Jony BD Enterprise

Jony BD Enterprise We provide home service for all kinds of products.We can export & import products only for you.A trusted name for shopping.

হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে সদ্যজাত কন্যাশিশুকে নিয়ে ছুটে বেড়াচ্ছে এক মামা ও নানী। বাচ্চাটা তারস্বরে চিৎকার করছে, তাঁর অন...
29/09/2025

হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে সদ্যজাত কন্যাশিশুকে নিয়ে ছুটে বেড়াচ্ছে এক মামা ও নানী। বাচ্চাটা তারস্বরে চিৎকার করছে, তাঁর অনেক ক্ষুধা লেগেছে। সে পৃথিবীতে এসেছে মাত্র কয়েক ঘন্টা, তাঁর মা সিজারিয়ান অপারেশনের ধাক্কায় প্রায় অচেতন, স্যালাইন চলছে; এইদিকে অন্তত সাতদিন বাচ্চাকে মায়ের দুধ খেতে হবে!
শিশুটি এত কাঁদছে যে তাঁর খিচুনি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। শিশুটির সাথে তাঁর মামা ও নানি কাঁদছে, তবে নিরবে।
তাঁরা শিশুটিকে কোলে নিয়ে সদ্য মা হওয়া মায়েদের কাছে এক চামচ দুধ, দুই চামচ দুধ চাইতেছে। অথবা বাটিতে একটুখানি দুধ দেওয়ার জন্য মিনতি করতেছে যাতে বাচ্চাটার গলা ভিজে,একটুখানি খাদ্য পেতো।
মামা ও নানি তাঁদের সর্বোচ্চ বিনয়ে, কাতর মিনতিতে সদ্য মা হওয়া কারো মন ভেজাতে পারছে না।
নানি বলছে, মা গো এর মায়ের বুকে দুধ নাই,সে অচেতন শুয়ে আছে। এর জান বাঁচানোর জন্য একটু দুধ দেন গো অথবা বুকের একটু খাইয়ে দেন।
এক মা বলছে,আমার বুকের দুধ আমার বাচ্চা খেয়ে শেষ করতে পারবে না কিন্তু একটা সমস্যা আছে।
নানি বলতেছে,কি সমস্যা!
মা বলতেছে,স্বামীর অনুমতি লাগবিনে, তাঁর অনুমতি ছাড়া দিতে পারছি না। মেয়ের স্বামী বাইরে আছে।
শিশুটির মামা বলতেছে,এইটা একটা শিশুর প্রাণ বাঁচানোর ব্যাপার, এতে কোন দোষ হওয়ার কথা না।
মা বলতেছে, কথা বাড়ায়েন না,আমি দেতে পারব না। আপনারা যান।
বাচ্চাটা আরও তীক্ষ্ণ চিৎকারে হসপিটাল প্রাঙ্গণ হাহাকারে ভরিয়ে তুলতেছে। সাততলা শিশু হাসপাতালের তিন তলা পর্যন্ত সবার কাছে চাওয়া শেষ, একটুখানি দুধ ভিক্ষা দিতে কেউ রাজি হয়নি। অনেক নারী করুণ চোখে তাকিয়েছে, ভেতর হয়তো আর্দ্র হয়েছে কিন্তু প্রথা, নিয়মের কারণে তাঁরা দিতে পারেনি, নিয়মটি হচ্ছে;স্বামীর অনুমতি ছাড়া অন্য বাচ্চাকে দুধ দেওয়ার নিয়ম নেই। বলা বাহুল্য অধিকাংশ স্বামী অনুমতি দেয়নি। হিন্দু,মুসলিম সব নারী নির্বিশেষে এই ব্যাপারে একটাই অজুহাত দেখিয়েছে। কেউ কেউ দূর দূর করে তাড়িয়ে দিয়েছে।
একটা ভিন্ন চিত্র দেখা গিয়েছে, কেউ হয়তো রাজি হয়েছে কিন্তু অন্য নারীরা বাধ সেধেছে, কর্তৃপক্ষের মতো প্রশ্ন করেছে, স্বামীর অনুমতি নিছেন, না নিলে এটা আমরা করতে দিতে পারি না।

