Online Boi Mela

Online Boi Mela Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Online Boi Mela, Comic Bookstore, Dhaka.

দরজায় গণিতের বিশ্বকাপযত রোমাঞ্চ, নাটকীয়তার কেন্দ্র এখন বিশ্বকাপ ফুটবল। এ নিয়েই সব উন্মাদনা, পাড়ায়-মহল্লায় আড্ডা, তর্কের ...
11/07/2018

দরজায় গণিতের বিশ্বকাপ

যত রোমাঞ্চ, নাটকীয়তার কেন্দ্র এখন বিশ্বকাপ ফুটবল। এ নিয়েই সব উন্মাদনা, পাড়ায়-মহল্লায় আড্ডা, তর্কের ধুম। কে কাকে হারালে কোয়ার্টার ফাইনালে উঠবে, কে টিকে থাকবে আর কে নেবে বিদায়—সবাই যখন এই সমীকরণে ব্যস্ত, তাহনিক নূররা তখন অন্য সমীকরণ নিয়ে মাথা ঘামাচ্ছে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে বুঁদ হয়ে আছে একদল কিশোর। ঢাকার লালমাটিয়াতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে ৫ জুলাই ছয় কিশোর চড়বে রোমানিয়াগামী বিমানে। একদিকে যখন চলছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত বিশ্বকাপ ফুটবল, অন্যদিকে ১৪ জুলাই পর্যন্ত চলবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। এ যেন গণিতেরই বিশ্বকাপ! ১১৬টি দেশের ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেবে এই লড়াইয়ে।

তাহনিকের মতো ছয় শিক্ষার্থীর দেখা মিলল বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত আইএমও ক্যাম্পে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৫৯তম আসর বসছে রোমানিয়ার ক্লজ-নেপোকা শহরে। সেই অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে দলের ছয় সদস্যের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। অলিম্পিয়াড কমিটি ও দলের কোচের অনুমতি নিয়ে আমরা ঘুরে আসি আইএমও ক্যাম্প থেকে।

ঢুকতেই চোখে পড়বে বিশাল সাদা বোর্ড, যেখানে দেখা যায় নানা আকারের বৃত্ত আর রম্বসের কাটাকুটি। নটর ডেম কলেজের শিক্ষার্থী জয়দীপ সাহাকে দেখা গেল মনোযোগসহকারে বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকতে। কী করছ? জিজ্ঞেস করতেই বলল, ‘দুপুর থেকে চেষ্টা করছি বৃত্ত আর রম্বসকে এক লাইনে আনতে। কয়েকবার পেরেছি, আর কত উপায়ে অঙ্কের সমাধান করা যায়, ভাবছি।’ সমাধানের পরও সমাধান খুঁজতে হয়, এভাবেই কাটছে বাংলাদেশ গণিত দলের সময়।

বাংলাদেশ দলের সদস্যরা হলো আহমেদ জাওয়াদ চৌধুরী (ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম), রাহুল সাহা (ঢাকা কলেজ, ঢাকা), জয়দীপ সাহা (নটর ডেম কলেজ, ঢাকা), তামজিদ মোর্শেদ (নটর ডেম কলেজ, ঢাকা), তাহনিক নূর (নটর ডেম কলেজ, ঢাকা) ও সৌমিত্র দাস (পুলিশ লাইনস হাইস্কুল, ফরিদপুর)। এই ছয় প্রতিযোগীর দলনেতা হিসেবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার এবং উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান যাবেন রোমানিয়ায়।

চলতি বছরের আইএমওর জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে ৩৫টি শহরে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০১৮ অনুষ্ঠিত হয়। আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ী ১ হাজার ৩০০ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব। সেই জাতীয় উৎসবের সেরা ৪৫ জন শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় চতুর্দশ বাংলাদেশ জাতীয় গণিত ক্যাম্প। জাতীয় গণিত ক্যাম্প, এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াড (এপিএমও) ও আইএমও নির্বাচনী ক্যাম্পের ফলাফলের ভিত্তিতে ঘোষণা করা হয় বাংলাদেশ দল। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় ৫৯তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

