Ittadishop.com

Ittadishop.com ইত্যাদি সপ ডট কম একটি অনলাইন শপিং পোর্টাল ।

ইত্যাদি সপ ডট কম একটি অনলাইন শপিং পোর্টাল । এখানে সকল স্কুল, কলেজ, মেডিকেল, বিশ্ববিদ্যালয়ের সকল বই পাওয়া যাবে। এর সাথে সাথে ঔষধ, সেষ্টেশনারী ও আইটেম পাওয়া যাবে ।

--------------------- প্রি-অর্ডার ---------------------- ↕অর্ডার করুন আপনার পছন্দের প্যাকেজটি।↕ ঢাকার মধ্যে আমরা দিচ্ছি ...
07/01/2021

--------------------- প্রি-অর্ডার ----------------------

↕অর্ডার করুন আপনার পছন্দের প্যাকেজটি।
↕ ঢাকার মধ্যে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি।
↕ অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, ফোন নং ইনবক্স করুন ↕ কিংবা কল করুন এই নম্বরে ♦ ০১৭০০ - ৭৬৯৬৩১ ♦
www.ittadishop.com

---- রুহামা পাবলিকেশন-এর নতুন ৪টি বইয়ের সংক্ষিপ্ত ভূমিকা----

১. বই: সিরাত কাননের মুঠো মুঠো সৌরভ ----------------
রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহই মানবজীবনের সাফল্য ও কামিয়াবির একমাত্র পথ। আর সুন্নাহ সম্পর্কে জানতে আপনাকে যেতে হবে সিরাতুন্নবির আলোকিত পাঠশালায়।
রাসুলুল্লাহ ﷺ-এর মুবারক জীবন ও তাঁর সুন্নাহ সম্পর্কে জানার লক্ষ্যেই আমাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন: প্রখ্যাত ঐতিহাসিক, গবেষক, সমরবিদ শাইখ মাহমুদ শীত খাত্তাব বিরচিত—
‘সিরাত কাননের মুঠো মুঠো সৌরভ’
বইটির বিন্যাস প্রচলিত সিরাতগ্রন্থ থেকে একেবারেই আলাদা। শাইখ এখানে সিরাতশাস্ত্রের অনেকগুলো শাখার সারনির্যাস নিয়ে এসেছেন। তাই সিরাত পাঠের ভূমিকা হিসেবে বইটি বেশ উপযোগী মনে হয়। যারা দীর্ঘ পরিসরের সিরাত পড়ার পূর্বে গোটা সিরাতকে একনজরে দেখে নিতে চান, আমরা বলব, তাদের জন্য বইটি চমৎকার এক উপহার।

২. বই: কখনো ফুরোবে না এই ভালোবাসা ----------------
অপরের প্রতি ভালোবাসার কারণ কী হওয়া উচিত, কীসের ভিত্তিতে গড়ে ওঠা উচিত পারস্পরিক বন্ধুত্ব ও হৃদ্যতার বন্ধন—এ সম্পর্কে জানা নেই বর্তমানের অনেকেরই! তাই তো দেখা যায় সমাজজুড়ে আজ মিছে ও নোংরা ভালোবাসার ছড়াছড়ি! কেউ কাউকে ভালোবাসে স্রেফ নিজের কামনাবাসনা চরিতার্থ করার আশায়; কেউ অপরকে ভালোবাসে তার ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি দেখে, তার থেকে কিছু পাবার লোভে; কারও মাঝে ভালোবাসা গড়ে ওঠে নিছক গল্প-আড্ডা আর খেলাধুলায় একসাথে সময় কাটানোর উদ্দেশ্যে! এসব ভালোবাসা বা সম্পর্কের কি কোনো মূল্য আছে?! নাহ! বরং এসব ভালোবাসা পরকালে ব্যক্তির জন্য পরিতাপের কারণ হবে। তারা সেদিন আফসোস করবে, ‘হায়, কেন যে অমুককে ভালোবেসে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম! হায়, আমি যদি অমুকের সাথে না চলতাম! হায়, আমি যদি কোনো পুণ্যবান মুমিনকে বন্ধুরূপে গ্রহণ করতাম!...
বস্তুত, যে বন্ধুত্ব গড়ে ওঠে আল্লাহর সন্তুষ্টির জন্য, যে ভালোবাসা হয়ে থাকে দ্বীনের স্বার্থে—তা-ই কিয়ামতের সেই ভয়ংকর দিবসে আল্লাহর (আরশের) ছায়ায় স্থান-লাভের কারণ হবে। এই ভালোবাসাই চির অটুট থাকবে। হ্যাঁ, কখনো ফুরোবে না এই ভালোবাসা..

