Al Furqan Shop

Al Furqan Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Furqan Shop, Shopping & retail, Shop no-57, Madrasha market (2nd floor), 34 Northbrook Hall Road, Banglabazar, Dhaka.
(220)

আল ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারি।
আমাদের যাত্রা শুরু ২০১৪ সাল থেকে। আল্লাহর ইচ্ছায় দীর্ঘ পথচলায় আমরা সর্বদা চেষ্টা করছি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রকাশনীর ইসলামী বই পাঠকদের নিকট পৌছে দিতে। ক্রেতাদের উত্তম সেবা দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য।

প্রত্যেক নবী ও রাসূলগণকে নিজ নিজ জাতি ইসলামের বাণী প্রচারের কারণে তাদের আপন দেশ ছাড়তে বাধ্য করেছে। এই হিজরতের ভেতরে আরো ...
14/09/2026

প্রত্যেক নবী ও রাসূলগণকে নিজ নিজ জাতি ইসলামের বাণী প্রচারের কারণে তাদের আপন দেশ ছাড়তে বাধ্য করেছে। এই হিজরতের ভেতরে আরো কি কি গভীরতা আছে তা জানতে হলে এই বইটি আপনার সংগ্রহে রাখতে পারেন।

An Alphabet of Bruises (Raiyaan Prokashon, September 2026) is a raw, unflinching collection that confronts sexual violen...
13/09/2026

An Alphabet of Bruises (Raiyaan Prokashon, September 2026) is a raw, unflinching collection that confronts sexual violence, systemic hypocrisy, forced marriage, colorism, loneliness, and the quiet erosion of the self. Written by a Bangladeshi male author, Shihab Ahmed Tuhin, it centers women’s experiences of assault and objectification across South Asia, the Middle East, the West, and institutional spaces (classrooms, workplaces, temples, police stations, factories), while also turning inward to male vulnerability, regret, and despair.
The book’s power lies in its refusal to look away.

প্রতিনিয়ত ফিলিস্তিন বিষয়ে খোঁজ খবর রাখায় যারা সজাগ ও আগ্রহী - ফেসবুক মাধ্যমে নাঈমা তামান্না তাদের পরিচিত একটি নাম। তুফান...
13/09/2026

প্রতিনিয়ত ফিলিস্তিন বিষয়ে খোঁজ খবর রাখায় যারা সজাগ ও আগ্রহী - ফেসবুক মাধ্যমে নাঈমা তামান্না তাদের পরিচিত একটি নাম। তুফানুল আকসা শুরু হবার পর থেকে সে হয়ে গিয়েছে গাজার কণ্ঠস্বর। প্রতিনিয়ত ফিলিস্তিনের, বিশেষত গাজায় উপস্থিত সাংবাদিকদের দেয়া খবর তাৎক্ষণিকভাবে অনুবাদ করে বাংলাভাষী মানুষদের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছেন নিষ্ঠার সাথে।
এবং একই সঙ্গে গাজার সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অধিবাসীদের পোস্ট, ছবি, ভিডিও - তাও আমাদের হাতের নাগালে এনে দিচ্ছেন। নিজে থেকেও সংবাদ ও তথ্য পরিবেশন করছেন। সেইসব পোস্ট, ঘটনা, ছবির গল্প থেকে নির্বাচিত কিছু লেখার সংকলন নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে - " গাজার দিনলিপি "

ন্তান আল্লাহর দেওয়া অমূল্য নিয়ামত।তাকে শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করাই নয়, ছোটবেলা থেকেই ইসলামের আলোয় গড়ে তোলাও বাবা-ম...
12/09/2026