ক্যাম্পের আরেক রুমে দেখা যায় দলের তিন অভিজ্ঞ সদস্যকে, যারা আগেও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছিল। আহমেদ জাওয়াদ চৌধুরী, রাহুল সাহা ও তামজিদ মোর্শেদ দলের পুরোনো সদস্য। জাওয়াদ বলে, ‘আগেরবারের চেয়ে এবারের প্রস্তুতি বেশ ভালো। আমি গতবার তিনটি প্রশ্নে সাতে সাত পেয়েছিলাম। সেই ধারাবাহিকতায় এবার বাকি তিনটি প্রশ্নে যেন আরও ভালো করি, সেদিকে মনোযোগ দিচ্ছি।’

ক্যাম্পে দেখা মিলল আগে গণিত অলিম্পিয়াডে পদকজয়ী দুই শিক্ষার্থীর সঙ্গে—আসিফ–ই–ইলাহী ও সাজিদ আখতার । দুজন এখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ছুটিতে দেশে এসেই চলে এসেছেন গণিতের ক্যাম্পে। এবারের প্রতিযোগীদের প্রস্তুতি নিতে সহায়তা করছেন তারা। আসিফ বলেন, ‘আমরা কীভাবে আইএমওর জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তা নতুনদের জানাতে ক্যাম্পে এসেছি। গণিত অলিম্পিয়াডে সমাধান আর উত্তর খোঁজার চেয়ে সমাধান করার প্রক্রিয়ায় কীভাবে সৃজনশীলতা আনা যায়, এ ব্যাপারে নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি।’

জয়দীপ সাহা, তাহনিক নূর ও সৌমিত্র দাস দলে এবারই প্রথম। সৌমিত্র বলে, ‘প্রথমবার দেশের বাইরে যাচ্ছি বলে বেশ রোমাঞ্চ অনুভব করছি। নিশ্চয়ই অনেক দেশের শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় হবে।’ রাহুল সাহা ও তামজিদ মোর্শেদকে দেখা গেল কল্পনায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, এই নিয়ে অঙ্ক কষতে। রীতিমতো ছক কেটে, ভেনচিত্র দিয়ে দুজনে নিজ নিজ যুক্তিকে শাণ দিয়ে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেল, প্রতিদিন সকাল থেকে শুরু হয় গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি। কত নতুনত্বে বিভিন্ন প্রশ্নের সমাধান করা যায়, তা নিয়ে মধ্যরাত অবধি চলে প্রস্তুতি। মধ্যরাতেও দেখা যায় টিমটিমে আলোতে কেউ খাতায় কাটাকুটি করছে আর একটু দূরে টেলিভিশনে নির্বাকভাবে চলছে ইংল্যান্ড বনাম বেলজিয়ামের খেলা। গণিতপ্রিয় এই ছেলেগুলোর কাছে গণিতের খেলাই তো ‘গ্রেটেস্ট শো অন আর্থ’!

রোগ প্রতিরোধের শিক্ষাভর্তি পরীক্ষায় আমার যা রেজাল্ট ছিল, অনায়াসেই হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অ...
10/07/2018

রোগ প্রতিরোধের শিক্ষা

ভর্তি পরীক্ষায় আমার যা রেজাল্ট ছিল, অনায়াসেই হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অন্য যেকোনো বিষয়ে ভর্তি হতে পারতাম। কিন্তু পরিবারের সঙ্গে আলোচনা করে বেছে নিলাম পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস। শুনে পরিচিত অনেকেই ভীষণ অবাক হয়েছিল। ফার্মেসি, জেনেটিকস ও মাইক্রোবায়োলজির মতো সুপরিচিত আর ভালো বিষয় ছেড়ে হঠাৎ পাবলিক হেলথ কেন! তবে আমার ঠিকই আত্মবিশ্বাস ছিল। আসলে বিষয়টা এত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে কাজ করার সুযোগ এত বেশি যে আমি জানি এ ক্ষেত্রে আমি ভালো কিছু করতে পারব।

