24/02/2024
আমারও যে একলা লাগে,
একলা লাগে খুব,
সন্ধ্যেবেলা গন্ধ বুকে যখন দহে ধুপ,
যখন অমন শুন্য আকাশ নীলের ভেতর ডুব,
আমার তখন একলা লাগে,
একলা লাগে খুব।
একলা লাগে যখন তুমি রাতের মতন চুপ,
যখন তুমি অন্য মানুষ,
অচেনা নিশ্চুপ
তখন আমার হারিয়ে যেতে ইচ্ছে জাগে খুব,
আমার ভীষণ একলা লাগে,
একলা লাগে খুব।