30/07/2025
অবশেষে প্রকাশিত হয়েছে আলোচিত সেই শৈল্পিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি [একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি] বইটির নতুন সংস্করণ [দ্বিতীয় সংস্করণ]। বইটি পাইকারি ও খুচরা নিতে এখনি যোগাযোগ করুন ৩৬ বাংলাবাজার বিদ্যা জগৎ লাইব্রেরিতে। এবং সারাদেশে বইটি ঘরে বসে পেতে এখনি যোগাযোগ আমাদের অনলাইন পেইজে।
যোগাযোগ: 01914618315
বইটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রতিটি অধ্যায়ের আলোচনা সহজভাবে বুঝতে পারে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে। এইচএসসি বাংলা ২য় পত্রের নির্মিতি অংশের উত্তর দানের ক্ষেত্রে কী লিখছি, সেটা যেমন জরুরি, ঠিক একইভাবে কীভাবে কোন কাঠামো রক্ষা করে লিখছি, তাও জরুরি। কারণ ভুল কাঠামো রক্ষা করে লিখলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত নম্বর থেকে বঞ্চিত হয়। তাই নির্মিতি অংশের প্রতিটি অধ্যায়ে কোন টপিকের উত্তর কোন কাঠামো রক্ষা করে কীভাবে লিখতে হবে, সে ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনাসহ প্রয়োজনীয় নমুনা উত্তর উপস্থাপন করা হয়েছে বইটিতে। তাই কেবল শিক্ষার্থীরাই নয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দও একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের একটি নির্ভরযোগ্য বই হিসেবে বইটির ওপর আস্থা রাখতে পারবেন।
এ বইয়ের অধ্যায়সমূহ হচ্ছে বাংলা বাংলা ব্যাকরণ ব্যাকরণ অংশ : বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি, বাংলা শব্দগঠন (উপসর্গ, প্রতায় এ সমাস), বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। নির্মিতি অংশ : পারিভাষিক শব্দ, অনুবাদ, দিনলিপি লিখন, অভিজ্ঞতা বর্ণনা, ভাষণ, প্রতিবেদন, বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা, পত্রলিখন, আবেদনপত্র, সারাংশ-সারমর্ম, ভাব-সম্প্রসারণ, সংলাপ, খুদে গল্প ও প্রবন্ধ রচনা।