We are giving good service for a long time in Bangladesh. Terms of Service
সাধারন নিয়মাবলী :
এই ওয়েবসাইট এর সকল কার্যক্রম ও নিয়মাবলী শুধুমাত্র ঘর.কম.বিডি দ্বারা পরিচালিত । অফিসঃ শপ- ৭১, ২য় তলা, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স , নিউ মার্কেট, ঢাকা-বাংলাদেশ।
ডেলিভারি সংক্রান্ত তথ্য :
ডিজিটাল পেমেন্ট ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা।
ঢাকার মধ্যে হোম-ডেলিভারি চার্জ ৭০ টাকা। (সময়ঃ ১-৩ দিন অর্থাৎ
২৪-৭২ ঘণ্টার মধ্যে নিশ্চিত পণ্য ডেলিভারি করা হবে)
ঢাকার বাইরে হোম-ডেলিভারি চার্জ ১৫০ টাকা। (অগ্রিম ১৫০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে , পণ্যের মূল্য ক্যাশ অন ডেলিভারি করবেন) (সময়ঃ ২-৫ দিন অর্থাৎ ৪৮- ১২০ ঘণ্টার মধ্যে নিশ্চিত পণ্য ডেলিভারি করা হবে)
আমাদের ডেলিভারী প্রসেসঃ
আমাদের নিজস্ব ডেলিভারী ম্যান নেই। আমরা থার্ড পার্টি সার্ভিস দ্বারা ডেলিভারী দিয়ে থাকি। তাই আমরা ১ থেকে ৫ দিন সময় নিয়ে থাকি।
অনুগ্রহ করে আপনার মোবাইল চালু রাখবেন। পণ্যটি ডেলিভারি করার দিন ডেলিভারি ম্যান কল করবেন , তাকে আপনার সুবিধা অনুযায়ী সময় সূচি বলতে পারেন।
ডেলিভারীর সময় করণীয়ঃ
যেহেতু আমরা থার্ড পার্টি ডেলিভারী সার্ভিস দ্বারা পণ্য ডেলিভারী দিয়ে থাকি, তাই অনুগ্রহ করে ডেলিভারী নেওয়ার সময় পণ্যটি চেক করে নিবেন।
ডেলিভারী ম্যান চলে গেলে পণ্যটি ফেরত আনা অথবা পাল্টে দেয়া আমাদের জন্য কষ্ট সাধ্য হয়ে যায়।
পণ্যে কোন ত্রুটি দেখলে বা ভুল পণ্য পেলে বা পণ্য সংখ্যা ঠিক না থাকলে, অনুগ্রহ করে ডেলিভারী ম্যানের সামনে থাকা অবস্থায় আমাদেরকে জানাতে হবে (+01841-9525265 – সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা)।
প্রোডাক্ট খুলে ফেলার পরেঃ
প্রোডাক্ট খুলে ফেলার পরে তাতে কোন ত্রুটি থাকলে সেটা আমরা ফ্রি তে রিপ্লেস করে দেবো দ্রুততম সময়ের মধ্যে।
পণ্যের ইমেজ এবং ভিডিওঃ
আমাদের ফেসবুক পেজ এ সকল পণ্যের রিয়েল ইমেজ এবং ভিডিও দেয়া আছে। আপনি চাইলে আমাদের সাপোর্ট টিম আবারও ইমেজ কিংবা ভিডিও সরবরাহ করবে।
রিটার্ন করার জন্যঃ
পণ্য হাতে পাওয়ার পর ভালো না লাগিলে রিটার্ন দিতে পারবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে। পণ্য হাতে পাওয়ার পরে ক্রেতার মাধ্যমে ভেঙ্ঘে কিংবা ক্ষতি হলে ঘর.কম.বিডি তাহার দায় বহন করবে না।