‘পাবলিক হেলথ’ বিষয়টি আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে অনেকটা অপরিচিত হলেও বিশ্বদরবারে এর বেশ সুনাম আছে। যার ওপর ভিত্তি করে ২০১১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস’ বিভাগ চালু হয়। পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য ব্যবস্থাপনা শিক্ষার বিষয়বস্তু হচ্ছে, মানুষের রোগ নিয়ে গবেষণা করা। পাশাপাশি প্রতিরোধের পদ্ধতি ও ব্যবস্থাপনার পথ আবিষ্কার করা। আমাদেরকে মূলত মানবদেহ, বায়োকেমিস্ট্রি, নৃবিদ্যা, ইপিডিমিওলজি, বায়োস্ট্যাটিস্টিকস, প্রজনন ও জনস্বাস্থ্য, মাতৃমঙ্গল শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা গবেষণা পদ্ধতি, পেশাগত স্বাস্থ্য, স্বাস্থ্য ব্যবস্থাপনা, হসপিটাল ব্যবস্থাপনা, রিসার্চ ম্যাথোডলজি, প্রোগ্রামিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রভৃতি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পড়ানো হয়। এ ছাড়া নিয়মিত বিভিন্ন হাসপাতাল বা গবেষণাগারে গিয়ে, সেমিনারে অংশগ্রহণ করে আমরা পেশাজীবনের জন্য প্রস্তুত হই।

পাবলিক হেলথে ক্যারিয়ার গড়ার খুব ভালো সুযোগ রয়েছে। আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান ও থাইল্যান্ড এই বিষয়ে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএনডিপি, ইউএনএফপিএ, আইসিডিডিআরবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় পাবলিক হেলথে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হয়। এ ছাড়া সেভ দ্য চিলড্রেন, এফএইচআই-৩৬০, আইডিআরসির মতো প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থান রয়েছে। বাংলাদেশেও স্বাস্থ্য অধিদপ্তরে পাবলিক হেলথ বিশেষজ্ঞদের ব্যাপক চাহিদা। এ ছাড়া সরকারের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, পরিবেশ, পুষ্টি পরিকল্পনা ও অন্যান্য মন্ত্রণালয়ে পাবলিক হেলথ গ্র্যাজুয়েটরা কাজ করতে পারেন।

ডাক্তারের কাজ রোগ প্রতিকার করা, কিন্তু পাবলিক হেলথ বিশেষজ্ঞের কাজ রোগ প্রতিরোধ করা। এর গুরুত্ব বুঝে অনেকেই এখন এ বিষয়ে পড়তে আগ্রহী হচ্ছেন।

ইশরাত আনজুম: পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ, ৪র্থ বর্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দক্ষ পেশাজীবী হতে সিএমএ ডিগ্রিপ্রতিনিয়ত দেশে নতুন নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে। এসব প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা...
05/07/2018

দক্ষ পেশাজীবী হতে সিএমএ ডিগ্রি

প্রতিনিয়ত দেশে নতুন নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে। এসব প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা থেকে শুরু করে আর্থিক হিসাবনিকাশে নানা ধরনের কাজের জন্য প্রয়োজন হয় একজন দক্ষ ও অভিজ্ঞ হিসাবরক্ষক বা ব্যবস্থাপক। আবার ইদানীং শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি ঝুলিতে নিয়ে ভালো চাকরি পাওয়া মুশকিল হয়ে যায়। এর সঙ্গে দরকার পেশাগত কিছু ডিগ্রি। এমনই এক ডিগ্রি হচ্ছে সিএমএ বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস। ব্যবস্থাপনা আর হিসাব শাখায় দক্ষ পেশাজীবী তৈরির লক্ষ্যে সিএমএ পড়াচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

বছরে দুটি সেশনে এখানে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারেন, জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর। ‘ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট’ পদ্ধতিতে কোর্সটিতে উচ্চমাধ্যমিক পেরোনো শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আবার স্নাতক করেও ভর্তি হওয়ার সুযোগ আছে ‘গ্র্যাজুয়েট এন্ট্রি রুট’ পদ্ধতিতে। আইসিএমএবির ঢাকাসহ সারা দেশে মোট ছয়টি শাখা রয়েছে।

