23/06/2026
আকিজ-মনোয়ারা প্রকাশনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো “AMP ইসলামিক নলেজ কম্পিটিশন”, আলহামদুলিল্লাহ।
গতকাল ২২ জুন ২০২৬ তারিখে ঢাকা জেলার ধামরাই থানাধীন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরি প্রাঙ্গনে অবস্থিত আকিজ-মনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ-এ অনুষ্ঠিত হয় “AMP ইসলামিক নলেজ কম্পিটিশন”।
Akij Monowara School & College -এর প্রায় ৮০০ শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে কুইজ ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জন শিক্ষার্থীকে আকিজ-মনোয়ারা প্রকাশনীর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজমিন সুলতানা, চেয়ারম্যান আকিজ-মনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজমেন্ট কমিটি, নির্বাহী পরিচালক Akij-Monowara Trust এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, Akij Venture Group। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম এ সেলিম, প্রধান শিক্ষক, আকিজ-মনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ, ডা. তানভীর মুহাম্মদ, হেড অব অপারেশন্স, আকিজ-মনোয়ারা ট্রাস্ট এবং মো. মিজানুর রহমান, হেড অব ডিপার্টমেন্ট, আকিজ-মনোয়ারা প্রকাশনী ।
ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা, মূল্যবোধ ও ইসলামী শিক্ষায় সমৃদ্ধ করার লক্ষ্যে আকিজ-মনোয়ারা প্রকাশনীর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।