ (রহ) বলেছেনঃ মানুষ যেমন স্বতন্ত্র এক সৃষ্টি তেমনি জিন জাতি মানুষের থেকে আলাদা এক সৃষ্টি। জিন শব্দের অর্থ গুপ্ত, অদৃশ্য, লুক্কায়িত, আবৃত ইত্যাদি। আল কুরআনে ব্যবহৃত জিন্নাহ, জিন ও জ্বান বলতে একই জিনিস বােঝালেও ‘জিন' হচ্ছে জিন্নাত বা জিন জাতির এক বিশেষ প্রজাতি। (তথ্যসূত্র : মুহাম্মদ বিন হাসান আদী, উমাম-উশ-শুআরা আল-লুগাত, মৃত্যু ৩২১ হিজরী)
কারা জিন?আল্লামা মুহাম্মদ বিন আবদুল ওয়াহিদ বাগদাদী তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন, হযরত আবূ উমার আয-যাহিদ বলেছেনঃ জিন্নাত বা জিন জাতির কুকুর ও ইতর শ্ৰেণীকে বলা হয় জিন।
‘জান' বলতে কি বুঝায়?
ইবরাহীম বিন সাঈদ আবু ইসহাক মুহাদ্দিসে আজীম বাগদাদী বর্ণনা করেন, হযরত জাওহারী বলেছেন ঃ ‘জান’ হচ্ছে জিন জাতির আদিপিতা।
কেন জিনকে জিন বলা হয়?
হযরত ইবনে আকীল হাম্বালী (রহ) বলেছেনঃ জিনকে জিন বলা হয় কারণ তারা লুকিয়ে থাকে ও চোখের আড়ালে থাকে বলে।
জিন কি শয়তান?
আল্লামা ইবনে আকীল বলেছেন : শয়তানরা হচ্ছে এক ধরনের জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা (অভিশপ্ত) ইবলীসের বংশােদ্ভূত ।(তথ্যসূত্র: কিতাবুল ফুনুন)
বইটির সূচিপত্রঃ