প্রতিষ্ঠানটির উপপরিচালক (শিক্ষা) মো. আবদুল মালেক বলেন ‘সিএমএ কোর্সটি দুটি পদ্ধতিতে করানো হয়। একটি কোচিংপদ্ধতি এবং অন্যটি করেসপন্ডেন্স পদ্ধতি। যাঁরা কোচিংপদ্ধতিতে ভর্তি হবেন, তাঁদের নিয়মিত ক্লাস ও ক্লাস টেস্ট দিতে হবে। আর করেসপন্ডেন্স কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে হয় না। শুধু অ্যাসাইনমেন্ট জমা দিলেই হয়। যাঁরা চাকরি করছেন, তাঁদের জন্য করেসপন্ডেন্স পদ্ধতিটি সুবিধাজনক।’

সম্প্রতি প্রতিষ্ঠানটি সিএমএ ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে জুলাই থেকে ডিসেম্বর সেশনের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে erp. icmab. org. bd-এই ঠিকানায় গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। কোচিং প্রোগ্রামের প্রার্থীরা আবেদন করতে পারবেন ২৮ জুন, ২০১৮ পর্যন্ত। আর করেসপন্ডেন্স প্রোগ্রামের প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট পদ্ধতিতে ভর্তি হতে হলে প্রার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে কমপক্ষে জিপিএ ৮ পেতে হবে। আর গ্র্যাজুয়েট এন্ট্রি রুট পদ্ধতিতে ভর্তি হতে যেকোনো বিভাগ থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। এসএসসি থেকে স্নাতক পর্যন্ত পরীক্ষার ফল লাগবে কমপক্ষে ৬ পয়েন্ট।

গত ২৭ মে প্রতিষ্ঠানটির ঢাকা অফিসে গিয়ে জানা গেল, বর্তমানে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী এখানে কোর্স করছেন। আর সদস্য আছেন প্রায় ১ হাজার ৪০০। এর মধ্যে ২৫০ জনেরও বেশি সদস্য বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত।

সিএমএ কোর্সটিতে ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট ছাত্রছাত্রীদের পাঁচটি লেভেল ও গ্র্যাজুয়েট এন্ট্রি রুট ছাত্রছাত্রীদের চারটি লেভেল সম্প­ন্ন করতে হয়। একটি লেভেল শেষ করতে সময় লাগে ছয় মাস। লেভেলগুলোর মধ্যে রয়েছে নলেজ লেভেল, বিজনেস লেভেল, অপারেশনাল লেভেল, ম্যানেজমেন্ট লেভেল এবং স্ট্র্যাটেজিক লেভেল।

ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট পদ্ধতির ছাত্রছাত্রীদের নলেজ লেভেলের জন্য ভর্তি ফি দিতে হয় ২৫ হাজার টাকা, আর গ্র্যাজুয়েট এন্ট্রি রুট ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিজনেস লেভেলের জন্য ২৯ হাজার ৫০০ টাকা ফি দিতে হয়। পরবর্তী সময়ে অপারেশনাল লেভেল, ম্যানেজমেন্ট লেভেল এবং স্ট্র্যাটেজিক লেভেলের জন্য ফি যথাক্রমে ১০ হাজার, ১৪ হাজার ও ১৮ হাজার টাকা।

সিএমএ ডিগ্রি নিতে হলে ইন্টারমিডিয়েট এন্ট্রি রুট ছাত্র-ছাত্রীদের মোট ২০টি বিষয় পড়তে হয়। অন্যদিকে গ্র্যাজুয়েট এন্ট্রি রুট পদ্ধতির শিক্ষার্থীদের পড়তে হয় ১৭টি বিষয়। আর এসব বিষয় পড়িয়ে থাকেন আইসিএমএবি থেকে পাস করা সদস্য ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ক্লাস হয় দুই শিফটে। প্রথম শিফট শুরু হয় বেলা তিনটা থেকে, চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। দ্বিতীয় শিফট সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়ে চলে রাত নয়টা পর্যন্ত। রোববার ছাড়া সপ্তাহে প্রতিদিন ক্লাস হয়।

