Karim Book কারিম বুক

Call Directions Website Contact the business

Karim Book কারিম বুক করিম বুক দিচ্ছে সহজেই ঘরে বসে আপনার পছন্দের যে কোনো বই কেনার সুযোগ।

"আজি হতে হাজার বছর আগে" ও "ঈমানের অপরিহার্য পাঠ" (২টি বই) #3বেস্টসেলার  বিষয়: ইসলামি সাহিত্যঃ উপন্যাসলেখক : আরিফ আজাদ, ...
02/09/2026

"আজি হতে হাজার বছর আগে" ও "ঈমানের অপরিহার্য পাঠ" (২টি বই)
#3বেস্টসেলার বিষয়: ইসলামি সাহিত্যঃ উপন্যাস
লেখক : আরিফ আজাদ, শায়খ আহমাদুল্লাহ
প্রকাশনী : সুকুন পাবলিশিং
বিষয় : ইসলামি সাহিত্যঃ উপন্যাস, ঈমান ও আকীদা
কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2026
ঈমানের অপরিহার্য পাঠ

বইটির পৃষ্ঠা সংখ্যা ১৮৪। অধ্যায় ১১ টি।
ঈমান আমাদের অস্তিত্বের শেকড়। দিকচিহ্নহীন প্রান্তরে বাতিঘর দেখে নাবিক যেভাবে গন্তব্য খুঁজে পায়, তেমনই ঈমানের আলো আমাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। তাই, আমাদের অস্তিত্বের প্রয়োজনেই, ঈমানের পরিচয় ও গুরুত্ব জানা আবশ্যক।

এই বই আপনাকে জানাবে—ঈমানের পরিচয়, ঈমানের রোকনসমূহের ব্যাখ্যা, তাওহীদের বিবরণ, শির্কের ভয়াবহতা এবং আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহর পরিচয় ইত্যাদি। এছাড়া পরকালীন জীবনের একটি সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ মানচিত্র আঁকার চেষ্টা করা হয়েছে এই বইয়ে। সেই সাথে ঈমানের মৌলিক বিষয় তুলে ধরার পাশাপাশি কুরআন ও হাদীসের আলোকে ঈমান পরিপন্থী নিত্য-নতুন কুফর ও নিফাকের লক্ষণগুলো চিহ্নিত করা হয়েছে।
বইটিতে ঈমানের শাখা-প্রশাখা, আল্লাহর নিরানব্বই নাম এবং আধুনিক যুগের নিত্য-নতুন কুফরের আলোকে ঈমান ভঙ্গের কারণ বিষয়ে মৌলিক কাজ করা হয়েছে। সেই সাথে সময়ের সংশয় ও সংকটকে সামনে রেখে ঈমানের প্রয়োজনীয়তা ও সুফলের ওপর বর্ণনার আলো ফেলা হয়েছে।

ঈমান কীভাবে মানুষের পরিচয় নির্মাণ করে, অশান্ত হৃদয়ে প্রশান্তি দেয়, দুনিয়া ও আখিরাতের ভারসাম্য তৈরি করে—বইটির পাঠ আপনাকে সেই উপলব্ধির সামনেও দাঁড় করাবে। অস্থির সময়ে যিনি জীবনের অর্থ খুঁজছেন, সংশয়ের অন্ধকারের মাঝে খুঁজে ফিরছেন আলোর মঞ্জিল, তার জন্য এই বই একটি নতুন যাত্রার সূচনা।

আজি হতে হাজার বছর আগে

গল্পটা হাজার বছর আগের কোনো এক সন্ধ্যার। পৃথিবীতে ঝেঁকে অন্ধকার নেমে এলে, কেউ যেন পরম মমতায় জ্বালিয়ে দিলো ঘরের কুপিবাতিটি। সেই সন্ধ্যায় শুধু ঘরের কোণের কুপিবাতিই জ্বলল না, এক চপল কিশোরের মনের কোণেও টিমটিম করে জ্বলে উঠেছিল একটুকরো জিজ্ঞাসা।

