11/01/2021
বর্তমানে জেনারেল শিক্ষিতদের মাঝে আরবি ভাষা শিক্ষার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। কোরআন-হাদিস বোঝার স্পৃহা সৃষ্টি হয়েছে। কিন্তু তা বোঝার মূল চাবি হল আরবি ভাষা। অনেকে মনে করেন, কোরআন থেকে আরবি ভাষা শিখবেন। সেটা আসলে কঠিন। নিয়ম হল, আরবি ভাষা শিখে কোরআনে প্রবেশ করা ও গবেষণা করা। চাকুরীজীবী, ব্যবসায়ী নানা পেশায় কর্মব্যস্ত মানুষের জন্য বইটি আরবি ভাষা শেখায় সুবর্ণ সুযোগ হতে পারে। পাশাপাশি ইউটিউব চ্যানেলে (Al-Mustaqbal TV) লাইভ ক্লাস সাপোর্ট পাওয়া যবে। চ্যানেলটিতে আরবি ভাষা শুরু পর্যায় থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত পাঠ আপলোড করা হবে এবং কোরআন-হাদিসের পাঠও পর্যায়ক্রমে আপলোড করা হবে ইন শা- আল্লাহ।
গ্রন্থ পরিচিতি:
এই বইটি ভাষার শুরু পর্যায় থেকে আরম্ভ করা হয়েছে। এটা প্রাথমিক বই। তবে এ বইটি তাদের জন্য ফলপ্রসূ যারা কোরআন দেখে পড়তে পারেন এবং যাদের বয়স ১৫/১৬। এই বইটি আপনাকে বাক্য তৈরি করার ধরণ শেখাবে। আপনার মস্তিষ্কে ভাষা সংক্রান্ত চিন্তার সৃষ্টি করবে। আপনার মাঝে সৃজনশীলতার বৈশিষ্ট্য নিয়ে আসবে। এ বইটিতে তিনটি খণ্ড রয়েছে। এ বইয়ের পরে আছে মাধ্যমিক বই। নাম হল, ‘মিন কুনুযিল লুগাতিল আরাবিয়্যাহ’। এর পর আপনাকে যেতে হবে উচ্চতর স্তরের বইয়ে।
বইঃ শিক্ষানবিশদের জন্য আরবি ভাষা
লেখকঃ কামারুজ্জামান বিন আব্দুল মালেক আল-শিবলী আল-আযহারী
প্রকাশনায়: প্যান ইসলামিজম পাবলিশার্স
পৃষ্ঠাঃ ২৮৫। [সাইজ: ৮.৫০/ ১১.০০]
মুদ্রণ মূল্যঃ ৫৮৫ টাকা।
বিক্রয় মূল্যঃ ১৪৬ টাকা (৪০% ছাড়ে)
বইটি অর্ডার করতে পারবেন পেইজের ইনবক্সে , ফোনে এবং ওয়েবসাইট (www.aradun.com) থেকে।
হটলাইনঃ 01622-366233 (whatsapp also)
প্রোডাক্ট লিঙ্কঃ https://rb.gy/sgesww