15/05/2017
ঢাকা সিটি কলেজের সহযোগী অধ্যাপক জনাব আব্দুল আজিজ স্যারের লিখিত দি এ্যান্জেল পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত সৃজনশীল পঞ্চম সংস্করণ (জুন,২০১৬) – এ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক পরিসংখ্যান – প্রথম পত্র বইটি প্রথমবার চুরান্ত অনুমদিত হয় । এরপর অষ্টম সংস্করণ (জুন,২০১৬) – এ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক পরিসংখ্যান – প্রথম পত্র বইটি পুনরায় চুরান্ত অনুমদিত হয় । কিন্তু সম্প্রতি (নভেম্বর,২০১৫) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড গতানুগতিক ধারার পরিবর্তে সৃজনশীল পদ্ধতিতে পরিক্ষা নেওয়ার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় । এজন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক চুড়ান্তভাবে অনুমোদিত বইটিও পুনরায় প্রকাশ করার পরও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক চুড়ান্তভাবে অনুমোদিত সিলেবাস অনুযায়ী প্রণীত এবং অধিক তথ্য , অধিক সংখ্যক বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন (নমুনা উত্তর ও অনুশীলনী) সম্বলিত এ বইটিও প্রকাশ করা হলো । এ পদ্ধতি শিক্ষার্থীদের নিকট সম্পূর্ণরূপে নতুন বিধায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নিম্নলিখিত বৈশিষ্ঠের পরিপ্রেক্ষিতে পরিসংখ্যান – প্রথম পত্র (অষ্টম সংস্করণ জুন,২০১৬) এর সহায়ক বই হিসেবে দশম সংস্করণ প্রকাশ করা হলো ।
এই বইটিতে এমন কিছু বিশিষ্ট রয়েছে যা গতানুগতিক ধারার বাইরে ।
প্রতিটি প্রশ্নপত্র প্রনয়নের নতুন নীতিমালার আলোকে সৃজনশীল পদ্ধতিতে রচিত ।
প্রতিটি অধ্যায়ের গানিতিক সমস্যার উপর ভিত্তি করে বিভিন্ন ফরমেট (Format)-এ বিন্যাস্ত করা হয়েছে ।
প্রতিটি ফরমেট (Format)-এর গানিতিক সমস্যাসমূহ কিভাবে সমাধান করতে হবে তার জন্য পর্যাপ্ত পরিমানে প্রয়োজনীয় নিয়মাবলি ও সৃজনশীল প্রশ্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতা সংক্রান্ত গানিতিক উদাহরণসমূহ দেয়া হয়েছে ।
প্রতিটি ফরমেট (Format)-এর সাথে সঙ্গতি রেখে ‘বহু নির্বাচনী এবং সৃজনশীল (প্রয়োগ ও উচ্চতর দক্ষতা সংক্রান্ত) প্রশ্ন’ এর জন্য সহায়ক অনুশীলনী দেয়া হয়েছে ,জাতে উক্ত ফরমেট (Format)-এর প্রয়োজনীয় নিয়মাবলী ও গাণিতিক উদাহরণসমূহ দেখে অনুশীলনীর গাণিতিক সমস্যাবলি অতি সহজেই সমাধান করতে পারা যায় ।
বইতিতে প্রতিটি অধ্যায়ে শেষে উক্ত অধ্যায়ের –
• গুরুত্বপূর্ণ তথ্য ক্যাপসুল, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে । যা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন মূলক প্রশ্ন এবং বহুনির্বাচনি প্রশ্ন- এর উত্তরের সহায়ক ভুমিকা পালন করবে।
• নমুনা উত্তর সহ কতিপয় অনুধাবনমূলক প্রশ্ন ও সম্ভাব্য অনুধাবন প্রশ্ন ( অনুশীলন) দেয়া হয়েছে ।
• নমুনা উত্তর সহ কতিপয় সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে যার সাহায্যে শিক্ষার্থীরা অতি সহজে সৃজনশীল প্রশ্ন (আনুশীলন) সমাধান করতে পারবে ।
• সকল বোর্ডের শীর্ষস্থানীয় গুরুত্বপূর্ণ কয়েকটি কলেজের ২০১৬ সালের অনুষ্ঠান নির্বাচনি পরীক্ষার প্রশ্ন ও উত্তর দেয়া আছে ।
• সকল বোর্ডের ২০১৭ সালের সিলেবাস অনুযায়ী ২০১৭ সালে অনুষ্ঠিত এইচ, এস, সি পরীক্ষার প্রশ্ন ও উত্তর দেয়া আছে ।
বইটি অত্যন্ত তথ্য বহুল ও অনন্যা বই এর তুলনায় আরও বেশী আধুনিক ও অত্যন্ত সময় উপযোগী । যাহা শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী প্রণীত । বইটি পড়ে কেমন লাগল মতামত জানতে ভুলবেন না কিন্তু...