27/11/2021
গত ০৬/১০/২০২১ ইং তারিখে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মিলনায়তনে এসইপি প্রকল্পের সাব-প্রজেক্ট হোসিয়ারী শিল্পের উদ্যোক্তাদের নিয়ে প্রোডাক্ট ব্রান্ডিং, প্রোডাক্ট ডেব্লপমেন্ট ও অনলাইন মার্কেটিং বিষয়ে এক ট্রেইনিং এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক / ফোকাল পারসন জনাব শেখ সেলিম, প্রকল্প ব্যবস্থাপক জনাব ফেরদৌস আহম্মেদ সহ প্রজেক্টের অন্যান্য কর্মকর্তা ও প্রজেক্টের আওতাধীন শাখার কর্মকর্তাবৃন্দ । এতে আরও উপস্থিত ছিলেন অনলাইন মার্কেটিং বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষক মিসেস সালমা রহমান ও শেখ জাবেদ মাহমুদ , ডিএন্ডডি’র পরিচালক জনাব ফয়সাল রহমান , নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জনাব হামিদুর রহমান, মিডিয়া কর্মকর্তা, পিএমকে কমিউনিটি মেডিকেল অফিসার ও ট্রেইনিং এ আগত হোসিয়ারী সদস্যবৃন্দ প্রমুখ।
অত্যন্ত মনোরম পরিবেশে হোসিয়ারী সদস্যদের সাথে প্রশিক্ষকদের সাথে পরিচয় পর্ব শেষ হয়ে ট্রেনিং এর শুভ সূচনা করেন জনাব শেখ সেলিম। হোসিয়ারী সদস্যরা কিভাবে যোগাযোগ মাধ্যম বা ফেসবুকের মাধ্যমে তাদের প্রোডাক্ট অনলাইনে মার্কেটিং করবে, বাজারজাত করবে, কিভাবে আয় বৃদ্ধি করা যায়, কিভাবে পণ্যের চাহিদা বাড়ানো যায়, বর্তমান প্রেক্ষাপটে কোন কোন পণ্যের চাহিদা বেশি। ভাল পণ্যের গুণাবলী কি কি এ বিষয়ের উপর প্রেজেন্টেশনের মাধ্যমে হোসিয়ারী সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণ শেষে হোসিয়ারী সদস্যদের সচেতনতা বাড়ানো ও কারখানার নিরাপত্তা বৃদ্ধির জন্য ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মাধ্যমে হাতে কলমে অগ্নি মহড়ার উপর প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। এবং এ প্রশিক্ষণের পুরো আয়োজন গণমাধ্যম সংবাদ দাতারা রেকর্ড করে তা অনলাইন টিভিতে দেখানো হয় ।