ন্তান আল্লাহর দেওয়া অমূল্য নিয়ামত।
তাকে শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করাই নয়, ছোটবেলা থেকেই ইসলামের আলোয় গড়ে তোলাও বাবা-মায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
“শিশুদের ইসলাম: বিধিবিধান ও দিকনির্দেশনা” বইটিতে শিশুদের লালন-পালন, ইবাদত, পবিত্রতা, পোশাক, খেলাধুলা ও ইসলামী জীবনযাপনের প্রয়োজনীয় বিধিবিধান ও দিকনির্দেশনা সহজভাবে তুলে ধরা হয়েছে।
আজকের শিশুই আগামী দিনের কান্ডারি।
তাই তাদের বেড়ে ওঠার পথটা হোক কুরআন-সুন্নাহর আলোয়। 🌿
সচেতন বাবা-মায়ের জন্য একটি প্রয়োজনীয় বই।

আপনার মস্তিষ্কে যে চিন্তাগুলো ঘুরে বেড়ায় সেগুলো কি সত্যিই আপনার নিজের? নাকি অন্য কোথা থেকে আমদানি করা?নাকি আপনি অজান্তেই...
12/09/2026

আপনার মস্তিষ্কে যে চিন্তাগুলো ঘুরে বেড়ায় সেগুলো কি সত্যিই আপনার নিজের? নাকি অন্য কোথা থেকে আমদানি করা?

নাকি আপনি অজান্তেই এমন এক জীবনদর্শন গ্রহণ করেছেন, যেটা আপনাকে শিখিয়েছে সফলতা মানে টাকা। স্বাধীনতা মানে নিজের ইচ্ছেমতো চলা। জীবনের উদ্দেশ্য মানে ক্যারিয়ার, অর্থ আর আরাম। আর ধর্ম— সেটা ব্যক্তিগত জীবনের এক কোণে রেখে দিলেই যথেষ্ট?

কিন্তু একজন মুসলিম কি এভাবেই চিন্তা করে?

সমস্যাটা হয়তো আমাদের জ্ঞানের অভাবে নয়। সমস্যাটা আরও গভীরে। কীভাবে চিন্তা করতে হয়, আমরা সেটাই ভুলে যাচ্ছি।

আমাদের চারপাশের সংস্কৃতি প্রতিদিন আমাদের চিন্তা, মূল্যবোধ, আকাঙ্ক্ষা ও সাফল্যের সংজ্ঞা তৈরি করে দিচ্ছে। আমরা সেই ধারণাগুলো গ্রহণ করছি, কখনও প্রশ্ন না করেই।

এই জায়গাতেই “বুদ্ধিবৃত্তির নববি বিন্যাস” কিছু উত্তর তালাশ করার ক্ষুদ্র প্রয়াস মাত্র।

একটি বই, যা আপনাকে শুধু নতুন কিছু জানাতে চায় না; বরং আপনার চিন্তার ভিত্তিটাকেই প্রশ্ন করতে চায়।

আপনি ভাবতে শুরু করবেন—
আমি পৃথিবীকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি? আমার চিন্তার ওপর আধুনিক বস্তুবাদ ও ভোগবাদ কতটা প্রভাব ফেলেছে? একজন মুসলিমের জীবনের প্রকৃত উদ্দেশ্য কী? জ্ঞান, বুদ্ধি ও যুক্তির সঙ্গে ওহির সম্পর্ক কী? সমাজ ও মানুষের প্রতি একজন মুসলিমের দায়িত্ব কতটুকু? রাসুলুল্লাহ ﷺ-এর আদর্শ কীভাবে আমাদের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক চিন্তা পর্যন্ত প্রভাবিত করতে পারে?

