Her veiled journey

Her veiled journey just an open window to share my random thoughts and works!

August so far.....
13/08/2026

August so far.....

জীবন থেকে সব ধরনের স্পেশাল ডে সেলিব্রেশন বাদ দেওয়াতে একটা সুন্দর জিনিস হয়েছে! এখন আর আলাদা করে কোন দিনের জন্য অপেক্ষা কর...
05/08/2026

জীবন থেকে সব ধরনের স্পেশাল ডে সেলিব্রেশন বাদ দেওয়াতে একটা সুন্দর জিনিস হয়েছে!
এখন আর আলাদা করে কোন দিনের জন্য অপেক্ষা করি না,যখনই মনে হয় সুবিধামতো একটা "candle light dinner " কিংবা " surprise plan " করে ফেলি।
এই ছবিগুলে তেমনি একদিনের। কিছুই না,জাস্ট হাতের কাছে যা ছিল তা দিয়েই একটু গুছিয়ে প্রেজেন্ট করা!

আর এই দিনগুলোতে তো কোন এক্সপেকটেশনস্ ও থাকে না, তাই ভালো লাগাটাও অনেক গুণ বেশি হয়।

আসলে আমাদের জন্য যা হালাল, যা আল্লাহ তায়া'লা জায়েজ করেছেন সেটুকু দিয়েই জীবন অনেক সুন্দর করে কাটানো যায়। বাকি যা হারাম তা সাময়িক আনন্দ দিলেও সবসময়ই সেগুলোর লং টার্ম কন্সিকুয়েন্স খারাপই হয়!

বাসায় মাঝে মধ্যে কেক বানাই শখ করেই।আম,কলা এই ফ্লেভারগুলো আগেই ট্রাই করেছি, আজকে প্রথমে ভাবলাম নরমাল পাউন্ড কেক বানাই। পর...
30/07/2026

বাসায় মাঝে মধ্যে কেক বানাই শখ করেই।
আম,কলা এই ফ্লেভারগুলো আগেই ট্রাই করেছি, আজকে প্রথমে ভাবলাম নরমাল পাউন্ড কেক বানাই। পরে আবার একটু টুইস্ট করলাম!

Guess the flavour!! 😁

but as an amateur baker, this might be the prettiest cake I have ever baked!
Soft,fluffy and perfect sweetness.
Alhamdulillah😍😍

আগের বাসার বারান্দা থেকে নদী দেখা যেত! নদীতে বড় বড় বালি বোঝাই কন্টেইনার চলত,মাঝে মাঝে ছোট ডিঙি নৌকায় মানুষ মাছ ধরতে বা ঘ...
22/07/2026

আগের বাসার বারান্দা থেকে নদী দেখা যেত!
নদীতে বড় বড় বালি বোঝাই কন্টেইনার চলত,মাঝে মাঝে ছোট ডিঙি নৌকায় মানুষ মাছ ধরতে বা ঘুরতে নামতো।

এমন একটা জায়গা থেকে যখন শহরের ভীড়ে চলে আসার সিদ্ধান্ত হলো তখন শর্ত জুড়ে দিয়েছিলাম- অন্তত আকাশ যেন দেখতে পাই!
কিন্তু এতটুকুও যেন বেশি ছিল,অনেক খুঁজতে হয়েছে! গায়ে গায়ে বাড়ি লাগানো এ-শহরে ঘর থেকে ঠিকঠাক একটু আকাশ দেখতে পাওয়াও কঠিন!

তারপর মোটামোটি কাজ চলে হিসেবে এই বাসা নিলাম।বারান্দায় টুকটাক গাছ আসতে লাগলো।আর এখন সেই বারান্দাই একটা ছোট্ট জঙ্গল হয়েছে, আলহামদুলিল্লাহ!

নদী না দেখতে পেলেও সকালবেলা এই সবুজ গাছগুলো আর উপরের নীল আকাশটাও ভীষণ ভালো লাগে!

আলহামদুলিল্লাহ 🍀

আমার একটা ক্যাফে আছে! আপাতত কল্পনাতেই! মাঝে মাঝেই সেখানে নিজের মতো মেন্যু সেট করি!কোন দিন চা,কোন দিন কফি, সাথে আবার টুকট...
20/07/2026

আমার একটা ক্যাফে আছে!
আপাতত কল্পনাতেই!
মাঝে মাঝেই সেখানে নিজের মতো মেন্যু সেট করি!