প্রতিষ্ঠানটির চতুর্থ তলায় রয়েছে ৩২৮ আসনের একটি লাইব্রেরি। দেখা গেল, অনেকেই পড়ায় বুঁদ হয়ে আছেন। তাঁদেরই একজন চূড়ান্ত লেভেলের শিক্ষার্থী আশরাফ আলী। তিনি হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর পাস করে এক বড় ভাইয়ের পরামর্শে এখানে ভর্তি হয়েছেন। তিনি বলেন, ‘এখানকার পরিবেশ অনেক ভালো। শিক্ষকেরা অনেক সহযোগিতা করেন। এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি। ভবিষ্যতে ভালো কোনো প্রতিষ্ঠানে নেতৃত্ব দেব এটাই আমার প্রত্যাশা।’

চাকরির বাজারে সিএমএ ডিগ্রিধারীদের চাহিদা কেমন? এ বিষয়ে জানতে চাইলে আবদুল মালেক জানালেন ‘বর্তমান চাকরির বাজারে একজন সিএমএ ডিগ্রিধারীর অনেক চাহিদা রয়েছে। এই ডিগ্রিটি সম্পন্ন করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, মোবাইল ফোন কোম্পানি, বহুজাতিক প্রতিষ্ঠান, এমনকি বিদেশেও চাকরির ভালো সুযোগ রয়েছে।’

আইসিএমএবির সভাপতি মোহাম্মদ সেলিম (এফসিএমএ) বলেন, ‘সিএমএ সদস্যরা গতানুগতিক অ্যাকাউন্ট্যান্ট নন বরং বিজনেস লিডার। একজন সিএমএ সদস্য তাঁর কর্মজীবন শুরু করতে পারেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট কিংবা ফাইন্যান্স বা অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে। সেখান থেকেই তাঁর মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলি প্রস্ফুটিত হতে থাকে। শুধু দেশেই নয় দেশের বাইরেও আমাদের সদস্যরা অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন। কারণ, আমাদের এ কোর্সটি আন্তর্জাতিক কারিকুলাম স্ট্যান্ডার্ডে পড়ানো হয়। এখানে এমনভাবে পড়ানো হয় যেন তাঁরা বিদেশেও কাজ করতে পারেন।’

যাঁরা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ে পেশা শুরু করতে চান তাঁরা ভর্তি ও অন্যান্য তথ্য জানতে যোগাযোগ করতে পারেন আইসিএমএবির ঢাকাসহ দেশের অন্য শাখাগুলোতে।

চাকরির পাশাপাশি স্নাতকোত্তরচাকরির পাশাপাশি স্নাতকোত্তর করতে চান অনেকেই। এই চাহিদার কথা মাথায় রেখে অনেক বিশ্ববিদ্যালয়ে সন...
04/07/2018

চাকরির পাশাপাশি স্নাতকোত্তর

চাকরির পাশাপাশি স্নাতকোত্তর করতে চান অনেকেই। এই চাহিদার কথা মাথায় রেখে অনেক বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যায় বা ছুটির দিনে স্নাতকোত্তরের ক্লাস চালু আছে। কোন কোন বিশ্ববিদ্যালয়ে, কী কী বিষয়ে স্নাতকোত্তর করা যায়? ভর্তির যোগ্যতা কী কী? খরচ কেমন হয়? যাঁরা এসব প্রশ্নের উত্তর খুঁজছেন, এই প্রতিবেদন তাঁদের জন্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের সুযোগ
পছন্দের শীর্ষে আইবিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) স্নাতকোত্তরসহ অন্য কোর্সগুলো চাকরিজীবীদের পছন্দের শীর্ষে। ব্যবসায় শিক্ষা, প্রকৌশল, কৃষি বা মেডিসিন বিষয়ে স্নাতক করা যে কেউ ন্যূনতম যোগ্যতা পূরণ করে এমবিএতে ভর্তি পরীক্ষা দিতে পারেন।

