Ankur Prakashani

Ankur Prakashani Ankur Prakashani will be at Frankfurt Book Fair from 11 to 16 October. Ankur publishsocial science a

At the Chennai International Book Fair stand at the 75th Frankfurt Book Fair 2023. Mesbahuddin Ahmed of Ankur Prakashani...
02/11/2023

At the Chennai International Book Fair stand at the 75th Frankfurt Book Fair 2023. Mesbahuddin Ahmed of Ankur Prakashani, Bangladesh aboutthe forthcoming Chennai International Book Fair.

02/11/2023
18/06/2023

" অ্যা ওয়ার্ড উইথ আউট ইসলাম "
গ্রাহাম ই ফুলার।
ফুলারের দুর্দান্ত গবেষণামূলক বইটি অন্যদৃষ্টি খুলে দেয়, অনেক সময় ইসলামের উত্থানের আলোকে মুসলিম-পাশ্চাত্য সম্পর্কের বৈশিষ্ট্য নিয়ে উত্তেজনাকর বিশেস্নষণ উপহার দেয়, সভ্যতার সঙ্ঘাত থেকে প্রধান প্রধান ইস্যুর সুরহা করে। বইয়ের দাম ৪০০টাকা ২৫% ছাড়ে ৩০০ টাকা যোগাযোগ করুন -০১৬৭৫৪৪৮৫০৭

"মেয়ে বিচ্ছু"আজিমপুরের মুক্তিযোদ্ধা কাহিনি বাঙালির ইতিহাসে যে অধ্যায়টি শালপ্রাংশু মহীরুহ হয়ে দাঁড়িয়ে আছে --তা হলো আমাদের...
22/01/2023

"মেয়ে বিচ্ছু"
আজিমপুরের মুক্তিযোদ্ধা কাহিনি

বাঙালির ইতিহাসে যে অধ্যায়টি শালপ্রাংশু মহীরুহ হয়ে দাঁড়িয়ে আছে --তা হলো আমাদের মুক্তিসংগ্রামের
ইতিহাস। ১৯৭১ সালের নয় মাস এই
দীর্ঘ ব্যাপ্ত সংগ্রামের চুড়ান্ত পরিচ্ছেদ।
আমরা যতটা মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা করি, ততটা মুক্তিসংগ্রামের ইতিহাস নিয়ে ভাবি না। এই শূন্যস্থানে শ্রদ্ধেয় লিনু হকের লেখা মেয়ে বিচ্ছু আজিমপুরের মুক্তিযোদ্ধা কাহিনি বইটি এক গুরুত্বপূর্ণ সংযোজন।
এই গ্রন্থের দুটো সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করা প্রয়োজন পাঠকের সুবিধার্থেই। প্রথমটি হলো স্বাধীনতার প্রস্ততি-পর্বে ঢাকা শহরের তৎকালীন স্কুলগামী শিক্ষার্থীদের যে রাজনৈতিক ভূমিকা, সেটি এই গ্রন্থের একটি বড়ো অংশ। লেখক নিজে যেহেতু সেই আন্দোলনের অন্যতম অংশ, তাইএর ইতিহাস সংশ্লিষ্টতা যেমন সপ্রমাণ,তেমনি সজীব। দ্বিতীয় বিষয়টি হলো, মুক্তিযুদ্ধকালীন অবরোধ ঢাকা নগরীর চিত্র আমরা নানা উপন্যাস বা চলচ্চিত্রে পেয়েছি ।
কিন্তু সেই অবরুদ্ধ সময়েও পাকিস্তানি বর্বর বাহিনীর বিরুদ্ধে যে কী অসামান্য গেরিলা তৎপরতা চলেছে --এই ছোট্ট বইটি তার অনেক বড়ো প্রমাণ। লেখক লিনু হক মুক্তিযুদ্ধের সময় যেমন কাজ করেছেন একজন গেরিলা যোদ্ধা হিসেবে, বর্তমানে বিভ্রান্তিমূলক ইতিহাস কিংবা ইতিহাসবিমুখতার এই বৈরী সময়েও তিনি নতুন প্রজন্মের জন্য আরেকটি গেরিলা অপারেশন চালিয়েছেন।অপারেশনের নাম মেয়ে বিচ্ছু আজিমপুরের মুক্তিযোদ্ধা কাহিনি।
বাইয়ের দাম ২০০টাকা ২৫% ছাড়ে ১৫০টাকা। যোগাযোগ করুন -০১৬৭৫৪৪৮৫০৭

