বুবুক / boobook

বুবুক / boobook Boobook is about books and much more; Boobook is a book shop. Boobook is about books and much more; Boobook is a book-shop.

স্বয়ং সখা “সনজীদা খাতুন-- শিল্পী, লেখক, গবেষক, শিক্ষক... একেক জন একেকভাবে সাজাবে তাঁর পরিচিতি। কিন্তু ছায়ানট নামটি উচ্চা...
06/09/2026

স্বয়ং সখা

“সনজীদা খাতুন-- শিল্পী, লেখক, গবেষক, শিক্ষক... একেক জন একেকভাবে সাজাবে তাঁর পরিচিতি।
কিন্তু ছায়ানট নামটি উচ্চারিত হলে সব পরিচয় একাকার হয়ে যায়। ছায়ানটের পরিচিতিই বা আমরা কীভাবে দেব? গানের স্কুল? সঙ্গীত বিদ্যায়তন ছায়ানটের প্রধান কার্যক্রম বটে, কিন্তু কেবল বিভিন্ন ধরনের সঙ্গীত শিক্ষা কার্যক্রমের গণ্ডিতে ছায়ানটকে সংজ্ঞায়িত করা চলে না। ছায়নটের জন্ম ও বিকশিত হওয়ার ইতিহাস তা করতে দেবে না। ছায়ানটের বেড়ে ওঠা বাংলাদেশের জন্ম-সংলগ্ন।”

বুবুকের এবারের নিবেদন সনজীদা খাতুনকে নিয়ে। একান্ত সাক্ষাৎকার, বক্তৃতা, কথপোকথন দিয়ে সাজানো এই বইটি সম্পাদনা করেছেন রাহনুমা দিশা। আর এই বইয়ের মধ্য দিয়েই শুরু হলো আমাদের আত্মকথন সিরিজ।

🛒 অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: https://boobook.store/products/swoyong-shokha
☎ or WhatsApp: 01886-227786

চড়াই-উতরাই নিয়েই জীবনের যাত্রা, বিকাশোন্মুখ একটি জাতির সামগ্রিক যাত্রাও বটে। নিজের শেকড়কে তাই গভীরভাবে জানাটা জরুরি। আমর...
02/09/2026

চড়াই-উতরাই নিয়েই জীবনের যাত্রা, বিকাশোন্মুখ একটি জাতির সামগ্রিক যাত্রাও বটে। নিজের শেকড়কে তাই গভীরভাবে জানাটা জরুরি। আমরা, বাংলাদেশের মানুষ, নিজেদের সাংস্কৃতিক পরিচয়ের পথকে চেনার এবং বারবার উপলব্ধি করবার প্রয়োজনে এই চরম দুর্দশাগ্রস্ত সময়ে যে মহারথীদের পাথেয় মানতে পারি বলে মনে করি, তাঁদেরই অন্যতম সন্‌জীদা খাতুন। তাঁর কর্ম-দর্শন, তাঁর জীবনপথ এই দুর্দিনে আমাদের জন্য হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ আলোকচিহ্ন।

আমরা আনন্দিত এই কারণে যে সন্‌জীদা খাতুনকে নিয়েই আমাদের আত্মকথন সিরিজ আরম্ভ হলো, বক্তা এখানে স্বয়ং স. খা.।

🎨 শিল্প ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা বৈষম্যের মুখোশ উন্মোচন: 'গেরিলা গার্লস-এর পাশ্চাত্য শিল্প-ইতিহাস বিষয়ক প্রবেশিকা' 🦍✊🏽...
09/06/2026

🎨 শিল্প ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা বৈষম্যের মুখোশ উন্মোচন: 'গেরিলা গার্লস-এর পাশ্চাত্য শিল্প-ইতিহাস বিষয়ক প্রবেশিকা' 🦍✊🏽

পাশ্চাত্য শিল্পের ইতিহাস মানেই কি কেবল শ্বেতাঙ্গ পুরুষ শিল্পীদের জয়গান? কেন বিশ্বখ্যাত জাদুঘরগুলোতে নারী শিল্পীদের কাজ এত কম, অথচ নগ্ন নারীদেহের প্রদর্শনীর অভাব নেই? এই অসাম্য আর পিতৃতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে আশির দশকে নিউইয়র্কের রাস্তায় এক অভিনব প্রতিবাদ গড়ে তুলেছিলেন একদল নারী শিল্পী ও অ্যাক্টিভিস্ট, যারা নিজেদের পরিচয় লুকিয়ে রাখতেন গরিলা মুখোশের আড়ালে—তারা হলেন 'গেরিলা গার্লস' (Guerrilla Girls)।

শিল্পের জগতে জেন্ডার বৈষম্য, বর্ণবাদ ও প্রাতিষ্ঠানিক সংকীর্ণতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের সেই বিখ্যাত, তীক্ষ্ণ ও রসাত্মক প্রতিবাদের ইতিহাস এবার উঠে এসেছে বাংলায়।

'গেরিলা গার্লস-এর পাশ্চাত্য শিল্প-ইতিহাস বিষয়ক প্রবেশিকা' বইটি কেবল শিল্পের ইতিহাস নয়, বরং তা প্রচলিত ইতিহাসের ভেতরের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার এক অনন্য দলিল। যারা নারীবাদ, আর্ট অ্যাক্টিভিজম এবং প্রাতিষ্ঠানিক শিল্পের ভেতরের রূপটি জানতে চান, তাদের চিন্তার খোরাক জোগাবে এই বইটি।

প্রচলিত ধারণাকে ভেঙে নতুন চশমায় শিল্পকে দেখতে আজই সংগ্রহ করুন বইটি!