কোন দিন চা,কোন দিন কফি, সাথে আবার টুকটাক স্ন্যাকস।
তারপর সেই ক্যাফের একমাত্র যে গেস্ট তাকে সার্ভ করি।যেমন সেদিন ছিল গরম গরম কলিজা সিঙ্গারা আর মাটির কাপে দুধ চা ।
সাথে পেয়াজ কাঁচা মরিচ আর শসা গাজর।

একটা ঘটনা পড়েছিলাম, ঘটনা না বলে গল্পই বলি, কারণ সত্যি কি  মিথ্যা আমি জানি না,আর সোর্স ও মনে নাই! একবার এক লোক বাজারের কা...
17/07/2026

একটা ঘটনা পড়েছিলাম, ঘটনা না বলে গল্পই বলি, কারণ সত্যি কি মিথ্যা আমি জানি না,আর সোর্স ও মনে নাই!

একবার এক লোক বাজারের কাছে মসজিদে যাবেন, তো তার সাথে ছিল তার বাহন ( মে বি একটা ঘোড়া বা খচ্চর টাইপ কিছু) , সেটাকে তিনি একটা ছেলের কাছে আমানত রেখে গেলেন।তিনি ফিরলে তার থেকে নিবেন এই শর্তে।
কিন্তু যখন তিনি মসজিদ থেকে ফিরে তার বাহন বা ছেলেটাকে খুঁজে পেলেন না তখন বাজারেই আশেপাশে তল্লাশি চালালেন।
আর একটু চেষ্টায় আরেক অপরিচিত জনের কাছে তার নিজের বাহনটাকে পেলেন, যার কাছে সেটা বিক্রি করা হয়েছিল। বুঝলেন তার আমানতদার আমানতের খিয়ানত করেছে!

তখন সেই নতুন মালিককে জিজ্ঞেস করলেন জিনিসটা সে কত দিয়ে নিয়েছে?!লোকটা জানালো। তিনি শুনে হাসলেন!

মজার ব্যাপার হলো, পুরনো মালিক ঠিক ততটুকু মূল্যই
ওই ছেলেটাকে বাহনটা রাখার জন্য খুশি হয়ে বখশিশ দেবেন বলে ঠিক করে রেখেছিলেন। কিন্তু ছেলেটা অপেক্ষাটুকু করেনি, যে রিজিকটা সে হালাল মাধ্যমে পেত সেটা হারাম ভাবে কামাই করলো!!

গল্প শেষ!
এবার নিজেদের কথা ভাবি!
এমনই কি করছি না অনেকে? যেটা আমার জন্য আল্লাহ রেখেছেন সেটা আসবে,পাবোই মৃত্যুর আগে।
তাহলে কেন হারামে জড়াই?
হারামের মাধ্যমে যা কিছু কামাচ্ছি তাতে কি বারাকাহ্ থাকে?
আমরা কি দেখি না অনেকে ঘর ভর্তি খাবার থাকলেও খেতে পারে না ,হয়তো এমন কোন অসুখ যে তাকে গুনে গুনে লোকমা মুখে তুলতে হয়।
আবার কারো পকেট ভর্তি টাকা কিন্তু এখান থেকে ওখানে ছোটাছুটি করে বেড়াচ্ছে একটু সুখের খোঁজে,ভালো থাকার চেষ্টায় !

আল্লাহ তায়া'লা আমাদের সৃষ্টি করেছেন অথচ তাঁকে অসন্তুষ্ট করে তাঁরই সৃষ্টি দুনিয়ায় আমরা সুখী হতে চাই!! কি অদ্ভুত ভাবনা!

আর এর জন্য মানুষ নিজের আখিরাত নষ্ট করে, এটাও তো একটা আজব ব্যাপার !

টুকরো টুকরো সময়ের গল্প..
15/07/2026

টুকরো টুকরো সময়ের গল্প..

একটা হেকটিক দিনের পরে শান্তিতে ঘরে ফেরা আছে জানলে যেমন কাজ করতে আর অতো খারাপ লাগে না,রাতে কোন দাওয়াত আছে জানলে যেমন দুপু...
15/07/2026

একটা হেকটিক দিনের পরে শান্তিতে ঘরে ফেরা আছে জানলে যেমন কাজ করতে আর অতো খারাপ লাগে না,রাতে কোন দাওয়াত আছে জানলে যেমন দুপুরে একটা ডিমভাজি দিয়ে কোনমতে চালায় দেওয়া যায় তেমনি জীবনের ইকুয়েশনে আখিরাতে হিসাব,জান্নাত পাওয়ার আশা থাকলে দুনিয়ার জীবনটা তুলনামূলক সহজ লাগে!