সেই জিজ্ঞাসার উত্তর পেতে সেই চপল কিশোরকে হাঁটতে হয়েছিল যুগের পর যুগ। দিন-রাত একাকার করে, পথের পর পথ, প্রান্তরের পর প্রান্তর তাকে পাড়ি দিতে হয়েছিল একাকী। শরীরে নেমেছিল অবসাদ, গা জুড়ে নেমেছিল পথের ক্লান্তি। কিন্তু সেই একটুকরো জিজ্ঞাসার অবদমিত আহ্বান তাকে কোথাও থামতে দিলো না।

ধু-ধু মরুভূমির পথ, ধুলোয় আচ্ছন্ন শহর, কখনো-বা নিষ্প্রভ নক্ষত্রের মিটিমিটি আলোতে খুঁজে বেড়াতে হয়েছিল সেই জিজ্ঞাসার সন্ধান। কালের ধুলো অতিক্রম হয়, বয়েসি বটের শেকড়ে নেমে আসে জীর্ণতার চিহ্ন। কিন্তু সেই পথিকের পথ যেন ফুরোতে চাইল না আর।

তারপর, শতাব্দী পার হলো। দুনিয়া থেকে হারিয়ে গেল সভ্যতার পর সভ্যতা, শহরের পর শহর। কোনো কোনো দিকে গড়ে উঠল নতুন নগর, নতুন জীবনের অধ্যায়। কিন্তু পৃথিবীরই এক প্রান্তরে, জীর্ণ শরীর নিয়ে হেঁটে যাচ্ছিল এক শতাব্দী প্রাচীন পথিক—এক পরমের সন্ধানে।
এই উপাখ্যান সেই পথিকের জীবনকে ঘিরে। শেষ পর্যন্ত জিজ্ঞাসার সেই উত্তর কি মিলেছিল? পথিক কি পৌঁছাতে পেরেছিল তার আরাধ্য জীবনের সমাপ্তিতে?

টান টান উত্তেজনার এই ঐতিহাসিক উপাখ্যানে পাঠক নিজেই খুঁজে নিক সেই উত্তর…

৫৪৫৳ (১৫% ছাড়ে)

🚚 সারা দেশে ফ্রি ডেলিভারি (১০ই সেপ্টেম্বর পর্যন্ত)
📩 অর্ডার করতে ইনবক্স করুন অথবা
📞 WhatsApp: 01688-656373

বেসিক আমল প্যাকেজলেখক : মুহাম্মাদ আলী জাওহার, শাইখ ড. হাইসাম আল-হাদ্দাদ, ইবনে ইসহাক, মুফতি উবাইদুর রহমান, শায়খ আহমাদুল্ল...
02/09/2026

বেসিক আমল প্যাকেজ

লেখক : মুহাম্মাদ আলী জাওহার, শাইখ ড. হাইসাম আল-হাদ্দাদ, ইবনে ইসহাক, মুফতি উবাইদুর রহমান, শায়খ আহমাদুল্লাহ
বিষয় : সালাত/নামায, ঈমান ও আকীদা, ইসলামি চিকিৎসা ও স্বাস্থ্যবিধি, হালাল হারাম, স্টিকার, কার্ড, দোয়া, দরূদ ও যিকর
মৌলিক আকীদা

মৌলিক আকীদা’ বইটি মূলত ঈমান-আকীদার মৌলিক ও সর্বসম্মত বিষয়াদির একটি সংক্ষিপ্ত পাঠ। আকীদার শাখাগত ও বিশ্লেষণী অংশ এর বিষয়বস্তু নয়৷ বইটি কুরআন ও সুন্নাহর সরাসরি শব্দ ও বাক্যমালা অবলম্বনে খুবই সহজ ও সাবলীল ভাষা ও বর্ণনাভঙ্গি ব্যবহার করে রচিত হয়েছে৷

