29/05/2026
Celimax এর Retinol Shot (Tightening Serum) আর Retinal Shot (Tightening Booster) কি সত্যিই ভালো⁉️
💯 হ্যাঁ!!! সত্যিই অনেক ভালো।
আমি ব্যক্তিগতভাবে শুধু একটাই ব্যবহার করার চেয়ে এই দুইটা একসাথে ব্যবহার করে যে Result পেয়েছি, সেটা বেশি পছন্দ হয়েছে।
অনেক বড় বড় কথা না বলে, দরকারি কথাগুলোই বলি।
দুইটাতেই Retinol group এর ingredient আছে, তাই শুধু রাতেই ব্যবহার করতে হবে। প্রতিদিন লাগানোর দরকার নেই।
♻️ আমি সবসময় যে 1-2-3 Rule বলি, সেটা ফলো করলেই ভালো হবে:
প্রথম সপ্তাহে ১ দিন
দ্বিতীয় সপ্তাহে ২ দিন
তৃতীয় সপ্তাহে আগেরবারগুলোতে যদি লাল হওয়া বা irritation না হয়, তাহলে ৩ দিন পর্যন্ত ব্যবহার করতে পারো।
সপ্তাহে সর্বোচ্চ ৩ বারই যথেষ্ট।
আমি নিজেও এই Rule মেনে ব্যবহার করেছি, আর পুরো সময়ে কোনো irritation হয়নি।
যারা Retinol প্রথমবার ব্যবহার শুরু করবে, তাদের জন্যও এই দুইটা ভালো option।
তবে একটা বিষয় আছে দুইটাতেই A-Shot Technology ব্যবহার করা হয়েছে, তাই লাগালে একটু সুচ ফোটার মতো tingling বা সুঁচসুঁচ অনুভূতি হয়। অনেকেই এখন এটার সাথে পরিচিত।
Serum এ আছে 162,000 Shots আর Booster এ 20,250 Shots তাই Serum একটু বেশি sting করে।
দুইটা ব্যবহার করলে কী কী পরিবর্তন বুঝতে পারবে⁉️
প্রথমবার ব্যবহার করার পর থেকেই এটা ভালো লেগে যাবে।
রাতে লাগিয়ে সকালে মুখ ধোয়ার পর দেখবে, আগের রাতের রুক্ষ আর dull skin texture অনেক smooth, soft আর glowing লাগছে।
যারা makeup ব্যবহার করেন, তারা আরও ভালো বুঝবেন। Makeup আগের দিনের তুলনায় অনেক smooth, thin আর glowy দেখাবে।
নিয়মিত ব্যবহার করলে:
Skin barrier stronger হবে
Acne আর ছোট ছোট bumps কমবে
Dark spots আর acne marks হালকা হবে
Fine lines কিছুটা কমবে
Skin আরও smooth, tight আর bright দেখাবে
তবে মনে রাখতে হবে শুধু fine lines কিছুটা improve হয়, খুব deep smile line পুরোপুরি ভরাট হবে না।
Serum ব্যবহার করার সময় শুকনো মুখে আলতো চাপ দিয়ে লাগাতে হবে। ঘষাঘষি করা যাবে না। তারপর Booster লাগাবে।
যাদের skin dry, তারা পরে moisturizer ব্যবহার করতে পারে। না হলেও এই দুইটাই যথেষ্ট।
Booster খুব অল্প পরিমাণে লাগালেই হয় একটা মটরদানার মতো amount যথেষ্ট। অনেক influencer এর মতো বেশি বেশি dot দিয়ে লাগানোর দরকার নেই।
Product এর instruction অনুযায়ী:
প্রথম ২ সপ্তাহ 2mm (0.2g)
এরপর 4mm (0.4g) পর্যন্ত ব্যবহার করা যায়।
আর খুব গুরুত্বপূর্ণ রাতে এগুলো ব্যবহার করলে পরদিন সকালে অবশ্যই Sunscreen লাগাতে হবে। এটা একদম ভুলে যেও না।