অবশেষে একজন রুগ্ন ও অভাবে পোড় খাওয়া নারী এগিয়ে এসেছেন, তিনিও বলেছেন,একটু জিজ্ঞেস করা লাগতো। একটু দ্বিধা ছিল, দোনোমোনো করতে করতেই তাঁর রিকসাওয়ালা স্বামীটি খাবার নিয়ে আসছেন স্ত্রীর জন্য, তিনি সব শুনে বললেন, যেখানে জীবনের প্রয়োজন সেইখানে আবার ধর্ম কি,জীবন বাঁচানোই তখন ধর্ম;দিয়া দে,যত লাগে, যতবার লাগে।
বাচ্চাটি তখন সেই মায়ের কোলে, দাঁতহীন মাড়ি দিয়ে কামড়ে ধরেছে করুণাধারা,শিশুটির মুখে প্রশান্তি নেমেছে । সেই মা যতবার শিশুটির দুধ প্রয়োজন হয়েছে ততবার তিনি প্রকৃতির উদারতায় শিশুটিকে দুধ দিয়েছেন।
শিশুটির মামা ও নানি উভয়ে নিরবে গাইছে,আনন্দধারা বহিছে ভুবনে...
এক কুকুর অন্য কুকুরের বাচ্চাকে স্তন পান করাতে দ্বিধা বোধ করে না,মানুষ এমন ক্যান!

আহারে!!!মানুষের মানবিকতা!! 😐
অধর্ম করার সময় মনে থাকে,ধর্ম যে মানবিক হতে শেখায়।

28/09/2025

খুবই ভালো মনের চা বিক্রেতা এক চাচা সারা দিন চা বিক্রি করার পর রাতে অবশিষ্ট চা পৌরসভার ড্রেনে ফেলে দিতেন ৷ ঊনাকে বলেছিলাম, চা টা না ফেলে সকালে গরম করে বিক্রি করলেইতো পারেন ৷ তিনি বললেন, বাসি চাতে কালার থাকে না ৷ গরম করলে কালো হয়ে যাবে, সকালে ভালো চা না পেলে দোকানের বদনাম হবে কাস্টমার কমে যাবে ৷ বললাম, তাহলে ঝুট দোকানে যারা নাইট ডিউটি করে তাদের দিলে ওদের রূহ দোয়া করবে, আপনারও সওয়াব হবে ৷ জবাবে তিনি হাসতে হাসতে বললেন, এদেরকে যদি এখন মাগনা চা দেই কাল থেকে এরা কেউ আর আমার দোকানে চা খেতে আসবে না ৷ উল্টো মনে মনে দোয়া করবে যেন দিনে আমার চা বিক্রি কম হয়, যাতে রাতে মাগনা খেতে পারে ৷ লোকটাকে তখন ভীষণ স্বার্থপর মনে হয়েছিলো ৷

ইন্ডিয়ান হজ কমিটির পক্ষ থেকে হাজীদের খাবার পরিবেশনের পার্ট টাইম জব পেয়েছিলাম ৷ দেড়শ হাজীর খাবার আসলে অনায়াসে দুইশ জনের মাঝে বন্টন করা যায় ৷ এক বেলার খাবার অন্য বেলায় দেওয়ার নিয়ম নেই ৷ অতিরিক্ত খাবার ফেলে না দিয়ে হোটেলে কর্মরত দেশী ভাইদের দিতে লাগলাম ৷ শেষের দিন হাজীরা চলে যাবে বিধায় খাবার একটু কম এসেছিল ৷ ভাইদের বললাম, ভাই, আজকে খাবার কম এসেছে ৷ আপনারা হয় অপেক্ষা করেন, না হয় অন্য ব্যবস্থা করেন ৷ এরপরই প্রতিবাদী কন্ঠস্বর, আগে না করলেন না কেন? আপনার হাজীগো লাইগা আমরা বইসা থাকুম? আপনার লাগি কি আমরা পকেটে পয়সা নিয়া বইসা আছি? কাইল কইলেইতো খানা নিয়া আইতাম, ইত্যাদি ইত্যাদি ৷

দূর সম্পর্কের এক ভাইয়ের জায়গা সংকুলান না হওয়ায় বিয়েতে সমস্যা হচ্ছিল বিধায় আব্বা তাকে কিছু জায়গা ব্যবহারের অনুমতি দিয়েছিলেন ৷ যে সময় অনুমতি দিয়েছিলেন সে সময়ে ভাইয়ের আর্থিক অবস্থা ভালো ছিল না ৷ সামর্থ্য হওয়ার পর তাকে তিনটা প্রস্তাব দিয়েছিলাম জায়গাটা ক্রয় করতে, না হয় এর বদলে অন্য জায়গা দিতে অথবা ছেড়ে দিতে ৷ তিনি কোনটাতেই রাজি হলেন না ৷

