01/11/2020
✨Book Review✨
Name: Pachinko
Genre: Historical Fiction
Writer: Min Jin Lee
আশার আলোয় এবং বিশ্বাসে কিভাবে বেঁচে থাকা যায়...Pachinko আপনাকে সেই কাহিনী শোনাবে। Pachinko বলবে পরিবার, ত্যাগ, বৈষম্য, জাতিসত্তা, যুদ্ধ, ভালবাসা, মৃত্যু এবং জীবন সংগ্রামের গল্প। Pachinko কোনো প্রেমের উপন্যাস না। এটা একটা ভালবাসার উপন্যাস। ভালবাসা, সে হতে পারে দেশের প্রতি, সে হতে পারে সন্তানের প্রতি, সে হতে পারে পরিবারের প্রতি, সে হতে পারে নিজের আত্মসম্মানের প্রতি, সে হতে পারে সৃষ্টিকর্তার প্রতি, সে হতে পারে একজন মানুষের প্রতি।
🔵Plot:
বিংশ শতাব্দীর শুরুতে কোরিয়ায় যখন জাপান আস্তে আস্তে দখল করা শুরু করে, তখন থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়া পর্যন্ত কোরিয়ানদের উপরে যে কতটা অবিচার এবং নির্যাতন হয়েছে সেটা নির্মম সত্য। কতটা অসহায় ছিল একজন সাধারণ মানুষের জীবন? এমন কি যুদ্ধ শেষেও বছরের পর বছর কেটে যাওয়ার পরও কোরিয়ানদের উপর এই মানসিক অত্যাচার চালিয়ে যাওযা হয়। এই বিষয়গুলো একটা সাধারণ পরিবারকে কতটা প্রভাবিত করেছিল সেগুলো চমৎকার রুপে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই উপন্যাসে।
আমি ক্যারেকটারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। কারণ আমি চাই আপনারা ক্যারেক্টারগুলো আমার কাছে না চিনে বইটা পড়ে ক্যারেক্টারগুলো চিনুন।
🔵Pachinko কি?
Pachinko, বড়ই অদ্ভুত একটা নাম। বইটা পড়ার আগে এই শব্দটার মানেও আমি জানতাম না।
Pachinko হচ্ছে মূলত এক ধরণের জনপ্রিয় জাপানিজ খেলার নাম। এই খেলায় অনেকগুলো ছোট ছোট মার্বেলের মত বল থাকে যেগুলো খেলার মেশিনে ঢেলে দেয়া হয়। তারপর একটা একটা করে বল পড়তে থাকবে এবং হ্যান্ডেল দিয়ে টোকা দিয়ে বলগুলোকে নির্দিষ্ট একটা খোপের মধ্যে ফেলার চেষ্টা করবেন। ফেলতে পারলেই আপনার স্কোর হবে। এবং এটায় স্কোর করতে পারলে আপনাকে কয়েন দেয়া হয় আর কয়েনের বিনিময়ে টাকা। মূলত পাচিনকো একটা খুবই জনপ্রিয় জাপানিজ জুয়া খেলার নাম।
✨
একটা ছোট্ট বল নিচের দিকে গড়িয়ে পড়ে যাচ্ছে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। লক্ষ্যে পৌছানোর জন্য আপনি চারিদিক থেকে টোকা দিচ্ছেন। কোনো ধাক্কা হয়ত আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে আবার কোনো ধাক্কা আপনাকে লক্ষ্য থেকে দুরে ঠেলে দিচ্ছে। শত ধাক্কার পর টুপ করে বলটা অবশেষে নিজের লক্ষ্যের খোপে ঢুকতে সক্ষম হল।
ভেবে দেখুন, প্রত্যেকটা ধাক্কাই বলটাকে নিজের লক্ষ্যে যেতে সাহায্য করেছে। সেটা হোক ভালো আর হোক খারাপ। আপনার জীবনে আপনার করা ভুলগুলো, আপনার নেয়া ভুল সিদ্ধান্তগুলো আজ আপনাকে যেখানে এনে দাড় করিয়েছে সেটা শুধুমাত্র একটা ছোট্ট ধাক্কা, আপনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জীবনে এই ধাক্কাগুলোর মর্ম অনেক বেশি, অনেক।
