GREC's Boi cycle

GREC's Boi cycle প্রয়োজনীয় বইসমূহ অর্ডার করুন ঘরে বসেই boicycle.com এর মাধ্যমে।
(32)

যেভাবে CLIFFS TOEFL পড়তে হবেঃবাংলাদেশে বিসিএস বলুন আর ব্যাংক জব বলুন কিংবা আইবিএর ভর্তি পরীক্ষাসহ যে কোনো ধরনের কম্পিটিট...
13/02/2025

যেভাবে CLIFFS TOEFL পড়তে হবেঃ
বাংলাদেশে বিসিএস বলুন আর ব্যাংক জব বলুন কিংবা আইবিএর ভর্তি পরীক্ষাসহ যে কোনো ধরনের কম্পিটিটিভ টেস্টের কথাই ধরুন, এইসব পরীক্ষার ইংলিশ সেগমেন্টের প্রস্তুতির জন্য ক্লিফস টোফেল একটি অতি আবশ্যিক বই। ভর্তি পরীক্ষার Grammar এর প্রায় সকল প্রশ্নই বইটির নিয়মের আলোকে করা হয়। এমনকি, অধিকাংশ পরীক্ষায় বইটির উদাহরণগুলো সরাসরি তুলে দেওয়া হয়। তাই, এই বই পড়ার ও জানার কোনো বিকল্প নেই। কিন্তু বইটি সম্পূর্ণরুপে ইংরেজি ভাষায় লেখা হওয়ায় প্রায় প্রত্যেকেই কিছুটা ডিফিকাল্টিস ফেইস করেন। আবার অনেক কিছু বাদ দিয়ে পড়ার মতো থাকলেও সেটা না বুঝে সব পড়ার চেষ্টা করেন। আসলে সবকিছু পড়ার দরকার হয়না। আসুন দেখে নিই কিভাবে পড়বেন আর কি কি পড়বেন। এখানে সম্পূর্ণ বইয়ের একটি সংক্ষিপ্ত আলোচনা করছি। প্রথমে বইটি নিয়ে কিছু কথা বলে দিচ্ছি, তা হচ্ছে প্রথমত আপনি বইটি নিয়ে কোনরকম মাথা ব্যাথা রাখবেন না।
প্রথম অংশঃ
আপনি সরাসরি ৩৯-২৩৭ পেজের গ্রামার টা আগে শেষ করুন। প্রতিটি exercise হাতে কলমে বুঝে বুঝে শেষ করবেন। এগুলোর উত্তর দেয়া আছে ২৩৮-২৬২ পেজে।
তবে অনেকেই প্রশ্ন করে থাকেন কি ভাবে পড়ব? একেবারে ইংরেজি বই তো দাদা। চিন্তা করবেন না, আমি একটি পদ্ধটি দেখাচ্ছি। ধরুন আপনি ৮৪ পেজে আছে। দেখুন দুইটা টেবিল আছে। প্রথম টেবিল টি দেখুন বেশ কিছু শব্দ দেয়া আছে। এগুলো ছড়া বানিয়ে মুখস্ত করে নিন। মূলত দেখবেন এই টেবিলের নিচে বেশ কিছু উদাহরন দেয়া আছে। খেয়াল করুন আপনি যে শব্দ গুলো মুখস্ত করেছেন, সেগুলোর পড়ে to+ verb এর base form ব্যবহার করা হচ্ছে। তার মানে হলো আপনি যে টেবিল টি মুখস্ত করলেন এই শব্দের পর যদি কোন verb আসে, তবে তার base form ব্যাবহার করতে হবে। এবারে কাজ চালিয়ে যান। দেখবেন কাজ হয়ে যাবে।
দ্বিতীয় অংশঃ
এবার ২৬৪-২৭৬ পেইজে কিছু Problem and confusing word নিয়ে বেশ কিছু জিনিস দেয়া আছে, এগুলো মুখস্ত করে ফেলুন। এবং এদের যে exercise দেয়া আছে সমাধান করে ফেলুন। ২৭৬-২৮৪ পেজের প্রতিটি preposition মুখস্ত করে ফেলতে হবে। প্রশ্ন এখান থেকে কমন আসে। ২৮৪-২৮৯ এর verbal idiom গুলো গিলে ফেলতে হবে। দেখবেন কমন পাবেন। ২৮৯-২৯২ এ যা আছে তা একবার দেখে নেবেন, অনেক সময় কমন আসতে পারে।
এরপর দেখবেন mini test 5 এবং mini test 6 আছে, সমাধান করে ফেলতে হবে। প্রতি বছর এখান থেকে প্রশ্ন কমন এসেছেই।
আর এসবের উত্তর দেয়া আছে ২৬৭-২৯৯ পেজে।
তৃতীয় অংশঃ
এবার table of contents এ যান। এবার আপনার কাজ হলো, এখানে দেখবেন, ৩১৫ পেজ থেকে শুরু করে ৪৯১ পেজ পর্যন্ত মোট ৬ টি টেস্ট দেয়া আছে। এই টেস্ট গুলোর
প্রতিটি টেস্টে ৩ টি করে সেকশন আছে। সেকশন ১ বাদ দিন, লাগবে না। আপনাকে মুলত পড়তে হবে সেকশন ২ যেখানে ৪০ টি করে প্রশ্ন দেয়া আছে, যেগুলো কিনা গ্রামার বেসড, আর সেকশন ৩ যেখানে ৫ টি করে রিডিং প্যাসেজ দেয়া আছে। প্রতিটি টেস্ট এর সেকশন ২ ও ৩ শেষ করলেই কাজ শেষ। এই প্রশ্ন গুলোর উত্তর দেয়া আছে ৪৯৮ পেজ থেকে শুরু করে বইয়ের শেষ পর্যন্ত। একটু খেয়াল করলেই দেখবেন প্রথমে উত্তর ও এরপর এদের ব্যাখ্যা দেয়া আছে।
এর বাইরে এই বই থেকে আর কিছু পড়তে হবে না।