পরিচিত এক সেলুনে চুল কাটানোর পর একশত টাকার একটা নোট দেওয়ার পরেও ভাইটি মুখ বেজার করে রাখতো ৷ অপরিচিত সেলুনে একশ টাকার নোট দেওয়ার পরে ষাট টাকা ফিরিয়ে দিয়েছিল ৷ দশ টাকা বখশিষ দেওয়ার পর তার মুখে খুশির বন্যা বয়ে গিয়েছিল ৷ পরিচিত সেই সেলুন দোকানদার এখন দেখলে বলে, ভাই দেখি আগের মতো নাই ৷ নির্ধারিত ভাড়ার দ্বিগুণ দেওয়ার পরেও পরিচিত অটোওয়ালা ভাইদের মুখ কালো হয়ে থাকে ৷ অপরিচিত অটোওয়ালাদের নির্ধারিত ভাড়া থেকে পাঁচ-দশ টাকা বেশি দিলে খুশিতে চোখমুখ ঝলমল করে উঠে ৷ কেন এমনটা হয়?

অতিরিক্ত পেতে পেতে মানুষ তার ন্যায্য সীমা ভুলে যায় ৷ মনে করে অতিরিক্ত পাওনাটা তার অধিকার ৷ যখনই এই অধিকার বন্ধ করে দেওয়া হয়, তখন মানুষ ভাবে লোকটা কত স্বার্থপর ৷ একবারও নিজের সীমার হিসাব কষে না ৷ এক সময় যেসব ভালো মানুষকে বদলে যেতে দেখে মনে মনে স্বার্থপর ভাবতাম, তাদের কাছে ক্ষমাপ্রার্থী ৷

কেউ জন্মগতভাবে স্বার্থপর, কেউ অতিরিক্ত পেয়ে স্বার্থপর হয়ে যায়, আবার কেউ নিজের ন্যায্য পাওনা বুঝে নিতে গিয়ে স্বার্থপর হয় ৷ জন্মগত স্বার্থপরদের কখনো বদলানো যায় না ৷ মায়ার বশবর্তী হয়ে আমরা যাদের প্রাপ্য সীমার অতিরিক্ত পূরণ করে স্বার্থপর হিসেবে গড়ে তুলি, তাদের সংশোধন করার দায়িত্ব আমাদেরই ৷ না হয় একদিন তারা আমাদেরই স্বার্থপর হিসেবে চিহ্নিত করবে ৷

©সংগৃহীত*(লেখক এর নাম জানা থাকলে জানাবেন প্লিজ)

Name: Long Crocodile Leather walletCode : GTZ2594-Q9N2 7452 1A00Price: 999 TakaDescription:-Product Details:Color : Ligh...
05/03/2019

Name: Long Crocodile Leather wallet
Code : GTZ2594-Q9N2 7452 1A00
Price: 999 Taka

Description:-
Product Details:
Color : Light Brown
Material: Artificial Leather
Size: (19 X 9.5 X 1)cm

☑ Order করতে Call করুন :- 01553522949 ☑ আমদের Inbox/Message করুন - http://m.me/jonybdenterprise☑ পুরো বাংলাদেশ জুড়ে ডেলি...
13/02/2019

☑ Order করতে Call করুন :- 01553522949
☑ আমদের Inbox/Message করুন - http://m.me/jonybdenterprise
☑ পুরো বাংলাদেশ জুড়ে ডেলিভারি চার্জ ১০০ টাকা মাত্র।

We Have No Replica Product. All Products are Original imported from India. For Product Details, Price, Order System Plea...
22/04/2018

We Have No Replica Product. All Products are Original imported from India. For Product Details, Price, Order System Please Click in Every Product's Photo.
☑ For Order Call / SMS : 01611635669
☑ IMO / What's App / Viber : 01611635669
☑ Inbox / Message us : http://m.me/sopnobazgallery | [email protected] ☑ Visit us : www.sopnobazbd.com

