Boibaba.com

Boibaba.com we sell all kind of books . inbox us if you need any books

নিম্নের ৩ টি বিক্রি করা হবে। ৩০% ডিসকাউন্ট এ বই গুলো মূল্য শ্রেষ্ঠ গল্প - হুমায়ূন আহমেদ - ৩৫০উপন্যাস সমগ্র - শওকত ওসমান ...
08/03/2021

নিম্নের ৩ টি বিক্রি করা হবে।

৩০% ডিসকাউন্ট এ বই গুলো মূল্য

শ্রেষ্ঠ গল্প - হুমায়ূন আহমেদ - ৩৫০

উপন্যাস সমগ্র - শওকত ওসমান - ৩৫০

নির্বাচিত কিশোর সমগ্র - রবীন্দ্রনাথ ঠাকুর -৩১৫

এটিচিউড ইজ এভরিথিংজেফ কেল্লার প্রজন্ম পাবলিকেশনমুল্য-২২৫ ৳(২৫%ছাড়ে)আজই সংগ্রহ করুন।*কুরিয়ার চার্জ ৪০৳বইটি  সংগ্রহ করতে আ...
06/01/2021

এটিচিউড ইজ এভরিথিং
জেফ কেল্লার
প্রজন্ম পাবলিকেশন
মুল্য-২২৫ ৳(২৫%ছাড়ে)

আজই সংগ্রহ করুন।
*কুরিয়ার চার্জ ৪০৳

বইটি সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01723229357 এই নাম্বারে এবং সংযুক্ত থাকুন বইবাবার সাথে।

২০০১ সাল। আফগানিস্তানে আমেরিকা জোট আক্রমন শুরু করেছে। স্বাভাবিক ভাবেই সাংবাদিকদের কাজ হলো এতো বড় ঘটনা বিশ্ববাসীকে জানিয়ে...
31/12/2020

২০০১ সাল। আফগানিস্তানে আমেরিকা জোট আক্রমন শুরু করেছে। স্বাভাবিক ভাবেই সাংবাদিকদের কাজ হলো এতো বড় ঘটনা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া। সামি আলহায ছিলেন বহুল পরিচিত গণমাধ্যম আলজাজিরা মিডিয়া নেটওয়ার্কের ফটোজার্নালিস্ট। অফিস থেকে আফগানিস্তানের সংবাদ কভার করতে পাঠিয়ে দেওয়া হলো সামি আলহাযকে। কিন্তু পাক সীমান্তে আটকে গেলেন তিনি। নানা নাটকীয়তার পরে অবশেষে সামিকে তুলে (কিংবা বিক্রি করে) দেওয়া হলো মার্কিন বাহিনীর কাছে। অকথ্য নির্যাতনের মাধ্যমেই একজন সাংবাদিক সামি আলহাযকে স্বাগত জানালো মানবতাবাদী (!) মার্কিন সেনারা। এরপর একসময় পাঠিয়ে দেওয়া হলো কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে। অত্যাচারের স্টিম রোলার চালানো হলো। নূন্যতম মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত করা হলো। একে একে জীবন থেকে অন্যায়ভাবে কেড়ে নিলো ছয় ছয়টি বসন্ত। অতঃপর বলা হলো, “আমরা সত্যিই দুঃখিত, তোমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই”

সামি আলহায একজন অকুতোভয় কয়েদী। তাকে আমেরিকা বন্দি করেছিল ঠিকই কিন্তু তার মনকে বন্দী করার সক্ষমতা ছিল না কারো। সামিকে বন্দি করেছিল ঠিকই কিন্তু হার মানাতে পারেনি। “কয়েদী ৩৪৫” শুধু একটি বই নয় এটি একটি জীবন্ত ইতিহাস। মার্কিন যুক্তরাষ্ট্রের সযত্নে লুকিয়ে রাখা এক মিথ্যার মুখোশ উন্মোচন। সামির আইনজীবির ভাষায় গুয়ান্তানামো সম্পর্কে সবচেয়ে নিখাদ বর্ণনা এই বইটি। সামির সাহস পথ দেখাবে আগামী প্রজন্মকে। সামির লেখনি শক্তি যোগাবে লাখো সাংবাদিককে নির্ভীক হতে।

বইঃ কয়েদী ৩৪৫
লেখকঃ সামি আলহায
মূল্যঃ ১৭৬৳(২৫%ছাড়ে)