এ বই থেকে-
• আকীদার মৌলিকতম বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করা সহজ হবে।
• এসব বিষয়ে আহলুস সুন্নাহর মাঝে কোনো মতানৈক্য না থাকার ব্যাপারে নিশ্চয়তা লাভ হবে; ফলত, আকীদার মৌলিক বিষয়াদির ক্ষেত্রে কাঙ্ক্ষিত দৃঢ়তা হাসিল হবে।
• মৌলিক বিষয় মৌলিকের স্থানে এবং শাখাগত বিষয় শাখার স্থানে রাখার ক্ষেত্রে সহায়ক হবে৷

মুখতাসার রুকইয়াহ (সারসংক্ষেপ রুকইয়াহ শরিয়াহ)

ছোট্ট এক মলাটে সংক্ষেপে রুকইয়াহ শরিয়াহ বিষয়ে প্রায় সব আলোচনা।

বইটি কাদের জন্য?
– যারা জিন, জাদু, নজর ও ঝাড়ফুঁকের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে জানতে চান।
– যারা অল্প কথায় রুকইয়ার পুরো বিষয়টা নিয়ে ধারণা পেতে চান।
– যারা রুকইয়াহ বিষয়ক বড় কোনো বই অথবা দীর্ঘ প্রবন্ধ পড়ার ধৈর্য রাখেন না।
– যারা প্রতিদিন আমলের জন্য রুকইয়ার আয়াত এবং মাসনুন দোয়ার ছোট্ট একটি সংকলন হাতের কাছে রাখতে চান।
– এছাড়া আপনার পরিচিত যাদের রুকইয়াহ বিষয়ে ধারণা নেই, বিপদে পড়লেই জাদুকর-তান্ত্রিকের কাছে ছুটে যায়, নিজের অজান্তেই ঈমানের ক্ষতি করে, তাদেরকে দাওয়াত দেয়ার জন্য এটি চমৎকার একটি বই হতে পারে।

আগ্রহীরা এক বা একাধিক কপি প্রি-অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, ও মোবাইল নাম্বার পেইজের ইনবক্সে মেসেজ করুন। অথবা আপনার পছন্দের যে কোন অনলাইন শপ থেকে সংগ্রহ করতে পারেন।

সকাল-সন্ধ্যার দুআ ও যিক্‌র ( দুআর বই, দুআ কার্ড একত্রে)

ছোট্ট এক মলাটে সংক্ষেপে রুকইয়াহ শরিয়াহ বিষয়ে প্রায় সব আলোচনা।

বইটি কাদের জন্য?
– যারা জিন, জাদু, নজর ও ঝাড়ফুঁকের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে জানতে চান।
– যারা অল্প কথায় রুকইয়ার পুরো বিষয়টা নিয়ে ধারণা পেতে চান।
– যারা রুকইয়াহ বিষয়ক বড় কোনো বই অথবা দীর্ঘ প্রবন্ধ পড়ার ধৈর্য রাখেন না।
– যারা প্রতিদিন আমলের জন্য রুকইয়ার আয়াত এবং মাসনুন দোয়ার ছোট্ট একটি সংকলন হাতের কাছে রাখতে চান।
– এছাড়া আপনার পরিচিত যাদের রুকইয়াহ বিষয়ে ধারণা নেই, বিপদে পড়লেই জাদুকর-তান্ত্রিকের কাছে ছুটে যায়, নিজের অজান্তেই ঈমানের ক্ষতি করে, তাদেরকে দাওয়াত দেয়ার জন্য এটি চমৎকার একটি বই হতে পারে।

আগ্রহীরা এক বা একাধিক কপি প্রি-অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, ও মোবাইল নাম্বার পেইজের ইনবক্সে মেসেজ করুন। অথবা আপনার পছন্দের যে কোন অনলাইন শপ থেকে সংগ্রহ করতে পারেন।