বইটি ওয়েবসাইট থেকে অর্ডার করতে ক্লিক করুনঃ https://boicycle.com/product/cliffs-toefl/
এছাড়া আমাদের পেইজে মেসেজ দিয়ে যেকোন বই অর্ডার করতে পারেন।
আমাদের পেইজঃ https://www.facebook.com/boicycle/
ওয়েবসাইটঃ https://boicycle.com
যেকোন প্রয়োজনেঃ 01917-851878

👉জিআরই এর সকল বই কিনতে ক্লিক করুন- https://boicycle.com/product-category/gre-gmat/👉আয়েল্টস এর সকল বই কিনতে ক্লিক করুন- h...
23/01/2025

👉জিআরই এর সকল বই কিনতে ক্লিক করুন- https://boicycle.com/product-category/gre-gmat/
👉আয়েল্টস এর সকল বই কিনতে ক্লিক করুন- https://boicycle.com/product-category/ielts-toefl/
👉স্যাট এর সকল বই কিনতে ক্লিক করুন- https://boicycle.com/product-category/sat/
ওয়েবসাইট অথবা আমাদের পেইজে মেসেজ দিয়ে যেকোন বই অর্ডার করতে পারেন।
আমাদের পেইজঃ https://www.facebook.com/boicycle/
ওয়েবসাইটঃ https://boicycle.com
যেকোন প্রয়োজনেঃ 01917-851878

হাতেগোণা কিছু বই আছে যার সংক্ষিপ্ত বিবরণ লেখা দুষ্কর। এসব বই এতো বেশি তথ্যবহুল হয় যে, সংক্ষিপ্ত বিবরণীতে কিছুই তুলে ধরা ...
23/01/2025

