06/05/2022
হ্যালো বন্ধুরা, আপনারা যারা শরীয়তপুর অবস্থিত পদ্মা সেতু, নতুন রাস্তায় ঘুরতে আসবেন তারা নাওডোবা গোলচত্বর "ফুড এক্সপ্রেস" চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পাবেন। রেস্টুরেন্টের ডেকোরেশন মোটামুটি ভালো ছিল, তাই বসে পরলাম কিছু খাওয়ার জন্য। ভেবেছিলাম নতুন রেস্টুরেন্ট হিসেবে খাবারের মান ভালোই হবে, দীর্ঘ ৪০ মিনিট অপেক্ষা করার পর নান আর গ্রিল দিল, চেয়েছিলাম লেগ পিচ, দিয়েছে খাচার মাংস, গ্রিল এর কোন স্বাদ নেই একদম পুরে ফেলছে, কামর দিলেই পোরা গন্ধ আর ছাই এর স্বাদ পাচ্ছিলাম। মার্ক করা জায়গাটা ভালো করে দেখুন গ্রিল এর মধ্যে পোকা পাওয়া গেছে। তাও আবার একটা পোকানা দুইটা পোকা, মাংসের ভিতরেই পোকা ছিল, মাংস পচে গেলে ভিতরে যে পোকা হয় সেই পোকা।
চাইনিজ খাবারসহ অন্য খাবারের মানও ছিল আরো খারাপ, কয়েকজনই বিল নিয়ে তর্কাতর্কি করতেছিল।
১. গ্রিল কোয়ার্টার -১০০
২. বাটার নান -৩০
সার্ভিস রেট- ২/১০
খাবারের মান- ০০/১০
পুরো টাকাটাই নষ্ট হলো।