কবিরা গুনাহ

বর্তমানে মুসলিম উম্মাহ যে কঠিন, মর্মান্তিক ও দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা কেবল বাহ্যিক উপায়-উপকরণের অভাবজনিত কারণে নয়। এর অন্তরালে রয়েছে এমন এক ব্যাধি, যা আমাদের জীবন, সমাজ ও ভূখণ্ডকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে।

এই ব্যাধি আমাদের জীবন থেকে বরকত ছিনিয়ে নিচ্ছে, ইবাদতের প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে, হালাল রিজিকের পথ রুদ্ধ করছে, অন্তর্দৃষ্টি নিঃশেষ করছে, নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং সর্বোপরি—আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনছে।

সর্বগ্রাসী এই ব্যাধির নাম—কবিরা গুনাহ।

বক্ষ্যমাণ বইটিতে কুরআন-সুন্নাহর আলোকে কবিরা গুনাহের পরিচয়, পরিণাম এবং তা থেকে পরিত্রাণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একইসাথে, গুনাহের নিত্যনতুন ও বহুমুখী রূপও উন্মোচন করা হয়েছে—যাতে ধোঁকা ও প্রতারণার এই যুগে কোনো মুসলিম অজ্ঞতাবশত তাতে জড়িয়ে না পড়ে।

নামাজে কোথায় কী ভুল করি

ঈমানের পরে সবচে’ গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয়কারীরূপে সাব্যস্ত করেছেন।

কিন্তু দুঃখজনক হলেও সত্য-আমাদের অনেকেই নামাজের প্রতি চরম উদাসীন বিধায় তা দায়সারাভাবে আদায় করে থাকে। এ উদাসীনতার ফলেই নামাজে বিভিন্ন ভুলত্রুটির সৃষ্টি হয়। কিছু ভুল তো এমন, যার দরুন নামাজ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আবার কিছু ভুলের কারণে নামাজ সম্পূর্ণ নষ্ট না হলেও ত্রুটিযুক্ত হয়ে পড়ে। এ ত্রুটি সংশোধনে শরিয়ত ‘সিজদা সাহু’র বিধান আরোপ করেছে, যা অনেকেরই অজানা। অধিকন্তু আমাদের সমাজে নামাজের ব্যাপারে বিভিন্ন কুসংস্কার ও ভুলের প্রচলন রয়েছে, যা থেকে বিরত থাকা প্রত্যেক মুসল্লির জন্য অপরিহার্য।

এই বইটি ঠিক এমন সব ভুল নিরসন করবে। ২৬০ এরও অধিক মাসআলার ডালি দিয়ে সাজানো হয়েছে বইটি। অতএব, নামাজের নানা ভুল-ভ্রান্তি থেকে বাঁচতে বইটি কতটা উপকারী ও ফলপ্রসূ, তা বলার অপেক্ষা রাখে না।

৬০০৳ (৩৩% ছাড়ে)

🚚 সারা দেশে ফ্রি ডেলিভারি (১০ই সেপ্টেম্বর পর্যন্ত)

📩 অর্ডার করতে ইনবক্স করুন অথবা

📞 WhatsApp: 01688-656373

📖 কুরআনকে বুঝুন মহান ইমামদের ব্যাখ্যার আলোকে🌿 তাফসীরুল আইম্মাহকুরআনের মূলপাঠ • সরল অনুবাদ • পার্শ্বটীকা • প্রাচীন তাফসীর...
31/08/2026

