11/08/2025
মোহাম্মদপুর নুরজাহান রোডে আগুন!!
হঠাৎ করেই বেলা ১১.১০ এর দিকে মোহাম্মদপুর গভমেন্ট স্কুল এবং বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের মাঝামাঝি ট্রান্সমিটার টি হঠাৎ করেই বাস্ট করে যার ফলে দ্রুত খাম্বা জুড়ে আগুন লেগে যায়। আশেপাশে গাছ গাছালি থাকায় এবং তারগুলোতে দ্রুত আগুন লেগে উপরদিকে উঠে পড়ে। এতে করে আশেপাশের সবাই আতঙ্কে আতঙ্কিত হয়ে যায়। আগুন দ্রুত উপর দিকে উঠছিল ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি করছিল।
কিন্তু এলাকাবাসী নিজ দায়িত্বে নিজেদের মতো করে যে যেভাবে পারে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্কুলে থাকা বাচ্চাদেরকে নিয়ে টিচাররা দ্রুত বাহিরে চলে আসতে থাকে কারণ কখন কোন বড় বিপদ হয় কোন কিছু বোঝার উপায় ছিল না। প্রায় আধা ঘন্টা এর বেশি সময় লাগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কারো কোন প্রকার ক্ষয় ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসার কিছুক্ষণের পর ফায়ার সার্ভিস সেখানে হাজির হয়। এখানে আসলে তাদেরও কোন দোষ দেওয়া উচিত হবে না কারণ কেউই আমরা প্রস্তুত থাকি না। আজকাল মোহাম্মদপুরের জ্যাম দিন দিন বেড়েই যাচ্ছে। যার জন্য তাদের পৌঁছাতে অনেক সময় লাগে। তারা আসার পর তখন বিষয় প্রায় সব কিছুই নিয়ন্ত্রণে ছিল।
সুতরাং , যেকোনো সময় যেকোনো জায়গায় বিপদ কখন কিভাবে চলে আসবে কেউ বলতে পারছে না । দেশের অবস্থা ভালো নয়। সবাই সতর্ক থাকবো এবং সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবো।
ধন্যবাদ ❤️