Byapari

Byapari Shopping & Retail

শাহজালাল বিমানবন্দর পৃথিবীর সবচাইতে দুর্ধর্ষ নিরাপত্তা বিশিষ্ট বিমানবন্দর। এখানে চেকিং শুরু হয় রাস্তা থেকে। রাস্তায় একবা...
20/09/2023

শাহজালাল বিমানবন্দর পৃথিবীর সবচাইতে দুর্ধর্ষ নিরাপত্তা বিশিষ্ট বিমানবন্দর। এখানে চেকিং শুরু হয় রাস্তা থেকে। রাস্তায় একবার গাড়ি থামায়, তারপর ব্রিজে উঠার সময় গাড়ি থামায়, তারপর ড্রপ পয়েন্টের আগে একবার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে অনেক সময়।
ভেতরে ঢোকার আগে বিশাল লম্বা লাইন লেগে যায়, কারন শাহজালাল বিমাবন্দর হচ্ছে বিশ্বের একমাত্র বিমানবন্দর যেখানে প্রবেশমুখে পুরো স্ক্যান করা হয়।
তো, আপনি ঢোকার আগেই চারবার চেকিংয়ের শিকার হবেন, যেটা দুনিয়ার অন্য কোনো এয়ারপোর্টে হয় বলে দেখিনি। ভেতরে ঢুকে দেখবেন শত শত লোক গলায় ব্যাজ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা নানান সরকারি সংস্থার লোক হিসেবে বিমানবন্দর ম্যানেজমেন্টে আছেন। যাত্রীর বেশি না এসব ব্যাজধারী সরকারি লোক বেশি, মাঝে মাঝে চিন্তায় পড়ে যাবেন।

যাক, ভেতরে গেলেন।
তারপর বিমানে উঠতে হলে অবশ্যই ইমিগ্রেশন অফিসারের সামনের চিপা গলি দিয়ে আপনাকে যেতে হবে। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে একটা ছোট গেট দিয়ে বের হতে হবে, সেখানে আবার ইমিগ্রেশনের সিল দেখার জন্য আরেকজন ইমিগ্রেশন পুলিশ বসে থাকেন। ( এটাও দুনিয়ার কোথাও আপনি দেখবেন না।)

সবশেষে রয়েছে বোর্ডিং গেটের সামনের ফাইনাল নিরাপত্তার চেকিং। জুতা খুলে, বেল্ট খুলে, ঘড়ি খুলে যেতে হবে। পাসপোর্ট দেখবে, বোর্ডিং কার্ড দেখবে। তারপর ঢুকতে পারবেন।

তো, এই পর্যন্ত মোট ৭টা পর্যায়ে আপনাকে নিরাপত্তা তল্লাশি পার হয়ে বিমানে চড়তে হবে।

মফস্বলের শিশু জোনায়েদ একা একা ঘুরতে এসে একেবারে বিমানে চড়ে বসেছিল। শেষ সময়ে সিটের চাইতে লোক বেশি হওয়ায় এয়ারহোস্টেসরা বিষয়টি ধরতে পেরে তাঁকে নামিয়ে দিয়েছেন।

এই সপ্তস্তরের নিরাপত্তা, এই শত ব্যাজধারীর হুতুম হাতুম, সবকিছুকে এই শিশু একাই দেখিয়ে দিয়েছে, 'রাজা, তুমি ন্যাংটো!'

Shahin ahmed ধন‍্যবাদ🤣🤣 দারুণ বলেছেন

 #বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফল...
19/09/2023

#বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই।
আমাদের জীবন সুখের হবে।

CASIO fx-991EX CLASS WIZ (Available) Colour- Black & WhitePrice - 1450/- (Original)            - 850/- (Master copy)(Del...
16/09/2018

CASIO fx-991EX CLASS WIZ (Available)
Colour- Black & White
Price - 1450/- (Original)
- 850/- (Master copy)
(Delivery possible inside Dhaka)

Anchor wrist band.Colour  :BlackPrice  :130 tk( Delivery inside Dhaka )
19/07/2018

Anchor wrist band.
Colour :Black
Price :130 tk

( Delivery inside Dhaka )

Address

Ring Road, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

01950010054

Website

Alerts

Be the first to know and let us send you an email when Byapari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Byapari:

Share