📖 কুরআনকে বুঝুন মহান ইমামদের ব্যাখ্যার আলোকে

🌿 তাফসীরুল আইম্মাহ

কুরআনের মূলপাঠ • সরল অনুবাদ • পার্শ্বটীকা • প্রাচীন তাফসীরের সারনির্যাস

মহান ইমাম ও প্রাচীন মুফাসসিরদের প্রামাণ্য ব্যাখ্যার আলোকে কুরআন বোঝার এক অনন্য সংকলন। এতে কুরআন, সুন্নাহ, সাহাবি-তাবিয়িগণ ও প্রাচীন ইমামদের তাফসীরকে প্রাধান্য দেওয়া হয়েছে।

✨ যা থাকছে—

📚 প্রাচীন ও প্রামাণ্য তাফসীরের সারনির্যাস
📝 সহজ ও হৃদয়ছোঁয়া অনুবাদ
🔎 আয়াতের শানে নুযুল ও ফজিলত
💡 সূরার থিম, শিক্ষা ও ক্রস-রেফারেন্স
🧠 প্রায় ৬০০ স্থানে ভাষাশৈলীর ব্যাখ্যা
📌 ৩০০+ স্থানে বিকল্প অনুবাদ

৬২৮ পৃষ্ঠা | হার্ডকভার | বাংলা | ২০২৬ সংস্করণ

💰 ১,৬৪৮৳ → মাত্র ১,৪০০৳
🔥 ১৫% ছাড়ে

🚚 সারা দেশে ফ্রি ডেলিভারি (১০ই সেপ্টেম্বর পর্যন্ত)

নিজে পড়ুন, পরিবারকে পড়ান—কুরআনকে বুঝে জীবনে ধারণ করুন।

📩 অর্ডার করতে ইনবক্স করুন অথবা

📞 WhatsApp: 01688-656373

📚 হাদীসের আলোয় গড়ুন আপনার জীবন—এবার এক অনন্য সংকলনে!‘রহমতের ফল্গুধারা (১–৪)’—প্রায় ১,০০০ হাদীসের সুবিন্যস্ত সংকলন, যেখান...
31/08/2026

📚 হাদীসের আলোয় গড়ুন আপনার জীবন—এবার এক অনন্য সংকলনে!

‘রহমতের ফল্গুধারা (১–৪)’—প্রায় ১,০০০ হাদীসের সুবিন্যস্ত সংকলন, যেখানে ঈমান, ইবাদত, পরিবার, সমাজ, চরিত্র, লেনদেনসহ একজন মুসলিমের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

✨ ৪ খণ্ডে ১,২৪৮ পৃষ্ঠা
📖 সহজ অনুবাদ ও সংক্ষিপ্ত, চিন্তাশীল ব্যাখ্যা
🎁 মূল্য ১,০০০ টাকা — ৫০% ছাড়ে
🚚 সারা দেশে ফ্রি ডেলিভারি (১০ই সেপ্টেম্বর পর্যন্ত)

নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দেওয়ার মতো একটি অবশ্যপাঠ্য ইসলামি গ্রন্থসেট।

📩 অর্ডার করতে ইনবক্স করুন অথবা
📞 WhatsApp: 01688-656373

সীরাতের বইয়ে অফার।৪টি বই ৬০% ছাড়ে মাত্র ৯৪০ টাকা।
31/08/2026

সীরাতের বইয়ে অফার।
৪টি বই ৬০% ছাড়ে মাত্র ৯৪০ টাকা।

27/05/2026
📖 ঈদের আগেই বই হাতে পেতে আজই শেষ সুযোগ! 📖পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনার প্রিয় বইগুলো ঘরে বসেই অর্ডার করার দারুণ সুযোগ! ঈ...
24/05/2026

📖 ঈদের আগেই বই হাতে পেতে আজই শেষ সুযোগ! 📖

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনার প্রিয় বইগুলো ঘরে বসেই অর্ডার করার দারুণ সুযোগ! ঈদের ছুটির আগে ডেলিভারি নিশ্চিত করতে আজ সন্ধ্যার মধ্যে আপনার অর্ডারটি কনফার্ম করুন।

💸 বিশেষ অফার: ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ডেলিভারি চার্জ মাত্র ৫০ টাকা!

