JP SHOP

JP SHOP An Online Shop

‼ইদানীং রাসেল'স ভাইপার নিয়ে কিছু ভুলভাল পোস্ট এবং সংবাদ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যা জনমনে ভুল ধারণা এবং আতঙ্কের জন্ম দিচ্ছ...
24/06/2024

‼ইদানীং রাসেল'স ভাইপার নিয়ে কিছু ভুলভাল পোস্ট এবং সংবাদ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যা জনমনে ভুল ধারণা এবং আতঙ্কের জন্ম দিচ্ছে। যার দরুন প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি মানুষ-ও ক্ষতির সম্মুখীন হতে পারে।‼️

সর্বপ্রথম, ওটার নাম Russell’s Viper বা রাসেল'স ভাইপার, যাঁর অনুবাদ রুপ হলো: রাসেলের ভাইপার।
এদের এমন নাম করণের কারণ হলো "স্যার প্যাট্রিক রাসেল ১৭ শতকে ভারতীয় সাবকন্টিনেন্টের অনেক সাপের সর্বপ্রথম পরিচিতি এবং বিশ্লেষণ করেছিল রাসেল'স ভাইপার সহ।
তাই ১৮ শতকে সাপের ক্লাসিফিকেশনের সময় বিজ্ঞানীরা উনার নাম জুড়ে দেয় সাপগুলোর সাথে।"

💠সে যাইহোক, গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাসেল'স ভাইপার বিশ্বের ৫ম বিষধর সাপ নয়, এমনকি এটি সেরা ৩০ নাম্বারের মধ্যেও নেই। বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরো বা ক্রেইটের-ও পরে, এবং এর কামড়ে সুস্থ হওয়া
অহরহ মানুষ আছে। আবার মোটেও এটির কামড়ে বাঁচার সম্ভাবনা ২০% বা এতো কম নয়, বরং রেকর্ড অনুযায়ী এই স্ট্যাটিস্টিক্সটি উল্টো।
শুধু হাসাপাতালে দেরীতে যাওয়া, ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী না চলা বা কনসাল্টের মধ্যে না থাকার কারণেই রুগী মা-রা পড়ে পরবর্তীতে।
তারপরেও রাসেল'স ভাইপারের কামড়ে সুস্থতার হার ৭০% এর মতো প্রায়, যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেয় তবেঁ সুস্থতার হার ৯০% এর চেয়ে বেশি তথ্যানুসারে।

💠এঁরা বাচ্চা গড়ে ৩৫টি করে দেয়, তাও-ও প্রাকৃতিক বা ইকোসিস্টেমের কারণে অর্ধেক বাচ্চা এমনিতেই মা-রা পড়ে, যেমন: চিল, পেঁচা, শিয়াল, বনবিড়াল, বানর, গুইসাপ, বেঁজি ইত্যাদি সহ আরে বেশ কিছু প্রাকৃতিক কারণ।

💠প্রায় সব বিষধর সাপেদের ভেনমের মধ্যেই অন্যান্য ভেনমের উপস্থিতি থাকে, মূলত সাপেদের ভেনম হলো অনেকগুলো বিষের ককটেল বা মিশ্রণ। অন্যান্য বিষ শিকারকে দূর্বল করা বা হজমে সহায়তার জন্য; তবেঁ সেইগুলো লিথাল বা মানুষ মা-রার মতো যথেষ্ট শক্তিশালী নয়।

💠আবার এঁরা রাগের দিক থেকেও পিছিয়ে অনেক, "বিশ্বের সবচেয়ে রাগী সাপ ব্ল্যাক মাম্বা, পাফ-এডার ইত্যাদি থেকে তো পিছিয়ে-ই এমনকি গোখরা থেকেও পিছিয়ে।"
কোনো সাপ-ই তেড়ে এসে কামড়ায় না,বরং সাপেরা মানুষদের এড়িয়ে চলা পছন্দ করে।
যদি আপনি ওঁদের কোণঠাসা না করেন বা খুব কাছে গিয়ে বা এমন কিছু করে ওঁদের থ্রেট ফিল না করান, তবেঁ কখনোই আপনাকে কামড়াতে উদ্ধত হবে না।
এক্ষেত্রে অনেক সময় ওঁরা আপনার দিকে আক্রমনাত্মক ভঙ্গিতে হিস সাউন্ড অথবা বাইট ছুরবে ভয় দেখাতে, যেটা দেখে অনেকেই ভেবে বসে যে তাড়া করছে।
তাছাড়া রাসেল'স ভাইপারের বাইটের প্রায় অধিকাংশ রেকর্ড-ই হলো ওঁদের ওপর পা অথবা হাত দেয়া, নয়তো অজগর ভেবে ধরতে যাওয়া।
এছাড়া রাসেল'স ভাইপার এতোটাই অলস প্রকৃতির যে মানুষ দেখে তেড়ে আসা অথবা পালানো, কোনোটিই-ই এদের সাথে যায় না। এমনকি বাধ্য না হলে এঁরা নিজের জায়গা থেকে নড়ে-ই না, একই জায়গাতেই ৩-৪ দিন'ও পড়ে থাকে।