📖 বই: গেরিলা গার্লস-এর পাশ্চাত্য শিল্প-ইতিহাস বিষয়ক প্রবেশিকা

🛒 অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: https://boobook.store/products/guerrilla-girls-er-pashchattyo-shilpo-etihas-bishoyok-probeshika

#গেরিলাগার্লস #শিল্পেরইতিহাস #বইয়েরজগৎ

🎥 সেলুলয়েডের ফ্রেমে বাস্তবতার দলিলায়ন: 'প্রামাণ্যচিত্রকথা' 🎬✨চলচ্চিত্রের দুনিয়ায় 'প্রামাণ্যচিত্র' বা ডকুমেন্টারি শুধু ক...
08/06/2026

🎥 সেলুলয়েডের ফ্রেমে বাস্তবতার দলিলায়ন: 'প্রামাণ্যচিত্রকথা' 🎬✨

চলচ্চিত্রের দুনিয়ায় 'প্রামাণ্যচিত্র' বা ডকুমেন্টারি শুধু কিছু বাস্তব ঘটনার ভিডিও চিত্র নয়; এটি হলো সমাজ, সময় এবং সত্যকে চেনার এক শক্তিশালী মাধ্যম। কিন্তু কীভাবে একটি প্রামাণ্যচিত্র তৈরি হয়? এর পেছনের নন্দনতত্ত্ব, ইতিহাস আর নির্মাণশৈলীই বা কেমন?

চলচ্চিত্রের এই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী মাধ্যমটি নিয়ে বিস্তারিত জানতে পড়তে পারেন অনন্য বই 'প্রামাণ্যচিত্রকথা'।

প্রামাণ্যচিত্র নির্মাণের আদি-অন্ত, এর বিবর্তন, বিশ্বজুড়ে এর প্রভাব এবং ভিজ্যুয়াল মিডিয়ার মাধ্যমে সত্যকে তুলে ধরার যে তাড়না—তার এক চমৎকার ও তাত্ত্বিক বিশ্লেষণ উঠে এসেছে এই বইটিতে। যারা চলচ্চিত্র নির্মাণ নিয়ে ভাবছেন, সিনেমার শিক্ষার্থী কিংবা যারা নিছকই প্রামাণ্যচিত্রের ভেতরের গল্প ও ইতিহাস জানতে ভালোবাসেন, তাদের জন্য এই বইটি একটি অবশ্য পাঠ্য গাইড।

বাস্তবতাকে সেলুলয়েডের ফ্রেমে বাঁধার এই রূপালি অধ্যায়ের গভীরে ডুব দিতে আজই সংগ্রহ করুন বইটি!

📖 বই: প্রামাণ্যচিত্রকথা

🛒 আপনার কপিটি অর্ডার করতে ভিজিট করুন: https://boobook.store/products/pramannochitrokotha

#চলচ্চিত্র #প্রামাণ্যচিত্রকথা #বইয়েরজগৎ #সিনেমা_পাঠ

শিল্প, রাজনীতি আর বিপ্লবের এক অনন্য আখ্যান: 'তিনা মোদোত্তি: শিল্প . রাজনীতি . জীবন' ✊🏽✨আলোকচিত্র বা ফটোগ্রাফি কি কেবলই ফ...
07/06/2026

শিল্প, রাজনীতি আর বিপ্লবের এক অনন্য আখ্যান: 'তিনা মোদোত্তি: শিল্প . রাজনীতি . জীবন' ✊🏽✨

আলোকচিত্র বা ফটোগ্রাফি কি কেবলই ফ্রেমবন্দি কিছু দৃশ্য, নাকি তা হতে পারে সমাজ পরিবর্তনের এক আপসহীন হাতিয়ার? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ডুব দিতে হবে বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী আলোকচিত্রী এবং বিপ্লবী তিনা মোদোত্তির (Tina Modotti) জীবনে।

ইতালিতে জন্ম নেওয়া তিনা মোদোত্তি শুধু ক্যামেরার লেন্স দিয়েই পৃথিবীকে দেখেননি, বরং মেক্সিকোর কমিউনিস্ট আন্দোলন থেকে শুরু করে স্পেনের গৃহযুদ্ধ—সবখানেই জড়িয়ে ছিলেন সক্রিয়ভাবে। তাঁর ক্যামেরায় ধরা পড়েছিল শ্রমজীবী মানুষের সংগ্রাম, অধিকারবঞ্চনার চিত্র এবং এক তীব্র রাজনৈতিক চেতনা। শিল্পকলা এবং কট্টর রাজনৈতিক আদর্শ কীভাবে একটি জীবনের সমার্থক হয়ে উঠতে পারে, তিনা মোদোত্তি তারই এক জীবন্ত উদাহরণ।