*কুরিয়ার চার্জ ৪০৳

বইটি সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01609325476 এই নাম্বারে এবং সংযুক্ত থাকুন বইবাবার সাথে।

একটি স্মার্ট ফোনের মালিক হলেও বইটি পড়া আপনার জন্য আবশ্যক।পার্মানেন্ট রেকর্ড। এ যেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনে চালিয়ে য...
29/12/2020

একটি স্মার্ট ফোনের মালিক হলেও বইটি পড়া আপনার জন্য আবশ্যক।

পার্মানেন্ট রেকর্ড। এ যেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনে চালিয়ে যাওয়া বৈশ্বিক নজরদারির এক উপাখ্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা- সিআইএ এবং এনএসএ'র সাবেক অফিসার এডওয়ার্ড স্নোডেন ২০১৩ সালে মার্কিন ইন্টারনেট নজরদারির উপর থেকে পর্দা উন্মোচন করেছিলেন। মার্কিন এই হুইসেলব্লোয়ারের কাছ থেকে বিশ্ব জানতে পারে PRISM, STELLARWIND, XKEYSCORE সহ বেশ কিছু নজরদারি ব্যবস্থার কথা। স্নোডেনের সেই তথ্যফাঁসের কারণেই মানুষ জানতে পারে তাদের প্রতিটি অনলাইন কমিউনিকেশনের রেকর্ড রাখা হচ্ছে। পার্মানেন্ট রেকর্ড। যখন ইচ্ছা তখন কাওকে বলির পাঠা বানানোর জন্য মার্কিন সরকার সেই রেকর্ড ব্যবহার করতে পারবে। এডওয়ার্ড স্নোডেন এক জিনিয়াসের নাম। এই সাবেক গোয়েন্দা নিজের জীবন বাজি রেখে মার্কিন সরকারের মুখোশ উন্মোচন করার দুঃসাহসিক কাজ করেছেন। বিনিময়ে তিনি পেয়েছেন নির্বাসিত জীবন। 'পার্মানেন্ট রেকর্ড' বইটিতে স্নোডেন তার রোমাঞ্চকর, তথ্যবহুল, নাটকীয় জীবনের কথা বলেছেন। তার এই জীবনের সাথে একইসূত্রে গাথা আছে মার্কিন সরকারের অবৈধ বৈশ্বিক নজরদারির আদ্যোপান্তের বিবরণ। ব্যাপক তথ্যবহুল এই বইটিতে আছে চমকপ্রদ বেশকিছু সিস্টেম ও সার্ভারের কথা। স্নোডেন বইটিতে রাজনীতি ও প্রযুক্তির চমৎকার সম্মিলন ঘটিয়েছেন। একই সাথে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ইতিহাসের ছোঁয়াও আছে বইটিতে। প্রথম অধ্যায়ে আছে স্নোডেনের শৈশব থেকে শুরু করে একজন কম্পিউটার জিনিয়াস হয়ে উঠার গল্প

বই -পার্মানেন্ট রেকর্ড
লেখক- এডওয়ার্ড স্নোডেন
মুল্য-২৬২৳(২৫%ছাড়ে)

*কুরিয়ার চার্জ ৪০৳

বইটি সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01609325476 এই নাম্বারে এবং সংযুক্ত থাকুন বইবাবার সাথে।

৫০% ছাড়ে বই গুলো বিক্রয় করা হবে
27/12/2020

৫০% ছাড়ে বই গুলো বিক্রয় করা হবে

মুমিন এবং কাফিরের পার্থক্য কেবল কয়েকটি শব্দ আওড়ানোর মাঝে নয়। নতুন কয়েকটি শব্দ উচ্চারণ করায় কিছু আসে যায় না। আসল পার্থক্য...
14/12/2020