💠স্রষ্টা আমাদের প্রকৃতির সব কিছুই প্রকৃতি তথা আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছেন। এঁরা আমাদের ইকোলজি যেমন ব্যালেন্স করে, তেমন আমাদের বিভিন্ন রক্তবাহিত জটিল এবং কঠিন রোগের ঔষধ-ও প্রদান করে।
হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণকারী Captopril-জাতীয় ঔষধ, এমনকি বেথা নাশক বা পেইন কিলারের মতো মেডিসিন তৈরীতেও সাপের ভেনম ব্যাবহার হয়।

💠এবং সাপের এন্টিভেনম দু’প্রকারের: একটি মনোভ্যালেন্ট বা নির্দিআরষ্ট সাপের, আর অন্যটি পলিভ্যালেন্ট বা সব বিষধর সাপের জন্য কার্যকরী একটি ককটেল বা এন্টিভেনমের মিশ্রণ।
সুতরাং, রাসেল'স ভাইপার সহ সব বিষধর সাপের এন্টিভেনম-ই আছে দেশে।

সর্বোপরি সাপ'সহ সকল প্রাণীরা আমাদের ইকোলজি বা প্রকৃতির অংশ। একমাত্র সঠিক তথ্য এবং ধারণা-ই আমাদের সুরক্ষিত রাখতে পারে।

সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়।
Nazrul Islam

আসছে নওতাপ ২০২৪,NASA এর বিজ্ঞানিরা জানিয়েছেন যে, আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে ...
02/05/2024

আসছে নওতাপ ২০২৪,
NASA এর বিজ্ঞানিরা জানিয়েছেন যে, আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। *সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।
সাবধানে থাকবেন সবাই।
#কালেক্টেড

ছোটবেলায় খুব সকালে মা যখন উঠে ধান সেদ্ধ করতো, উঠে পড়তাম আমিও. কখনও ধানের হাড়িতে আলু দিতাম কখনও ডিম দিতাম,ধান নামানোর পর ...
01/08/2022

ছোটবেলায় খুব সকালে মা যখন উঠে ধান সেদ্ধ করতো, উঠে পড়তাম আমিও.
কখনও ধানের হাড়িতে আলু দিতাম কখনও ডিম দিতাম,
ধান নামানোর পর সেই আলু সেদ্ধ,ডিম সেদ্ধ যেনো অমৃত লাগতো....
আহা সে এক দিন ছিলো....

কপি পোস্ট

ইলিশ মাছের রয়েছে নানাবিধ উপকারিতা।
30/07/2022

ইলিশ মাছের রয়েছে নানাবিধ উপকারিতা।

মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
21/02/2021

মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

ভাল থাকুন ওপারে প্রিয় এটিএম শামসুজ্জামান!
20/02/2021

ভাল থাকুন ওপারে প্রিয় এটিএম শামসুজ্জামান!

02/10/2020
কিছু দিন পর হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব দূর্গা পূজা।করনা কালিন এই সময়ে সামাজিক দুরত্ত ও স্বাস্থ্য বিধী মেনে আমরা পূজার ...
02/10/2020

কিছু দিন পর হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব দূর্গা পূজা।করনা কালিন এই সময়ে সামাজিক দুরত্ত ও স্বাস্থ্য বিধী মেনে আমরা পূজার ড্রেস আপনার কাছে পৌছে দেব হোম ডেলিভারীর মাধ্যমে।বিকাশে পেমেন্টে ডেলিভারি।

 #থ্রি পিস #ফেব্রিক্স - কটন #ফেব্রিক্স ও প্রিন্টের কালার স্থায়ী ও টেকসই #বিবরণ : স্কিন প্রিন্ট,ব্লক প্রিন্ট & এম্ব্রডারী...
06/09/2020

#থ্রি পিস
#ফেব্রিক্স - কটন
#ফেব্রিক্স ও প্রিন্টের কালার স্থায়ী ও টেকসই
#বিবরণ : স্কিন প্রিন্ট,ব্লক প্রিন্ট & এম্ব্রডারী
্রোডাক্টগুলোর_সাইজঃ 36,38,40,42,44

সবাই কেমন আছেন। প্রচন্ড গরম পড়েছে।এই গরমে আমরা চাই আরামদায়ক পোষাক। আমার ড্রেস গুলো গরমের কথা মাথায় রেখে তৈরি করা। ছবির চ...
10/07/2020

সবাই কেমন আছেন।
প্রচন্ড গরম পড়েছে।এই গরমে আমরা চাই আরামদায়ক পোষাক। আমার ড্রেস গুলো গরমের কথা মাথায় রেখে তৈরি করা। ছবির চেয়ে বাস্তবে বেশি সুন্দর।১০০ ভাগ পিউর সুতি বলে পড়তে আরাম।

বুটিক
16/02/2020

বুটিক

Address

Dhaka
1000

Telephone

+8801681914974

Website

Alerts

Be the first to know and let us send you an email when JP SHOP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JP SHOP:

Share