* জিন জাতির ইতিবৃত্ত
* জিন’ বলতে আমরা কি বুঝি?
* কারা জিন?
* জিন’ বলতে কি বুঝায়?
* কেন জিনকে জিন বলা হয়?
* জিন কি শয়তান?
* মারাদাহ কাদের বলে?
* জিন জাতি কত শ্ৰেণী?
* জিন সম্পর্কে মুসলমানদের ঈমান।
* কাদরিয়াদের অভিমত
* জিন জাতির উদ্ভব
* মানব সৃষ্টির ২০০০বছর পূর্বে জিনদের সৃষ্টি
* মানব বাসের আগে জিনেরা,পৃথিবীর যমিনে বসবাস করত আদি জিনের বাসনা
* কখন থেকে ইবলীস পৃথিবীতে। বাস করছে
* আদম-সৃষ্টিতে ফেরেশতাদের আপত্তির কী কারণ
* জিনের প্রতি রাসূল প্রেরণ
* জিন জাতির সৃষ্টির দিন
* কে কার আগে
* জিন এর মূল উপাদান কি ... আগুনে সৃষ্ট জিনকে কি করে আগুন দিয়ে জ্বালাবে?
* জিন জাতির চেহারা সুরত
* জিনদের দেখা কি সম্ভব?
* জিনদের দেখতে কেমন?
* আগুন দিয়ে সৃষ্টি জিন
* জাহান্নামের সত্তর ভাগের এক ভাগ দিয়ে সৃষ্টি জিন
* জিন ও শয়তান সূর্যের আগুন থেকে সৃষ্টি
* জিন কত প্রকার
* জিন তিন প্রকার
* কোনাে কোনাে কুকুরও জিন
* জিনদের রূপ পরিবর্তন করা
* কালাে কুকুর নামাযের সামনে গেলে।
* জিনরা কী ধরনের সুরত ধরতে পারে
* জিন হত্যার নিয়ম
* জিনদের সুরত পরিবর্তনের কারণ । জাদুকর ‘গইলান’ জিন মানুষ গইলান জিন দেখলে কি করবে?
* শয়তানকে ছুরি মারার পর
* খর্বকায় জিন
* কুকুর ও উটের সুরতে জিন। সাপের সুরতে জিন
* জাদুকর জিনদের থেকে বাঁচার উপায়
* জিনদের খানাপিনা জিনরা যেসব খাবার খায়
* বদর যুদ্ধে ফেরেশতাদের কমাণ্ডার
* বদর যুদ্ধে ফেরেশতাদের ঘােড়ার আলামত
* হুনাইন যুদ্ধে ফেরেশতা গুপ্তচরের গ্রন্থি কেটে দেন
* জিব্রাঈল সকল ফেরেশতা সম্পর্কে অবগত নন
* স্বপ্নের তাবীরকারী ফেরেশতা
* ফেরেশতার কান থেকে হাশুলি পর্যন্ত দূরত্ব
* ফেরেশতাদের শ্বাস-প্রশ্বাস ও তাসবীহ
* ফেরেশতাদের সৃষ্টি করার কারণ।
* যে শব্দ দ্বারা শয়তানকে ধমকানাে হয়
* ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে ইবাদত
* ওহী নাযিলের অবস্থা
* ওহী অবতরণের সময় ফেরেশতা
* যমীন থেকে যাবারকালে
* ফেরেশতার ওযীফা
* ফেরেশতাদের নামায ও তাসবীহ
* আসমানের ফেরেশতাদের তাসবীহ
* সারিবদ্ধ ফেরেশতাদের তাসবীহ
* সাত আসমানের ফেরেশতাদের আকৃতি
* একা নামায আদায়কারী ফেরেশতা
* প্রথম সারিতে ফেরেশতারা নামায পড়েন
* ফজরের নামায ফেরেশতাদের
* পূর্ব পশ্চিমের ফেরেশতা ও তাদের অযীফা
* আনন্দ ও নিরানন্দ প্রকাশকারী ফেরেশতা
* আকাশের দরজায় ফেরেশতার আহ্বান
* তাছবীহর আহ্বানকারী ফেরেশতা ।
* জিকিরের মাহফিল অন্বেষণকারী ফেরেশতা
* ডানাবিশিষ্ট ফেরেশতা
* রিযিক প্রশস্ততার আহ্বানকারী ফেরেশতা
* হাজীদের জন্য দোয়াকারী।
* মানুষের ভাল-মন্দ প্রকাশকারী ফেরেশতা
* পরকালের প্রতি আগ্রহ সৃষ্টিকারী ফেরেশতা
* জিব্রাঈলের থেকে জন্মগ্রহণকারী ফেরেশতা •
* ফেরেশতাদের ইবাদতগৃহের বর্ণনা "
* হজ্জের দিন ফেরেশতারা হজ্জ করেন
* আদমকে কাবাঘর তাওয়াফ করার নির্দেশ
* আকাশে ফেরেশতাদের নামায ও তাওয়াফ
* হেরেমের সীমা পর্যন্ত পবিত্র হওয়ার কারণ
* বদর যুদ্ধের ফেরেশতাদের মর্যাদা

বইয়ের নাম: জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস
লেখক: আল্লামা জালালউদ্দিন সুয়ূতী , আল্লামা ইব্‌নে কাছীর রহ.
প্রকাশক: মীনা বুক হাউস
পৃষ্ঠা সংখ্যা: ৬০৮
মুদ্রিত মূল্য: ৩৫০/=
বিক্রয় মূল্য:১৭৫/=
অর্ডার করতে: ০১৯৭৪ ৮৭৭ ৯৯৯
অথবা ইনবক্সে নখ করুন

কতো তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছি...এই তো কয়েকদিন আগেই হাফ প্যান্ট পড়া দশ বছরের কোঁকড়া চুলের এক বালক। তার স্কুল মাঠের ক...
29/06/2020