এক বছরের ‘এক্সিকিউটিভ এমবিএ’ শুধু চাকরিজীবীদের জন্যই। সর্বনিম্ন তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকলে এই কোর্সে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে। আইবিএতে চাকরিজীবীদের জন্য চার বছরব্যাপী ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) প্রোগ্রাম রয়েছে। এতে ভর্তি হতে হলে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা দরকার, এর মধ্যে দুই বছর জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কাজ করতে হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সব কটি বিভাগেই দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন এমবিএ করার সুযোগ রয়েছে। চাকরির ফাঁকে এখানে স্নাতকোত্তর ডিগ্রি নিতে পারেন। অনুষদের অধীনে একযোগে ভর্তি পরীক্ষা দিয়ে এসব কোর্সে ভর্তি হওয়া যায়।

তবে এর বাইরেও চাকরিজীবীদের জন্য আলাদাভাবে কয়েকটি বিভাগ পেশাগত স্নাতকোত্তর কোর্স করায়। এর মধ্যে অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগ ‘অ্যাকাউন্ট্যান্সি ইন ট্যাক্সেশন’ ও ‘প্রফেশনাল অ্যাকাউন্টিং’, ম্যানেজমেন্ট বিভাগের অধীন ‘প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে ‘ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস’ কোর্স করানো হয়। এ ছাড়া ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ফিন্যান্স ও মার্কেটিং বিভাগে প্রফেশনাল কোর্স আছে।

আরও যেসব বিভাগে পড়তে পারেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীন মাস্টার্স ইন গভর্নেন্স স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর করানো হয়। এই স্নাতকোত্তর কোর্সের ক্লাস হয় শুধু শুক্র ও শনিবার। বছরে দুবার এই কোর্সে ভর্তি করা হয়।

চাকরিজীবীদের জন্য তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগেও সান্ধ্যকালীন স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে। উন্নয়ন অধ্যয়ন বিভাগে আগামী ৩১ মার্চ পর্যন্ত স্নাতকোত্তর কোর্সের ভর্তির আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা হবে আগামী ৬ এপ্রিল। সমাজবিজ্ঞান বিভাগের অধীন এক বছর মেয়াদি ‘সোসিওলজি অ্যান্ড সোশ্যাল পলিসি’ নামে স্নাতকোত্তর কোর্স রয়েছে।

অপরাধবিজ্ঞান বিভাগে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতকোত্তর করা যাবে। এ ছাড়া টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি, পপুলেশন সায়েন্স, দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা, যোগাযোগ বৈকল্য, আন্তর্জাতিক সম্পর্ক, লোকপ্রশাসন, ইসলামিক স্টাডিজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট ও আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংসহ কয়েকটি কোর্সে সান্ধ্যকালীন স্নাতকোত্তর করতে পারেন।

বিজ্ঞানের বিভিন্ন বিষয়েও আছে পড়ার সুযোগ
ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করানো হয়। দুই বছর মেয়াদি এই কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষভাবে বিবেচনা করা হয়। শুক্র ও শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ক্লাস হয়।
তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে বছরে দুবার সান্ধ্যকোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয়। ছুটির দিনগুলোতে এখানে ক্লাস হয়। কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, ইইই, ইসিই, ইটিই বিষয়ে স্নাতকধারীরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারেন। যাঁরা প্রকৌশল বা বিজ্ঞানের কোনো বিষয় থেকে স্নাতক করেছেন, তাঁরা ভর্তি হতে পারেন শক্তি ইনস্টিটিউটের দেড় বছরের স্নাতকোত্তর কোর্সে। এ ছাড়া, অণুজীববিজ্ঞান, ক্লিনিক্যাল সাইকোলজি, সমুদ্রবিজ্ঞান, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, থিউরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগে নিয়মিত স্নাতকোত্তর করার সুযোগ আছে।

ভর্তির প্রাথমিক যোগ্যতা
দেশি-বিদেশি, সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের পড়াশোনায় দ্বিতীয় শ্রেণি বা ন্যূনতম সিজিপিএ-২.৫০ গ্রেড থাকলে এসব কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন। বিভাগ অনুসারে এই ন্যূনতম সিজিপিএতে কমবেশি দেখা যায়। তবে ভর্তি পরীক্ষায় একটি ন্যূনতম নম্বর পেতে হবে। বিশেষায়িত ও কারিগরি বিভাগে পড়াশোনায় নির্দিষ্ট বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন।