বইটি আমাদের বুদ্ধিবৃত্তির অসততা নিয়ে কিছু প্রশ্ন করেছে। এবং উত্তরও তালাশ করেছে। এটা কেন জরুরি? কারণ, আপনার চিন্তা যেমন, আপনার জীবনও ধীরে ধীরে তেমনই হয়ে ওঠে।

আর তাই একজন মুসলিমের সবচেয়ে বড় পরিবর্তন হয়তো পোশাকে নয়, কথায় নয়, এমনকি বাহ্যিক জীবনযাপনেও নয়।পরিবর্তনটা শুরু হয় তার চিন্তার জগতে।

যদি আপনি মনে করেন,
আপনার চিন্তাকে আরও গভীর করতে চান, আপনার মুসলিম পরিচয়কে শুধু আবেগে নয়; বরং বুদ্ধিবৃত্তিকভাবেও বুঝতে চান, তাহলে ‘বুদ্ধিবৃত্তির নববি বিন্যাস’ আপনার পাঠতালিকায় রাখতে পারেন।

একটি বই। কিছু জটিল প্রশ্ন। আর নিজের চিন্তার দিকে নতুন করে তাকানোর এক সুযোগ। বইটি সংগ্রহ করুন এবং পড়া শুরু করুন।

কারণ পৃথিবীকে বদলানোর আগে
নিজের চিন্তার জগতটাকে বদলাতে হয়।

11/09/2026
আজ থেকে ৫০ বছর আগে কিংবা আজ থেকে ৫০ বছর পরে যদি একই ব্যক্তিকে কুরআন ও হাদিসের একটি সংকলন করতে বলা হতো বা হয়, দেখবেন একই ...
08/09/2026

আজ থেকে ৫০ বছর আগে কিংবা আজ থেকে ৫০ বছর পরে যদি একই ব্যক্তিকে কুরআন ও হাদিসের একটি সংকলন করতে বলা হতো বা হয়, দেখবেন একই ব্যক্তির সেই সংকলনের বিন্যাস, সংকলন, উপস্থাপনা একেবারেই ভিন্ন। কারণ জেনারেশন থেকে জেনারেশনে মানুষের জিজ্ঞাসা, কৌতূহল, জানা বা পড়ার বৈচিত্র তৈরি হয়। এই প্রজন্মের একজন মুসলিমের কুরআন বা রাসূলের হাদিসের কাছে যে জিজ্ঞাসা, সেটা গত এক বা দুই প্রজন্ম আগের একজন মুসলিমের জিজ্ঞাসা থেকে আলাদা। কারণ মানুষের জানতে চাওয়ার এই ধরণ তৈরি হয় তার আশেপাশে যা কিছু ঘটছে তার ভিত্তিতে। আর এজন্য কুরআন ও হাদিসের সংকলন প্রত্যেক জেনারেশনেই একটি প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক পুস্তক। সুবহানআল্লাহ! এই একই কুরআন ও সুন্নাহ প্রত্যেক জেনারেশনের, প্রত্যেক জিজ্ঞাসা আর কৌতূহলের জবাব দিতেও সক্ষম।

অন্যদিকে আমাদের জীবন যাপন পদ্ধতি আর ব্যস্ততার মাঝে একজন সাধারণ মানুষের পক্ষে কুরআন ও হাদিসের সব কিতাব ঘেঁটে ইসলামের প্রয়োজনীয় ইলমটুকু একত্রিত করাও প্রায় অসম্ভব। এজন্য দরকার একটি সংকলন যেখানে একজন মুসলিমের জন্য যা কিছু জানা জরুরি সেগুলো তার জিজ্ঞাসা আর কৌতূহল অনুযায়ী কেউ তাকে সাজিয়ে গুছিয়ে দেবে। তার যা কিছু জানার, যা কিছু প্রশ্ন সেগুলো যেন সে বইটা খুললে সহজেই পেয়ে যায়। এস এম নাহিদ হাসান ভাইয়ের এই “বিষয়ভিত্তিক কুরআন ও হাদিস” সংকলনটি সেরকম একটি চমৎকার বই ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলিম ঘরের জন্য এটাকে আমরা অতি জরুরি পুস্তক বলে মনে মনে করি। আল্লাহ এই বইটি থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তাওফিক দিন। আমীন।

আমাদের সবার ভেতরেই বাস করে এক ‘অদেখা আমি’।সে স্বপ্ন দেখে—আমাকে নিয়ে, আমার সম্ভাবনাকে নিয়ে। সে চায় আমি সৃজনশীল কিছু করি, ...
07/09/2026