কতো তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছি...
এই তো কয়েকদিন আগেই হাফ প্যান্ট পড়া দশ বছরের কোঁকড়া চুলের এক বালক। তার স্কুল মাঠের কড়াই গাছের নিচে বসে নদীর দিকে উদাস হয়ে তাকিয়ে থাকতো পায়ের কাছে আছড়ে পড়তো দলবেঁধে অনেক দূর পাড়ি দেওয়া ঢেউ। মাঝে মাঝে সে ঢেউ গোনার ব্যর্থ চেষ্টা করত। কিন্তু খেই হারিয়ে ফেলতো একটু পরেই। আবার উদাস হয়ে তাকাতো নদীর দিকে। কখনোবা আকাশের দিকে। দুপুরের বৃষ্টিভেজা রোদে মাঝে মাঝে একটা সোনালী ডানার চিল উড়ে বেড়াতো করুন সুরে ডেকে উঠতো হঠাৎ হঠাৎ। বালক আরো উদাস হয়ে যেত। কখনো কখনো বালক স্কুল থেকে ঘরে ফেরার সময় অবাক হয়ে দেখাতো আকাশ কালো করে বৃষ্টি আসছে। বালকের ছাতা ছিলো না। কাজেই সেই ঝুম বৃষ্টির কবল থেকে বই খাতা বাঁচাতে একহাতে স্যান্ডেল আর একহাতে বই নিয়ে ভোঁ দৌড় দিত। মাঝে মাঝে রাস্তার কাদায় পিছলে পড়ে যেত। কাঁদা মাখা ভুত হয়ে ফিরতো বাসায়। মা ব্যর্থ চেষ্টা করতো আঁচল দিয়ে মাথা মুছে দেয়ার। মায়ের হাত থেকে নিজেকে মুক্ত করে বালক দৌড়ে লাফিয়ে পড়তে পুকুরে। পুকুরের স্বচ্ছ পানিতে বৃষ্টির ফোঁটা অদ্ভুত শব্দ করত। বালক অবাক হয়ে শুনতো সে শব্দ। দীর্ঘসময় পুকুরে দাপাদাপি করার পর চোখ লাল করে সে ফিরতো মা আঁচল দিয়ে মাথা মুছে দিতো শান্ত ছেলের মতো পুঁটি মাছের ভাজি দিয়ে গোগ্রাসে গরম ধোঁয়া উঠা ভাত গিলে, গল্পের বই নিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়তো বালক। টিনের চালে তখন একটানা বৃষ্টি পড়তো ।
বাইরে সজনে গাছটা উড়ে চলে যেতে চাইতো হাওয়ার সাথে । কলাগাছের পাতায় চলতো বাতাসের দাপাদাপি। বালক গল্পের বইয়ে ডুবে যেত। দুষ্টু বাবার কবল। থেকে নৌকা নিয়ে পালাচ্ছে হাকল বেরি ফিন... সে কি নিরাপদে পালাতে পারবে? ওর বাবা ওকে ধরে ফেলবে? টান টান উত্তেজনা! একসময় ঘুমিয়ে পড়তো বালক ঘুমের ঘোরেই ভয় পেত বিদ্যুৎচমকের শব্দে। মা মাঝে মধ্যে পাশে এসে শুয়ে থাকতো ঘুমের ঘোরে সে জড়িয়ে ধরতো তার মায়ের গলা- এই পৃথিবীতে তার সবচেয়ে আপন মানুষটিকে......

