Jhora Pata Book Shop

Jhora Pata Book Shop ~


“ইসলামিক সকল বই সূলভ মূল্যে পেতে ইনবক্স করুন আমাদের অথবা কল করুন–01990000334”☺️💚


~
(1)

12/09/2026

গায়রে মাহরামের প্রতি প্রেমাসক্তি

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ বলেন,

❝গায়রে মাহরাম নারীর প্রতি প্রেমাসক্তিতে এমন সব ক্ষতি রয়েছে, যার পূর্ণ পরিমাণ বান্দাদের রব ছাড়া কেউ জানেন না। এটি এমন একটি রোগ, যা ব্যক্তির দ্বীনকে নষ্ট করে, এরপর তার বুদ্ধি-বিবেক এবং পরবর্তীতে তার শরীরকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।❞

মাজমূউল ফাতাওয়া, খণ্ড ১০, পৃষ্ঠা ১৩২।

ইবনু তাইমিয়্যার মূল উদ্ধৃতিতে পুরুষের গায়রে মাহরাম নারীর প্রতি ‘ইশক’ বা গভীর প্রেমাসক্তির কথা এসেছে। তবে এই ধরনের হারাম প্রেমাসক্তির ক্ষতি নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

অন্তরের এই আসক্তি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং দৃষ্টিতে, কথায়, চিন্তায়, আচরণে এবং শেষ পর্যন্ত দ্বীনের ওপরও প্রভাব ফেলে।

তাই হৃদয়কে এমন সম্পর্ক ও আসক্তি থেকে রক্ষা করা জরুরি। আর যদি কারও অন্তরে এমন টান সৃষ্টি হয়, তাহলে আল্লাহর দিকে ফিরে আসা, হারাম যোগাযোগ ও দৃষ্টির পথ বন্ধ করা এবং নিজেকে সংযত রাখা এটাই নিরাপদ পথ।

আল্লাহ ﷻ আমাদের যাবতীয় হারাম আসক্তি থেকে হিফাজতে রাখুন,আমিন!

10/09/2026

দাজ্জালের ফিতনা ও সুরা কাহাফ কিভাবে সম্পর্কিত?

দাজ্জাল মানুষকে কয়েকভাবে পরীক্ষা করবে---

▪️বিশ্বাসের পরীক্ষা - খোদায়ী দাবি করবে।

▪️শক্তির পরীক্ষা - তাঁর শক্তি দেখে মানুষের ঈমান টলে যাবে।

▪️সম্পদের পরীক্ষা- প্রচুর সম্পদ দিয়ে পরীক্ষা করবে।

▪️জ্ঞানের পরীক্ষা- তাঁর মনগড়া খবরাখবর প্রচার করবে।

এখন, এ পরীক্ষায় মুমিন উত্তীর্ণ হবে কিভাবে তার বিবরণ আছে সূরা কাহাফে----

✅ উত্তম সঙ্গী নিয়ে চলতে হবে (আয়াত নং ২৮)যে সবসময়ই আল্লাহর স্মরনে উৎসাহ দিবে।

✅আল্লাহর কাছেই কেবল সাহায্য চাওয়া (আয়াত-২৭)

✅দুনিয়া অল্পদিনের এটা মনে রাখা (আয়াত-৪৫)।

✅সকল কাজ একমাত্র আল্লাহর খুশির জন্য করা(আয়াত-১১০)

সর্বোপরি আখিরাতে বিশ্বাস রেখে দুনিয়ার পরীক্ষা গুলোকে তুচ্ছ জানা।

"ফয়জুল কাদীর" বইয়ে ইমাম মুনাভী(مناوى)যা বলেছেন তার সার হচ্ছে --

গুহাবাসী যুবকদের এ কুদরতী ঘটনা যারা জানবে তারা দাজ্জালের ফিতনা দেখে বিভ্রান্ত হবে না,কারণ আল্লাহ তায়া’লার পক্ষে সবই সম্ভব।এছাড়াও এ আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করাও দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়।

আল্লাহ তায়া’লা আমাদের যাবতীয় ফিতনা থেকে মুক্ত রাখুন।

এবং অবশ্যই সূরা কাহাফ তিলাওয়াত করতে না ভুলি!