ইসলাম মানলেই জীবন সাদাকালো হয়ে যায় - এমন কিন্তু না!

হালালের সীমারেখায় সুন্দর বাঁচা যায়,আর আরও বেশি পরিতৃপ্তি হয় এটা জানা থাকলে যে কোন কিছু যদি পৃথিবীতে না পাওয়াও থাকে সেটা আরও বেটার ফর্মে পাওয়ার সুযোগ আছে।
তাই যেটা হারাম, যেটা আমার পার্মানেন্ট জীবনে ক্ষতির কারণ হবে সেটা ছাড়াটাই তো বুদ্ধিমানের কাজ,চাই তাতে আপাতত একটু কষ্টই হোক!

আর পৃথিবীর ব্যপারটাই তো এমন যে, এখানের যাই অর্জন,পাওয়া, না পাওয়া- সব কিছু রেখে চলে যেতে হবে।

তাই এই যে টেম্পোরারি রেসিডেন্স এর জন্য পার্মানেন্ট বাড়িটাকে নষ্ট করছি, যেখানে ফেরা ছাড়া আর কোন উপায়ও নাই - সেটা কি একটা বোকামি না?

একটা হাদিস আছে, যেখানে বলা - "এই পৃথিবী মুমিনের জন্য জেলখানার মতো"
আর জেলখানা যতো উন্নতই হোক কিছু রেস্টিকশনস তো থাকবেই!
এই জেলখানা থেকে সুন্দরভাবে মুক্তি পাওয়াই তো চ্যালেন্জ!
ইন শা আল্লাহ, ঠিকভাবে বের হতে পারলেই তো সামনে আছে জান্নাত, যার ব্যপারে কুরআনে বলা হয়েছে -

" অতএব কেউই জানে না তাদের জন্য চোখ জুড়ানো কী লুকিয়ে রাখা হয়েছে। তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ!" - (অনুবাদ -সূরা আস সাজদাহ ১৭)

আল্লাহ তায়া'লা আমাদের সহজে এই পৃথিবীর জীবন পার হয়ে সেই জান্নাতে সুন্দরভাবে পৌঁছানোর তাওফিক দিন।

Let’s normalize bringing a "plant bouquet" instead of a "flower bouquet" sometimes  !! 🍀🥀Sounds unfamiliar, right?মাঝে ম...
11/07/2026

Let’s normalize bringing a "plant bouquet" instead of a "flower bouquet" sometimes !! 🍀🥀
Sounds unfamiliar, right?
মাঝে মাঝে কিন্তু এটা করাই যায়। অন্তত যার জন্য নিচ্ছি সে যদি প্ল্যান্ট লাভার হয়!
ফুল তো শুকিয়ে যাবে,কিন্তু গাছটা হয়তো বেঁচেবর্তে থাকবে,ডালপালা ফুল ছাড়বে আর সেখান থেকে আরেকটু খানি হয়তো আরেক হাতে যাবে!
এভাবে চলবে সুন্দর একটা সবুজ চেইন, এই কাঠখোট্টা শহরটাকে আরেকটু সবুজ রাখার চেষ্টা!

আর ওই হাদিসটা জানেন তো?

"যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময়ও তোমাদের কারো হাতে একটি গাছের চারা থাকে, আর যদি তা রোপণ করার মতো সময় বা সুযোগ থাকে, তবে সে যেন তা রোপণ করে দেয়।"

মানে ভালো কাজের কোন সুযোগ ছাড়া উচিত না,আর গাছ লাগানো, সেটা আরো ছড়িয়ে দেওয়া তো ভালো কাজই, তাই না? কিছু না হোক অন্তত পরিবেশটাকে তো আরেকটু ভালো করার চেষ্টা করা হলো।

তাই পুরো কাজটাই যদি সাওয়াব এর নিয়তে করা হয় তাহলে তো দুনিয়া আখিরাত দু জায়গাতেই লাভ, ইন শা আল্লাহ।

Pov:  Me as a housewife serving  meals to my loving husband  🥀
09/07/2026

Pov: Me as a housewife serving meals to my loving husband 🥀

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Her veiled journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share