" এক নারীর গল্প"২০২২ সালে সাহিত্যে নোবেল জয়ী আনি এরনোর লেখার ধারাকে আত্মজীবনী না বলে আত্নসামাজিক  জীবনী  বলা যেতে পারে। ...
19/01/2023

" এক নারীর গল্প"
২০২২ সালে সাহিত্যে নোবেল জয়ী
আনি এরনোর লেখার ধারাকে আত্মজীবনী না বলে আত্নসামাজিক জীবনী বলা যেতে পারে।
এখানে তিনি তাঁর নিজের জীবন, তাঁর বাবা-মায়ের জীবন চিত্রিত করেছেন। একই সাথে তিনি সামাজিক বাস্তবতাকেও তুলে এনেছেন।
গত চার দশকে তিনি তাঁর লেখালেখির মাধ্যমে নারীর শরীর এবং যৌনতা, নারী -পুরুষের ঘনিষ্ট সম্পর্ক, সামাজিক অসাম্য, শিক্ষার মাধ্যমে শ্রেণি পরিবর্তনের অভিজ্ঞতাকে কীভাবে প্রকাশ করা যায়, সেটা নিয়েও পরিক্ষা-নিরীক্ষা চালিয়েছেন।
আনি এরনো তাঁর লেখালেখির দীর্ঘ জীবনে চব্বিশটা বই, অসংখ্য প্রবন্ধ এবং ছোট গল্প লিখেছেন।
তাঁর লেখা থেকে অনেকগুলো চলচ্চিত্র হয়েছে। যেগুলোর বেশ কয়েকটা পুরষ্কার ও পেয়েছেন।
বইয়ের দাম -১৮০টাকা ২৫% ছাড়ে ১৩৫ টাকা। যোগাযোগ করুন - ০১৬৭৫৪৪৮৫০৭.।

"বাংলায়  ধর্মঘট "ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক আন্দোলন প্রভাবিত হয়েছে ট্রেডইউনিয়ন আন্দোলন দ্বারা। বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের ...
18/01/2023

"বাংলায় ধর্মঘট "
ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক
আন্দোলন প্রভাবিত হয়েছে ট্রেডইউনিয়ন আন্দোলন দ্বারা। বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের শ্রমিক আন্দোলনে দ্বারা অনুধাবন করতে হলে দুই দেশের শ্রমিক আন্দোলনের গতি প্রকৃতি, চড়াই -উৎরাই, উত্থান -পতন এর ইতিহাস অনুশীলন প্রয়োজন।
দুই বাংলায় অজস্র ধর্মঘট হয়েছে।
সঠিক ইতিহাস লিপিবদ্ধ করা খুবই কঠিন। অভিভক্ত ভারতে শ্রমিক আন্দোলনের জন্ম হয়েছিল বাংলা প্রভিন্স থেকে। ধর্মঘট ও শ্রমিক আন্দোলন অঙ্গাঅঙ্গীভাবে যুক্ত। সেই ইতিহাস তুলে ধরার একটি সংক্ষিপ্ত প্রচেষ্টা এই গ্রন্থে করা হয়েছে।
বাইয়ের দাম -৩৫০টাকা ২৫% ছাড়ে ২৬০ টাকা। যোগাযোগ করুন --০১৬৭৫৪৪৮৫০৭

"  সুখের  পথ "উন্নত জীবনযাপনের জন্য এক সাধারণবুদ্ধিগম্য  নির্দেশিকা।  বইয়ের দাম -১০০টাকা ২৫% ছাড়ে ৭৫ টাকা।  যোগাযোগ করুন...
14/11/2022

" সুখের পথ "
উন্নত জীবনযাপনের জন্য এক সাধারণবুদ্ধিগম্য নির্দেশিকা।
বইয়ের দাম -১০০টাকা ২৫% ছাড়ে ৭৫ টাকা। যোগাযোগ করুন -০১৬৭৫৪৪৮৫০৭

"অটোবায়োগ্রাফি "জওহরলাল নেহরু ।     জওহরলাল নেহরু দীর্ঘ কারাবাসের দিনগুলো তাঁর নিজের জন্য দুর্বহ, দুঃসহ ক্লেশকর ছিল ঠিকই...
09/11/2022

