Wholesale-Bazar.com

Wholesale-Bazar.com Wholesale-Bazar.com started our journey in 2020 with the vision to give the customer freedom of shopping in a big-box store with a huge selection facility.

31/07/2016

::::: ভারতের সঙ্গে ভিসা এন্ট্রি-এক্সিট শর্ত থাকছে না :::::

বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে ভিসা এন্ট্রি-এক্সিট শর্ত থাকছে না। আকাশ বা সীমান্ত পথে প্রবেশ করে আবার যেকোনো পথেই ফেরৎ আসা যাবে।



দিল্লি সফর শেষে দেশে ফিরে রোববার (৩১ জুলাই) তার নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের সঙ্গে ভিসা এন্ট্রি-এক্সিটের বর্তমান ব্যবস্থায় আমাদের জনগণের ভোগান্তি হচ্ছে। তাই আমরা তাদের এন্ট্রি-এক্সিটে বাধ্যবাধকতা তুলে নিতে প্রস্তাব দিয়েছিলাম। ভারত সরকার আমাদের প্রস্তাবে সম্মত হয়েছেন। মুক্তিযোদ্ধা এবং প্রবীণদের ভিসা সহজ এবং বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাবও তারা ভেবে দেখেছে। শিগগিরি এটি কার্যকর হবে।

বহাল নিয়মে বাংলাদেশের নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে কোন পথে প্রবেশ করবে তা ভিসা আবেদনে উল্লেখ করতে হয়। আর শর্ত অনুযায়ী, যে পথে প্রবেশ করবে, সেই পথেই ফেরৎ আসার বাধ্যবাধকতা রয়েছে।

সফরকালে দুই দেশের স্বার্থ সম্পর্কিত বিষয়ে বৈঠক হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি প্রধান, নারকোটিক্স প্রধানসহ ১৪ জনের প্রতিনিধি দল গত ২৭ জুলাই ভারত সফরে যান, যোগ করেন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় ভারত বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে।

07/07/2016

:::::: Eid Mubarak ::::::

24/05/2016

বিডি২৪রিপোর্ট ডেস্কঃ ভারতীয় ভিসা পাওয়ার সমস্যা বাংলাদেশি নাগরিকদের দীর্ঘদিনের। আর সেই সমস্যা মেটানোর জন্য ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন নতুন ব্যবস্থা নিতে চলেছে। খোজ নিয়ে জানা গেছে, আগামী জুন মাসের প্রথম…

:::: Machine Readable Passport (MRP) ::::MRP Online Application Form Fill-up:http://www.passport.gov.bd/OR,MRP Hand Writ...
10/05/2016

:::: Machine Readable Passport (MRP) ::::


MRP Online Application Form Fill-up:
http://www.passport.gov.bd/

OR,

MRP Hand Written Form Fill-up:
http://passport.gov.bd/Reports/MRP_Application_Form[Hard%20Copy].pdf


Information Alternation/ Correction Application Form:
http://passport.gov.bd/Reports/MRP_Information_Alteration_Correction.pdf

04/05/2016

সাধারণ ভিসা প্রার্থীরা ঘন্টার পর ঘণ্টা চেষ্টা করেও সার্ভারে ঢুকতে না পেরে নাজেহাল হচ্ছে। অন্যদিকে দালালচক্র অনায়াসে অনলাইনে ফরম পূরণ করে ই-টোকেন সংগ্রহ করছে।

28/09/2015

:::: TRAIN TRACKING SERVICE ::::

Train Tracking Service through which from now on you will be able to know the current location of desired train along with train departure schedule, location of next stoppage and many more information via SMS. to get train travel related information on your phone via sms, type

TR Train number and send to 16318.

How to Avail this Offer

- Go to your message option
- Type TR [space] Train No
- Send this SMS to 16318

Service Type: SMS Push-Pull

Service Fee: BDT 4 per SMS (excluding Supplementary Duty (SD) + VAT on price inclusive of SD)

Train Number Information:

:::: বিশ্ব পর্যটন দিবস ::::আজ ছিল বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে আয়োজিত র‌্যালিটি মৎসভবন থেকে শুরু হয়ে প্রেস ক্লাব-দোয়েল চ...
28/09/2015

:::: বিশ্ব পর্যটন দিবস ::::

আজ ছিল বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে আয়োজিত র‌্যালিটি মৎসভবন থেকে শুরু হয়ে প্রেস ক্লাব-দোয়েল চত্তর হয়ে টিএসসি গিয়ে পর্যটন মন্ত্রী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে হচ্ছে এই র‌্যালি। মন্ত্রীর জন্য র‌্যালি বেশ খানিকটা দেরিতে শুরু হওয়ায় রাস্তায় আটকে পড়া যানবাহনের যাত্রীরা রাগ ঝাড়লেন ইচ্ছে মতো। র‌্যালিতে ঢোল, ঘোড়ার গাড়ি, ট্যুরিজম লেখা পোশাক ও মানুষও ছিল তারপরও কেন যেন নিষ্প্রাণ মনে হয়েছে। অন্তত ছবি দেখলে তাই মনে হবে।