ভর্তির প্রক্রিয়া
এক বা দেড় বছর মেয়াদি কোর্সগুলোতে সাধারণত বছরে দুইবার, আর দুই বছর মেয়াদি কোর্সগুলোতে বছরে একবার ভর্তির আবেদন নেওয়া হয়। এ জন্য বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পাশাপাশি যেসব বিভাগের নিজস্ব ওয়েবসাইট আছে, তাতে চোখ রাখতে পারেন।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নির্দিষ্ট ইনস্টিটিউট বা ব্যাংক থেকে ফি জমা দিয়ে ভর্তির ফরম সংগ্রহ করেন। সাধারণত প্রতি সেশনে বিভাগভেদে ২০ থেকে ১০০ জন শিক্ষার্থী নেওয়া হয়। ভর্তি পরীক্ষায় নির্ধারিত বিষয়সহ ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন থাকে। প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রছাত্রীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়।

পড়াশোনার খরচ
বিভাগভেদে স্নাতকোত্তরে ভর্তির জন্য খরচে ভিন্নতা দেখা যায়। ভিন্ন ভিন্ন কোর্সে, বিভিন্ন বিভাগ অনুসারে সর্বনিম্ন এক লাখ টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

বিস্তারিত জানতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওয়েবসাইট ও বিভিন্ন বিভাগ বা ইনস্টিটিউটের নিজস্ব ওয়েবসাইট থেকে ভর্তির যোগ্যতা, নিয়মাবলি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোঁজ

নর্থ সাউথ ইউনিভার্সিটি
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক্সিকিউটিভ এমবিএ, এমএস ইন ইকোনমিকস, এলএলএম, এমএস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমএ ইন ইংলিশ, এমএস ইন বায়োটেকনোলজি, এক্সিকিউটিভ এমপিএইচসহ বিভিন্ন সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হওয়া যায়। কোর্সের মেয়াদ এক থেকে দুই বছর। ভিন্ন ভিন্ন কোর্সভেদে খরচ পড়বে দেড় থেকে সাড়ে চার লাখ টাকা। ওয়েবসাইট: northsouth.edu/

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে পেশাজীবীদের জন্য এক্সিকিউটিভ এমবিএ, এমএস ইন কম্পিউটার সায়েন্স, এমএস ইন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট, এমএসএস ইন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, এক্সিকিউটিভ এমপিএইচ বিষয়ে ভর্তির সুযোগ আছে। ওয়েবসাইট: iub.edu.bd

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)
এআইইউবিতে এক্সিকিউটিভ এমবিএ, মাস্টার্স ইন পাবলিক হেলথ, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজসহ বিভিন্ন কোর্সে পেশাজীবীরা সান্ধ্যকালীন পড়াশোনা করতে পারেন। এক থেকে দেড় বছর মেয়াদি বিভিন্ন কোর্সের জন্য প্রায় দেড় থেকে চার লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

ব্র্যাক ইউনিভার্সিটি
ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন স্কুল ও ইনস্টিটিউটে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড প্র্যাকটিস, মাস্টার্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট, এমবিএ, এমএস ইন ইইই, এমএ ইন ইংলিশ, এমএস ইন বায়োটেকনোলজি ডিগ্রির জন্য সান্ধ্যকালীন পড়ার সুযোগ আছে। কোর্সভেদে প্রায় দুই লাখ থেকে সাড়ে চার লাখ টাকা খরচ পড়বে। এ ছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টে এমএ ইন গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট করার সুযোগ আছে। বিভিন্ন কোর্সের মেয়াদ প্রায় এক থেকে দুই বছর। ওয়েবসাইট: bracu.ac.bd

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিক
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিকে পুরকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রির জন্য সান্ধ্যকালীন স্নাতকোত্তর করার সুযোগ আছে। কোর্সভেদে ১ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ৪০ হাজার টাকার মতো খরচ পড়বে। ওয়েবসাইট: uap-bd.edu

