Taitri-তাইতৃ

Taitri-তাইতৃ Discover and purchase your favourite segments from 'Taitri-তাইতৃ'. We believe in Quality & Trust and a good relation between customer and us.

29/12/2025

পাগল ছাড়া দুনিয়া চলে না!🤣

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়—
29/12/2025

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়—

25/12/2025

হাদি বাংলার বাজ পাখি!🤍
হাদি এক টুকরো বাংলাদেশ।🇧🇩🤍

শহীদ হাদি ভাই💚
আমরা যা হারিয়েছি তা কি আর কখনওই ফিরে পাই?😓

আমরা সবাই হাদি🇧🇩

বর্তমান বিশ্বের ৯৫% এরও বেশি আন্তর্জাতিক ডেটা ও ভয়েস কল ট্রাফিক পরিবাহিত হয় সাগরে পানির নিচে থাকা ১৪-১৬ লাখ কিলোমিটার বি...
10/11/2025

বর্তমান বিশ্বের ৯৫% এরও বেশি আন্তর্জাতিক ডেটা ও ভয়েস কল ট্রাফিক পরিবাহিত হয় সাগরে পানির নিচে থাকা ১৪-১৬ লাখ কিলোমিটার বিস্তৃত সাব সি ক্যাবল দিয়ে।।এই কেবলগুলোর মাধ্যমেই সরকারি যোগাযোগ, আর্থিক লেনদেন, ইমেইল, ভিডিও কল ও স্ট্রিমিংয়ের মত কাজ সারা বিশ্বে পরিচালিত হয়।।প্রথম বাণিজ্যিক টেলিকমিউনিকেশন সাব সি ক্যাবল ব্যবহৃত হয়েছিল টেলিগ্রাফের জন্য,যা ১৮৫০ সালে ইংল্যান্ডের ডোভার ও ফ্রান্সের ক্যালাইস শহরের মধ্যে স্থাপন করা হয়।। পরে এই প্রযুক্তি উন্নত হয়ে প্রথমে টেলিফোনের জন্য কো এক্সিয়্যাল কেবল এবং সর্বশেষে ডেটা ও ইন্টারনেট পরিবহনের জন্য ফাইবার অপটিক ক্যাবলে পরিণত হয়।।

বর্তমানে টেক জায়ান্টরা তাদের ডেটা সেন্টারের নেটওয়ার্ক বাড়ানোর পাশাপাশি হেভি কম্পিউটেশন নির্ভর এআই মডেল তৈরি করছে, ফলে নতুন সাব সি কেবলের চাহিদা দিন দিন দ্রুত গতিতে বাড়ছে।।টেলিকম ডেটা ফার্ম TeleGeography অনুযায়ী ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে নতুন ক্যাবল প্রকল্পে প্রায় ১৩ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে যা ২০২২ থেকে ২০২৪ সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।।ফেব্রুয়ারিতে Meta ঘোষণা দেয় তাদের ৫০,০০০ কি:মি: দীর্ঘ ক্যাবল Project Waterwort ৫টি মহাদেশকে যুক্ত করবে।।আর এটিই হবে বিশ্বের দীর্ঘতম সাব সি ক্যাবল প্রকল্প। এই প্রকল্পের একমাত্র মালিক Meta এবং এটি হবে Meta এর তরফ থেকে বহু বছরব্যাপী বহু বিলিয়ন ডলারের একটি উদ্যোগ।।

Meta এর পাশাপাশি Amazon ও ঘোষণা দিয়েছে তাদের প্রথম নিজস্ব ক্যাবল প্রকল্প Fastnet,যেটা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে আয়ারল্যান্ডের কর্ক পর্যন্ত সংযুক্ত করবে।।এর ডেটা ক্ষমতা হবে ৩২০ টেরাবিট প্রতি সেকেন্ড,যা দিয়ে একসাথে প্রায় ১ কোটি ২৫ লাখ HD মুভি স্ট্রিম করা সম্ভব।।আধুনিক বিশ্বে সাব সি ক্যাবল আন্তর্জাতিক সংযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইটের তুলনায় এর লেটেন্সি কম, খরচ কম আর এটা অনেক বেশি ক্যাপাসিটি প্রদান করে।।

Google এখন পর্যন্ত ৩০টিরও বেশি সাব সি ক্যাবল প্রকল্পে বিনিয়োগ করেছে, যার একটি হলো Sol, যা যুক্তরাষ্ট্র, বারমুডা, আজোরেস ও স্পেনকে যুক্ত করবে। Microsoft ও এই অবকাঠামোতে বিনিয়োগ করেছে। গত ২০ বছরে সাবমেরিন কেবল নেটওয়ার্কে বিশাল বৃদ্ধি দেখা গেছে, কারণ ডেটার চাহিদা প্রতিনিয়ত হু হু করে বেড়েছে।।