মুমিন এবং কাফিরের পার্থক্য কেবল কয়েকটি শব্দ আওড়ানোর মাঝে নয়। নতুন কয়েকটি শব্দ উচ্চারণ করায় কিছু আসে যায় না। আসল পার্থক্য তো তখনই তৈরি হবে যখন আপনি জেনেবুঝে এই বিশ্বাসকে গ্রহণ করবেন এবং নিজের জীবনে সম্পূর্ণভাবে তা মেনে চলবেন। ‘খাবার’ কথাটা বারবার বললেই ক্ষুধা মিটে যায় না, ‘ঔষধ’ কথাটা আওড়াতে থাকলেই রোগ সেরে যায় না। ঠিক একইভাবে, না বুঝে শাহাদাহ পাঠ করলে সেই বিপ্লব কখনো সাধিত হবে না—যে বিপ্লবের ক্ষমতা কালিমা শাহাদার দ্বারা হতে পারত। এটা কেবল তখনই সম্ভব হবে, যখন আপনি এর পূর্ণাঙ্গ অর্থ অনুধাবন করে কথায় ও চেতনায় একে ধারণ করবেন। আপনি আগুন এড়িয়ে চলেন, কারণ আপনি জানেন এটি পুড়িয়ে দেয়। আপনি বিষ এড়িয়ে চলেন, কারণ আপনি জানেন এটি প্রাণনাশক। একইভাবে আপনি যখন তাওহীদের সঠিক অর্থ অনুধাবন করতে পারবেন—তখন আপনি সবরকম শির্ক ও কুফর এড়িয়ে চলতে পারবেন।

বই: কখনও ঝরে যেও না
তারিক মেহান্না
পৃষ্ঠা সংখ্যা: ২২৪ পৃষ্ঠা
মূল্য: ২৪০৳ (২০%ছাড়ে)

৩ টির বেশি বই অর্ডার করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি (শুধুমাত্র ঢাকায়)

কুরিয়ার চার্জ ৪০৳
* হোম ডেলিভারি চার্জ (৫০৳ ঢাকায়)

বইটি সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01609325476 এই নাম্বারে এবং সংযুক্ত থাকুন বইবাবার সাথে।

 #উস্তাদ_নোমান_আলী_খানের নাম অনেকেই শুনেছেন। ইংরেজিভাষী ধর্মীয় পরিমন্ডলে শক্তিশালী একজন ব্যক্তিত্ব । জন এস্পোসিট সম্পাদি...
14/12/2020

#উস্তাদ_নোমান_আলী_খানের নাম অনেকেই শুনেছেন। ইংরেজিভাষী ধর্মীয় পরিমন্ডলে শক্তিশালী একজন ব্যক্তিত্ব । জন এস্পোসিট সম্পাদিত বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের যে লিস্ট করা হয়, তাঁর মাঝে উস্তাদ নোমান আলী খানেরও নাম রয়েছে।

MIT এর একজন প্রফেসরের অনুপ্রেরণায় মূলত শিক্ষতায় আসে। সেই থেকে আরবী এবং কুর'আনের অসাধারণ সব ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের জন্য তাঁকে আরবী ভাষার ভাষাবিজ্ঞানী হিসেবে আখ্যায়িত করা হয়।

এক সময় নাস্তিক ছিলেন। সেসময়ে বাম ঘরানা ও ফিলোসফি পড়েছেন। মুসলিম হওয়ার পর উনি যুক্তিতে এতটাই প্রখড় হয়েছেন যে, উনার পূর্বের ঘরানার লোকেরাও উনার সাথে যুক্তিতে পেরে উঠে না। কুর'আনের আধুনিক বিশ্লেষণের জন্য সারা বিশ্বেই উনি খুবই সমাদৃত।

সেই উস্তাদ নোমান আলী খানের নতুন বই “ #কুরআনের_রত্ন” প্রকাশিত হয়েছে।

যুগের পরিবর্তন ঘটে। সেই সাথে নতুন জ্ঞানের প্রয়োজন সামনে আসে। পরিবর্তিত পরিস্থিতির আগমনে ইসলামী মূলনীতির নতুন প্রয়োগ ও প্রজ্ঞার প্রয়োজন পড়ে।

কুর’আনের শব্দ, আয়াত ও পৃষ্ঠা ঐশী রত্নখচিত খনি। সেসব খনিতে ডুব দিয়েছেন উস্তাদ নোমান, খোঁজ পেয়েছেন অসংখ্য রত্নের। সেগুলো থেকেই সমসাময়িক যুগের বাস্তবিক প্রেক্ষাপটে বর্ণিত হয়েছে এই ঐশী প্রজ্ঞার প্রতিটি রত্ন। বর্ণিত হয়েছে বাস্তব জীবনের প্রয়োগ-প্রেক্ষাপট।

