Live Publications

Live Publications Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Live Publications, Book shop, Dhaka.
(2)

বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বিজেএস এবং অন্যান্য সরকারি-বেসরকারি নিয়োগ প্রত্যাশী পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সহায়ক নির্ভরযোগ্য প্রিন্টেড বই, ই-বুক ও অন্যান্য শিক্ষা উপকরণ উপহার প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বার কাউন্সিল নিয়োগ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এবং অন্যান্য সরকারি-বেসরকারি নিয়োগ প্রত্যাশী পরীক্ষার্থীদে

র প্রস্তুতির জন্য সহায়ক নির্ভরযোগ্য প্রিন্টেড বই, ই-বুক ও অন্যান্য শিক্ষা উপকরণ উপহার প্রদান করাই আমাদের মূল লক্ষ্য।

আমাদের বইসমূহ অথেনটিক রেফারেন্স অনুসারে প্রণীত ও সংকলিত। তাই চাকরির প্রস্তুতির জন্য বাজারের অন্যান্য গাইড বই থেকে এই বইগুলো অধিক নির্ভরযোগ্য। বই পড়ে প্রস্তুতির পাশাপাশি MCQ অনুশীলনের জন্য Live MCQ অ্যাপ রয়েছে। তাছাড়া অ্যাপেই আরো রয়েছে বইগুলোর অধ্যায় ভিত্তিক ভিডিয়ো ক্লাস ও সাবজেক্ট কেয়ার পরীক্ষা!

ফেব্রুয়ারি ২০২৪-এ দুইটি বই প্রকাশের মাধ্যমে Live Publications-এর যাত্রা শুরু হয়। বিসিএস, ব্যাংক, প্রাইমারি, NTRCA-সহ সকল সরকারি ও বেসরকারি চাকরির প্রস্তুতির জন্য বইয়ের সিরিজ এবং জব সল্যুশনসহ নিয়োগ পরীক্ষার জন্য সহায়ক যেকোনো বই প্রকাশ করার নিমিত্তে Live Publications টিম কাজ করে যাচ্ছে। ক্রমান্বয়ে অন্যান্য বইগুলোও দ্রুততম সময়ে প্রকাশিত করার ব্যাপারে আমরা বদ্ধ পরিকর।

26/06/2026
🌐 Live MCQ তথ্য সমাহার: জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি👑 নাম: George Orwell📌স্পেশাল বিসিএস, সাধারণ বিসিএস, ব্যাংকসহ সকল চাকরির প্...
25/06/2026

🌐 Live MCQ তথ্য সমাহার: জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি
👑 নাম: George Orwell
📌স্পেশাল বিসিএস, সাধারণ বিসিএস, ব্যাংকসহ সকল চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ🎯

25/06/2026
🌍 ৫০তম বিসিএসে এই টপিক থেকেই এসেছে ৫টি প্রশ্ন!তাই Live Publications-এর পাঠকদের জন্য আজ শেয়ার করছি Live MCQ বিসিএস প্রিলি...
25/06/2026

🌍 ৫০তম বিসিএসে এই টপিক থেকেই এসেছে ৫টি প্রশ্ন!

তাই Live Publications-এর পাঠকদের জন্য আজ শেয়ার করছি Live MCQ বিসিএস প্রিলিমিনারি জব সল্যুশন (বিষয়ভিত্তিক) বই থেকে বিসিএসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা।

📊 ট্রেন্ড অ্যালার্ট:
Live MCQ বিসিএস প্রিলিমিনারি জব সল্যুশন (বিষয়ভিত্তিক) বইয়ের বিশ্লেষণ অনুযায়ী, “বাংলাদেশ ও বৈশ্বিক ভৌগোলিক অঞ্চল, সীমানা, পরিবেশগত, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব" টপিক থেকেই ৫০তম বিসিএসে ৫টি প্রশ্ন এসেছে।

📝 প্রশ্ন: ভাঁজ পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে—

ক) রকি, ভিসুভিয়াস, ব্ল্যাক ফরেস্ট
খ) হিমালয়, আল্পস, রকি
গ) হিমালয়, রকি, ব্ল্যাক ফরেস্ট
ঘ) আল্পস, হেকলা, ফুজিয়ামা