সাব সি ক্যাবল একদিকে যেমন পুরো বিশ্বকে একটা নেটওয়ার্কে কানেক্ট করেছে এবং এর পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।।তেমনি সাব সি ক্যাবলের ঝুঁকিও যথেষ্ট রয়েছে।।কোনো কারনে ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব বিশাল হতে পারে।।একটি ক্যাবল কেটে গেলে একাধিক দেশ একসাথে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এতে আর্থিক লেনদেন, ব্যাংকিং, ই কমার্স, এমনকি সাধারণ যোগাযোগও বন্ধ হয়ে যায়।।

২০২২ সালে অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত টোঙ্গা দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ধ্বংসাবশেষ তাদের একমাত্র ক্যাবল ছিঁড়ে দেয়, ফলে দ্বীপটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরে লোহিত সাগরে ক্যাবল কাটায় Microsoft এর Azure সেবায় বড় ধরণের ব্যাঘাত ঘটে।

যদিও বেশিরভাগ ক্ষতি দুর্ঘটনা ঘটেছে মাছ ধরা জাল বা জাহাজের নোঙরের কারনে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সাব সি ক্যাবল ঘিরে ইচ্ছাকৃত নাশকতার আশঙ্কা বাড়ছে। Recorded Future এর বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে বিশেষ করে বাল্টিক সি ও তাইওয়ান অঞ্চলে সন্দেহজনক ক্যাবল কাটার ঘটনা বেড়েছে, যা রাশিয়া ইউক্রেন ও চীন তাইওয়ান উত্তেজনার সঙ্গে সম্পর্কিত হতে পারে।।

এই হুমকি মাথায় রেখে ২০২৫ সালের জানুয়ারিতে NATO শুরু করে বাল্টিক সেন্ট্রি অপারেশন যার আওতায় ড্রোন,এয়ারক্র‍্যাফট ও সাব সি ভেসেল মোতায়েন করে ক্যাবলগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।।এর পর থেকে বাল্টিক অঞ্চলে নতুন করে কোনো কেবল কাটা পড়েনি।।

ওর জন্য একটা সুন্দর নাম দিয়ে যান!🥹❤️
07/11/2025

ওর জন্য একটা সুন্দর নাম দিয়ে যান!🥹❤️

মায়ের শরীরে সন্তানের কোষ সারাজীবন থাকেগর্ভাবস্থায় মা এবং সন্তানের মধ্যে শুধু খাবার আর অক্সিজেনই আদান প্রদান হয় না। তা...
07/11/2025

মায়ের শরীরে সন্তানের কোষ সারাজীবন থাকে

গর্ভাবস্থায় মা এবং সন্তানের মধ্যে শুধু খাবার আর অক্সিজেনই আদান প্রদান হয় না। তাদের কোষও একে অপরের শরীরে প্রবেশ করে।

সন্তান জন্মের পর মায়ের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু কোষগুলো থেকে যায়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, মায়ের মস্তিষ্ক, হৃদপিণ্ড, ফুসফুস এমনকি ত্বকেও ছড়িয়ে থাকে সন্তানের কোষ। কখনো কখনো মৃত্যু পর্যন্ত।

এই ঘটনাকে বলা হয় মাইক্রোচিমেরিজম। গ্রিক পুরাণের কাইমেরা নামক প্রাণীর মতো, যার শরীরে ছিল বিভিন্ন প্রাণীর অংশ।

আরও অবাক করা বিষয় হলো, এই বিদেশি কোষগুলো নিষ্ক্রিয় নয়। গবেষণায় দেখা গেছে, মায়ের শরীরে কোনো ক্ষত হলে সন্তানের কোষগুলো সেখানে ছুটে যায় এবং সারিয়ে তুলতে সাহায্য করে। মায়ের হৃদরোগ হলে সন্তানের কোষ হৃদযন্ত্রের টিস্যু মেরামতে অংশ নেয়।

প্রকৃতি যেন নিশ্চিত করতে চায়, মা এবং সন্তানের বন্ধন শুধু আবেগের নয়, শারীরিকভাবেও তারা চিরকাল সংযুক্ত।

মাতৃত্ব আসলেই এক অলৌকিক বিজ্ঞান।

টানা প্রায় ৯০০ বছর, ৩৩ প্রজন্ম ধরে একই পরিবারের দখলে এই দুর্গ।জার্মানির মসেল উপত্যকার ঘন অরণ্যের ভেতরে, এলজবাখ নদীর পাথু...
06/11/2025