বই -কুরআনের রত্ম
মূল্য-১৫০৳

৩ টির বেশি বই অর্ডার করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি (শুধুমাত্র ঢাকায়

কুরিয়ার চার্জ ৪০৳
* হোম ডেলিভারি চার্জ (৫০৳ ঢাকায়)

বইটি সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01609325476 এই নাম্বারে এবং সংযুক্ত থাকুন বইবাবার সাথে।

প্রিয় নবীজির এক সাহাবী। বার্ধক্যে উপনীত এখন। দৃষ্টিশক্তি কমতে শুরু করেছে একটু একটু। লোকজন দেখতে এলো তাকে। তার দৃষ্টি শক...
14/12/2020

প্রিয় নবীজির এক সাহাবী। বার্ধক্যে উপনীত এখন। দৃষ্টিশক্তি কমতে শুরু করেছে একটু একটু। লোকজন দেখতে এলো তাকে। তার দৃষ্টি শক্তি দুর্বল হয়ে পড়েছে এই নিয়ে অনেকের ভাবনা। আক্ষেপও করলেন কেউ কেউ। আর তখনই বৃদ্ধ সাহাবী বলে উঠলেন- "দৃষ্টিতে ছিল প্রিয় নবীজিকে দেখার জন্য। তিনি এখন আর নেই। তিনি চলে গেছে দৃষ্টির বাহিরে। দৃষ্টি দিয়ে কি হবে?"

এই তো ভালোবাসা। যার গভীরতা শুধু হৃদয়বানরাই উপলব্ধি করতে পারেন। ভাষার রঙ তুলিতে তার ছবি আঁকা যায় না। এর আবেদন হৃদয় থেকে উৎসারিত হয়- জেঁকে বসে অন্য হৃদয়ে। বর্ণনার কোনো শিল্পই তা চিত্রায়িত করতে পারেনা।

বই- ত্রিভুনের প্রিয় মুহাম্মদ
লেখক- মুহাম্মদ যাইনুল আবিদীন
প্রচ্ছদ- শাকীর এহসানুল্লাহ
প্রকাশক- বইঘর
মূল্য- ১৩০৳(৩৫%ছাড়ে)

৩ টির বেশি বই অর্ডার করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি (শুধুমাত্র ঢাকায়)

কুরিয়ার চার্জ ৪০৳
* হোম ডেলিভারি চার্জ (৫০৳ ঢাকায়)

বইটি সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01609325476 এই নাম্বারে এবং সংযুক্ত থাকুন বইবাবার সাথে।

লাইক এভরি আদার রেমার্ক স্টোরি, এই বইটাও বিশ্বযুদ্ধ শরণার্থী সমস্যা নিয়ে লিখিত। এখানে প্রেম আছে, রাজনীতি আছে, আবেগ আছে,আছ...
12/12/2020

লাইক এভরি আদার রেমার্ক স্টোরি, এই বইটাও বিশ্বযুদ্ধ শরণার্থী সমস্যা নিয়ে লিখিত। এখানে প্রেম আছে, রাজনীতি আছে, আবেগ আছে,আছে ঘোর বাস্তাবের গল্প। রেমার্কের অন্যান্য অনেক বইয়ে যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী অবস্থা নিয়ে কথা বলেছেন তিনি। এ বইয়ে বলেছেন এমন কিছু মানুষের কথা, যারা সীমান্ত থেকে সীমান্তে ঘুরে বেড়ায়। কোন দেশই তাদের স্থায়ী আশ্রয় দিতে নারাজ। সে ভবঘুরে জীবনের গল্প বলে ফ্লটসাম।
লেখক : এরিখ মারিয়া রেমার্ক
অনুবাদক : মো: সাখাওয়াত হোসেন সৈকত
প্রকাশক : নালন্দা
পৃষ্ঠা সংখ্যা :২৪৮
মূল্য-৩৩৮৳(২৫%ছাড়ে)
কুরিয়ার চার্জ ৪০৳
* হোম ডেলিভারি চার্জ (৫০৳ ঢাকায়)

বইটি সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01609325476 এই নাম্বারে এবং সংযুক্ত থাকুন বইবাবার সাথে।
৩ টির বেশি বই অর্ডার করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি (শুধুমাত্র ঢাকায়)

