Rokomari Islamic Books

Rokomari Islamic Books বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী বইয়ের সংগ্রহশালা রকমারি ডট কম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
হিজরি ১৪৩৮ বর্ষের শুভসূচনা উপলক্ষ্যে রকমারি ডট কম-এর গ্রাহকদের চাহিদা ও মতামত অনুসারে শুরু হচ্ছে https://www.facebook.com/Rokomari-Islamic-Books-1605530049744067 ফ্যান পেইজ। ইসলাম বিষয়ক সকল বইয়ের তথ্য পাওয়া যাবে এ পেইজে। দেশি ইসলামি বইয়ের পাশাপাশি এতে পাওয়া যাবে বিদেশি ইসলামি বইয়ের তথ্যসমূহ। বাংলার সাথে সাথে থাকবে ইংরেজি ও আরবি ভাষার বইসমূহ।

• প্রয়োজনীয় যেকোন ইস

লামি বইয়ের তথ্য জানা যাবে এ পেজের মাধ্যমে।
• প্রয়োজনীয় বইয়ের নাম, প্রকাশনীর নাম ও লেখকের নাম জানাতে পারলে বই অতি সহজেই বই খুজে পাওয়া যাবে। যা আপনার ও আমাদের উভয়ের সময়কেই বাচাবে।
• বিদেশি ইসলামি বইয়ের তথ্য জানা যাবে এর মাধ্যমে। আরবি, ইংরেজি বা ইসলামি বই।
• যেকোন তথ্যের জন্য আমাদের ইনবক্স করুন বা মেইল করুন [email protected].
• বই হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুবিধা।পাশাপাশি ত্রুটিপূর্ণ বই পাল্টে দেয়ার ব্যবস্থা।
• ইসলাম বিষয়ক কোন ধরনের তর্কে না জড়ানোর অনুরোধ রইল সবার কাছে।
উল্লেখ্য, এই পেজটি rokomari.com এর অনুমোদিত।

18/06/2026

১৮,জুন বিকেল ৫টা-২০, জুন সকাল ৯টা পর্যন্ত পাচ্ছেন ৯৯০+৳ অর্ডারে ফ্রি শিপিং
প্রোমোকোড কমেন্টে

18/06/2026

মাতৃত্ব যেন আতঙ্কের না হয়ে, আনন্দের হয় ।
সেজন্যই সিয়ানের এই প্রচেষ্টা।
মা হওয়ার গল্প
আমানি বার্থ
বই দুটি বরাবরের মতোই একজন হবু মায়ের মাতৃত্বের সফরে শুরু থেকে শেষ পর্যন্ত একটি সঠিক গাইডলাইন হিসেবে কাজ করবে।
অর্ডার লিংক- https://rkmri.to/1NR9XKSKQK95
অথবা Whats app message করুন

কুরআন সর্বদা সকল বিষয়ের সর্বোত্তম সমাধান নিয়ে হাজির হয়।আব্দুর রহমান ইবনে আউফ রা. কে  তার ব্যবসায়ের বরকতের মূল কারণ জিজ্ঞ...
18/06/2026

কুরআন সর্বদা সকল বিষয়ের সর্বোত্তম সমাধান নিয়ে হাজির হয়।
আব্দুর রহমান ইবনে আউফ রা. কে তার ব্যবসায়ের বরকতের মূল কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমি কখনো কোনো ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করিনি এবং লাভের আশায় কখনো মানুষকে ঠকাইনি।"
মাত্র ৪ দিনার দিয়ে ব্যবসা শুরু করেছিলেন যিনি, ঐতিহাসিকদের মতে তার মৃত্যুর সময় রেখে যাওয়া সম্পদের পরিমান ছিলো প্রায় ৬০০ বিলিয়ন ডলারেরও বেশি। এক তাবুকের যুদ্ধেই প্রাথমিক ভাবে তিনি দান করেন সাড়ে ১৯ কেজি রৌপ্য।
এতো কিছু বলার উদ্দেশ্য হলো আপনিও তো ব্যবসা করেন কিন্তু কেনো সফলতার দেখা পাননা কিংবা পেলেও তা স্থায়ী হয়না, কেনো?
এই বই আপনাকে এমন মডেল শেখাবে যেখানে আপনার সফলতার সেই লিকেজ কে আপনি খুজে পাবেন। কুরআনিক বিজনেস মডলের ৭টা কোর পিলারের মাধ্যমে বরকতময় সফলতা নিশ্চিত করতে পারবেন।
৬০০ টাকার এই ইনভেস্টমেন্টে আপনার ব্যবসার গ্রোথ লিভার আপনার হাতে নিতে আজই প্রি-অর্ডার করুন দ্য কুরআনিক বিজনেস মডেল-QBM বইটি
অর্ডার লিংক- https://rkmri.to/U224UX699NNT
অথবা ক্লিক করুন Shop now বাটনে