৩. বই : জান্নাত চির সুখের ঠিকানা -----------
এ বইটি বাস্তবতা এড়িয়ে কল্পনার বিলাস নয়। বাস্তব দুনিয়া থেকে আলাদা করে দেয় এমন কোনো কিছুও নয়। বরং এটি হলো আখিরাতের সমীকরণে দুনিয়ার বিষয়াদি সমাধান করা। আখিরাতের ছায়াতলে বর্তমান জগৎকে সংশোধন করা। আল্লাহ তাআলা আপনাকে যে জগৎ আবাদ করার আদেশ করেছেন, সর্বোচ্চ প্রতিদান ও সাওয়াবের আশায় বুক বেঁধে সে জগৎকে নিজের জন্য আবাদ করা।...
এ বইটি জান্নাতের বিস্তারিত আলোচনা নিয়ে নয়। বরং এগুলো কালো কালিতে প্রেমের কিছু অনুভূতির আঁকিবুঁকি আর দুকলম অনুপ্রেরণা। যার লক্ষ্য আপনার হৃদয়ে চিরস্থায়ী আবাসের ভালোবাসার ফুঁ দেওয়া। উদ্দেশ্য কথাগুলো সর্বদার জন্য জান্নাতকে আপনার মস্তিষ্কে খোদাই করে দেবে; যেন সব সময় আপনার মন জান্নাতের প্রেমে বিভোর থাকে আর সাথে সাথে জান্নাত লাভের জন্য আপনার প্রস্তুতি ও পরিশ্রম চলে। যেন কোনো নেক আমলের কথা কানে আসতেই তা করতে ছুটে যান আপনি। যেন এর জন্য আপনার সব কষ্ট করা সহজ হয়ে যায়; বরং আপনার সব পরিশ্রমই যেন আনন্দের হয়। যেন আপনার সব আমলই সহজসাধ্য হয়, স্বভাব-মুসলিমে পরিণত হন আপনি।...

৪. বই: জাহান্নাম অসীম আজাবের হাতছানি ----------
সালাফে সালিহিন জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা স্মরণ করে তা থেকে মুক্তির পথ অবলম্বনে মশগুল থাকতেন। এমন আমলে নিজেদের ব্যস্ত রাখতেন, যা জাহান্নাম থেকে নাজাতের কারণ হবে। আগুন দেখলেই তাদের স্মরণ হতো জাহান্নামের আগুনের ভয়ংকর তীব্রতার কথা।
উমর বিন খাত্তাব রা.-এর সামনে আগুন জ্বালানো হলে তিনি নিজের হাত তার কাছাকাছি করে বললেন, ‘হে খাত্তাবের বেটা, তুমি কি এই আগুনে ধৈর্যধারণ করতে পারবে?’ একদা তিনি একটি বালির টিলার কাছ দিয়ে যাওয়ার সময় কাঁদতে লাগলেন। তাঁকে বলা হলো, ‘হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন?’ তিনি বললেন, ‘আমি জাহান্নামিদের কথা স্মরণ করছি। যদি তারা এই বালির সংখ্যা পরিমাণ সময় জাহান্নামে অবস্থান করত, তবুও তো তাদের একটা আশা থাকত, যার প্রতি তারা উঁকি মেরে তাকাত! কিন্তু তারা সেখানে চিরস্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থান করবে।’
এ রকম আরেক সাহাবি আহনাফ বিন কাইস; খুব হিসাব-নিকাশ করে চলতেন তিনি। রাতের বেলা বাতির কাছে এসে নিজের আঙুল তাতে ধরে বলতেন, ‘ধ্বংস! ধ্বংস!’ তারপর বলতেন, ‘তুমি কেন অমুক দিন এই কাজটি করলে? তুমি অমুক দিন কেন এই কাজটি করলে?... প্রিয় ভাই, জাহান্নাম থেকে মুক্তির লক্ষ্যে তার অসীম আজাবের কথা স্মরণ করে আমরা কি এমন ভাবি কখনো?! না, পার্থিব ভোগবিলাসে মত্ত হয়ে ভুলে থাকি চিরস্থায়ী আখিরাতকেই?!...