"অটোবায়োগ্রাফি "
জওহরলাল নেহরু ।
জওহরলাল নেহরু দীর্ঘ কারাবাসের দিনগুলো তাঁর নিজের জন্য দুর্বহ, দুঃসহ ক্লেশকর ছিল ঠিকই, তবে ওই অসহ বন্দী জীবনে থেকেই তিনি রচনা করেন গুরুত্বপূর্ণ তিন তিনটি গ্রন্থ।
এখানে তাঁর নিজের কথা, পরিবারের কথা যেমন আছে, এর সাথে আছে কংগ্রেসের অন্যান নেতৃত্বের কথা। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও আন্দোলনের -কৌশল নিয়ে নানা বির্তকের কথা। সেই সময়কার বিশ্বের বিভিন্ন ঘটনাবলীর জথা কারাগারে বসেই জানতে পেয়েছেন, সেসব বিষয়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এই আত্মজীবনী যে সময়কার রাজনৈতিক ও সমাজের দলিল , যা পাঠককে জানতে সাহায্য করবে। বইয়ের দাম -৭৫০টাকা ২৫% কমে ৫৬০ টাকা। যোগাযোগ করুন ০১৬৭৫৪৪৮৫০৭

"এ পিপলস হিস্ট্রি হিস্ট্রি হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড "    বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক, লেখক, ইতিহাসবিদ ও রাজনৈতিক  সংগঠক ক্র...
03/11/2022

"এ পিপলস হিস্ট্রি হিস্ট্রি হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড "
বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক, লেখক, ইতিহাসবিদ ও রাজনৈতিক সংগঠক ক্রিস হারমান তার সাড়া জাগানো ও বিপুল জনপ্রিয়, এ পিপলস হিস্ট্রি অব দ্যওয়ার্ল্ড বইটিতে প্রাচীনতম৷ মানব সমাজ থেকে শুরু করে
পবিত্র রোমান সাম্রাজ্য, ইউরোপে মধ্য যুগ থেকে এনলাইটেনমেনট বা আলোকায়নের সময়কাল,এবং শিল্প বিপ্লব থেকে বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত, মানবজাতির ইতিহাসের অনবদ্য ও সার্বিক বিবরণ ও বিশ্লেষণ তুলে ধরেছেন।
বইয়ের দাম ৮৫০টাকা ২৫% ছাড়ে ৬৩৫ টাকা। যোগাযোগ করুন ০১৬৭৫৪৪৮৫০৭

" এনার্কোসিন্ডিক্যালিজম ""তত্ত্ব ও প্রয়োগ " এনার্কো-সিন্ডিক্যালিজম বা নিরাজবাদকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। ব...
03/11/2022

" এনার্কো
সিন্ডিক্যালিজম "
"তত্ত্ব ও প্রয়োগ " এনার্কো-সিন্ডিক্যালিজম বা নিরাজবাদকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই। বইটিতে রুডলফ রকার খুব সহজ সরল ভাষায় এই মতবাদকে ব্যাখ্যা করে গেছেন। যারা এনার্কিজমকে বুঝতে চান কিংবা বুঝতে শুরু করেছেন তাদের জন্য এ বইটি খুব কাজে দেবে।
বইটির দাম ২৫০ টাকা ২৫% ছাড়ে ১৮৫ টাকা। যোগাযোগ করুন ০১৬৭৫৪৪৮৫০৭

বিশ্ব ইতিহাসে স্বনামধন্য  ব্যক্তিদের    জীবনের তালিকা তৈরি হলে গিয়েসেপ্পে মারিয়া গ্যারিবাল্ডির নাম সহসাই চোখে পড়বে। ঊনবি...
03/11/2022

বিশ্ব ইতিহাসে স্বনামধন্য ব্যক্তিদের জীবনের তালিকা তৈরি হলে গিয়েসেপ্পে মারিয়া গ্যারিবাল্ডির নাম সহসাই চোখে পড়বে।
ঊনবিংশ শতাব্দীর ইউরোপের মানচিত্রে গ্যারিবাল্ডি এক অপরিহার্য নাম।
এ বইয়ের প্রতিটি পৃষ্ঠায় জড়িয়ে আছে তার যুদ্ধ, মৃত্যুর হাত থেকে ফিরে বাসা, মানুষের প্রতি মমত্ব,ব্যক্তিগত প্রেম, পিতা-মাতার প্রতি দরদ, দেশপ্রেম এবং দরিদ্র জনগোষ্ঠীর প্রতি নিমগ্ন সর্মথনের কথা।
বইয়ের দাম ৩০০ টাকা ২৫% ছাড়ে ২২৫ টাকা। যোগাযোগ করুন -০১৬৭৫৪৪৮৫০৭।

Address

40/1 Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Ankur Prakashani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ankur Prakashani:

Share

Category