সিরাতুল মুস্তাক্বীম

আমাদের জীবনে প্রতিদিনই নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। কোনটা  ভালো, কোনটা ক্ষতিকর... সবসময় সেটা বুঝে ওঠা সহজ না। অনেক সময় ...
02/09/2026

আমাদের জীবনে প্রতিদিনই নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। কোনটা ভালো, কোনটা ক্ষতিকর... সবসময় সেটা বুঝে ওঠা সহজ না।
অনেক সময় নিজের ইচ্ছা, রাগ, আবেগ বা প্রবৃত্তি সঠিক সিদ্ধান্ত নেয়ার সময় বাধা হয়ে দাঁড়ায়।

এই দু‘আয় আমরা আল্লাহর কাছে দুটি বিষয় চাই -

▪️তিনি যেন আমাদের সঠিক ও কল্যাণকর পথ চিনিয়ে দেন

▪️এবংআমাদের নিজের নফসের অনিষ্ট থেকে হিফাযত করেন। কারণ সঠিকটা জানা যেমন জরুরি, তেমনি নিজের প্রবৃত্তির ভুল চাওয়া থেকে বেঁচে থাকাও জরুরি।

[ইমরান ইবনে হুসাইন (রাযিয়াল্লাহু আনহু) তাঁর পিতা হুসাইন (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেন
হুসাইন ইসলাম গ্রহণ করার পর নবীজি (ﷺ)-এর কাছে এসে বললেন, আপনি যে দুটি উপকারী কালিমা শেখানোর কথা বলেছিলেন, সেগুলো আমাকে শেখান। তখন নবীজি (ﷺ) তাঁকে এই দু‘আটি শিক্ষা দেন।]

আল-জামিউল কাবীর, ৩৪৮৩

মাথানষ্ট অফার শুরু ঠিক এখন থেকে।আমাদের চলমান অফারগুলো সব একটা ক্যাপশন দেওয়া হয়েছে৷ পীরে কামিল -২৯৯ টাকা ( শব্দশিল্প) ছবি...
02/09/2026

মাথানষ্ট অফার শুরু ঠিক এখন থেকে।আমাদের চলমান অফারগুলো সব একটা ক্যাপশন দেওয়া হয়েছে৷

পীরে কামিল -২৯৯ টাকা ( শব্দশিল্প)

ছবি দেখতে আমাদের ইনবক্স নক করুন৷ বই ডেলিভারি দেওয়া হবে আগামী সোমবার থেকে৷

━━━━━━━━━━━━━━

🚚 ফ্রি হোম ডেলিভারি অফার

👑 ২০টি বই — মাত্র ৫৫৫৳
সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি।

📚 মির্জা গালিবের ১০টি বই — ৭৯৯৳
সাথে হোম ডেলিভারি ফ্রি।

🌿 মাওলানা তারিক জামিলের ১০টি বই — ৬৪৯৳
সাথে হোম ডেলিভারি ফ্রি।

🍂 আল্লামা তাকি উসমানীর জনপ্রিয় ১০টি বই — ৬৪৯৳
সাথে হোম ডেলিভারি ফ্রি।

📖 সমরেশ মজুমদারের ৬টি বেস্টসেলার — ৭৫০৳
সাথে হোম ডেলিভারি ফ্রি।

━━━━━━━━━━━━━━

🎁 অর্ডারের সাথে থাকছে চমক

🍫 ২টি চকলেট
🔖 প্রিমিয়াম বুকমার্ক
📝 সুন্দর নোটপ্যাড
📚 রেগুলার বুকমার্ক
🔑 আকর্ষণীয় চাবির রিং

