AliExpress Bangladesh এখান হতে আপনি AliExpress-এর যেকোনো পণ্য আনতে পারবেন । আপনার কাঙ্খিত পণ্য আপনার নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই লক্ষ্যে অদ্বিতীয় হতে চলার পথে আপনার সহায়তা আমাদের একান্ত কাম্য। যে কোন পণ্য আপনার নিকট সর্বাপেক্ষা কম সময়ে ও সবচেয়ে কম Dollar রেটে এবং কোন প্রকার ঝুঁকি ছাড়া পণ্য আমদানিতে আমরা সবসময় অঙ্গিকারব্ধ।
⇛ Aliexpress.com ওয়েবসাইট থেকে অথবা Aliexpress Shopping app এ গিয়ে আপনার পছন্দ মতো প্রোডাক্ট নির্বাচন করুন , প্রোডাক্ট নির্বাচন হলে আপনার ঐ প্রোডাক্ট টির লিঙ্ক/Link গ্রুপ/পেজ এ পোস্ট করুন অথবা পেজ এ ইনবক্স করুন।
⇛ লিঙ্ক এর সাথে প্রোডাক্টের কালার, সাইজ অন্যান্য আনুষাংগিক (যদি থাকে) তথ্য উল্লেখ করুন।
⇛ আপনার আকাংক্ষিত প্রোডাক্টের মূল্য এবং শিপিং চার্জ (যদি থাকে) থাকলে জানিয়ে দেয়া হবে। ☐ যেভাবে অর্ডার কনফার্ম করবেনঃ
⇛ অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই ১০০% অগ্রিম bKash অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
⇛ এডভান্স হয়ে গেলে আমরা আপনার হয়ে অর্ডার নিশ্চিত করবো। এবং Screenshot, Order ID & Tracking Number আপনাকে দেওয়া হবে। Screenshot, Order ID & Tracking Number পাওয়ার পর আপনি নিশ্চিত হবেন আপনার Order হয়েছে কি না ।
☐ পণ্য আসার সময়কালঃ
⇛ পণ্য আসতে সাধারণত ২০- ৩০ দিন সময় লাগে। তবে কিছু ক্ষেত্রে কম-বেশি হতে পারে।
☐ডেলিভারি চার্জঃ
⇛ ঢাকার অভ্যন্তরে চার্জ ৬০ টাকা (ওজন ও সাইজ অনুযায়ী বেশি হতে পারে )
⇛ ঢাকা ছাড়া সমগ্র বাংলাদেশে কুরিয়ার চার্জ ১০০ টাকা (ওজন ও সাইজ অনুযায়ী বেশি হতে পারে), সুন্দরবান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে । এক্ষেত্রে প্রোডাক্ট এর মূল্যের সাথে কুরিয়ার চার্জ র্পরিশোধ করতে হবে।
☐ ট্যাক্সঃ ⇛ সাধারণত কম মূল্যের পণ্যে কোন ট্যাক্স আসেনা।
⇛ কিছু কিছু ক্ষেত্রে ভারী অথবা দামী পণ্যের (মোবাইল, কম্পিউটার এক্সেসরিজ, ট্যাব, স্মার্টওয়াচ, ক্যামেরা ইত্যাদি) ক্ষেত্রে সরকার নির্ধারিত শুল্ক/ট্যাক্স ধার্য্য করা হতে পারে যা আপনাকেই বহন করতে হবে।
⇛ পণ্যের উপর যদি ট্যাক্স ধার্য্য করা হয় তাহলে পণ্যের সাথে ট্যাক্সের রশিদটি আপনাকে দেয়া হবে।
☐ মূল্যফেরত বা রিফান্ডঃ ⇛ অর্ডার করার ৬০ কার্যদিবসের মধ্যে যদি পণ্যটি না পৌঁছায় তাহলে আপনি পুরো টাকাই ফেরত পাবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ৭ - ১০ দিন অপেক্ষা করতে হবে। কারণ বিক্রেতা রিফান্ড করতে মাঝেমাঝে একটু দেরি করে।
⇛ যদি পণ্য ভাঙ্গা বা ব্যবহার অযোগ্য হয়, সেক্ষেত্রে আপনি পুরো মূল্য ফেরত পাবেন অথবা পুনরায় অর্ডার করতে পারবেন।
☐ লক্ষ্য করুনঃ ⇛ অর্ডার করার পূর্বে ভালোভাবে যাচাই করে নিন
⇛ যে পণ্যটি আপনি কিনতে চাচ্ছেন সেটির রিভিউ ভালো কিনা অথবা বেশি অর্ডার হয়েছে কিনা। যদি রিভিউ ভালো বা অর্ডার বেশি হয় সেক্ষেত্রে দাম একটু বেশি হলেও সেই পণ্যটিই অর্ডার করুন।
⇛ আপনারা অনেক সময় লক্ষ্য করবেন একি পণ্য অন্য একজন সেলার আরও কম দামে দিচ্ছে কিন্তু তার ফিডব্যাক অপশনে তেমন কিছু লেখা নেই অথবা খুব কম অর্ডার সে পেয়েছে। এই ধরনের সেলার থেকে পণ্য অর্ডার না করাই ভাল। সাথে থাকার জন্য ধন্যবাদ
#AliExpress Bangladesh #AliExpress