♂♂♂ বেস্ট সেলিং বুক প্যাকেজ। ↕অর্ডার করুন আপনার পছন্দের প্যাকেজটি।↕ ঢাকার মধ্যে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি।↕ অর্ডার ক...
03/06/2020

♂♂♂ বেস্ট সেলিং বুক প্যাকেজ।

↕অর্ডার করুন আপনার পছন্দের প্যাকেজটি।
↕ ঢাকার মধ্যে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি।
↕ অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, ফোন নং ইনবক্স করুন ↕ কিংবা কল করুন এই নম্বরে ♦ ০১৭০০ - ৭৬৯৬৩১ ♦
www.ittadishop.com

---- মাকতাবাতুলহাসান এর বই ----

মহন নায়ক শেখ মুজিবুর রহমানের জীবনী সংক্রান্ত্র সকল বই পেতে নিচে লিংকে click করুন।
08/12/2019

মহন নায়ক শেখ মুজিবুর রহমানের জীবনী সংক্রান্ত্র সকল বই পেতে নিচে লিংকে click করুন।

Ittadishop.com is one of the largest Books Store In Bangladesh.

প্রোগ্রামিং এর বই সমূহ পেতে এখই ভিজিট করুন https://bit.ly/2Lrwba3অথবা আমাদের ফোন করুন ছবিতে দেয়া নাম্বারে।
05/12/2019

প্রোগ্রামিং এর বই সমূহ পেতে এখই ভিজিট করুন
https://bit.ly/2Lrwba3
অথবা আমাদের ফোন করুন ছবিতে দেয়া নাম্বারে।

Ittadishop.com is one of the largest Books Store In Bangladesh.

ইসলামের গুরুত্বপূর্ন ভিত্তি হল নামায। আল্লাহর সাথে সম্পর্ক করার সর্বোৎকৃষ্ট মাধ্যম। তবে নামায নিয়ে মতভেদ আর মতবাদেরও শেষ...
04/12/2019

ইসলামের গুরুত্বপূর্ন ভিত্তি হল নামায। আল্লাহর সাথে সম্পর্ক করার সর্বোৎকৃষ্ট মাধ্যম। তবে নামায নিয়ে মতভেদ আর মতবাদেরও শেষ নেই। সহী এলেম-এর দ্বারাই আপনি পেতে পারেন আমলের এতমেনান ও প্রশান্তি। নামাযে গুরুত্বপূর্ন মাসআলা ও বিধান নিয়ে থাকছে মাকতাবাতুল ইত্তিহাদে কয়েকটি বই। এখনি অর্ডার করুন।

https://bit.ly/2DN9qta

04/12/2019
আলাদা প্রকৃতির, ভিন্ন চিন্তার দুজন মানুষ যখন একই ছাদের নিচে একই কামরায় সহাবস্থান করে তখন  মনোমালিন্য, কলহ-বিবাদ হওয়া অতি...
26/11/2019