বইয়ের নাম: মুক্ত বাতাসের খোঁজে
সম্পাদনা: আসিফ আদনান
প্রকাশক: ইলমহাউস পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা: ২৪০
মুদ্রিত মূল্য: ২৩০/=
বিক্রয় মূল্য: ২১০/=
অর্ডার করতে: ০১৯৭৪ ৮৭৭ ৯৯৯
অথবা ইনবক্সে নখ করুন।

ধরণির বুকে ইহুদি জাতির শুরুটা হয়েছিল মহিমান্বিত মানুষের হাত ধরেই। ইউসুফ (আ.)-কে হত্যা প্রচেষ্টার মাধ্যমে তাদের সাদা দেয়া...
28/06/2020

ধরণির বুকে ইহুদি জাতির শুরুটা হয়েছিল মহিমান্বিত মানুষের হাত ধরেই। ইউসুফ (আ.)-কে হত্যা প্রচেষ্টার মাধ্যমে তাদের সাদা দেয়ালে প্রথম কালো দাগ লাগে। হিংসা ও ষড়যন্ত্রের শুরু সেখান থেকেই। উত্থান-পতনের নানান ইতিহাস পেরিয়ে ভাগ্য তাদের নিয়ে আসে ফিলিস্তিনের উর্বর ও সিগ্ধ প্রান্তরে। অবাধ্যতা ও বিশ্বাসঘাতকতা যাদের রন্ধ্রে রন্ধ্রে, তারা কি নীরবে বসে থাকতে পারে? চলতে থাকে একের পর এক ঘৃণ্য কার্যক্রম। কর্মফল তাদের বিতাড়িত করে ফিলিস্তিনের পবিত্র ভ‚মি থেকে; তবুও থেমে থাকে না ষড়যন্ত্রের চাকা। সভ্যতার চিরায়ত নিয়মে ফিলিস্তিনের মুতায়াল্লিয়াত চলে আসে বিশ্বাসীদের হাতে। প্রবাহিত হয় সৌহার্দ্য ও সম্প্রীতির বারিধারা। কয়েক শতাব্দী পেরিয়ে সেখানে আবারও শুরু হয় নির্মম পৈশাচিকতা। আশ্রয়ীরা বনে যায় দখলদার হিংস্র দানবে, ভ‚লুণ্ঠিত হতে থাকে মানবতা। এর প্রতিক্রিয়ায় রচিত হতে থাকে হাজারো ত্যাগ ও সাহসের গল্প, লক্ষ প্রাণে যা এঁকে দেয় মুক্তির রক্তিম স্বপ্ন। চলুন, যাত্রা শুরু করি কেনান হয়ে ফিলিস্তিনের তপ্ত সফরে…

বইয়ের নাম: ফিলিস্তিনের বুকে ইজরাইল
লেখক: আসাদ পারভেজ্র
প্রকাশক: গার্ডিয়ান পাবলিকেশনস
পৃষ্ঠা সংখ্যা: ৩০৬
মুদ্রিত ‍মূল্য: ৪২৫/=
বিক্রয় মূল্য: ২৭৫/=
অর্ডার করতে: ০১৯৭৪ ৮৭৭ ৯৯৯
অথবা ইনবক্সে নখ করু

ফজর নামাজ হলো ঈমানের পরীক্ষা ও মুমিনের সৌভাগ্য। যখন দিনের শুরুতে আল্লাহর ইবাদত তথা ফজর নামাজের মাধ্যমে হয়, সারাদিনের সফল...
28/06/2020

ফজর নামাজ হলো ঈমানের পরীক্ষা ও মুমিনের সৌভাগ্য। যখন দিনের শুরুতে আল্লাহর ইবাদত তথা ফজর নামাজের মাধ্যমে হয়, সারাদিনের সফলতা অবশ্যম্ভাবী হয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। অথচ ফজর নিয়েই আমরা বেশি গাফলতি করি। আমাদের এই গাফলতি দূর করার জন্যই ড. রাগিব সারজানির লেখা ‘ফজর আর করব না কাযা’ বইটি। ফজর নামাজের গুরুত্ব, ফজিলত, নামাজের জন্য সময়মতো ওঠার অত্যন্ত কার্যকর উপদেশ নিয়ে সাজানো মূল্যবান এ বই। আসুন বইটির সাথে যোগ দিই ফজরের কাফেলায়।

