Najaah

Najaah This is a place for female shopping

প্রতিটা মেয়ের স্ত্রী হয়ে ওঠার পেছনে তার হাজবেন্ডের অবদান বেশি থাকে। কারণ....একজন মেয়ের ভালো স্ত্রী হতে গেলে হাজবেন্ডে...
29/05/2026

প্রতিটা মেয়ের স্ত্রী হয়ে ওঠার পেছনে তার হাজবেন্ডের অবদান বেশি থাকে। কারণ....
একজন মেয়ের ভালো স্ত্রী হতে গেলে হাজবেন্ডের ভালোবাসা প্রয়োজন। ভালো রাধুনী হতে হাজবেন্ডের প্রশংসা প্রয়োজন।
সফল নারী হতে হাজবেন্ডের অনুপ্রেরণা প্রয়োজন। সর্বশেষে, একজন সুখী নারী হতে হাজবেন্ডের বিশ্বাস, ভরসা,যত্ন আর ভালোবাসা প্রয়োজন।🌹

Mash’Allah Alhamdulillah©

28/05/2026

যারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলেন,তারা হয়তো জানেন না মানুষ ধীরে ধীরে তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন❕

📚বই পড়ুন, বই কিনুন, বই দিয়ে ঘর সাজিয়ে রাখুন। বই উপহার দিন, বই উপহার নিন। বইয়ের সাথে লেগে থাকুন, বইয়ের সাথে সম্পর্ক ...
28/05/2026

📚বই পড়ুন, বই কিনুন, বই দিয়ে ঘর সাজিয়ে রাখুন। বই উপহার দিন, বই উপহার নিন। বইয়ের সাথে লেগে থাকুন, বইয়ের সাথে সম্পর্ক গড়ুন।
-মাহমুদ বিন নূর

এই ঈদে কয়েকটা জিনিস নষ্ট করবেন না।১)গরুর চর্বি-এইটা খুবই স্বাস্থ্যকর খাবার, যখন আপনি রিফাইন্ড সুগার, ট্রান্স ফ্যাট, ইন্ড...
28/05/2026

এই ঈদে কয়েকটা জিনিস নষ্ট করবেন না।

১)গরুর চর্বি-এইটা খুবই স্বাস্থ্যকর খাবার, যখন আপনি রিফাইন্ড সুগার, ট্রান্স ফ্যাট, ইন্ডাস্ট্রিয়াল অয়েল না খান। এটা নষ্ট করবেন না। এটা থেকে ট্যালো অয়েল বানাবেন এবং সংরক্ষন করবেন। যখন লো কার্বে থাকবেন তখন এটা আপনার হাজার হাজার টাকা বাচাবে, বিশেষভাবে এটা থাকলে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল না কিনেও অনেক সময় আপনি কিটো করতে পারবেন।

২)গরু-ছাগল-মহিষের লেজ-এটা হচ্ছে বোন ব্রথ এবং কোলাজেনের জন্য প্রানীর শরীরের শ্রেষ্ঠ অংশ। যাদের বিশেষভাবে বোন-জয়েন্ট হেলথ ভাল না, তাদের জন্য এটা অত্যন্ত উপকারী।

৩)গরুর চামড়া-এটা নিয়ে বহু বছর ধরে কথা বলে যাচ্ছি। এটা সবচে কাজে আসবে যারা ব্রেস্ট শেইপ ইমপ্রুভ করতে চান, তাদের।

আমাদের দেশে কুরবানীর বাজেট প্রায় এক লাখ কোটি টাকা।
আমরা ঠিকভাবে না জানার কারনে এখান থেকে বহু হাজার কোটি টাকা নষ্ট করি।

গরুর চামড়া হয়তো অনেকেই প্রসেস করতে পারবেন না, কিন্তু লেজ-চর্বি সংরক্ষন ও ব্যবহার খুবই সহজ কাজ।

সবাই ভালো থাকবেন।©

ঈদ মোবারক!!


৪ টি কাজ অবশ্যই করবেন–1️⃣ “যদি তোমরা শুকরিয়া আদায় করো; তাহলে বাড়িয়ে দিবো।” (সূরা ইব্রাহিম, ৬)2️⃣ “আমাকে স্মরণ করো; আমি...
28/05/2026

৪ টি কাজ অবশ্যই করবেন–

1️⃣ “যদি তোমরা শুকরিয়া আদায় করো; তাহলে বাড়িয়ে দিবো।” (সূরা ইব্রাহিম, ৬)

2️⃣ “আমাকে স্মরণ করো; আমিও তোমাদের স্মরণ করবো।” (সূরা বাকারা, ১৫২)

3️⃣ “আমার কাছে দু'আ করো; আমি সাড়া দিবো।” (সূরা গাফির, ৬০)

4️⃣ “আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থীদের তিনি আযাব দেন না অর্থাৎ মুক্তি দেন।” (সূরা আনফাল, ৩৩)

28/05/2026

কুরবানি ঈদের দিন একজন মুসলমানের করণীয়..!

