14/07/2022
#নষ্ট_জেনারেশন #
-কিরে কি হইছে মন খারাপ কেন?
-ভাই আর কইয়েন না! আমি মেয়ে পাচ্ছি না!😭
-মানে?
- ভাই আমার বয়স ১৭ হয়ে গেল, আমার থেকে ছোট গুলা কেউ বিয়ে করছে, কেউ মাইয়া নিয়া ঘোরে! আমার কেউ নাই ভাই 😭 ১৭ বছরে হয় নাই!! আর কবে হবে??!😭😭
(কথাগুলো কাল্পনিক না সত্য)
সেদিন দেখলাম ক্লাস এইটে পড়ে এক ছেলে চিপায় বসে গাজা খাচ্ছে! এই বয়সে এরা ইয়াবা চেনে, ফেঞ্চিডিল চেনে আর এইট্টি নামক জিনিসটা সস্তা হওয়ায় যখন তখন খায়!
(আমার কখনই মনে পড়ে না এই বয়সে আমি এগুলোর নাম জানতাম) সিগারেটের কথাটা আর আলাদা করে বলার আছে বলে মনে হয় না! এরা ভাবে এরা যথেষ্ঠ বড় হইছে আর এটা না খেলে কেউ এদের আমলে নিবে না! এই জিনিসটাও এরা শুরু করে ক্লাস ফাইভ থেকেই!!!
তিন নাম্বারটা আরও মারাত্মক! অনলাইন প্লাটফর্ম!
ফ্রি ফায়ার, পাবজি থেকে শুরু করে অনলাইন বাজি - এই জিনিসগুলায় এই জেনারেশন বস! এদের সাথে যখন কথা বলবেন মনে হবে এদের কাছেই অনেক কিছু শেখার আছে। পর্ণ গ্রাফিতেও এরা মারাত্মক ভাবে আসক্ত! মানষিক বিকারগ্রস্থ হওয়া আর আত্মহত্যার প্রবনতা
এগুলার জন্য বেশ ভালভাবেই পরিলক্ষিত!!
আচ্ছা এই জেনারেশনটা এমন নষ্টের দিকে ঝুকে যাওয়ার জন্য দায়ী কে বা কারা??
দায়ী হচ্ছেন আপনি, আমি, পরিবারের অজ্ঞতা এবং মূর্খতা, অবক্ষয়যুক্ত সমাজ ব্যবস্থা আর তাদের বয়সে যেগুলো নিষিদ্ধ সেগুলোর সহজলভ্যতা!!
হয়ত আপনি খেয়াল করবেন কিছু বিষয় এই জেনারেশন এর ল্যাদা বাচ্চারা বেশিরভাগ গুলোই হয় উগ্র মেজাজের, বড় ছোটদের সম্মান স্নেহ এগুলোর ধারের কাছেও নেই, নিজ নিজ ধর্মের প্রতি আছে বৃহৎ আকারের উদাসীনতা, বাবা মাএর প্রতি এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি নেই কোন পারিবারিক আচরণ!
সমাধান কি এই বিশাল জঞ্জাল গোষ্ঠী থেকে???
তদের জন্য সমধান দেয়ার আগে আপনাকে সংশোধন হতে হবে! আপনি নিজেই নেশা দ্রব্যের সাথে কানক্টেড, আপনি নিজেই গেম আসক্তি কিংবা অনলাইন জুয়ায় আসক্ত!
এর মানে হল আপনি মানুষরুপি জীবন্ত শয়তানের খাতায় নাম লিখিয়েছেন! সবার আগে আপনি নিজে সংশোধন হন আপনার পরবর্তী জেনারেশন সুপার জিনিয়াস হবে ইনশাআল্লাহ!
আমার মতে প্রাপ্ত বয়স্ক যারাই মাদকাসক্ত কিংবা মাদক ডিলিং এ জড়িত তাদের শাস্তি মৃত্যুদন্ড এবং অন দা স্পট গুলি করে মেরে ফেলা! জঞ্জাল ছাপ! কারন এরা নিজেরাও কখনও ভাল হবে না, পরের জেনারেশনটাকেও জঞ্জাল বানিয়ে ফেলবে!!
শাস্তি মৃত্যুদন্ড হলে অসচেতন পরিবার গুলোরও হয়ত টনক নড়ত, সাবধান হত পরিবারের অন্য সদস্যের নিয়ে!