━━━━━━━━━━━━━━
🔥 স্পেশাল বুক অফার

📘 ৩টি উর্দু বই — ১৯৯৳
📚 ৪টি হার্ডকভার বই — ২৬০৳
📖 আত্মশুদ্ধি প্যাকেজ (৫টি বই) — ১৯৯৳

━━━━━━━━━━━━━━

🎁 মেগা প্যাকেজ
📚 ২০টি বই — ৫৫৫৳
🚚 সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি
🎀 সাথে সারপ্রাইজ গিফট

━━━━━━━━━━━━━━
🌟 বেস্টসেলার কালেকশন

✨ সমরেশ মজুমদারের ৬টি বই — ৭৫০৳
✨ তারিক জামিল ও তাকি উসমানীর ১০টি বই — ৬৪৯৳
🚚 উভয় প্যাকেজেই ফ্রি হোম ডেলিভারি + সারপ্রাইজ গিফট

━━━━━━━━━━━━━━
🪔 মিস্ট্রি কালেকশন

🪔 আলাদিনের চেরাগ — ৩৫০৳
🪔 কালামানিকের ফু — ২৯৯৳

━━━━━━━━━━━━━━
🛋️ বুক কর্নার সাজানোর কালেকশন

💡 টেবিল ল্যাম্প — ৬৯৯৳
🕯️ কাঁচের ক্যান্ডেল — ৪০৳
🌷 টিউলিপ ফুল — ৫০৳
🗂️ মিনি বুকশেলফ — ৩৫০৳
🔦 পোর্টেবল রিডিং লাইট — ৫২০৳
🖥️ পোর্টেবল কম্পিউটার টেবিল — ৫০০৳

━━━━━━━━━━━━━━

💥 আরও দারুণ অফার
📚 ১০টি বইয়ের কম্বো — ৬৯৯৳
আগে ছিল ৯৯৯৳
🚚 ফ্রি হোম ডেলিভারি

📕 ৫৫টি দুর্লভ বই — প্রতি বই ৫৫৳
📗 ৫টি জনপ্রিয় উর্দু উপন্যাস — ৫০০৳

━━━━━━━━━━━━━━

🎁 প্রতিটি অর্ডারে উপহার

🌿 প্রিমিয়াম বুকমার্ক ফ্রি
🌿 ৪৯৯৳ অর্ডারে নোটপ্যাড ফ্রি
🌿 ৯৯৯৳ অর্ডারে কী-রিং ফ্রি

━━━━━━━━━━━━━━

📚 উর্দু উপন্যাসের বিশেষ মূল্যতালিকা

খুশবু — ১৫০৳
বাব-এ-দেহার — ৩৪০৳
হিনাভে — ৩৯৯৳
হামসাফার — ৩৯৯৳
তেরি ইয়াদ — ১২৫৳
মেহেরুন্নিসা — ১৭৫৳
রাহে নওয়ার্দ — ১৫০৳
ইশকে ওয়াদা — ১৬০৳
হাসিল — ২২৫৳
লা হাসিল — ১৫০৳
হাম কাহা — ১৫০৳
ঈমান উমিদ — ১৯০৳
রবসে জুড়নেকা — ২৫০৳
মুকাদ্দাস — ২৪০৳
সালিবে ইশক — ১২০৳
শেহরে জাত — ১০০৳
আলিফ — ৪০০/৪৫০৳
পীরে কামিল — ৩৫০/৩৯৯৳
আবে হায়াত — ৩৫০/৩৯৯৳
জিন্দেগী গুলজার হ্যায় — ১৪০৳
ইন্তিকাম — ৯০৳
সারপ্রাইজ বুক — ৫০৳
পাকিস্তানি ব্রাইড — ২৫০৳
তাসভীর — ২২০৳
তাওয়াফে ইশক — ১৬০৳
আমারবেল — ৫০০৳
খোদা অর মোহাব্বত — ৩০০৳
সালফাইড — ৫৫০৳
ইশকে আতিশ — ৪৫০৳
জান-এ-জাহা — ২৫০৳
মজলিশ-এ-শায়েরি — ১৭০৳
ইয়ে ইশক কি আখেরি সাফার — ১৭০৳
দিল কি বারিশ — ১৪০৳