১. ফজরের নামাজ আদায় করা
ঈদের দিন ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা উত্তম।

২. গোসল, সুগন্ধি ও সুন্দর পোশাক পরা
ঈদের দিন গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, সুগন্ধি ব্যবহার করা এবং সামর্থ্য অনুযায়ী ভালো পোশাক পরা সুন্নাহ।
হযরত ইবনে উমর (রাঃ) ঈদের দিনে গোসল করতেন।

৩. ঈদুল আযহার দিন নামাজের আগে কিছু না খাওয়া
ঈদুল ফিতরে নামাজের আগে খাওয়া সুন্নাহ হলেও ঈদুল আযহায় কুরবানির গোশত খাওয়ার আগ পর্যন্ত না খাওয়া উত্তম।
রাসূল ﷺ ঈদুল আযহার দিন নামাজের আগে কিছু খেতেন না।

৪. তাকবীর পাঠ করা
ঈদগাহে যাওয়ার সময় বেশি বেশি তাকবীর পড়া সুন্নাহ—
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।”

৫. ঈদের নামাজ আদায় করা
পুরুষদের জন্য ঈদের নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। ঈদগাহে গিয়ে খুশি ও বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে।
কুরআনে আল্লাহ বলেন—
“অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানি করো।”
— সূরা আল-কাওসার: ২

৬. কুরবানি করা
সামর্থ্যবান মুসলমানের জন্য কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
রাসূল ﷺ বলেন—
“যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়।”

৭. কুরবানির সময় দোয়া পড়া
পশু জবাইয়ের সময় বলা সুন্নাহ—
“বিসমিল্লাহি আল্লাহু আকবার”
এবং দোয়া করা যেতে পারে—
“ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন...”

৮. গোশত বণ্টন করা
কুরবানির গোশত আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও গরিবদের মাঝে বণ্টন করা উত্তম।
আল্লাহ বলেন—
“তোমরা তা থেকে খাও এবং অভাবগ্রস্ত দরিদ্রকে খাওয়াও।”
— সূরা আল-হজ্জ: ২৮

৯. আত্মীয়তা ও সৌহার্দ্য বৃদ্ধি করা
ঈদের দিনে আত্মীয়-স্বজনের খোঁজ নেওয়া, সালাম বিনিময় করা, কষ্ট না দেওয়া এবং গরিবদের খুশি করা ইসলামের শিক্ষা।

১০. গুনাহ ও অপচয় থেকে বেঁচে থাকা
ঈদের আনন্দ যেন হারাম কাজ, গান-বাজনা, অপচয় বা অহংকারে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী ঈদুল আযহা পালন করার তাওফিক দান করুন। আমিন।

তাকবীরে তাশরীক পাঠের রিমাইন্ডার! اَللّٰهُ أَكْبَرُ اَللّٰهُ أَكْبَرُ ، لَآ إِلٰهَ إِلَّا اَللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ اَ...
27/05/2026

তাকবীরে তাশরীক পাঠের রিমাইন্ডার!

اَللّٰهُ أَكْبَرُ اَللّٰهُ أَكْبَرُ ، لَآ إِلٰهَ إِلَّا اَللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ اَللّٰهُ أَكْبَرُ ، وَلِلّٰهِ الْحَمْدُ •

অর্থ : আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সকল প্রশংসা মহান আল্লাহর জন্য।

৯ই জিলহজ্জ ফজর থেকে ১৩ই জিলহজ্জ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চস্বরে এবং নারীদের জন্য নিম্নস্বরে অন্তত একবার তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।

27/05/2026

ঈদ মুবারাক 🤍
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সকল হাজীদের হজ্জ কবুল করুন।
সাথে আমাদেরও হজ্জ নসিব করুন।
আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কুরবানী কবুল করুন।
তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম🤍

20/03/2026

২০২৬সালে ফিতরা কতো টাকা.
#শায়েখ_আহমাদুল্লাহ #পাপেরঅনুশোচনা

16/03/2026

সুবহানাল্লাহ 27 এর রাত এবং বৃষ্টি! আজ কেন জানি কয়েকবার এই দোয়া করেছি, হে আল্লাহ আজ যদি লাইলাতুল কদর হয় তবে কিছু একটা সাইন দেখান। সন্ধ্যা থেকে উঁকিঝুঁকি দিয়ে দেখছিলাম আকাশে মেঘ আছে কিনা, কিন্তু তারা দেখতে পেয়েছি। আবারো কয়েকবার আকাশে দেখেছি বৃষ্টির চান্স আছে কিনা। এখন হঠাৎ মেঘের ডাক এবং ঝমঝম বৃষ্টি। আজ ইবাদত করেও অনেক শান্তি পাচ্ছি। সুবহানাল্লাহ, হতে পারে আজ সেই মহিমান্বিত রজনী। এক মুহূর্তও নষ্ট নয়।

আল্লাহুম্মা ইন্নাকা আফু'উন, তুহিব্বুল আফওয়ান, ফা'ফু আন্না।

হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাদেরকে ক্ষমা করুন।cp

Address

Dhaka

Telephone

+8801842185988

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najaah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share