টানা প্রায় ৯০০ বছর, ৩৩ প্রজন্ম ধরে একই পরিবারের দখলে এই দুর্গ।

জার্মানির মসেল উপত্যকার ঘন অরণ্যের ভেতরে, এলজবাখ নদীর পাথুরে বাঁকে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দুর্গ—Burg Eltz। প্রায় নয় শতাব্দী ধরে একই পরিবারের হাতে টিকে থাকা এই দুর্গ যেন সময়ের বুক চিরে উঠে আসা এক জীবন্ত ইতিহাস। রূপকথার মতো দেখতে এই স্থাপনাটি শুধু স্থাপত্য নয়, এক পরিবারের উত্তরাধিকার, রাজনীতি আর ঐতিহ্যের নিরব সাক্ষী।

দুর্গটির নাম প্রথম পাওয়া যায় ১১৫৭ খ্রিস্টাব্দের এক দলিলে, যেখানে সম্রাট ফ্রেডরিক প্রথম বারবারোসা “রুডলফ ফন এল্টজ”-এর নাম উল্লেখ করেন। ধারণা করা হয়, তখনই দুর্গের প্রাথমিক কাঠামো গড়ে উঠছিল। পাহাড়ের ঢালে, তিন দিক দিয়ে জলবেষ্টিত অবস্থান—যেকোনো শত্রুর আক্রমণ ঠেকাতে ছিল উপযুক্ত। মূলত বাণিজ্যপথ রক্ষা ও আশপাশের এলাকা নিয়ন্ত্রণের জন্যই Burg Eltz তৈরি হয়েছিল।

Eltz পরিবারই এই দুর্গের প্রতিষ্ঠাতা, এবং আজও তাদেরই উত্তরাধিকারীরা এর মালিক। ত্রয়োদশ শতকে পরিবারের তিন ভাই—এলিয়াস, উইলহেল্ম ও থিওডরিখ—দুর্গটি নিজেদের মধ্যে ভাগ করে নেন। সেই থেকেই এটি “Ganerbenburg” নামে পরিচিত হয়, অর্থাৎ এমন এক দুর্গ যা একাধিক উত্তরাধিকারীর মধ্যে যৌথভাবে ভাগ করা। সময়ের সঙ্গে দুর্গের তিনটি অংশ—Eltz Rübenach, Eltz Rodendorf ও Eltz Kempenich—ভিন্ন ভিন্ন শাখার হাতে যায়। অবশেষে ১৮১৫ সালে সব শাখা একত্রিত হয়ে Eltz-Kempenich পরিবারই একমাত্র মালিক হয়। বর্তমানে পরিবারের ৩৪তম প্রজন্ম এখানকার অভিভাবক।

স্থাপত্যে Burg Eltz একেবারে অনন্য। রোমানেস্ক, গথিক ও বারোক—তিন যুগের শৈলীর সংমিশ্রণে তৈরি এই দুর্গ প্রায় পাঁচশ বছর ধরে নানা ধাপে নির্মিত হয়েছে। ১৩শ শতকে যুক্ত হয় Platt-Eltz অংশ, ১৪শ শতকে Rübenach House, আর ১৬শ শতকে Kempenich House। উনিশ শতকে, ১৮৪৫ থেকে ১৮৮৮ সালের মধ্যে, এক বিশাল পুনর্নির্মাণে প্রায় ১,৮৪,০০০ রাইখসমার্ক ব্যয় হয়—যা আজকের হিসাব অনুযায়ী প্রায় ১৫ মিলিয়ন ইউরো সমান।

অবিশ্বাস্য হলেও সত্য, জার্মানির শতাব্দীজুড়ে ঘটে যাওয়া যুদ্ধ, দখল আর অগ্নিকাণ্ডের পরও এই দুর্গ কখনও সম্পূর্ণ ধ্বংস হয়নি। ১৩৩০-এর দশকে Trier-এর আর্চবিশপ Balduin of Luxembourg এখানে আক্রমণ চালিয়েছিলেন, কিন্তু দুর্গ টিকে যায়। এমনকি Thirty Years’ War কিংবা নেপোলিয়নের যুদ্ধকালেও এটি অবিকৃত থাকে। তাই Burg Eltz আজও মধ্যযুগের সেই আসল চেহারাতেই দাঁড়িয়ে আছে—সময়ের ক্ষয়েও অমলিন।

আজ দুর্গের একটি অংশে এখনও Eltz পরিবার বসবাস করে, আর বাকিটুকু উন্মুক্ত জাদুঘর হিসেবে সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা। ১৯৬১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত জার্মান ৫০০ মার্ক নোটে এর ছবি ছাপা হয়েছিল—জাতীয় গর্বের প্রতীক হিসেবে।

