As your wish

As your wish All

07/02/2024

আটজন শক্ত-সামর্থ্য মানুষের একটি ১০ ফুট উঁচু দেয়াল তৈরি করতে সময় লাগল চার ঘণ্টা। তাহলে চারজন শুকনা-পটকা মানুষের ওই দেয়াল তৈরি করতে কত সময় লাগবে?

06/02/2024

সরদারজিকে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা ব্যস্ত রাখা যায়?

05/02/2024

যদি আপনার এক হাতে তিনটি আপেল, দুটি কমলা এবং অন্য হাতে দুটি নাশপাতি, চারটি কমলা থাকে, আপনার কী আছে?

01/02/2024

শেয়ারবাজার থেকে কীভাবে এক লাখ টাকা তুলে আনা যায়?

01/02/2024

চলার পথে কলার খোসা পড়ে থাকতে দেখলে সরদারজি মনে মনে কী ভাবেন?

31/01/2024

প্রশ্ন: কোন প্রশ্নের উত্তরে কখনো ‘হ্যাঁ’ বলা যায় না?

30/01/2024

বিচারক : রাত বারটার সময় খিড়কি দরজা দিয়ে তুমি এই মহিলার বাড়িতে ঢুকেছিলে কেন?
আসামি : ভেবেছিলাম, ওটা আমার নিজের বাড়ি।
বিচারক : বেশ, যদি তাই হয়, তা হলে এই মহিলাকে দেখে জানালা টপকে চৌবাচ্চার আড়ালে লুকাতে গেলে কেন?
আসামি : ভেবেছিলাম, ইনি আমার স্ত্রী।

30/01/2024

প্রায় আঠার বছর কেইস চলার পর আসামি তার অপরাধ স্বীকার করল।
বিচারক তার কাছে জানতে চাইল সে যদি দোষ স্বীকারই করবে তবে অযথা এতদিন সময় নিল কেন?
আসামি জবাব দিল : আমি নিজেই কি নিশ্চিত ছিলাম নাকি? সব সাক্ষীসাবুদের পরই না বুঝতে পারলাম।

30/01/2024

বিচারকঃ আপনার পেশা কী?
আসামিঃ জি, আমি তালা এক্সপার্ট।
বিচারকঃ তালা এক্সপার্ট! আপনার কাজ তো দিনে থাকার কথা। কিন্তু রাত দুটোয় আপনি সোনার দোকানে কী করছিলেন?
আসামিঃ ওদের গেটের তালাটা ঠিক আছে কিনা পরখ করে দেখছিলাম!

27/01/2024

জেলার : তোমার শেষ ইচ্ছে কী?
আসামি : আমার স্ত্রীর হাতের রান্না খেতে চাই।
জেলার : তাতে মৃত্যুর আগে তৃপ্তি পাবে তুমি?
আসামি : না, তৃপ্তি পাব না। তবে ওর হাতের রান্না খেলেই মরতে ইচ্ছে হবে আমার।

27/01/2024

বিচারক: আপনার অপরাধ?
অভিযুক্ত ব্যক্তি: আমি আমার ঈদের কেনাকাটা একটু আগেভাগে সেরে ফেলতে চেয়েছিলাম।
বিচারক: কতখানি আগে?
অভিযুক্ত ব্যক্তি: দোকান খোলার আগে।




অভিযোগ প্রমাণ করা যায়নি

বিচারক কাঠগড়ার দিকে তাকিয়ে: আপনি মুক্ত।
আসামি: মানে কী?
বিচারক: মানে হচ্ছে, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তা প্রমাণ করা যায়নি।
আসামি: তার মানে লুটের টাকা আমি নিজের কাছেই রাখতে পারব?

26/01/2024

বিচারক: আপনার অপরাধ?
অভিযুক্ত ব্যক্তি: আমি আমার ঈদের কেনাকাটা একটু আগেভাগে সেরে ফেলতে চেয়েছিলাম।
বিচারক: কতখানি আগে?
অভিযুক্ত ব্যক্তি: দোকান খোলার আগে।

Address

Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when As your wish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share