✅ সঠিক উত্তর: ক) রকি, ভিসুভিয়াস, ব্ল্যাক ফরেস্ট

📖 ব্যাখ্যা:
পর্বত (Mountains): সমুদ্র সমতল থেকে অন্তত ১,০০০ মিটারের অধিক উচ্চ, সুদীর্ঘ, খাড়া ঢালবিশিষ্ট শিলাখণ্ডকে পর্বত বলে। উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত চার প্রকার—

🔹 ভাঁজ পর্বত (Fold Mountains):
পললিক শিলাস্তর আনুভূমিক আন্দোলন বা মহাদেশীয় প্লেটের সংকোচনের ফলে কুঞ্চিত হয়ে উপরের দিকে উত্থিত হয়ে ভাঁজ পর্বত সৃষ্টি হয়।
উদাহরণ: হিমালয়, আল্পস, রকি

🔹 আগ্নেয় পর্বত (Volcanic Mountains):
আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ও অন্যান্য পদার্থ সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। এই পর্বত সাধারণত শঙ্কু আকৃতির (Conical) হয়ে থাকে।
উদাহরণ: ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা

🔹 স্তূপ বা চ্যুতি-স্তূপ পর্বত (Fault-block Mountains):
ভূ-আন্দোলনের সময় ভূত্বকের শিলাস্তরের প্রসারণ এবং সংকোচনের ফলে ফাটলের সৃষ্টি হয়। ফাটলের ফলে ভূত্বকের কোনো অংশ উপরের দিকে উঠে যায়, আবার কোনো অংশ নিচের দিকে নেমে যায়। উপরে উঠে যাওয়া অংশকে স্তূপ পর্বত বলে।
উদাহরণ: ভারতের ভিন্ধ্য ও সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট

🔹 ল্যাকোলিথ পর্বত (Dome/Laccolith Mountains):
পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূত্বকে ওঠার চেষ্টা করে। কিন্তু কোনো কোনো সময় বাধা পেয়ে এগুলো ভূত্বকের ভেতরে এসে জমাট বাঁধে। ভূ-অভ্যন্তরীণ চাপের কারণে সঞ্চিত হয়ে ভূত্বকের অভ্যন্তরে গম্বুজ আকৃতি ধারণ করে। এভাবে সৃষ্ট পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলে।
উদাহরণ: মার্কিন যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত

💬 বলুন তো, ভূগোলের কোন টপিকটি আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়?

⚠️ যেকোনো চাকরির বই পড়ে ব্যাংক প্রস্তুতি হবে না। কারণ ব্যাংকের প্রশ্ন প্যাটার্ন, টপিক ও ডিফিকাল্টি লেভেল অন্যান্য পরীক্...
25/06/2026

⚠️ যেকোনো চাকরির বই পড়ে ব্যাংক প্রস্তুতি হবে না। কারণ ব্যাংকের প্রশ্ন প্যাটার্ন, টপিক ও ডিফিকাল্টি লেভেল অন্যান্য পরীক্ষার থেকে অনেকটাই আলাদা।
🎯 তাই সাধারণ গাইড না পড়ে সঠিক বইটি বেছে নিন।
📘 Live MCQ বাংলাদেশ ব্যাংক প্রিলিমিনারি জব সল্যুশন (বিষয়ভিত্তিক)
💰 মূল্য: মাত্র ৩৯০ টাকা
🛒 অর্ডারের লিংক কমেন্টে 👇
🚚 ক্যাশ অন ডেলিভারি — সারাদেশে

Live MCQ তথ্য সমাহার:  ফিফা ফুটবল বিশ্বকাপ - ২০২৬ ⚽[গ্রুপ পর্বের দেশ পরিচিতি: গ্রুপ - ই]📌স্পেশাল বিসিএস, সাধারণ বিসিএস, ...
24/06/2026

Live MCQ তথ্য সমাহার: ফিফা ফুটবল বিশ্বকাপ - ২০২৬ ⚽
[গ্রুপ পর্বের দেশ পরিচিতি: গ্রুপ - ই]
📌স্পেশাল বিসিএস, সাধারণ বিসিএস, ব্যাংকসহ সকল চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ🎯

💥💥  সব টপিকের গুরুত্ব এক নয়। ➝  পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ করলে কোন টপিক বেশি এসেছে, কোনগুলোতে জোর দিতে হবে—তা স্পষ্ট হয়...
24/06/2026

💥💥 সব টপিকের গুরুত্ব এক নয়।
➝ পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ করলে কোন টপিক বেশি এসেছে, কোনগুলোতে জোর দিতে হবে—তা স্পষ্ট হয়ে যায়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Live Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category