বইয়ের নাম: ফজর আর করব না কাযা
লেখক ড. রাগিব সারজানি
অনুবাদক: আবু মুসআব ওসমান
পৃষ্ঠা সংখ্যা ১৮৪
মুদ্রিত মূল্য: ৩২০/=
বিক্রয় ‍মূল্য: ১৬০/=
অর্ডার করতে: ০১৯৭৪ ৮৭৭ ৯৯৯
অথবা ইনবক্সে নখ করুন

‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভি...
27/06/2020

‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে—আত্ম-জাগরণ, আত্মনির্মাণ ও আত্মবিকাশের বিভিন্ন দিক নিয়ে জীবনঘনিষ্ট আলোচনার আসর। এতে আছে স্রষ্টার দেওয়া অমূল্য উপহার—আমাদের মেধা সময় ও শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তিগঠন, ক্যারিয়ার উন্নয়ন এবং সামাজসেবামূলক কর্মোদ্যোগের মধ্য দিয়ে নিজেকে এক নতুন পৃথিবীর স্বপ্নদ্রষ্টা এবং একনিষ্ঠ কারিগর হিসেবে গড়ে তোলার বাস্তবধর্মী কর্মকৌশল।
লেখক কুরআনের রত্নভান্ডার, নবিজির সুন্নাহর মুক্তো-প্রবাল থেকে শুরু করে Dr John Ratey, Graham Allcott সহ আধুনিক জ্ঞানবিজ্ঞান এবং ব্যবসায়িক কর্মকৌশলের অসাধারণ সব তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরেছেন বইটিতে।
ইসলামের শাশ্বত শিক্ষা এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের মিশেলে রচিত এই বইটিতে যে প্রোডাক্টিভ লাইফ-স্টাইলের মডেল তুলে ধরা হয়েছে, তা একজন মানুষকে পার্থিব জীবনের সাফল্যের শেকড় ছুঁয়ে দিয়ে নিজেকে পরকালীন জীবনের শিখরে পৌঁছে দিতে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে। বিশেষভাবে এই বইটি থেকে জানতে পারবেন :
* কীভাবে স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবেন
* কীভাবে ঘুম, পুষ্টি ও ফিটনেস নিয়ন্ত্রণ করবেন
* কীভাবে ব্যক্তিগত জীবনের বাইরে সামাজিক পরিমণ্ডলেও প্রোডাক্টিভ হয়ে উঠবেন
* কীভাবে ব্যক্তিজীবন, সামজিক জীবন, ক্যারিয়ার এবং দ্বীন-দুনিয়ার মাঝে ভারসাম্য রক্ষা করে চলবেন
* মানসিক বিচ্ছিন্নতা এড়িয়ে কীভাবে আপন লক্ষ্যে ফোকাস ঠিক রাখবেন
* কীভাবে প্রোডাক্টিভ হ্যাবিট গড়ে তুলবেন এবং ইফেক্টিভ রুটিন তৈরি করবেন