Collected : Mazharul Hoque Manna

:::: যা বলা নিষেধ বিমান বালাকে ::::যারা নিয়মিত বিমানে চড়েন না, তারা হয় তো না বুঝেই অনেক প্রশ্ন করে ফেলেন। এতে বিমানবালার...
24/09/2015

:::: যা বলা নিষেধ বিমান বালাকে ::::

যারা নিয়মিত বিমানে চড়েন না, তারা হয় তো না বুঝেই অনেক প্রশ্ন করে ফেলেন। এতে বিমানবালারা বিরক্ত হতে পারেন আবার বিব্রতকর পরিস্থিতিতে পরতে পারেন আপনিও। তাই বিমানবালাদের কী প্রশ্ন করবেন আর কী করবেন না, তার একটি তালিকা পাওয়া গেছে বিমানযাত্রাবিষয়ক ওয়েবসাইট বোর্ডিং এরিয়া ডটকমে। বিমানযাত্রার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক :

আমি কি ফার্স্ট ক্লাসের বাথরুম ব্যবহার করতে পারি?

এ প্রশ্ন করে থাকেন অনেকেই। তাঁরা হয়তো জানেন না, ফার্স্ট ক্লাসের বাথরুম শুধু যাঁরা ফার্স্ট ক্লাসের জন্য টিকেট কেটেছেন, তাঁদের জন্যই বরাদ্দ। এ ধরনের প্রশ্ন করেও নিজের নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া হয় আর বিমানবালাদেরও বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়।

সিনেমা শুরু হচ্ছে না কেন? ওয়াইফাই নেই?

বিমানে ওঠার সঙ্গে সঙ্গে আপনার সামনের মনিটরে সিনেমা দেখার সুযোগ নেই। কারণ সেখানে উড্ডয়ন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার পর আপনি সিনেমা দেখতে পারবেন বা গান শুনতে পারবেন। আর এতে সময় লাগে প্রায় ১০ থেকে ১৫ মিনিট। তাই বিমানে উঠেই জিজ্ঞেস করবেন না, সিনেমা দেখানো হচ্ছে না কেন? শুরুর সময়টাতে ম্যাগাজিনে চোখ বুলিয়ে নিতে পারেন।

প্রয়োজনীয় নির্দেশনা শেষ হলে সামনের মনিটর আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, তখন আপনি পছন্দ মতো ছবি বা গান শুনতে পারবেন। আর হ্যাঁ বিমান পুরোপুরি আকাশে ওঠার আগে ওয়াইফাই সেবা পাওয়া যায় না। কাজেই বিমানে উঠেই ইন্টারনেট কানেকশন নিয়ে প্রশ্ন করবেন না। ধৈর্য্য ধরুন, কর্তৃপক্ষই বলে দেবে কখন আপনি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। তাছাড়া সব বিমানে ওয়াইফাই সেবা নাও থাকতে পারে। যদি থাকে সেটা বিমান কর্তৃপক্ষই আপনাকে বলে দেবে।

কানেক্টিং ফ্লাইটটা আটকে রাখতে পারবেন?

গন্তব্যে পৌঁছুতে বিমান পরিবর্তন করে অন্য যে বিমানে উঠতে হয় তাকেই কানেক্টিং ফ্লাইট বলা হয়। আপনি যে বিমানে আছেন, সেই বিমানের বিমানবালার সঙ্গে আপনার কানেক্টিং বিমানের কোনো যোগাযোগ থাকে না। তারপরও আপনি যদি বর্তমান বিমানের বিমানবালাকে প্রশ্ন করেন, কানেক্টিং ফ্লাইটটা একটু দেরি করতে পারবে কিনা, তাহলে সেটা ঠিক হবে না। কারণ এই বিষয়টি বিমানবালার হাতে নেই। বরং ট্রানজিট বিমান বন্দরে নেমে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সুরাহা আপনাকেই করতে হবে।

এটা (বকশিশ) রাখুন!

