10/09/2026
হ্যান্ডপেইন্ট করা কেটলি দেখতে যতটা সুন্দর... যত্ন না নিলে তার আসল সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে! এই ভাবনা কি আপনারও আছে?
হ্যান্ড-পেইন্টেড কেটলি কি রঙ উঠে যায় বা নষ্ট হয়ে যায়?
অনেকেরই মনে এই প্রশ্নটি থাকে যে শৌখিন এই কেটলিগুলোতে চা বসানো যাবে কি না বা পানি লাগলে পেইন্ট নষ্ট হবে কি না। সঠিক উপায়ে বেক করা এবং প্রোটেক্টিভ কোটিং দেওয়া হ্যান্ডপেইন্ট কেটলি শুধু দেখতেই সুন্দর নয় বরং ঘরের কোণে বা ড্রয়িংরুমে ভিন্টেজ লুক আনার জন্য একদম পারফেক্ট।
তবে এর আসল সৌন্দর্য টিকিয়ে রাখতে কিছু ছোট্ট সতর্কতা মেনে চলা জরুরি:
★সরাসরি চুলার আগুনে বা হাই হিটে এগুলো ব্যবহার না করে শুধুমাত্র ডেকোরেশন, চা সার্ভিং বা ইনডোর প্ল্যান্টস রাখার জন্য ব্যবহার করাই শ্রেয়।
★পরিষ্কার করার সময় শক্ত কোনো স্কচব্রাইট বা কেমিক্যাল সাবান ব্যবহার না করে নরম কাপড় ও হালকা সাবান পানি দিয়ে আলতো করে মুছে নিন।