তাই আর দেরি না করে এখনই বুকিং দিয়ে দিন এবং ঈদের ছুটিতে মেতে উঠুন বইয়ের পাতায়।

👇 অর্ডার করতে এখনই যোগাযোগ করুন:
📞 হোয়াটসঅ্যাপ/কল: 01688 656 373
📩 অথবা সরাসরি আমাদের ইনবক্সে (Inbox) মেসেজ করুন।

📚 করিম বুক (Karim Book) — আপনার পছন্দের বইয়ের বিশ্বস্ত ঠিকানা।

 #ঈমানদীপ্ত দাস্তান (১ম-৮ম খন্ড) = ১৫০০ টাকা (ডেলিভারী চার্জ ফ্রি) লেখক : এনায়েতুল্লাহ আলতামাসঅনুবাদক: মাওলানা মুহাম্মদ ...
23/05/2026

#ঈমানদীপ্ত দাস্তান (১ম-৮ম খন্ড) = ১৫০০ টাকা (ডেলিভারী চার্জ ফ্রি)
লেখক : এনায়েতুল্লাহ আলতামাস
অনুবাদক: মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন
বাইন্ডিং : hard cover
পৃষ্ঠা সংখ্যা : 1944
সুলতান সালাউদ্দিন আইউবীর শাসনকাল । পৃথিবী থেকে বিশেষত মিশর থেকে ইসলামের নাম-চিহ্ন মুছে ফেলে ক্রশ প্রতিষ্ঠার ভয়াবহ ষড়যন্ত্রে মেতে উঠেছে খৃস্টানরা । ক্রসেডাররা সলতানাতে ইসলামিয়ার উপর নানামুখী সশস্ত্র আক্রমণ পরিচালনার পাশাপাশি বেছে নেয় নানারকম কুটিল ষড়যন্ত্রের পথ । গুপ্তচরবৃত্তি, নাশকতা ও চরিত্র-বিধংসী ভয়াবহ অভিযানে মেতে উঠে তারা । মুসলমানদের নৈতিক শক্তি ধ্বংস করার হীন উদ্দেশ্যে ব্যবহার করে অর্থ, মদ, আর ছলনাময়ী রুপসী মেয়েদের । সুলতান আইউবীর হাই কমা্ন্ড ও প্রশাসনের উচ্চস্তরে একদল ঈমান-বিক্রেতা গাদ্দার তৈরী করে নিতে সক্ষম হয় তারা ।
ইসলামের মহান বীর মুজাহিদ সুলতান সালাউদ্দিন আইউবী পরম বিচক্ষণতা, দূরদর্শিতা, দু:সাহসিকতা ও অনুপম চরিত্র মাধুরী দিয়ে সেইসব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ছিনিয়ে আনেন বিজয় । সুলতান আইউবী ময়দানে অবতীর্ণ হয়ে অস্ত্র হাতে খ্রস্টানদের বিরুদ্ধে যে যুদ্ধ লড়েছিলেন, খ্রস্টানরা মুসলমানদের উপর যে অস্ত্রের আঘাত হেনেছিলো, ইতিহাসে ‘ক্রসেড যুদ্ধ’ নামে তার উল্লেখ পাওয়া যায় । কিন্তু সালতানাতে ইসলামীয়ার বিরুদ্ধে পরিচালিত খৃস্টানদের নাশকতা, গুপ্তহত্যা ও ছলনাময়ী রুপসী নারীদের লেলিয়ে দিয়ে মুসলিম শাসক ও আমীরদের ঈমান ক্রয়ের হীন ষড়যন্ত্র এবং সুলতান আইউবীর তার মুকাবেলা করার কাহিনী এড়িয়ে গেছেন অমুসলিম ঐতিহাসিকগণ ।
সেইসব অকথিত কাহিনী ও সুলতান আইউবীর দু:সাহসিক অভিযানের রোমাঞ্চকর ঘটনাবলী নিয়ে রচিত হলো সিরিচ উপন্যাস ‘ঈমানদীপ্ত দাস্তান’ । ভয়াবহ সংঘাত, রক্ত্ক্ষয়ী সংঘর্ষ ও সুলতান আইউবীর ঈমানদীপ্ত কাহিনীতে ভরপুর এই সিরিজ বইটি ঘুমন্ত মুমিনের ঝিমিয়েপড়া ঈমাণী চেতনাকে উজ্জীবিত ও শাণিত করে তুলতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস । পাশাপশি বইটি পূর্ণমাত্রায় উপণ্যাসের স্বাদ ও যোগাবে । আল্লাহ কবুল করুন ।
☎️অথবা আরো প্যাকেজ বা বই নিতে কল করুনঃ
01688-656373 (Whatsapp/Imo)