বইটি আপনাকে নিয়ে যাবে তাঁর বর্ণিল, রোমাঞ্চকর এবং একই সাথে ত্যাগী জীবনের গভীরে। যেখানে শিল্প আর রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে।

যারা ফটোগ্রাফি ভালোবাসেন, বিশ্ব রাজনীতির ইতিহাস জানতে চান কিংবা কোনো এক লড়াকু জীবনের গল্পে অনুপ্রাণিত হতে চান—এই বইটি তাদের বুকশেলফে থাকার মতো একটি অনন্য সংগ্রহ।

📖 বই: তিনা মোদোত্তি: শিল্প . রাজনীতি . জীবন
🛒 আজই আপনার কপিটি সংগ্রহ করতে ভিজিট করুন: https://boobook.store/products/tina-moditti-shilpo-rajniti-jibon

#বইয়েরজগৎ #আলোকচিত্র #ইতিহাস

প্রখ্যাত ব্রাজিলীয় শিক্ষাবিদ ও দার্শনিক পাউলো ফ্রেইরির শিক্ষাচিন্তা ও দর্শনের ওপর ভিত্তি করে রচিত হয়েছে “মুক্তির জন্য স...
06/06/2026

প্রখ্যাত ব্রাজিলীয় শিক্ষাবিদ ও দার্শনিক পাউলো ফ্রেইরির শিক্ষাচিন্তা ও দর্শনের ওপর ভিত্তি করে রচিত হয়েছে “মুক্তির জন্য সাংস্কৃতিক প্রয়াস”।

বইয়ের মূল ভাবনা

শিক্ষা ও চেতনা: পাউলো ফ্রেইরির শিক্ষাচিন্তার মূল কথা হলো— প্রতিটি মানুষ একটি স্বতন্ত্র ও স্বাধীন সত্তা। শিক্ষা হলো সচেতনতা বৃদ্ধির একটি প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষ তার চারপাশের পরিস্থিতি বুঝতে পারে এবং শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার উপায় খোঁজে।

সাংস্কৃতিক জাগরণ: বইটিতে নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার জন্য সাংস্কৃতিক সচেতনতা ও কর্মপদ্ধতিকে হাতিয়ার হিসেবে তুলে ধরা হয়েছে।

বইটি অনুবাদ করেছেন সবিতা বিশ্বাস এবং সম্পাদনা করেছেন সলিল বিশ্বাস।

বইটি পাওয়া যাচ্ছে বুবুকের ওয়েবসাইটে। এছাড়া ম্যাসেঞ্জার, হোয়াটসএপে ইনবক্স করে অথবা সরাসরি কল করেও অর্ডার করতে পারেন।
🛒 https://boobook.store/products/muktir-jonno-sangskritik-proyas
☎ or WhatsApp: 01886-227786

#বই

30/05/2026

নোকতা-বুবুক পরিবারের অভিভাবক, দার্শনিক, বন্ধু সন্দীপন ভট্টাচার্য গতকাল রাত ২টায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। সন্দীপন'দা, আপনি সবসময় আমাদের প্রার্থনায় থাকবেন।

Send a message to learn more

গেরিলারা বলতে চাইলো, শিল্পের ইতিহাস সম্পর্কে আপনি যা এতদিন জেনে এসেছেন তা আসলে His-story, এখানে বাদ পড়ে গেছে Herstory।কা...
15/05/2026

গেরিলারা বলতে চাইলো, শিল্পের ইতিহাস সম্পর্কে আপনি যা এতদিন জেনে এসেছেন তা আসলে His-story, এখানে বাদ পড়ে গেছে Herstory।

কারা এই গেরিলা?

পাশ্চাত্য শিল্পের জগতে শ্বেতাঙ্গ পুরুষের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার এই গেরিলারা মূলত এক দল নারী শিল্পী। পাশ্চাত্য শিল্পের ইতিহাসকে তাঁরা আমাদের কাছে নতুন রূপে তুলে ধরেছেন।

বইটি অনুবাদ করেছেন জি. এইচ. হাবীব।

বইটি পাওয়া যাচ্ছে বুবুকের ওয়েবসাইটে। এছাড়া ম্যাসেঞ্জার, হোয়াটসএপে ইনবক্স করে অথবা সরাসরি কল করেও অর্ডার করতে পারেন।
🛒 https://boobook.store/products/guerrilla-girls-er-pashchattyo-shilpo-etihas-bishoyok-probeshika
☎ 01919-276458
WhatsApp: 01886-227786

Address

House 246/A ( 2nd Floor-left Side Road 10/A West
Dhaka
1209

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801919276458

Alerts

Be the first to know and let us send you an email when বুবুক / boobook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বুবুক / boobook:

Shortcuts

Share

Category