01/10/2026
নিজেদের শ্রেষ্ঠত্বের দম্ভে অন্ধ হয়ে আড়ালে দাঁড়িয়ে কুৎসা রটানো কিংবা সুযোগ পেলেই অন্যের কৃতিত্বের ওপর থাবা বসানো—এই দুটোই কিন্তু কাপুরুষতার লক্ষণ।
যারা ভাবেন, মুখের ওপর বড় বড় কথা বলে কিংবা আড়ালে বিষাক্ত তীর ছুঁড়ে নিজেদের অনন্য প্রমাণ করবেন, এই হীন মানসিকতাটুকু আপনাদের চারিত্রিক ক্ষুদ্রতাকে বেশ ভালোভাবেই প্রকাশ করে। পিঠ পিছে সমালোচনা করা আর প্রকাশ্যে অন্যের কৃতিত্বের ভাগ বসিয়ে নিজেদের যতই দামি ভাবুন না কেন, সত্যের আয়নায় আপনাদের অবস্থান ব্যর্থ অনুকারীর চেয়ে বেশি কিছু নয়।
মনে রাখবেন, অন্যের আলোয় নিজেদের আলোকিত দেখানোর ভণ্ডামি দিয়ে ইতিহাস গড়া যায় না। ধার করা আলো আর সাফল্যের উচ্ছিষ্ট গিলে কখনোই অদ্বিতীয় হওয়া যায় না।৷
সেজন্য বহুদিন আগে এই শ্রদ্ধেয় শুভাকাঙ্ক্ষীদের জন্যই নিজের শব্দে কলম মেপেছিলাম-
"সুতার্কিক-
সুদারুণ হও!! "
📷✍️ : Mariya Riya