16/07/2026
ভূতের জন্ম কিভাবে হয়? সিজার, না নরমাল?
ভূতেরাও কি IELTS দেয়?
BCS (প্রিলি) কি মৃত্যুর পরও পিছু ছাড়ে?
ভূতেরাও কি বসের বা বউয়ের ঝাড়ি খায়? (ভূত হলে কি বিয়ে করবে না? এটা হতে পারে না!)
আর ভূতের জীবনে যদি রগচটা শ্বশুর, ঘাড়ত্যাড়া পেত্নী, সাপ-গ্যাং আর গোটা পরকালীন প্রশাসন একসঙ্গে যোগ হয়—তখন কী হয়? 👻
সর্বোপরি, বাজারে এসেছে স্মার্ট আর এফিশিয়েন্ট চাইনিজ ভূতের দল। তাদের দৌরাত্ম্যে হাবলু আর তার সঙ্গী-সাথী পোড়া-কপালী বাংলাদেশী ভূতগুলি কি পারবে ওদের নিখুঁত পারফরম্যান্সের সাথে পাল্লা দিতে? নাকি গাধাগুলো বাংলাদেশের মান-সম্মান ডোবাবে?
আজ প্রথমবারের মতো প্রকাশ করছি আমার নতুন বাংলা অ্যাবসার্ডিস্ট ভূত-কমেডি বইয়ের প্রচ্ছদ—
📖 “হাবলু ভূতের বিয়ে: আইইএলটিএস মহাসংকট, বিসিএস-ভূত (প্রিলি) ও অন্যান্য কেলেঙ্কারি”
এটি গতানুগতিক ভয় পাওয়ার বই নয়।
বরং এমন এক অদ্ভুত ভূতুড়ে দুনিয়ার গল্প, যেখানে প্রেম আছে, বিয়ে আছে, IELTS আছে, BCS আছে, শ্বশুরবাড়ি আছে, আমলাতন্ত্র আছে—এবং দুর্ভাগ্যবশত, কেলেঙ্কারিরও কোনো মৃত্যু নেই!
মানুষ ভূতকে ভয় পায়।
আর ভূত? ভূত ভয় পায় সিস্টেমকে! 😶🌫️
অপেক্ষার পালা শেষ! বইটি ইতিমধ্যেই প্রকাশ হয়েছে।
বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন আমাদের পেজে অথবা সরাসরি অর্ডার করুন অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মগুলো থেকে।
📍 অথবা, সরাসরি বা কুরিয়ারে সংগ্রহ করতে পারেন ’পুঁথি’ (/puthipublication) থেকে:
==================
পুঁথি, বাণিজ্য বিতান সুপার মার্কেট, ডি-৪৮, ডি-৪৯ (২য়
তলা, বাবুপুরা লেন, নিলক্ষেত, ঢাকা।
ফোন:
মিজান ১: 01924-082486
মিজান ২: 01758-059568
বই তো পড়া শুরু করবেনই, কিন্তু তার পাশাপাশি এই পেজেও নজর রাখতে ভুলবেন না। কারণ এখানে নিয়মিত ফাঁস হতে থাকবে—
👻 হাবলু ভূতের ও ভূত-জগতের বিভিন্ন গোপন কেলেঙ্কারি
🎓 IELTS ও BCS-ভূত বিপর্যয়
🎵 ভূতুড়ে গান
📸 ভূতদের বিয়ের গোপন অ্যালবাম
এবং এমন কিছু অতিগোপনীয় নথি, যা প্রকাশ করা 'ভূত-আইনে' দণ্ডনীয় অপরাধ!
স্বাগতম হাবলুর অদ্ভুত দুনিয়ায়।
বই তো এসেই গেছে, এবার কেলেঙ্কারি শুরু হোক! 👻
#হাবলুভূতেরবিয়ে #বাংলাবই #ভূতকমেডি