05/09/2025
যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের রিযিকের ব্যবস্থা করেছেন। এত কিছুর পরেও আমি একমাত্র তাঁর ওপরই ভরসা করি। আমি বিশ্বাস করি, তিনি আমার জন্য যে রিযিকের ফয়সালা করেছেন, তা নিশ্চয়ই আমার ভালোর জন্যই। আমি আরও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তিনি আমার জন্য এর চেয়েও উত্তম কিছুর ব্যবস্থা করে রেখেছেন।
রিযিকের ফায়সালা একমাত্র মহান আল্লাহর কাছ থেকেই আসে। আল্লাহ বলেন,
"আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (সংকট থেকে) উত্তরণের পথ তৈরি করে দেন। আর তিনি তাকে এমন উৎস থেকে রিযিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না।" (সূরা তালাক, আয়াত ২-৩)
সততা সবার কাছে সাময়িক ভাবে অপ্রিয় মনে হলেও এর ফলাফল অবশ্যই মধুর। আর আমি যদি সৎ থাকি, তবে আমি আমার সেই কাঙ্ক্ষিত ফল পাবই—হয়তো এই দুনিয়াতে, নয়তো আখিরাতে।
যেমনটি নবী মুহাম্মদ (সা.) বলেছেন,
"তোমরা অবশ্যই সততাকে অবলম্বন করবে। কারণ, সততা পুণ্যের পথ দেখায় এবং পুণ্য জান্নাতের দিকে পরিচালিত করে। একজন ব্যক্তি সর্বদা সত্য কথা বলতে থাকে এবং সত্যকে অনুসন্ধান করে, শেষ পর্যন্ত সে আল্লাহর কাছে সিদ্দীক (পরম সত্যবাদী) হিসেবে লিপিবদ্ধ হয়।" (সহিহ মুসলিম)
সকলের জন্য দোয়া রইল। আমার জন্যও দোয়া করবেন।