রেস্তোরাঁয় খাওয়ার পর মোটা অঙ্কের বকশিশ দেওয়ার অভ্যাস আপনার আছে। সে জন্য মনে মনে বেশ গর্ব বোধ করেন আপনি। তাই বলে বিমান অবতরণের পর বিমানবালাকে ডেকে তাঁর হাতে টাকা ধরিয়ে দিয়ে বলবেন না, ‘এটা রাখুন। কিছু কিনে খাবেন!’ প্রথমত, বিমানের নীতিমালার ঘোরবিরোধী এটি। দ্বিতীয়ত, বিমানবালাদের জন্য এটি অপমানজনক। তাই যদি তাদের সেবা বা ব্যবহারে আপনি মুগ্ধ হয়ে থাকেন, হাসিমুখে একটা ধন্যবাদ দিন, সেটাই যথেষ্ট।

আমি কি বিজনেস ক্লাসের খালি আসনে বসতে পারি?

বাসে এ রকম হরহামেশাই করে এসেছেন। সামনের দিকের সিট খালি থাকলে পেছনের সিট ছেড়ে সামনে চলে এসেছেন। এটা আপনার কাছে কোনো ব্যাপারই না। এ জিনিসই চেষ্টা করতে গেলেন বিমানে। দেখলেন, বিজনেস ক্লাসের সিটগুলো খালিই পড়ে আছে। গিয়ে বসে পড়লেই হয়। কিন্তু বিজনেস ক্লাসে বসতে হলে আপনাকে বিজনেস ক্লাসের টিকেট করতে হবে আগে। সেটা যদি না করে থাকেন, তাহলে ইকোনমি ক্লাসেই নিজের মতো স্বচ্ছন্দ হয়ে নিন।

ব্যাগটা ওপরে রেখে দেবেন?

কষ্ট করতে ইচ্ছে করছে না, ডাকলেন একজন বিমানবালাকে। বললেন, ব্যাগটা একটু ওপরে উঠিয়ে রাখুন। এটা কিন্তু তাঁদের কাজের মধ্যে পড়ে না। নিজের ব্যাগ নিজেই উঠিয়ে রাখুন এবং চাইলে সহযাত্রীকে সহযোগিতা করতে পারেন; কিন্তু বিমানবালাদের এ ধরনের অনুরোধ করবেন না।

ওষুধ আছে কি?

যাত্রীদের বিভিন্ন শারীরিক সমস্যা সামাল দেওয়ার জন্য ফ্লাইটেই চিকিৎসক থাকেন। যদি অসুস্থ বোধ করেন, তাহলে সেটা বিমানবালাদের জানাতে পারেন; সাহায্য চাইতে পারেন। কিন্তু নিজেই ডাক্তারি ফলিয়ে তাঁদের কাছে ওষুধ চাইবেন না। কারণ, তাঁদের ওষুধ দেওয়ার এখতিয়ার নেই এবং দ্বিতীয়ত, সেটা তাঁদের কাজও নয়।

আসন বদলাতে পারি?

অনেকেই একই ফ্লাইটে বন্ধুবান্ধব বা পরিচিতি কারো দেখা পেয়ে যেতে পারেন। সে ক্ষেত্রে একসঙ্গে পাশাপাশি সিটে বসে যাওয়ার ইচ্ছা জাগতেই পারে। সে ক্ষেত্রে কখনোই বিমানবালাদের অনুরোধ করবেন না, সিট বদলে দেওয়ার জন্য। বড়জোর আপনি নিজে সেটা বিনীতভাবে চেষ্টা করে দেখতে পারেন। আপনার অনুরোধে যদি কোনো যাত্রী নিজের সিট পরিবর্তন করে আপনার পরিচিত বা বন্ধুর সঙ্গে যাওয়ার ব্যবস্থা করে দিতে রাজি থাকেন, তাহলেই কেবল আপনার আশা পূরণ হবে।

আমরা এখন কোথায় আছি?

দুম করে জিজ্ঞেস করে বসবেন না, বিমান এখন কোথায় আছে বা কোন জায়গার ওপর দিয়ে উড়ে যাচ্ছে? কারণ, আকাশে কোনো সাইনবোর্ড দেওয়া থাকে না, যা দেখে বিমানবালা আপনার প্রশ্নের জবাব দেবেন। ধৈর্য ধরে অপেক্ষা করুন, কারণ কাছাকাছি এলে সেটা ক্যাপ্টেন জানিয়ে দেবেন। সামনের মনিটরেও সেটা আপনি দেখতে পারবেন, যদি মনিটরের চ্যানেল পরিবর্তন করেন।

কলম আছে?

এটি খুবই সাধারণ একটি প্রশ্ন মনে হতে পারে আপনার। এটা কিন্তু বেশ বিরক্তিকর একটা ব্যাপার বিমানবালাদের জন্য। তাঁরা প্রায়ই এ ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। কারণ, অনেকেই তাঁদের কাছে কলম ধার চান। কলম সঙ্গে নিয়ে ঘোরাটা তাঁদের কাজ নয়। তাই এ ধরনের প্রশ্ন করবেন না।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Wholesale-Bazar.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wholesale-Bazar.com:

Share