আপনি বাইরের কিছু উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখবেন অনেক দেশের মাদকের জন্য সরাসরি মৃত্যুদন্ড বিধান রয়েছে! ঠিক সেই দেশ গুলোতে দেখবেন মাদক সেবনের মাত্রা খুবই কম!
আমার আশে পাশে প্লে-নার্সারি পড়ুয়া এক ছেলের বাবা থাকেন। ছেলে স্কুল ছুটি হয়ে একটু অবসর পেলেই বাবার কাছে চলে মোবাইল নিয়ে খেলবে বলে! স্মার্ট ফোনে টিকটক আর ইউটিউবের শর্ট ভিডিও দেখবে নয়ত গেম খেলে সময় কাটবে!
একজন গার্জিয়ান হিসেবে কি ভাবছেন?? ওহ এটা তো স্বাভাবিক বেপার, এ আর এমন কি বাচ্চা বিনোদনের মাধ্যমে সময় কাটাচ্ছে! মনে রাখবেন এটাই শুরু!
এই বাচ্চাটা ক্লাস ফাইভে উঠতে উঠতে আপনার কাছে একটা স্মার্ট ফোন চেয়ে বসবে, আপনার সামর্থ্য আছে আপনি দিয়েও দিবেন হয়ত! ব্যাস, আপনি আপনার সন্তানের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন! আপনি বাবা কিংবা মা হলে আপনাকে বলছি আপনার সন্তানের ধারের কাছেও ফোন নামক জিনিসটা রাখবেন না খুব জরুরি প্রয়োজন ছাড়া!
এটা কোন সমাধান নয় এটা সাবধানতা মাত্র! আপনার সন্তানের জন্য আপনার সাবধানতা!
এই বিষয়টা সমাধান করতে হলে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে বৃহৎ আকারে ! বাচ্চাদের জন্য অনলাইন প্লাটফর্ম কে " না" এটা না করে আলাদা ভাবে কিডস জোন তৈরি করতে হবে! অনলাইনও অনেক ভালকিছু আছে যা আপনার সন্তানের মেধা বিকাশে খুব কাজে দিবে! 'কিডস জোন' যেখানে ভালকিছু শেখার ও জানার জন্য সীমাহীন সুবিধা থাকবে! প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে তাদের কিডস জোন থেকে বের হওয়ার কোন উপায় রাখা যাবে না!
ভাবছেন খুব কঠিন?
আসলে শুরু করলে অনেক কঠিন কিছুও ধীরে ধীরে সহজ হয়ে যায়! বিভিন্ন মোবাইল অপারেটর এবং ইন্টারনেট সেবা দান কারী প্রতিষ্ঠান গুলোকে এইসব বিষয়গুলোও সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা, তদারকি করা, পর্ণগ্রাফি এবং অন্যন্য বিষয়গুলোতে আসক্তি দেখলে সেই গ্রাহকদের বিরুদ্ধে রিপোর্ট করা! এমন আরো অনেক ভাল কিছু উপায় আছে আপনার চিন্তাতেও আশা করি!
আপনি কি আশা করেন আপনার পরবর্তী জেনারেশন এর কাছ থেকে এটা নির্ভর করবে তাদের প্রতি আপনি নিজেকে কতটা দায়িত্বশীল রেখেছেন! ঠিক তেমনটাই একটা দেশ আগামীতে কি রকম জাতি চায় তা নির্ভর করে নতুন প্রজন্মদের নিয়ে দেশের হর্তাকর্তারা কতটা দায়িত্বশীল ভাবনা ভাবেন এবং বাস্তবায়ন করেন!
এই নষ্ট জেনারেশন থেকে বের হয়ে আসতে চাইলে ব্যক্তি, পরিবার, গোষ্ঠী থেকে শুরু করে রাষ্ট্রকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে!
* মাদকের সহজলভ্যতা বন্ধ করুন।
*মাদকের সঙে সম্পৃক্ত প্রাপ্ত বয়স্ক দের গুলি করে জঞ্জাল ছাপ করার ব্যবস্থা করুন(রাষ্ট্র) ।
*বাচ্চাদের হাতে স্মার্ট ফোন দিবেন না যতক্ষন না আপনি নিশ্চিত হন আপনার বাচ্চা সেটি শিক্ষনীয় কাজে ব্যবহার করছে!
* বাচ্চাদের জন্য আলাদা অনলাইন প্লাটফর্ম তৈরি করুন(রাষ্ট্র) ।
*স্মার্টফোনকে নয় আপনার সন্তানকে সময় দিন!!