🔵
“Pachinko” যেটা কিনা ২০১৭ সালে New York Times এর “Book Of The Year” তালিকায় জায়গা করে নিয়েছিল, সেই বইটার উপর ভিত্তি করে Apple TV+ একটা International Big Budget Series বানাতে যাচ্ছে। অলরেডি সেটার শুটিংও শুরু হয়ে গিয়েছে।
Pachinko বইটার উপর ভিত্তি করে ড্রামা হবে দেখে বইটা শুরু করেছিলাম। কিন্ত বইটার কাহিনী আমার মনকে এতটা স্পর্শ করবে এটা সত্যিই আমি আশা করিনি। সেরা একটা বই পড়ে ফেললাম, সেরা।
আমি আমার চোখের সামনে কতগুলো মানুষগুলোকে জন্ম নিতে দেখলাম এবং তারা আমার চোখের সামনেই আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেল। তাদের সঙ্গে এতগুলো বছর পার করে যেন আমিও বৃদ্ধ হয়েছি।
পর পর চারটা জেনারেশনকে নিজের মনের চোখ দিয়ে অনুভব করে দেখেছি এবং আশিটা বছর যেন মানুষগুলোর সঙ্গে কাটিয়ে আসলাম।
সাধারণত যেসব বইয়ে অনেক বেশি ক্যারেক্টার থাকে আমরা হয়ত গুলিয়ে ফেলি নয়ত নির্দিষ্ট কয়েকটা ক্যারেক্টারের উপর বেশি আগ্রহ কাজ করে। কিন্তু বইটা এতটাই চমৎকারভাবে লেখা যে লেখিকার লেখার দক্ষতা এবং লেখার ধরণের প্রশংসা করারও ক্ষমতা আমার নেই!
প্রত্যেকটা ক্যারেক্টার এত যত্ন নিয়ে গুছিয়ে লিখেছেন লেখিকা যে একটা পর্যায়ে যার উপর আপনার রাগ হবে তার প্রতিও মায়া-ভালোবাসা কাজ করবে।
প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ছোট ছোট ডিটেইলস, প্রত্যেকটা ক্যারেক্টারের পেছনে সে যে কতটা মন দিয়েছেন আমি শুধু মুগ্ধ হলাম!
সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা চরিত্রের নিজস্ব সংগ্রাম আছে এবং প্রতিটা চরিত্র আপনাকে বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে এত দারুণভাবে শিক্ষা দিয়ে যাবে যে আপনি প্রতিটা ক্যারেক্টারের সঙ্গে নিজেকে কানেক্টেড ফিল করবেন!
Sunja....একজন নারী, একজন সাহসী নারী। Sunja ক্যারেক্টারের প্রতি যে আমার কতটা সম্মান কাজ করে এটা মনে হয় লিখে প্রকাশ করা সম্ভব না।
আমি বইটা শেষ করে কালকে সারারাত ঘুমাতে পারি নি। চোখটা বন্ধ করে ভাবছিলাম মানুষগুলোর কথা, জীবনের কথা। হয়ত আমার পাশে শুয়ে থাকা আমার মায়ের এই মুহূর্তটা একটা সময়ে আমি দুনিয়ার সব সম্পদ বা পরিশ্রম দিয়েও আনতে পারব না। এই ভয়টা সবসময় কাজ করে, সবসময় এই কথাগুলো ভাবতে থাকি। বইটা....বইটা! আমি বইটা নিয়ে কথা বলার মত ভাষা পাচ্ছি না।
আরও অনেক অনেক কিছু মাথায় ঘুরছে, অনেক কথা অনেক চিন্তা। কিন্তু আর কিছু প্রকাশের ভাষা পাচ্ছি না এই মুহূর্তে! মন খুলে লিখতে পারলাম না কিন্তু এ মুহূর্তে বইটা নিয়ে কিছু না লিখলে আরও পাগল হয়ে যেতাম!
বইটা পড়ুন, সময় নষ্ট হবে না! ❤️
collected