* কীভাবে সময়ের সদ্ব্যবহার করে দুনিয়ার পাশাপাশি পরকালের জীবনকে সমৃদ্ধ করবেন
* রমাদানে কী করে প্রোডাক্টিভিটি বজায় রাখবেন ইত্যাদিসহ আরও অনেক কিছু।
এই বইটি কি কেবল মুসলিমদের জন্য প্রযোজ্য?
* বইটি বিশেষত মুসলিমদের উদ্দেশ্য করে লেখা হলেও মুসলিম-অমুসলিম নির্বিশেষে এ থেকে উপকৃত হতে পারবে। এই বইয়ে আলোচিত—আমাদের জীবনের উদ্দেশ্য কী? মানুষের শ্রেষ্ঠত্ব; মানুষ, সৃষ্টিকর্তা এবং মহাবিশ্বের আন্তঃসম্পর্ক; মানবজাতির প্রতি আমাদের দায়বোধ; পৃথিবীর কাছে ঋণস্বীকার—এসব কমন ভ্যালুজ আমাদের প্রত্যেকের জানা দরকার, যেন বৃহত্তর মানবিক স্বার্থে একটি বসবাসযোগ্য ও শান্তিপূর্ণ সবুজ পৃথিবী গড়ে তুলতে আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারি।
* অন্যান্য প্রোডাক্টিভিটি বইয়ের তুলনায় এর বিশেষত্ব কী?
* ‘দেহের একটি আত্মা আছে—বিষয়টি এমন নয়, আসলে আমাদের ‘আত্মার জন্য এ-দেহটি। সৃষ্টি হিসেবে মানুষ যতটা-না দৈহিক, তার চেয়ে বেশি আত্মিক। পশ্চিমা ধ্যানধ্যারণার আলোকে প্রোডাক্টিভিটি কিংবা পার্সোনাল ডেভেলপমেন্টের ওপর লিখিত যাবতীয় বইয়ের প্রধান দুর্বলতা—এই আত্মা ও আধ্যাত্মিকতার মতো একটি শাশ্বত সত্যকে এড়িয়ে যাওয়া ।
* আমাদের দেহ দুর্বল, ভঙ্গুর ও পঁচনশীল। পক্ষান্তরে আমাদের আত্মা হলো শাশ্বত। তাই আত্মা ও আধ্যাত্মিকতাকে অস্বীকার করে যে কর্মকৌশল দাঁড় করানো হয়, তাতে তাৎক্ষণিকভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সফলতা অর্জিত হলেও, জীবনের বৃহত্তর সফলতার প্রশ্নে তা চূড়ান্তভাবে ব্যর্থ। এ জন্য মানবসত্তার পূর্ণ বিকাশ এবং দীর্ঘমেয়াদি স্থায়ী সফলতার জন্য দরকার এমন এক অত্যুজ্জ্বল জীবনদৃষ্টি ও কর্মকৌশল, যা একজন মানুষকে দুনিয়াতে প্রেডাক্টিভ হওয়ার পাশাপাশি অনন্তকালের পরকালীন জীবনের ব্যাপারেও প্রোডাক্টিভ হতে সাহায্য করতে পারে। এই এখানটাতে প্রোডাক্টিভ মুসলিম বইটি এই ইন্ডাস্ট্রির পশ্চিমাধারার আর-সব বই থেকে আলাদা এবং এক অপার্থিব স্বকীয়তায় উজ্জ্বল।