হাতেগোণা কিছু বই আছে যার সংক্ষিপ্ত বিবরণ লেখা দুষ্কর। এসব বই এতো বেশি তথ্যবহুল হয় যে, সংক্ষিপ্ত বিবরণীতে কিছুই তুলে ধরা যায় না। তবুও সামান্য প্রচেষ্টা করছি।
আগেই বলে নিই, বইটা আন্ডারগ্র্যাড এ ইচ্ছুক স্টুডেন্টদের দিকনির্দেশনার জন্য হলেও এখানের প্রচুর তথ্য হায়ার লেভেল স্টুডেন্টদের অনেক কনফিউশন দূর করতে সক্ষম।
>এখানে প্রতিটি স্টেটের কলেজের ধারণা ও বাংলাদেশের সাপেক্ষে তার পর্যালোচনা পাবেন। এতে আমেরিকার পড়ালেখার কনসেপ্ট সম্পর্কে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল হওয়া যাবে।
>স্কলারশিপ পেতে আপনার প্রোফাইল কেমন হওয়া লাগবে বা প্রোফাইল ভ্যালু বাড়ানোর সকল তথ্য পাওয়া যাবে।
>পড়ালেখার খরচ কেমন তার পরিস্কার ধারণা পাবেন।
>একাডেমিক প্রস্তুতি, এক্সট্রা কারিকুলার প্রস্তুতি, স্কলারশীপের ধরণ, ফিনানশিয়াল এইড ইত্যাদি সম্পর্কে স্বচ্ছ জ্ঞান।
>ইয়ার গ্যাপকে কাজে লাগানো, রেকমেন্ডেশন সংগ্রহ, রিসার্চ ট্রেনিং, সিভি তৈরি ইত্যাদি সম্পর্কে সবকিছু জানা যাবে বইটি থেকে।
>এসএটি ও ল্যাংগুয়েজ টেস্ট এবং এর প্রস্তুতি, আইডেনটিটি প্রস্তুতি, ফিনানশিয়াল সক্ষমতা, পরীক্ষার ভেন্যু, স্কোর, স্কোর সাবমিট করা, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারেন্স ইত্যাদি সকল কিছুর তথ্য ও দিকনির্দেশনা বইতে পেয়ে যাবেন।
> আমেরিকায় যাবার পর দরকারী ডকুমেন্টস, স্পন্সর একাউন্ট, টাকা লেনদেন, সেল্ফ ফান্ড, আই-২০ সংগ্রহ, ভিসার ডকুমেন্ট ইত্যাদি আরো হাজারো দরকারী তথ্য বইতে আছে।
লেখা দীর্ঘ না করে বলি, উপরের সকল তথ্যের চেয়েও অনেক গুণ বেশি তথ্য বইতে ঠেসে ঢোকানো হয়েছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখার সপ্নে বিভোর প্রতিটি দায়িত্ববান বাবা-মা, সচেতন স্টুডেন্ট, ক্যারিয়ার সম্পর্কে সচেতন প্রতিটি পারসনের জন্য এই ছোট বইটি পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হবার মতো যোগ্যতা রাখে।
--------------------------------------
বইটি অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন- https://boicycle.com/.../americay-undergrad-e-scholarship/
------------------------------------
👉যেকোন বই অর্ডার করতে ভিজিট করুন boicycle.com অথবা পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন।
যেকোন প্রয়োজনেঃ 01917-851878

বইটির বিষয়ে কিছু কথা: জিআরই’র ভারবাল অংশের ২০টি প্রশ্নের মধ্যে প্রায় অর্ধেকই আসে রিডিং কমপ্রিহেনশন (Reading Comprehens...
12/01/2025