18/07/2017

প্রশ্ন: মানুষের উপর কি বদ নজর লাগে? লাগলে তার চিকিৎসা কি? এ থেকে বেঁচে থাকা কি আল্লাহর উপর ভরসার পরিপন্থী?
উত্তর: বদ নজরের প্রভাব সত্য।
আল্লাহ বলেন,
وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ
অর্থ ঃ কাফিরেরা তাদের দৃষ্টির মাধ্যমে আপনাকে আছাড় দিয়ে ফেলে দিতে চায়। (সূরা আল-কলম ঃ ৫১)
নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেন,
الْعَيْنُ حَقٌّ وَلَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا
অর্থ ঃ বদ নজরের প্রভাব সত্য। কোন জিনিস যদি তাকদীরকে অতিক্রম করতে পারত, তাহলে বদ নজর তাকে অতিক্রম করত। তোমাদেরকে গোসল করতে বলা হলে তোমরা গোসল করবে এবং গোসলে ব্যবহৃত পানি দিয়ে রোগীর চিকিৎসা করবে।
নাসায়ী এবং ইবনে মাজাহ্য় বর্ণিত আছে যে, একদা আমির ইবনে রাবীয়া সাহল ইবনে হুনাইফের কাছ দিয়ে অতিক্রম করলেন। সাহ্ল ইবনে হুনাইফ (রাঃ) তখন গোসল করতে ছিলেন। আমির ইবনে রাবীয়া সাহ্লকে দেখে বলল, আমি আজকের মত লুকায়িত সুন্দর চামড়া আর কখনো দেখিনি। এ কথা বলার কিছুক্ষণ পর সাহ্ল অসুস্থ হয়ে পড়ে গেল। তাকে নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)-এর কাছে নিয়ে এসে বলা হল, সাহ্ল বদ নজরের মাধ্যমে আক্রান্ত হয়েছেন। তিনি বললেন, তোমরা কাকে সন্দেহ করছ? তারা বলল, আমির ইবনে রাবীয়াকে। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বললেন, কেন তোমাদের কেউ তার ভাইকে হত্যা করতে চায়। কেউ যদি কারো মধ্যে ভাল কিছু দেখে, তাহলে সে যেন তার জন্য ভাইয়ের কল্যাণ কামনা করে এবং দু‘আ করে। অতঃপর তিনি পানি আনতে বললেন এবং আমিরকে অযূ করতে বললেন। অযূতে মুখমণ্ডল, কনুইসহ উভয় হাত এবং হাঁটু পর্যন্ত এমনকি লুঙ্গির নীচ পর্যন্ত ধৌত করে সাহ্লের শরীরে ঢালতে বললেন। এটি বাস্তব ঘটনা, যা অস্বীকার করার কোন উপায় নেই।
কেউ বদ নজরে আক্রান্ত হলে তার চিকিৎসা হল ঃ (১) হাদীসে বর্ণিত দু‘আগুলো পাঠ করে আক্রান্ত রোগীর উপর ঝাড়-ফুঁক করতে হবে। নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেন,
لَا رُقْيَةَ إِلَّا مِنْ عَيْنٍ أَوْ حُمَةٍ
অর্থ ঃ বদ নজর এবং বিচ্ছুর বিষ নামানোর ঝাড়-ফুঁক ব্যতীত কোন ঝাড়-ফুঁক নেই।
জিবরীল (আঃ) নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)-কে এ দু‘আর মাধ্যমে ঝাড়তেন,
بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ
অর্থ ঃ আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়-ফুঁক করছি প্রতিটি এমন জিনিস হতে, যা আপনাকে কষ্ট দেয় এবং প্রত্যেক জীবের অমঙ্গল হতে ও হিংসুকের চোখের বদ নজর হতে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়-ফুঁক করছি।
(২) যার বদ নজর লাগছে বলে সন্দেহ করা হয়, তাকে গোসল করিয়ে গোসলের পানি রোগীর শরীরে ঢালতে হবে। যেমনভাবে নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) আমির বিন রাবীয়াকে গোসল করতে বলেছিলেন। সন্দেহ যুক্ত ব্যক্তির প্রসাব-পায়খানা, #তাবিজ বা অন্য কোন কিছু দিয়ে চিকিৎসা করার কোন দলীল নেই।
বদ নজর লাগার আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেয়াতে কোন দোষ নেই। এটা আল্লাহর উপর ভরসা করার পরিপন্থীও নয়। কারণ, আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসার স্বরূপ হল বান্দা বৈধ উপকরণ অবলম্বন করে বদ নজর ইত্যাদি থেকে বেঁচে থাকার চেষ্টা করবে এবং সে সাথে আল্লাহর উপর ভরসা করবে। নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) হাসান-হুসাইন (রাঃ)-কে এই বাক্যগুলো দিয়ে ঝাড়-ফুঁক করতেন,
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
অর্থ ঃ আমি আল্লাহর কাছে তাঁর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে প্রতিটি শয়তান এবং বিষধর বস্তু ও কষ্টদায়ক নযর হতে তোমার জন্য আশ্রয় চাচ্ছি। নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেন, ইবরাহীম (আঃ) তাঁর পুত্র ইসহাক এবং ইসমাঈল (আঃ)-কে এ দু‘আর মাধ্যমে ঝাড়-ফুক করতেন।
তবে তাবিজ একটা শিরক, যারা তাবিজের ব্যবসা করেরে শুধু তারাই তাবিজ কে হালাল বলবে এবং উদ্ভট দলিল পেশ করবে।
Radbi Reza
Daar Team