আরবি ভাষা শুধু ধর্মীয় জ্ঞানের বাহন নয়, এটি বাগ্মিতা, সাহিত্য ও অলঙ্কারের এক সমৃদ্ধ ভাণ্ডার। "আরবি বক্তব্যের শ্রেষ্ঠ সম্ভ...
18/06/2026

আরবি ভাষা শুধু ধর্মীয় জ্ঞানের বাহন নয়, এটি বাগ্মিতা, সাহিত্য ও অলঙ্কারের এক সমৃদ্ধ ভাণ্ডার। "আরবি বক্তব্যের শ্রেষ্ঠ সম্ভার" বইটি আপনাকে শেখাবে কীভাবে আরবি ভাষায় আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপন করতে হয় এবং শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে হয়।

বইটিতে রয়েছে আরবি বক্তব্যের মৌলিক ধারণা, বক্তব্যকে আকর্ষণীয় করার কৌশল, সভা-সেমিনার পরিচালনার বাস্তবধর্মী নির্দেশনা এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য প্রস্তুত মডেল বক্তব্য। পাশাপাশি স্থান পেয়েছে রাসুলুল্লাহ (সা.)-এর বিদায় হজের ভাষণ, চার খলিফার ঐতিহাসিক খুতবা এবং ইতিহাসের প্রভাবশালী মনীষীদের অনুপ্রেরণাদায়ক বক্তৃতা।

আপনি যদি শিক্ষক, শিক্ষার্থী, খতিব, দাঈ বা আরবি ভাষাপ্রেমী হন, তাহলে এই বইটি হতে পারে আপনার সংগ্রহে থাকা অন্যতম মূল্যবান সম্পদ।

অর্ডার করতে ক্লিক করুনঃ https://rkmri.to/W7M9G0MEOBQ8

#আরবি_বক্তব্যের_শ্রেষ্ঠ_সম্ভার #আরবি_ভাষা

রাতে প্রায় দুইটা বাজে।ঘরের সব আলো নিভে গেছে, শুধু ডাইনিং টেবিলের ছোট্ট লাইটটা জ্বলছে।আদিবা বসে আছে।সামনে এক গ্লাস পানি, ...
17/06/2026

রাতে প্রায় দুইটা বাজে।

ঘরের সব আলো নিভে গেছে, শুধু ডাইনিং টেবিলের ছোট্ট লাইটটা জ্বলছে।

আদিবা বসে আছে।

সামনে এক গ্লাস পানি, পানিটা অনেকক্ষণ ধরেই এক জায়গায় রাখা,

খাওয়া হয়নি।

আদিবা মোবাইলের গুগলে একটি সার্চ করলো,

"গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে গেলে কি সমস্যা হতে পারে?"

সার্চ দেওয়ার আগেই নিচে অনেকগুলো সাজেশন চলে এল।

এর মানে...

এই প্রশ্নটা সে একা করেনি।

অনেকেই করেছে।

একটা আর্টিকেল খুলল আদিবা।

তার নিচে কমেন্ট,

"আমারও হয়েছিল, কিছু হয়নি।"

আরেকজন লিখেছে,

"অবহেলা করবেন না।"

তৃতীয়জন লিখেছে,

"ডাক্তাররা অযথা ভয় দেখায়।"

চতুর্থজন লিখেছে,

"এটা খুবই বিপজ্জনক।"

আদিবা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।

তারপর...

মোবাইলটা বন্ধ করে দিল।

একই প্রশ্ন।

চারটা উত্তর।

সবগুলো একসাথে সত্যি হতে পারে না।


পরদিন সকালে নাস্তা খেতে বসেছে।

শাশুড়ি মাথায় হাত রেখে বললেন,

"এই সময় ডাব বেশি খেতে হয়।বাচ্চারও তো খাবার লাগে"

ফোনে মা আগেই বলে রেখেছে ,

"ঝাল কিন্তু খাস না মা, বাচ্চার শরীর ও চুলের ক্ষতি হবে।"

পাশের বাসার ভাবি সেদিন বলছিলো,

"এই সময় বেশি বাইরে বের হওয়া ঠিক নয়"

তার ভাই আতফান বলল,

"ডাক্তারই তো বলেছে হাঁটতে।"

সবাই খুব আত্মবিশ্বাস নিয়ে কথা বলে।

এমনভাবে বলে...