বইটির বিষয়ে কিছু কথা: জিআরই’র ভারবাল অংশের ২০টি প্রশ্নের মধ্যে প্রায় অর্ধেকই আসে রিডিং কমপ্রিহেনশন (Reading Comprehension, RC থেকে। এই অংশে প্রস্তুতি নেবার জন্য বাজারে বেশ কিছু ভালাে বই থাকলেও জিআরই’র নিয়ন্ত্রক সংস্থা ইটিএস এর নিজস্ব বইগুলাের গুরুত্ব সব সময়ই বেশি। পুরাতন জিআরই’র ২৭টি পরীক্ষার মোট ৫৪ সেট ভার্বাল প্রশ্ন নিয়ে পঠিত জিআরই বিগবুকের প্যাসেজ সমূহ বর্তমানের আসল জিআরই’র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এই RC প্রশ্নগুলাে ইটিএস এর নিজস্ব, তাই প্রশ্নগুলাের প্যাটার্ন বা ধরণ অনুসারে বর্তমান জিআরইতে প্রচুর প্রশ্ন এসে থাকে। বাংলাদেশের স্টুডেন্টদের কাছে ১০৮৬ পৃষ্ঠার মস্তবড় জিআরই বিগ বুককে সহজ করে পরিবেশন করার উদ্দেশ্য থেকেই আমরা এই বাংলা বইটি প্রকাশ করছি। অতিরিক্ত দীর্ঘ বাক্য, সাবজেক্ট ভার্ব এর জটিল সন্নিবেশ ও ক্রমানুসরণ, কথা-সেমিকোলন ইত্যাদি পাংচুয়েশন চিহ্নের ব্যবহার বিগবুকের প্যাসেজগুলােকে বেশ দুর্বোধ্য এবং কঠিন করে তােলে। তাই এই কঠিন বইটাকে বাংলাদেশী স্টুডেন্টদের জন্য সুখপাঠ্য করে তোলার জন্য আমরা বিস্তর গবেষণা করে এই বইটি প্রস্তুত করেছি। বাংলাদেশে এর আগে কখনো জিআরই’র এত কঠিন কোন বইয়ের উপর এত ব্যাপক বিশ্লেষণী গাইড বই প্রকাশ করা হয়নি।

বইটির কাঠামােঃ ২৭ টি টেস্ট থেকে পাওয়া দুই সেট প্রশ্ন, আবার প্রত্যেক সেটের মধ্যে দুটি করে প্যাসেজ (যার একটি বড় ও একটি ছােট)- সেই হিসাবে মােট ১০৮ টি রিডিং কমপ্রিহেনশন রয়েছে এই বইতে।

১. বাজারে ১০৮৬ পৃষ্ঠার যে বিগ বুক পাওয়া যায় তার ছাপা অনেক জায়গায় অস্পষ্ট। আমরা এই বইতে মূল বিগবুকের সবগুলো প্যাসেজ নতুন কৃষ্টাল ক্লিয়ার ছাপায় বড় ফন্টে পরিবেশন করেছি। কষ্ট করে মূল বইয়ের প্যাসেজ পড়তে হবে না।
২. মূল বিগবুকে প্যাসেজগুলো ছড়ানাে ছিটানাে অবস্থায় ছিল এবং গড়ে প্রতি প্যাসেজের মাঝে ১০ পৃষ্ঠা অন্যান্য ধরণের প্রশ্ন (ম্যাথ, ভার্বাল, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ইত্যাদি) ছিল। এই বইতে আমরা ১০৮ টি প্যাসেজ পরপর একসাথে পরিবেশন করেছি।
৩. মূল বিগবুকে প্রতি চারটি প্যাসেজ শেষ হবার পর তাদের উত্তর একসাথে পর পর দেওয়া থাকতাে এবং কোন প্রশ্নের উত্তর কোথায় তা খুঁজে বের করা বেশ কঠিন ছিল। এই বইতে আমরা প্রতিটি প্যাসেজ শেষ হবার সাথে সাথেই সঠিক উত্তরগুলাে এক সাথে দিয়ে দিয়েছি।
৪. মূল বইয়ের সাথে সমন্বয় রাখার জন্য আমরা প্রশ্নের নম্বরে কোন পরিবর্তন আনিনি। একটি ছোট ও একটি বড় প্যাসেজের মোট প্রশ্ন নং ১৭ থেকে শুরু হয়ে ২৭-এ শেষ হয়েছে।
৫. প্রতিটি প্যাসেজ শেষ হবার পর ওই প্যাসেজের কঠিন শব্দগুলোর অর্থ একসাথে পরিবেশন করা হয়েছে। একই শব্দের একাধিক অর্থ থাকতে পারে বলে প্যাসেজের মধ্যে ইঙ্গিত দেওয়া অর্থটি উল্লেখ করা হয়েছে।
৬. সম্পূর্ণ প্যাসেজ এবং সংশ্লিষ্ট প্রশ্নসমূহের প্রাঞ্জল বাংলা অনুবাদ দেওয়া হয়েছে।
৭. অনুবাদের পরে ব্যাখ্যা অংশে প্রতিটি প্রশ্নের মধ্যে কী জানতে চেয়েছে এবং অপশন সমূহের মধ্যে সঠিকটি কেন সঠিক এবং ভুলগুলাে কেন সঠিক নয়, বাংলায় তার বিস্তারিত আলােচনা করা হয়েছে।