Burg Eltz কেবল পাথর ও চুনের গাঁথুনি নয়; এটি এক পরিবারের নয় শত বছরের আস্থা, ঐতিহ্য আর উত্তরাধিকারের গল্প। ইতিহাস যেভাবে মানুষের মনে টিকে থাকে, Burg Eltz তেমনি দাঁড়িয়ে আছে সকলের সম্মুখে অবিচল ও নীরব ভাবে ইতিহাসের সাক্ষী হয়ে।

Collected

নতুন বউ, কামে কাজে ভালোই। হুট করে একদিন সকাল বেলা কোন কাজে হাত লাগাচ্ছে না। শাশুড়ী কয়- কি লো, তোর আজকে কী হইছে?নতুন বউ ক...
05/11/2025

নতুন বউ, কামে কাজে ভালোই। হুট করে একদিন সকাল বেলা কোন কাজে হাত লাগাচ্ছে না। শাশুড়ী কয়
- কি লো, তোর আজকে কী হইছে?
নতুন বউ কিছুটা বিনয় ও কিছুটা গর্ব নিয়ে বললো
- আপনার পোলায় কইছে, আমারে নিয়া নতুন বাসায় উঠবো।
শাশুড়ী মুচকি হাসি দিয়া কয়
- বাত্তি নিভানোর আগে কইছে, না পরে?
নয়া বউ কয়, আগে কইছে।
শাশুড়ী ব্যস্ত হয়ে কয়
- নে নে কাজে হাত লাগা। তোর নাগরেতো বাত্তি নিভানোর আগে শুধু নতুন ফ্ল্যাটে উঠাইবো কইছে,
হের বাপেতো আমারে সারা দুনিয়াই দিয়া দিতো!
বাত্তি নিভানোর আগের কোন কথায় বিশ্বাস করবি না। 🙂

বাচ্চার লেখাপড়া নিয়ে লোকদেখানো বিলাসিতা বাদ দিন! বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর সময় অনেক বাবা-মা ভাবনায় পড়েন— “কোন স্কুলে ...
05/11/2025

বাচ্চার লেখাপড়া নিয়ে লোকদেখানো বিলাসিতা বাদ দিন! বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর সময় অনেক বাবা-মা ভাবনায় পড়েন— “কোন স্কুলে দিলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে?” চিন্তা একদমই ভুল নয়, কিন্তু সমস্যা হয় যখন কম্পারিজন চলে আসে—
“অমুক আত্মীয় স্কলাস্টিকায় দিয়েছে, তমুক বন্ধু ISD-তে দিয়েছে, আমার বাচ্চাও সেখানে পড়ুক!” প্রশ্ন হচ্ছে— আপনার আয়ের রেঞ্জ যদি তাদের মতো না হয়, তাহলে আপনি কিভাবে সেই জীবনধারা মেইনটেইন করবেন?
ISD, AISD বা স্কলাস্টিকার মত স্কুলগুলোতে শুধু ভর্তি ফি নয়, মাসিক খরচই এমন যে, কোটিপতি না হলে টিকে থাকা কঠিন! আর সেখানে ভর্তি করিয়ে যদি আপনার সন্তান দেখে— সহপাঠীরা টিফিনে কন্টিনেন্টাল ফুড আনে, কোটি টাকার গাড়িতে বাড়ি ফেরে, গ্রীষ্মের ছুটিতে বিদেশ ঘুরে আসে— তখন ওর মনে হীনমন্যতা তৈরি হবে না?

মনে রাখবেন, পড়াশোনা বিলাসিতা নয়— এটা একটি বেসিক নিড। সন্তানকে ভালো শিক্ষা দিন, কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে থেকে।আপনার সন্তান যদি শেখার আগ্রহ রাখে, তাহলে ওর স্কুলের নাম বা টিউশন ফি নয়— ওর অধ্যবসায়ই একদিন ওকে বড় করবে। বুয়েট, মেডিকেল বা সরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখুন—বেশিরভাগই কিন্তু গ্রাম-মফস্বল থেকে উঠে আসা পরিশ্রমী সন্তান।

কারণ পড়াশোনা কোনো প্রতিযোগিতা নয়— এটা এক যাত্রা। আর সেই যাত্রায় বাবা-মায়ের সামর্থ্য ও সন্তানের মানসিক স্বাচ্ছন্দ্য— দুটোই সমান গুরুত্বপূর্ণ ❤️

゚

Address

Road-05, Sector-09, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Taitri-তাইতৃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taitri-তাইতৃ:

Shortcuts

Share