12/09/2019
আল্লাহ্র পথে জিহাদ - কি, কেন এবং এর মূলনীতি || (পর্ব-১) || ড. মুহাম্মদ সাইফুল্লাহ
-------------------
পর্ব - ১
বর্তমানে আমাদের দেশে জিহাদ নিয়ে যুবকদের মধ্যে বিশেষ করে, প্রচুর বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে। যুবকদের অনেকেই এখন জিহাদের নামে সন্ত্রাসী কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলছে এবং এর কারন বর্তমানে ফেসবুক এবং ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর সুযোগ সন্ধানী বক্তা আল্লাহর কুরআনের আয়াত এবং রাসুল (সা.) এর হাদিসের অপব্যাখা করে যুবকদেরকে জিহাদের নামে বিভ্রান্ত করে তাদের দিয়ে সন্ত্রাসী কাজের সাথে সম্পৃক্ত করে চলেছে।
এই সমস্ত বক্তা যাদেরকে কখনোই জনসম্মুখে দেখা যায় না কিন্তু আড়াল থেকে শুধু বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করে থাকে।
তাই যুবক সহ সমস্ত মুসলিম ভাই এবং বোনদের জন্য আমরা আল্লাহর রাস্তায় জিহাদ বিষয়ে বিস্তারিত বক্তব্য ধারাবাহিক ভাবে নিয়ে আসব ইনশাল্লাহ।