আলাদা প্রকৃতির, ভিন্ন চিন্তার দুজন মানুষ যখন একই ছাদের নিচে একই কামরায় সহাবস্থান করে তখন মনোমালিন্য, কলহ-বিবাদ হওয়া অতি স্বাভাবিক। পৃথিবীজুড়ে প্রাগৈতিহাসিক কাল থেকে এসব বিষয় তিক্ত সত্যি, অতি সাধারণ অনাকাঙ্ক্ষিত দুর্যোগ। অথচ এই অতি সাধারণ অনুষঙ্গই কখনো কখনো ডেকে আনে অস্বাভাবিক পরিণতি। সামান্য মান-অভিমান বা মন-কষাকষি থেকে শুরু হওয়া বিবাদ একসময় হয়ে ওঠে দুটো জীবনের অনিশ্চিত গন্তব্যের কারণ।

আবার পরিবারের সীমিত গণ্ডির জীবনযাপনে আমাদের মুখোমুখি হতে হয় বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়েসহ বিভিন্ন শ্রেণির আলাদা চিন্তাচেতনার মানুষের। অন্তর্দ্বন্দ্ব, কলহ-বিবাদ তাদের সঙ্গেও হয়।ঃ

পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে মানবজীবনের খুঁটিনাটি সকল সমস্যার সমাধান রয়েছে ইসলামে। পারিবারিক এসব...........................
(বিস্তারিত লিংকে)
-------------------------------------------------------------
নামঃ #পারিবারিক_কলহ_ও_প্রতিকার
অনুবাদকঃ শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তাকী উসমানী
অনুবাদকঃ মাওলানা আতাউল হক জালালাবাদী
প্রকাশনীঃ কালান্তর প্রকাশনী (সিলেট)
অর্ডার লিংকঃ https://bit.ly/2qLAK8a
-----------------------------------------------------------------------
কালান্তর প্রকাশনী (সিলেট) প্রকাশনীর আরো বই পেতে দেখুন এইখানে- https://bit.ly/35zeahJ

সীরাহ অধ্যয়ন করার একটি অন্যতম কারণ হলো অন্তরে মুহাম্মাদের ﷺ প্রতি এক গভীর ভালোবাসা গড়ে তোলা। নবীজিকে ﷺ ভালোবাসা হলো ইবাদ...
18/11/2019

সীরাহ অধ্যয়ন করার একটি অন্যতম কারণ হলো অন্তরে মুহাম্মাদের ﷺ প্রতি এক গভীর ভালোবাসা গড়ে তোলা। নবীজিকে ﷺ ভালোবাসা হলো ইবাদাত। দ্বীনের একটি বড় অংশ জুড়ে আছে রাসূলুল্লাহর ﷺ প্রতি ভালোবাসা................ (বিস্তারিত লিংকে)

নামঃ সীরাহ মুহাম্মাদ - ১ম খন্ড
প্রকাশনীঃ রেইন ড্রপস
বিক্রয় মূল্যঃ ৳২৫০
-----------------------------------------------------------------
অন্ধকার অরণ্যে এক ছটা আলোর কিরণ কিংবা ঘোর অমানিশায় উজ্জ্বল তারকার মত জন্ম যার। সততার অটল আদর্শে সদা হাস্যোজ্জ্বল তরুণ আল আমীন একদিন ওয়াহির পরশে সমগ্র মানবজাতির কাছে হলেন রাহমাতুল্লিল ‘আলামিন। কখনো স্বজাতির প্রস্তারাঘাতে ক্ষতবিক্ষত শির, কখনো বদর-উহুদের রক্তে ভেজা জমিন মাড়িয়ে দ্বীনের ঝাণ্ডা বয়ে নিয়ে চলা। সন্তানের মৃত্যুতে ক্রন্দনরত পিতার হৃদয়,.................(বিস্তারিত লিংকে)

নামঃ সীরাহ মুহাম্মাদ শেষ খন্ড
প্রকাশনীঃ #রেইন_ড্রপস
বিক্রয় মূল্যঃ ৳৩৬০

>>>>>>>>অর্ডার লিংকঃ https://bit.ly/2pwlwTW

Address

J 17, Extension Pollobi, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Ittadishop.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ittadishop.com:

Share