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
নর্দান ইউনিভার্সিটিতে কর্মজীবীদের জন্য শুক্র ও শনিবার এমবিএ, এলএলএম ও এমপিএইচ ডিগ্রির জন্য ক্লাস করার সুযোগ আছে। খরচ পড়বে প্রায় দেড় লাখ টাকা। ওয়েবসাইট: nub.ac.bd

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
চাকরির পাশাপাশি এমবিএ করতে খরচ হবে ১ লাখ ৭০ হাজার থেকে ২ লাখ ৬৮ হাজার টাকা। মাস্টার্স ইন পাবলিক হেলথ পড়ার খরচ ১ লাখ ৬৫ হাজার টাকা। শুক্র ও শনিবারসহ সপ্তাহের বিভিন্ন দিনে সন্ধ্যায় ক্লাস হয়। এ ছাড়া এমএ ইন ইংলিশ, মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ ডিগ্রির জন্য চাকরিজীবীরা ভর্তি হতে পারেন। কোর্সভেদে এক থেকে দেড় লাখ টাকা খরচ হবে। ওয়েবসাইট: daffodilvarsity.edu.bd/

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)
আইইউবিএটিতে চাকরিজীবীদের জন্য মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল ও সিএসই বিষয়ে ব্যাচেলর করার সুযোগ আছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারসহ বিভিন্ন দিনে সন্ধ্যায় ক্লাস হয়। চাকরিজীবীরা যেন সন্ধ্যায় ক্লাস করতে পারেন, সে জন্য বিশেষভাবে এমবিএ প্রোগ্রাম সাজানো হয়েছে। সান্ধ্যকালীন এমবিএর জন্য খরচ হয় আড়াই থেকে তিন লাখ টাকা।

ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি
পেশাজীবীরা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যায় থেকে ছুটির দিন ও সন্ধ্যায় ইএমবিএ, এমডিএস, এমএ ইন ইংলিশ কোর্সে ভর্তি হতে পারেন। মোট খরচ পড়বে কোর্সভেদে প্রায় ১ লাখ ৪০ হাজার থেকে ৩ লাখ ৩৩ হাজার টাকা।

22/06/2018

আতই চোরার আতান্তরমঈনুস সুলতানপ্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর, প্রকাশক: উৎস, ঢাকা, প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৮, দাম: ১৮.....

20/06/2018

আমাদের সাহিত্যজগতের মনস্বী প্রাবন্ধিক ও চিন্তাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীর অতি সম্প্রতি প্রকাশিত প্রবন্ধের বই পি....

14/06/2018

বইপত্র শহীদ কাদরী প্রচ্ছদ: মাসুক হেলাল প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা প্রকাশকাল: আগস্ট ২০১৭ ৭২ পৃষ্ঠা, দাম: ২০০ টা.....

11/06/2018

শিশু-কিশোরদের প্রাতিষ্ঠানিক শিক্ষাদীক্ষা, তাদের সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠা নিয়ে বাংলাদেশে যাঁরা গভীরভাবে ভাবন...

10/06/2018

গবেষক-প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদের গবেষণার প্রধানতম বৈশিষ্ট্য, যে বিষয়কে কেন্দ্র করেই তিনি গবেষণা করুন না কেন, ত.....

08/06/2018

মোট ছয়টি অধ্যায়ে বিভক্ত দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ-শিক্ষাবিদ রেহমান সোবহানের বাংলাদেশের অভ্যুদয়: একজন প্রত্যক্....

07/06/2018

তরুণ স্থপতিকে লেখা পত্রাবলিক্রিস্টোফার বেনিনজারঅনুবাদ: প্রতীক বর্ধনপ্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য, প্রকাশক: বেঙ্গ....

04/06/2018

বাংলাদেশের সংস্কৃতির আন্দোলনের প্রাঞ্জল উপস্থাপনা দেখা গেল সন্‌জীদা খাতুনের লেখা বাংলাদেশের সংস্কৃতির চড়াই .....

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Online Boi Mela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share