30/08/2026
সাগর-রুনি হত্যাকান্ডের সাথে "এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের" সম্পৃক্ততা আছে এমনটাই জানিয়েছে ডেইলি ওয়াদা। আর সেই সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম রোকেয়া প্রাচী!
এই সূত্র পাওয়া গেছে খুনী জিয়াউল আহসানের দ্বারা সংঘটিত একটা গুমের কেসের তদন্ত করতে গিয়ে।
সেই কেসের তদন্ত করতে গিয়ে ফোনকল রেকর্ড থেকে তদন্তকারীরা জানতে পারে, ঐ খুনের দুই দিন আগে জিয়াউল আহসান এক সার্জেন্টকে রোকেয়া প্রাচীর কাছ থেকে দুইটা সিডি সংগ্রহ করার দায়িত্ব দিয়েছিল।
একই দিন জিয়াউল আহসান ঐ সার্জেন্টকে বলে, 'আগামী দুই দিনের মধ্যে বড় কোনো ঘটনা ঘটতে পারে। প্রস্তুত থাকো।'
জানা গেছে, জিয়াউল আহসানের সাথে রোকেয়া প্রাচীর নিয়মিত যোগাযোগ হতো।
এখন ঐ দুই সিডিতে কী ছিল এবং তার সাথে সাগর-রুনি হত্যাকান্ডের সম্পর্ক কী, সেটা বের করতে চলছে তদন্ত।