জনপ্রিয় লেখক নসীম হিজাযীর ১৬টি বই সংগ্রহ করুন৪৫% এর বিশাল ছাড়ে শুধু আমাদের কাছেই।((ফ্রী ডেলিভারী-সারাদেশে))৪৫% ছাড়ে বইয়ে...
23/05/2026

জনপ্রিয় লেখক নসীম হিজাযীর ১৬টি বই সংগ্রহ করুন
৪৫% এর বিশাল ছাড়ে শুধু আমাদের কাছেই।
((ফ্রী ডেলিভারী-সারাদেশে))

৪৫% ছাড়ে বইয়ের মূল্য তালিকা নিচে দেয়া হল-
১. হেজাযের কাফেলা — ৩০০৳
২. আখেরি লড়াই — ২৮০৳
৩. শাহজাদি — ৩০০৳
৪. স্বপ্নের রাজকুমার — ২২০৳
৫. স্পেনের ঈগল — ২৮০৳
৬. মুহাম্মাদ বিন কাসিম — ২৮০৳
৭. মানুষ ও মানবতা — ২০০৳
৮. ইউসুফ বিন তাশফিন — ২৮০৳
৯. কায়সার ও কিসরা — ৩২০৳
১০. পলাশীর প্রহসন — ২০০৳
১১. ভেঙ্গে গেলো তরবারি — ২৮০৳
১২. পানিপথের বিজয় — ২০০৳
১৩. শতাব্দী পেরিয়ে — ১৮০৳
১৪. সফেদ দ্বীপের রাজকন্যা — ২২০৳
১৫. আঁধার রাতের মুসাফির — ২৮০৳
১৬. দাস্তানে মুজাহিদ — ২৮০৳

১৬টি বইএর প্যাকেজ একসাথে ৪১০০ টাকা ((ফ্রী ডেলিভারী-সারাদেশে))

অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন 01688-656373

🌙 ঈদুল আযহা স্পেশাল অফার! 🚚✨পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এখন সারাদেশে ডেলিভারী চার্জ মাত্র ৫০ টাকা! 🎉আপনার পছন্দের ইসলামিক ব...
22/05/2026

🌙 ঈদুল আযহা স্পেশাল অফার! 🚚✨

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এখন সারাদেশে ডেলিভারী চার্জ মাত্র ৫০ টাকা! 🎉
আপনার পছন্দের ইসলামিক বই এখন আরও সহজে পৌঁছে যাবে আপনার দরজায়। 📚

✅ সারাদেশে ডেলিভারী
✅ সীমিত সময়ের অফার
✅ যত্নসহকারে প্যাকেজিং
✅ দ্রুত হোম ডেলিভারী

আজই অর্ডার করুন এবং ঈদের আনন্দে ইলমের সুবাস ছড়িয়ে দিন 🌸

📩 ইনবক্স করুন অর্ডারের জন্য।

Address

Banglabazar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Karim Book কারিম বুক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Karim Book কারিম বুক:

Shortcuts

Share

Category