জিআরই সেন্টারের প্রধান ব্রত হলাে বাংলাদেশী তরুণদের মাঝে আমেরিকান গ্র্যাজুয়েট স্টাডিজ ও স্কলারশিপকে জনপ্রিয় করা। তারই অংশ হিসাবে আমরা প্রতিনিয়ত জিআরইকে জনপ্রিয় করার চেষ্টা করে চলেছি। আমাদের বিশ্বাস, এই বইটা টুডেন্টদের পরীক্ষার প্রস্তুতি বহুগুণে পোক্ত করবে।

হ্যাপি স্টাডিং।
ড. মামুন রশিদ
বাংলা বিগবুক প্রকল্প সমন্বয়ক
সিইও, জিআরই সেন্টার
---------------------------------------------
বইটি অনলাইনে অর্ডার করতে ক্লিক করুনঃ https://boicycle.com/product/video-bigbook-passages/
ওয়েবসাইট অথবা আমাদের পেইজে মেসেজ দিয়ে যেকোন বই অর্ডার করতে পারেন।
আমাদের পেইজঃ https://www.facebook.com/boicycle/
ওয়েবসাইটঃ https://boicycle.com
যেকোন প্রয়োজনেঃ 01917-851878

12/01/2025
নতুন শব্দ শিখতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীণ হয়ে থাকে। এক্ষেত্রে শব্দ মনের রাখার জন্য বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করে থ...
05/01/2025

নতুন শব্দ শিখতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীণ হয়ে থাকে। এক্ষেত্রে শব্দ মনের রাখার জন্য বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করে থাকেন অনেকেই। নতুন শব্দ শেখা বা মনে রাখার জন্য কার্যকরি টেকনিক হচ্ছে রুট ব্যবহার করে শব্দ শেখা।
একটি ওয়ার্ড কোন ভাষা থেকে এবং কোন শব্দ থেকে এসেছে সেই তথ্যটি গল্পের মতো করে জেনে নিলে মুখস্থ করার প্রয়োজন হয় না। যেকোন সময় শব্দটি সামনে এলেই মনে পড়ে যায় শব্দটির পেছনের ইতিহাস। যা খুব সহজেই একজন স্টুডেন্টকে শব্দের অর্থ মনে করতে সাহায্য করে।
Magoosh 1400 GRE Word বইটিতে প্রায় ১৪০০ এর অধিক শব্দ রয়েছে। যা বিভিন্ন Sufix এবং Prefix সহ রুট দিয়ে প্রকাশ করা হয়েছে। সেই সাথে রয়েছে প্রতিটি শব্দের ইংরেজি এবং বাংলা অর্থ। শব্দের সাথে জিআরই স্ট্যান্ডার্ড উদাহরণ বাক্যও যোগ করা হয়েছে। যা এসএটি, জিআরই, জিম্যাট – পরীক্ষায় অংশগ্রহণকারী যেকোন স্টুডেন্টকে সাহায্য করবে প্রস্তুত হওয়ার জন্য।
একই ধরনের অর্থ প্রকাশ করে এমন শব্দগুলোকে বইটিতে পাওয়া যাবে একই সাথে। যা সমার্থক এবং বিপরীত ধরনের অর্থ প্রকাশ করে উভয় শব্দগুলো সহজেই শেখা যাবে।
----------------------------------
বইটি অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন- https://boicycle.com/product/magoosh-1400-gre-word/
------------------------------------
👉যেকোন বই অর্ডার করতে ভিজিট করুন boicycle.com অথবা পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন।
যেকোন প্রয়োজনেঃ 01917-851878