🏆 প্রিমিয়াম ও কালজয়ী ক্লাসিকস

🕵️ ফেলুদা সমগ্র — ৩৩৩৳
🔎 শার্লক হোমস সমগ্র — ৪৯৯৳
🧪 শঙ্কু সমগ্র — ২৯৯৳
🧭 কাকাবাবু সমগ্র — ৭৫০৳
🔮 তারানাথ তান্ত্রিক — ১৪৫৳
🕵️ ব্যোমকেশ সমগ্র — ২৫০৳
📖 সাতকাহন — ১৮০৳
📖 পার্থিব — ২৯৯৳
📖 মানবজমিন — ২৯৯৳
📖 দূরবীন — ২৯৯৳
📖 গল্প ১০১ — ২৯৯৳
🎉ম্যাসন সিরিজ-৩০০ ৳

💖 অনুবাদ ও রোমান্স কালেকশন
✨ পীরে কামিল — ৩৫০ ( ইজরা)
✨ আবে হায়াত — ৩৫০৳
🍃 বাচপান কা ডিসেম্বর — ৩৯৯৳
💎 পারস — ২২২৳
🌸 দরবার-এ-দিল — ১৯৯৳
🌹 কিসসা-এ-মোহাব্বত — ১২০৳

⏰ অফারগুলো সীমিত সময়ের জন্য!

আপনার পছন্দের বই বা প্যাকেজটি বেছে নিন—
বুকশেলফ ভরুক পছন্দের বইয়ে, আর অর্ডারের সাথে থাকুক বাড়তি চমক! 📚🎁

💬 অর্ডার করতে এখনই ইনবক্স করুন।

02/09/2026

বার্ধক্যে প্রশস্ত রিজিকের দোয়া

اللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّي وَانْقِطَاعِ عُمْرِي

হে আল্লাহ! আমার বার্ধক্য ও জীবনের শেষভাগে আপনার পক্ষ থেকে আমাকে প্রশস্ত রিজিক দান করুন।

আল-মুস্তাদরাক ১৯৫২, আল-মু‘জামুল আওসাত ৩৪৭২

@সিরাতুল মুস্তাকিম

🫶🫶খুবই উপকারী ২টি বই।সংগ্রহ করতে চাইলে ইনবক্স করুন অৎবা কমেন্টে জানান।
01/09/2026

🫶🫶
খুবই উপকারী ২টি বই।

সংগ্রহ করতে চাইলে ইনবক্স করুন অৎবা কমেন্টে জানান।

কুরআন সংরক্ষণের ইতিহাস জানা দরকার যাতে বুঝতে পারি, প্রজন্মের পর প্রজন্ম কীভাবে কুরআন আমাদের কাছে অক্ষতভাবে পৌঁছেছে باذن ...
31/08/2026

কুরআন সংরক্ষণের ইতিহাস জানা দরকার যাতে বুঝতে পারি, প্রজন্মের পর প্রজন্ম কীভাবে কুরআন আমাদের কাছে অক্ষতভাবে পৌঁছেছে باذن الله।

জুম করলে ফন্ট আরো পরিষ্কার দেখা যাবে।

@সিরাতুল মুস্তাকিম

30/08/2026

হযরত ইবনু আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন

كُلُّ كَلِمَةٍ طَيِّبَةٍ صَدَقَةٌ، وَعَوْنُ الرَّجُلِ أَخَاهُ صَدَقَةٌ، وَالشَّرْبَةُ مِنَ الْمَاءِ يَسْقِيهَا صَدَقَةٌ، وَإِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ صَدَقَةٌ