লেখক: মোহাম্মদ ফারিস
অনুবাদ মিরাজ রহমান , হামিদ সিরাজী
প্রকাশক গার্ডিয়ান পাবলিকেশনস
পৃষ্ঠা সংখ্যা: ২৫৬
মুদ্রিত মূল্য: ৩৬৫/=
বিক্রয় মূল্য: ২৩৫/=
অর্ডার করতে: ০১৯৭৪ ৮৭৭ ৯৯৯
অথবা ইনবক্সে নখ করুন

প্রশংসা মহান আল্লাহর ও তাঁর মহান রাসূলের উপর দরুদ ও সালাম সুন্নাতের পরিচয়, গুরুত্ব, প্রকার, উৎস, খেলাফে-সুন্নাত কর্মের ...
27/06/2020

প্রশংসা মহান আল্লাহর ও তাঁর মহান রাসূলের উপর দরুদ ও সালাম সুন্নাতের পরিচয়, গুরুত্ব, প্রকার, উৎস, খেলাফে-সুন্নাত কর্মের পর্যায়, বিদ’আতের পরিচয়, প্রকার, সুন্নাত থেকে বিদ’আতে উত্তরণের কারণাদি এবং ওযু, নামায, যিকির, কুলখানী ইত্যাদি থেকে শুরু করে হরতাল-ধর্মঘটসহ মুসলিম জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ -এর কর্ম ও বর্জনের সুন্নাত জানার প্রচেষ্টা এ গ্রন্থটি। সুন্নাতের আলােচনা করতে যেয়ে স্বভাবতই সমাজে প্রচলিত অগণিত ধর্মীয় বিশ্বাস, কর্ম, রীতি ও আচার অনুষ্ঠানের সুন্নাত বহির্ভুত বিষয়গুলি আললাচনা করতে হয়েছে
২০০২ সালে বইটি প্রথম প্রকাশ করার সময় ধারণা করেছিলাম যে, সমাজের আলেমউলামা ও ধার্মিক মানুষেরা হয়ত বইটি গ্রহণ করবেন না এবং যুগ যুগ ধরে আচরিত ও প্রচারিত কর্মকাণ্ড পরিত্যাগ করাও তাদের জন্য কঠিন হবে শুধুমাত্র সুন্নাতে নববীকে জানিয়ে দেওয়ার আবেগ নিয়েই বইটি লিখেছিলাম কিন্তু গত পাঁচ বৎসরের অভিজ্ঞতা সে ধারণা পাল্টে দিয়েছে বড় কলেবরের কষ্ট-পাঠ্য এ বইটি পড়তে পাঠকদের বিপুল সাড়া থেকে আমরা বুঝতে পেরেছি যে, সমাজের অগণিত ধার্মিক মানুষ কুরআন ও হাদীসের আলােকে ইসলামের সঠিক শিক্ষা লাভ করতে এবং সে অনুযায়ী জীবনকে পরিবর্তিত ও পরিচালিত করতে আগ্রহী। সমাজের শত প্রচলন এমনকি নিজের দীর্ঘদিনের আচরিত রীতি, অভ্যাস বা কর্মও সুন্নাতের অনুসরণের জন্য অকাতরে পরিত্যাগ করতে পারেন এমন মানুষ সমাজে অগণিত।
জায়েয না-জায়েযের অন্তহীন বিতর্ক, যুক্তির ঘােরপ্যাচ বা অগণিত সম্ভাবনার কথা তারা শুনতে চান না। পরবর্তী যুগের অগণিত বুজুর্গ কে কিভাবে কি করেছেন তা নিয়েও তারা বিতর্কে যেতে চান না। তাঁরা জানতে চান রাসূলুল্লাহ () এবং তার মহান সাহাবীগণের সুন্নাত। তারা জানতে চান রাসূলুল্লাহ ॥ দ্বীনের কোন্ কাজটি কিভাবে পালন করেছেন এবং যথাসাধ্য তাঁর হুবহু অনুকরণ অনুসরণ তারা করতে চান। বানােয়াট, ভিত্তিহীন ও মনগড়া কথা, গল্প, কাহিনী, জাল হাদীস বা দুর্বল ও অনির্ভরযােগ্য হাদীসের উপর তারা নির্ভর করতে চান না। তাঁরা সহীহ ও গ্রহণযােগ্য হাদীসের আলােকে রাসূলুল্লাহ -এর সুন্নাত জানতে চান। কিন্তু কুরআন ও হাদীসের বিশাল ভাণ্ডার থেকে সঠিক তথ্য সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হয় না। কেউ সেগুলি সংগ্রহ করে তাদের সামনে উপস্থাপন করলে তার আনন্দিত হন এবং সাদরে গ্রহণ করেন। | এ বইটির নামকরণ, প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে আমাদের প্রেরণার অন্যতম উৎস ছিলেন ফুরফুরার পীর আবুল আনসার মুহাম্মাদ আব্দুল কাহহার সিদ্দীকী (রাহ)। জীবনের সবকিছুর উর্ধ্বে সুন্নাতে নববীকে ভালবেসেছেন তিনি এবং আমাদেরকেও এভাবে সুন্নাতকে ভালবাসতে ও গ্রহণ করতে প্রেরণা দিয়েছেন। তাঁর মহান রব্বের ডাকে সাড়া দিয়ে গত বছর তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। মহান আল্লাহর দরবারে দুআ করি, সুন্নাতে নববীর পুনরুজ্জীবন ও প্রতিষ্ঠায় তাঁর অক্লান্ত প্রচেষ্টা তিনি দয়া করে কবুল করে নেন, তাঁকে সর্বোত্তম পুরস্কার দান করেন এবং তাঁর সন্তানগণসহ আমাদের সকলকে সুন্নাতের উপর অবিচল থাকার তাওফীক দান করেন। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী আজমাঈন। ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।
-এহ্‌ইয়াউস সুনান” বইটির ভূমিক
আব্দুল্লাহ জাহাঙ্গীর