এসএটি এর জন্য পারফেক্ট একটা বই। এসএটি এর যত এক্সাম হয়েছে তার সব গুরুত্বপূর্ণ ওয়ার্ড পেয়ে যাবেন এই এক বইতেই। এছাড়া বইটি ত...
05/01/2025

এসএটি এর জন্য পারফেক্ট একটা বই। এসএটি এর যত এক্সাম হয়েছে তার সব গুরুত্বপূর্ণ ওয়ার্ড পেয়ে যাবেন এই এক বইতেই। এছাড়া বইটি তৈরিতে ২০০০ এসএটির স্টুডেন্ট/টিচারদের সাহায্য নেয়া হয়েছে। প্রত্যেকের অভিজ্ঞতার আলোকে তৈরি বইটি আসলেই এসএটি এক্সামের প্রিপারেশন নেয়া স্টুডেন্টদের সাহায্য করতে সক্ষম।

বইটি অর্ডার করতে ক্লিক করুনঃ https://boicycle.com/.../direct-hits-core-vocabulary-of.../
--------------------------------------
এছাড়া পেইজের ইনবক্সে নক করে এই বইটি সহ যেকোন বই অর্ডার করতে পারবেন।
ফেসবুক পেজ: facebook.com/boicycle
-----------------------------
ভিজিট করুন: boicycle.com
যেকোন প্রয়োজনে ফোন করুন: 01917-851878

Barron's 6 GRE প্র্যাকটিস টেস্ট মূলত সেইসব স্টুডেন্টদের জন্য যারা সংশোধিত গ্র্যাজুয়েট রেকর্ড পরীক্ষায় (GRE)অংশগ্রহণ করা...
31/12/2024

Barron's 6 GRE প্র্যাকটিস টেস্ট মূলত সেইসব স্টুডেন্টদের জন্য যারা সংশোধিত গ্র্যাজুয়েট রেকর্ড পরীক্ষায় (GRE)অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বইটিতে ৩টি পূর্ণাঙ্গ অনুশীলন আছে যা মূল পরীক্ষার সাথে কম্পেয়ার করা যায়। প্রশ্নের ধরন, ডিফিকাল্টি লেভেল এবং কাঠামোতেও অভিন্ন। এরফলে জিআরই এক্সাম দিতে ইচ্ছুকদের এক্সামের সাথে পরিচিতি ঘটানো ছাড়াও মনোবল বৃদ্ধিতেও ভূমিকা রাখে। এছাড়াও এক্সামের জন্য টিপস, সাজেশন, মনে রাখার কৌশল ইত্যাদি সংযুক্ত করা হয়েছে।
বইটি অর্ডার করতে ক্লিক করুনঃ https://boicycle.com/product/barrons-6-gre-practice-tests/
আমাদের পেইজে মেসেজ দিয়ে যেকোন বই অর্ডার করতে পারেন।
আমাদের পেইজঃ https://www.facebook.com/boicycle/
ওয়েবসাইটঃ https://boicycle.com
যেকোন প্রয়োজনেঃ 01917-851878

Address

Suite #1/North, Sagorika Complex 46/B, Mirpur Road, Bashundhara Goli
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when GREC's Boi cycle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GREC's Boi cycle:

Share

Category