উপন্যাসের শুরুটা ছিল অন্যতম প্রধান চরিত্র রবার্ট এর জন্মদিন দিয়ে। রবার্ট,গোটফ্রীভ,ওটো- তিন বন্ধু,প্রথম বিশ্বযুদ্ধের তিন ...
12/12/2020

উপন্যাসের শুরুটা ছিল অন্যতম প্রধান চরিত্র রবার্ট এর জন্মদিন দিয়ে। রবার্ট,গোটফ্রীভ,ওটো- তিন বন্ধু,প্রথম বিশ্বযুদ্ধের তিন সৈনিক একসাথে একটি ওয়ার্কশপে কাজ করে। আর তাদের সঙ্গী হয় কার্ল (লক্কড়মার্কা চেহারার তেজি এক রেসিংকার)। জন্মদিন উপলক্ষে একটি বারে রবার্ট তার বন্ধু গোটফ্রীড ও ওটোর সাথে থাকা অবস্থায় জন্মদিনে উপন্যাসের নায়িকা প্যাট্রিসিয়ার রবার্টকে কংগ্র‍্যাচুলেট করার মাধ্যমে শুরু হয় রবার্ট ও প্যাট্রিসিয়ার আলাপচারিতা।

জীবনে অনেক মেয়েদের সাথে রবার্টের কিছুটা সম্পর্ক থাকলেও ধীরে ধীরে প্যাট্রিসিয়াই তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। বন্ধু আর প্রেমিকা দুইভাবেই প্যাট(প্যাট্রিসিয়া) খুব মামুলি হলেও রবার্ট বলেছিল " এ রকম মেয়েকেই তো আজীবন ভালোবাসা যায়। সর্বাঙ্গসুন্দর, নিখুঁত এবং আদর্শ মেয়েকে ভুলে যাওয়াই বরং অনেক সহজ।" চারিদিকের নানান চিন্তাভাবনার মধ্যেও প্যাটের কাছে এসে রবির(রবার্ট) মনে হতো "জাহান্নামে যাক সব চিন্তা- পৃথিবী শ্বাস-প্রশ্বাস নেবার স্থানবিশেষ কিনা, আশ্রয়স্থল কিনা সব। এসবের ওপর বিশ্বাস স্থায়ী হয় না একটা কারণেই, আর সেটা হলো বিভ্রান্তিকর, চিরনতুন এক আচ্ছন্নতা- যেটার নাম সুখ।" এভাবেই রবি প্যাটকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে থাকে। কিন্তু এক পর্যায়ে তার জীবন থেকে হারিয়ে যেতে থাকে সবকিছু। তার প্রিয় বন্ধু লেনতস(গোটফ্রীড) যুদ্ধের পর রাজনীতি সংক্রান্ত এক দুর্বৃত্তের হামলায় নিহত হয়। বিভিন্ন ক্ষেত্রে প্রতিশোধ, অন্যকে সহায়তা, কর্মক্ষেত্রসহ সবক্ষেত্রে যে তিন বন্ধু একসাথে ছিল সেখান থেকে এক বন্ধু হারিয়ে যাওয়া অনেক কষ্টের হলেও যোদ্ধারা এত ভয়াবহ কিছু দেখেছে যে এসব কিছুও এখন মানিয়ে নিতে কষ্ট হয় না।এরই মাঝে প্যাটও অসুস্থতার কারণে স্যানাটোরিয়ামে থাকা অবস্থায় টাকার সংকটের জন্য কস্টার কার্লকে বিক্রি করে রবার্টকে সাহায্য করে। এতকিছু করেও শেষরক্ষা হয়নি-প্যাট শেষ পযর্ন্ত মারা যায় তাদের সব স্বপ্ন বৃথা করে দিয়ে।

বই-থ্রি কমরেডস
এরিক মারিয়া রেমার্ক
রূপান্তর:মাসুদ মাহমুদ
মূল্য-৫২০৳(২০%ছাড়ে)
কুরিয়ার চার্জ ৪০৳
* হোম ডেলিভারি চার্জ (৫০৳ ঢাকায়)

বইটি সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01609325476 এই নাম্বারে এবং সংযুক্ত থাকুন বইবাবার সাথে।
৩ টির বেশি বই অর্ডার করলেই পাচ্ছেন ডেলিভারি চার্জ একদম ফ্রি (শুধুমাত্র ঢাকায়)

Address

Luxmibazar
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when Boibaba.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boibaba.com:

Shortcuts

Share