মনে হয় ভুল হওয়ার কোনো সুযোগই নেই।

আদিবা শুধু মাথা নাড়ে।

কাউকে বলে না...

সে আসলে ভয় পেয়েছে।


মা হওয়ার পর থেকেই...

সে আর নিজের জন্য ভয় পায় না।

ভয় পায়...

একটা মানুষকে নিয়ে...

যাকে সে এখনো দেখেনি।

যার জন্য সে মাঝরাতে উঠে বসে।

যার জন্য অকারণে কেঁদে ফেলে।

যার জন্য নতুন করে খাওয়া শেখে।

নতুন করে হাঁটে।

নতুন করে ঘুমায়।

এমনকি...

নতুন করে ভয় পেতেও শেখে।


আমাদের সমাজে একজন হবু মায়ের চারপাশে...

মানুষের অভাব হয় না।

আত্মীয় থাকে, প্রতিবেশী থাকে।

বন্ধু থাকে, উপদেশও থাকে।

অভাব হয়...কিন্তু কিসের জানেন?

নির্ভরযোগ্য তথ্যের।

যে তথ্য ভয় কমাবে।

যে তথ্য সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

যে তথ্য বলবে—

কোনটা সত্যি।

আর...

কোনটা শুধু বহু বছর ধরে মুখে মুখে ঘুরে বেড়ানো কথা।


সেই প্রয়োজন থেকেই...

মানহাল পাবলিকেশনের মাতৃত্ব প্যাকেজ।

এখানে শুধু কিছু বই নেই।

আছে...

একজন হবু মায়ের পুরো যাত্রাপথে পাশে থাকার চেষ্টা।

যাতে সিদ্ধান্তগুলো হয়...শোনা কথায় নয়।

জ্ঞান দিয়ে, পরীক্ষিত আমল দিয়ে

কারণ...

একজন মা যখন নিশ্চিন্ত থাকেন...

তখনই পৃথিবীর সবচেয়ে ছোট্ট মানুষটা...

সবচেয়ে নিরাপদ থাকে।

17/06/2026

কুল্লু আম ওয়া আনতুম বি-খায়র!

হিজরী নববর্ষের শুভেচ্ছা!

আর রিহাব পাবলিকেশনের বেস্ট সেলার ৫টি বই এখন রকমারিতে পাচ্ছেন ৫০% পর্যন্ত ছাড়ে।১। কিতাবুত তাওহিদ২। এসো ঈমান মেরামত করি৩। ...
17/06/2026

আর রিহাব পাবলিকেশনের বেস্ট সেলার ৫টি বই এখন রকমারিতে পাচ্ছেন ৫০% পর্যন্ত ছাড়ে।

১। কিতাবুত তাওহিদ
২। এসো ঈমান মেরামত করি
৩। সালাতে খুশু খুযুর উপায়
৪। আমি তওবা করতে চাই...কিন্তু!
৫। হে বোন জান্নাত তোমার অপেক্ষায়

বইগুলো একজন মুসলিম ও মুসলিমাহ উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপুর্ণ। তাই নিজের ঈমান, নামায সঠিক করে মাগফিরাতপ্রাপ্ত বান্দা হয়ে জান্নাতের যাত্রি হতে অর্ডার করতে পারেন বইগুলো।
কমেন্টে লিংক দেয়া হলো...

আজই অর্ডার করে ইতিহাসের এক বিস্ময়কর যাত্রায় যুক্ত হোনএকজন মানুষের জীবন কীভাবে একটি সভ্যতাকে বদলে দিল? তাঁর বিদায়ের পর কে...
16/06/2026

আজই অর্ডার করে ইতিহাসের এক বিস্ময়কর যাত্রায় যুক্ত হোন
একজন মানুষের জীবন কীভাবে একটি সভ্যতাকে বদলে দিল? তাঁর বিদায়ের পর কেন শুরু হলো নেতৃত্বের সবচেয়ে বড় সংকট? আর সেই ধারাবাহিকতাই কীভাবে গিয়ে পৌঁছাল কারবালার বেদনাময় প্রান্তরে?
এই প্রশ্নগুলোর উত্তর মিলবে 'প্রফেট ট্রিলজি'-তে।
আদী প্রকাশনের এই বিশেষ বক্সসেটে রয়েছে ইসলামের প্রাথমিক ইতিহাসকে ধারাবাহিকভাবে তুলে ধরা তিনটি অসাধারণ বই,