বই: এহ্‌ইয়াউস সুনান
লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
প্রকাশক: আস-সুন্নাহ পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: ৫৭৬
মুদ্রিত মূল্য: ৩৮০/=
বিক্রয় মূল্য: ১৯০/=
অর্ডার করতে: ০১৯৭৪ ৮৭৭ ৯৯৯
অথবা ইনবক্স করুন

রাহে বেলায়াত-এর বিষয়বস্তু পাঁচটি অধ্যায়ে বিভক্ত ছিল। এবার নতুন দুটি অধ্যায় সংযোজন করে গ্রন্থটিকে সাত অধ্যায়ে বিভক্ত করা ...
26/06/2020

রাহে বেলায়াত-এর বিষয়বস্তু পাঁচটি অধ্যায়ে বিভক্ত ছিল। এবার নতুন দুটি অধ্যায় সংযোজন করে গ্রন্থটিকে সাত অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। সকল অধ্যায়েই কমবেশি পরিবর্তন, সংশোধন বা সংযোজন করা হয়েছে। বিশেষ করে “সালাত ও বেলায়াত” নামে নতুন একটি অধ্যায় তৃতীয় অধ্যায় হিসেবে সংযোজন করা হয়েছে। এ অধ্যায়ে সালাত বিষয়ক ‘রাহে বেলায়াতের’ পূর্ববর্তী সংস্করণের যিকর ও দু‘আ গুলোর সাথে আরো কিছু যিকর ও দু‘আ সংযোজন করা হয়েছে এবং সহীহ হাদীসের আলোকে সালাত আদায়ের মাসনূন পদ্ধতি আলোচনা করা হয়েছে।
“রোগব্যাধি ও ঝাড়ফুঁক” শিরোনামের ষষ্ঠ অধ্যায়টি সম্পূর্ণ নতুন সংযোজন। রোগব্যাধি জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। দীর্ঘদিন যাবত অগণিত পাঠক বিভিন্নভাবে তাদের বিভিন্ন সমস্যা, রোগব্যাধি, বিপদাপদ ইত্যাদির জন্য সুন্নাতসম্মত দু‘আ যিকর ও চিকিৎসা পদ্ধতি জানতে চাচ্ছেন। কারণ তাবীয-কবয ইত্যাদির শিরক সম্পর্কে অনেক আলিমই কথা বলছেন। আমি আমার ‘ইসলামী আকীদা’ গ্রন্থেও এ বিষয়ে আলোচনা করেছি। পাঠকগণ তাবিয-কবয বর্জন করতে চান। কিন্তু বিকল্প সুন্নাত পদ্ধতি তো তাদের জানতে হবে। আর এজন্যই এ অধ্যায়টি সম্পূর্ণ নতুন সংযোজন করা হলো। মহান আল্লাহর কাছে আমরা সকাতরে দু‘আ করি, তিনি যেন এ সকল সুন্নাত-নির্দেশিত দু‘আ ও ঝাড়ফুঁকের ব্যবহারকারীদেরকে পরিপূর্ণ উপকার ও কল্যাণ প্রদান করেন।…বিস্তারিত জানতে বইটি পড়ুন।

লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
প্রকাশক: আস-সুন্নাহ পাবলিকেশন্স
পৃষ্ঠা সংখ্যা: 656
মুদ্রিত মূল্য: ৪২০/=
বিক্রয় মূল্য: ২১০/=
অর্ডার করতে :০১৯৭৪ ৮৭৭ ৯৯৯
অথবা ইনবক্সে নখ করুন

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Boisomahar.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share