আমাদের সবার ভেতরেই বাস করে এক ‘অদেখা আমি’।

সে স্বপ্ন দেখে—আমাকে নিয়ে, আমার সম্ভাবনাকে নিয়ে। সে চায় আমি সৃজনশীল কিছু করি, অসাধারণ কিছু করে দেখাই, এমন কিছু রেখে যাই—যা মানুষ মনে রাখবে।

কিন্তু আমাদের জড়তা, ভয় আর লেগে থাকার অনীহা সেই ‘অদেখা আমি’কে ধীরে ধীরে দমিয়ে রাখে। অজুহাত দেখায়। বলে—এখন নয়, আরেকটু পরে। পরিস্থিতি ভালো হলে শুরু করব। পারফেক্ট সময় এলে কাজ করব।

কিন্তু সত্যটা হলো—Perfect time is a myth.

জীবনের দৌড়ে তারাই এগিয়ে যায়, যারা আলসেমি আর অজুহাতকে তুড়ি মেরে প্রতিদিন নিজেদের কাজের জায়গায় এসে দাঁড়ায়। যারা ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যায়। যারা স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে অজুহাতের দেয়াল ভেঙে দেয় এবং ধারাবাহিকতাকেই নিজেদের শক্তিতে পরিণত করে।

নিজের ভেতরের সেই সম্ভাবনাময় মানুষটিকে জাগিয়ে তুলতে, ভয়কে জয় করতে এবং একজন অ্যাকশন-অরিয়েন্টেড মানুষ হয়ে উঠতে—নাইমা বি. রবার্ট দেখিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ পথনির্দেশনা।

বিশেষ করে আমাদের অনেক বোন কীভাবে নিজেরাই নিজেদের সম্ভাবনাকে দমিয়ে রাখেন, বিকশিত হওয়ার পথে সমাজ ও মনের নানা ট্যাবুর কাছে আটকে যান—এই বইয়ে তিনি সেসব দেয়াল ভেঙে দিয়েছেন।

কখনো কখনো আমরা নিজের অজুহাতকে কদর কিংবা শোকর–এর নামে বৈধতা দেওয়ার চেষ্টা করি। অথচ কুরআন-সুন্নাহর আলোকে জীবনকে এগিয়ে নেওয়া, নিজের সামর্থ্যকে বিকশিত করা এবং আল্লাহপ্রদত্ত সম্ভাবনাকে কাজে লাগানোও আমাদের দায়িত্বের অংশ।

‘অদেখা আমি’ বইটি সেই ঘুমিয়ে থাকা মানুষটিকেই জাগিয়ে তুলতে চায়।

বইটির বাস্তবধর্মী বর্ণনাগুলো পড়তে পড়তে হয়তো আপনার মনে হবে—
“এ তো আমারই গল্প!”

আপনিও যদি কখনো ভেবে থাকেন—
“আমাকে দিয়ে কিছু হবে না।”
অথবা মনে করে থাকেন—
“যা আছি, তাই তো যথেষ্ট!”

তাহলে এই বইটি আপনার জন্য।

নিজের অজুহাতের দেয়াল ভাঙতে, ভয়কে জয় করতে, স্বপ্নের পথে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে এবং নিজের ভেতরের ‘অদেখা আমি’কে সত্যিকার অর্থে বিকশিত করতে—

আজই সংগ্রহ করুন— ‘অদেখা আমি’।

Address

Shop No-57, Madrasha Market (2nd Floor), 34 Northbrook Hall Road, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 07:00 - 20:00
Tuesday 07:00 - 21:00
Wednesday 07:00 - 20:00
Thursday 07:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 07:00 - 20:00
Sunday 07:00 - 20:00

Telephone

+8801851306223

Alerts

Be the first to know and let us send you an email when Al Furqan Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Furqan Shop:

Shortcuts

Share