📘 দ্য প্রফেট (ﷺ)
নবী মুহাম্মদ ﷺ-এর জীবন, নবুয়ত ও ইসলামের সূচনার অনন্য বর্ণনা।

📘 আফটার দ্য প্রফেট (ﷺ)
নবীজির ﷺ ইন্তেকালের পর খেলাফতের প্রতিষ্ঠা, মতভেদ এবং মুসলিম উম্মাহর প্রথম রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার ইতিহাস।

📘 আফটার কারবালা
কারবালার ট্র্যাজেডির পর ক্ষমতার পালাবদল, প্রতিরোধ এবং প্রতিশোধের রুদ্ধশ্বাস ঘটনাপ্রবাহ।

যারা ইসলামের ইতিহাসকে বিচ্ছিন্ন নয়, বরং শুরু থেকে ধারাবাহিকভাবে জানতে চান, তাদের জন্য প্রফেট ট্রিলজি হতে পারে একটি অনন্য সংগ্রহ।
প্রি-অর্ডারে সংগ্রহ করুন আজই- https://rkmri.to/ZKUN3VORHLTM

কীভাবে রাসূল ﷺ-এর বাণী শতাব্দীর পর শতাব্দী অবিকৃত অবস্থায় আমাদের কাছে পৌঁছেছে?  গুরুত্বপূর্ণ এইসকল  প্রশ্নের শক্তিশালী ও...
16/06/2026

কীভাবে রাসূল ﷺ-এর বাণী শতাব্দীর পর শতাব্দী অবিকৃত অবস্থায় আমাদের কাছে পৌঁছেছে? গুরুত্বপূর্ণ এইসকল প্রশ্নের শক্তিশালী ও তথ্যসমৃদ্ধ উত্তর খুঁজে পাবেন "অথরিটি অফ সুন্নাহ" গ্রন্থে।

কুরআন, সুন্নাহ, ইজমা এবং উলূমুল হাদীসের আলোকে বইটি হাদীসের প্রমাণ্যতা, সংরক্ষণ ও অনুসরণের অপরিহার্যতা তুলে ধরেছে অত্যন্ত যুক্তিনির্ভর ও গবেষণাধর্মী উপায়ে। পাশাপাশি হাদীস অস্বীকারকারীদের বিভিন্ন আপত্তি ও বিভ্রান্তির স্পষ্ট উত্তরও রয়েছে এতে।

যারা হাদীসের গ্রহণযোগ্যতা, সংকলন প্রক্রিয়া এবং ইসলামী জ্ঞানচর্চার এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে গভীর ও নির্ভরযোগ্য ধারণা অর্জন করতে চান, তাদের জন্য বইটি হতে পারে এক অনন্য পাঠসঙ্গী।

অর্ডার করতে ক্লিক করুনঃ https://rkmri.to/4IS0GZE31ZG7

সবকিছু আছে, তবুও মনে শান্তি নেই? জীবনের ব্যস্ততা, সাফল্যের দৌড় আর প্রাচুর্যের মাঝেও কখনো কি মনে হয়েছে—কী যেন নেই? এক অদৃ...
16/06/2026

সবকিছু আছে, তবুও মনে শান্তি নেই? জীবনের ব্যস্ততা, সাফল্যের দৌড় আর প্রাচুর্যের মাঝেও কখনো কি মনে হয়েছে—কী যেন নেই? এক অদৃশ্য শূন্যতা যেন হৃদয়কে গ্রাস করে রাখে?

‘দুনিয়াবিমুখ সালাফদের উপদেশ’ এমন একটি বই, যা আপনাকে নিয়ে যাবে আত্মিক প্রশান্তি ও গভীর উপলব্ধির এক অনন্য যাত্রায়। এখানে সংকলিত হয়েছে সেই মহান সালাফদের উপদেশ, যাঁরা দুনিয়ার মোহকে হৃদয়ে স্থান না দিয়ে আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের মূল লক্ষ্য বানিয়েছিলেন।

যদি আপনি হৃদয়ের প্রশান্তি, জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং আল্লাহর আরও নৈকট্য খুঁজে থাকেন, তবে এই বই হতে পারে আপনার নীরব পথপ্রদর্শক।

অর্ডার করতে ক্লিক করুনঃ https://rkmri.to/1STEXELJYBFD

Address

2/2 E, Arambag, Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Rokomari Islamic Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category