25/06/2017

তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম।
অর্থ :আল্লাহ আপনার ও আমার ইবাদত বন্দেগী কবুল করুন।
Translation:May Allah accept it from you and us.
May Allah Az’Wajjal accept our Sayam (fasting), our Qiyam (night prayer), our reading of the Quran and all our Ibadat (acts of worship) that we committed for the sake and pleasure of Allah SWT) alone. May he enable us to adhere to the spirit and teachings of Ramadan for the remainder of the year.

17/05/2017
2 Surprising Health Benefits of Vinegar!https://leanandhealthy.me/wp-content/uploads/2017/05/vinegar.jpgVinegar is perha...
17/05/2017

2 Surprising Health Benefits of Vinegar!

https://leanandhealthy.me/wp-content/uploads/2017/05/vinegar.jpg

Vinegar is perhaps the oldest health tonic known to mankind. It has been used for home remedies, household and cooking purposes all around the world for thousands of years! Though it has a wide range of uses, in today’s article I would like to share two distinctive uses of vinegar based on recent researches.

Our beloved Prophet Muhammad (PBUH) used to enjoy vinegar a lot. He used to dip his food in it and say, “what an excellent condiment is vinegar” – Reported in Muslim and Abu Dawood.

And it really is an excellent condiment. In the last two decades, scientists have been making headway in understanding the excellent health properties of vinegar.

Though most researches, to date, have been done on rats, more human-based researches are emerging from various parts of the globe too.

Here are two important findings to help you become lean and healthy:
Health Benefit # 1: Vinegar Lowers Your Blood Sugar Level

Elevated blood sugar level is believed to be a major cause of ageing and various chronic diseases. Elevated blood sugar level, too often, over a long period of time leads to fat gain, obesity and insulin resistance, which is the preliminary stage of type 2 diabetes.

So, a stable blood sugar level is essential for anyone who is looking to live a healthy life.

In recent researches, vinegar has been shown to have numerous benefits for insulin function and blood sugar levels.

In a 2004 study, researchers found that intake of 20ml (1.5 tablespoon) of apple cider vinegar (diluted in a 40ml water) before a carb-rich meal, helped to lower blood sugar level up to 34%!

Another study from Arizona State University indicates that vinegar intake (at least 10 ml) before each meal significantly lowers blood sugar responses even in healthy adults.

So based on these and many other studies, it’s safe to say that adding apple cider vinegar to your diet can improve your insulin sensitivity and reduce your blood sugar level
Health Benefit # 2: Vinegar Helps You Lose Weight

If you want to lose weight and achieve a beautiful body composition, you need to manage your blood sugar level.

Insulin causes the body to store up your excess energy as body fat. So, lowering your blood sugar level means that you are helping your body to shed that stored body fat.

Many studies on humans indicate that vinegar increases satiety level and therefore helps you to eat fewer calories.

Research demonstrates that vinegar intake along with a carb-rich meal can increase feelings of fullness and make people eat roughly 250 fewer calories for the rest of the day.

In another study conducted on obese Japanese participants over a 12-week period showed that vinegar can significantly lower your body weight, BMI, belly fat, blood triglycerides and waist circumference.

And all these benefits are derived from just 15 ml (1 tablespoon) of vinegar a day for 12 weeks.

However, it’s important to note that vinegar isn’t a magic elixir, nor can it provide an easy fix to your blood sugar level or your weight. Along with a healthy diet and well-planned exercise regimen, vinegar can be a helping hand in improving some aspects of your health.
Dosage and How to Use It

From the studies I’ve researched, it seems to be safe to have 1-2 tablespoons of vinegar a day and it’s better not to exceed more than 2 tablespoons on a regular basis.

As the saying goes, “too much of anything is good for nothing”. So just don’t overdo it.

Here are two easy ways to consume vinegar:

Add vinegar to your salad dressings
Mix 1-2 teaspoons of vinegar in a glass of water and drink before your meals (2-3 times a day)

I hope this article will entice you to use vinegar more often in your life to reap the benefits of this simple and inexpensive condiment.
Courtesy: Rushdhi Ismail

28/04/2017

Address

120/A Wapda Road, Rampura
Dhaka
1219

Telephone

+8801712540246

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jony BD Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share