“প্রতিটি ভালো কথায় একটি সদকা, ব্যক্তির নিজ (আপন কিংবা দ্বীন সম্পর্কিত) ভাইকে সাহায্য করা একটি সদকা, কাউকে একবার পানি পান করানো একটি সদকা এবং রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু সরানো একটি সদকা।”

আল-আদাবুল মুফরাদ, ৪২২।

@সিরাতুল মুস্তাকিম

হযরত আবু যর (রা.) থেকে বর্ণিত, রসূলুল্লাহ ﷺ বলেছেন:كُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَه...
30/08/2026

হযরত আবু যর (রা.) থেকে বর্ণিত, রসূলুল্লাহ ﷺ বলেছেন:

كُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ

“প্রত্যেকবার ‘সুবহানাল্লাহ’ বলায় একটি সদকা, প্রত্যেকবার ‘আলহামদুলিল্লাহ’ বলায় একটি সদকা, প্রত্যেকবার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলায় একটি সদকা, প্রত্যেকবার ‘আল্লাহু আকবার’ বলায় একটি সদকা, সৎকাজের আদেশ দেওয়া একটি সদকা এবং অসৎকাজ থেকে নিষেধ করা একটি সদকা।”

সহিহ মুসলিম,১০০৬

mostakim

27/08/2026

জুমআ'র রাত, দিন।

এই দিনটা চলে যাওয়ার আগে আল্লাহর কাছে আপনার প্রয়োজনগুলো খুলে বলেন। যেসব দু‘আ প্রতিদিন করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, সেগুলো আবার করুন। যেসব গুনাহ ছাড়তে পারছেন না, সেগুলো ছাড়ার তাওফীক চান। নিজের জন্য, পরিবার ও উম্মাহর জন্য দু‘আ করুন।
আর বেশি বেশি দরূদ পড়ি ইনশাআল্লাহ!

আমরা জানি না আর কতগুলো জুমআ আমাদের জীবনে বাকি আছে!

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ

رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي

আর একটা কথা মনে রাখি,দু‘আ করতে করতে অধৈর্য হয়ে যাবো না।

আমরা অনেক সময় কিছু একটা খুব করে চাই। কয়েকদিন, কয়েকমাস দু‘আ করি। তারপর যখন নিজের মতো করে ফল দেখতে পাই না, তখন মনে হয়, “এত চাইলাম, তবুও তো হলো না।” আস্তে আস্তে দু‘আ করাও কমে যায়।

এটা করবেন না।

নবীজি ﷺ বলেছেন,
يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ

“তোমাদের কারও দু‘আ কবুল হতে থাকে, যতক্ষণ না সে তাড়াহুড়ো করে।”

কবুল হতে থাকে!

আরেকবার পড়েন?

কবুল হতে থাকে....

দু‘আ করে সঙ্গে সঙ্গে ফল না পেলেই ধরে নেবেন না যে দু‘আ কবুল হয়নি। আল্লাহর কাছে চাইতে থাকুন। একই দু‘আ অনেকদিন ধরে করলেও সমস্যা নেই। আপনার কাজ চাওয়া, কখন কীভাবে দেবেন সেটা আল্লাহ ভালো জানেন।

আমরা তো জানিই না, কোনটা আমাদের জন্য ভালো, কোনটা এখন দরকার, আর কোনটা একটু পরে হলে ভালো হবে।

তাই কোনো একটা দু‘আ নিয়ে অনেকদিন ধরে অপেক্ষা করলে হতাশ হবেন না। “আর চাইব না” বলে বসে থাকবেন না। আল্লাহর কাছে চাইতে থাকুন।

আজ জুমআ। একটু সময় বের করুন। দরূদ পড়ুন, ইস্তিগফার করুন, তারপর নিজের প্রয়োজনগুলো নিয়ে দু‘আ করুন।

ছোট্ট এই দু‘আটা খুব ভালো লাগে..
উপরেও লিখেছি -

رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي

হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন।

দু‘আ করতে থাকুন। কবুল হতে থাকে ان شاء الله.......

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhora Pata Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category