20/08/2020
✅ চাকরি করা অবস্থায় পার্ট টাইম বিজনেস শুরু করার জন্য কিভাবে সময় বের করবেন ?
আপনি যদি এখন চাকরি করে থাকেন এবং একটি পার্ট টাইম বা সাইড ব্যবসা শুরু করতে চান তবে Amazing world ltd. এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনাকে অভিনন্দন জানানোর কারণ আপনি আপনার সময়কে কাজে লাগাতে চান, সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চান সর্বোপরি আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান।
চাকরি করা অবস্থায় পার্টটাইম ব্যবসা করতে চাইলে আপনার সময়কে যতটা সম্ভব কার্যকর উপায়ে ব্যয় করতে হবে। এই সময়কে কার্যকর উপায়ে ব্যয় করার কিছু উপায় আছে, এই উপায়গুলো কি কি আসুন জেনে নেই।
১। আপনার চাকরিকে সম্পূর্ণ আলাদা রাখুন।
আপনি যদি দিনে ২৪ ঘণ্টার মধ্যে ৮ ঘন্টা চাকরি করে থাকেন তবে এই সময়কে আলাদা করে ফেলুন। আপনার এই কর্মক্ষেত্র কে গুরুত্ব দিন এবং অফিসের কাজ অফিসেই শেষ করুন। আপনার অফিসের কাজ বাসায় নিয়ে আসা যাবে না ঠিক তেমনি আপনার ব্যবসার কাজ অফিসে বসে করতে যাবেন না।
২। কাজগুলো ভাগ করুন
আপনার ব্যবসার কাজের জন্য ৩০ পাতার ওয়ার্কিং প্ল্যান না করে ১ পাতার প্ল্যান করুন। আপনার সকল কাজগুলোকে একটি সময়সূচীর মধ্যে নিয়ে আসুন।
৩। বিজনেস পার্টনার খুঁজে বের করুন।
চাকরি করা অবস্থায় পার্ট টাইম ব্যবসা শুরু করার সেরা উপায় প্রতিষ্ঠিত কোম্পানির সাথে পার্টনারশীপে ব্যবসা করলে আপনার মূলধন কম লাগবে এবং পালা করে ব্যবসার কাজগুলো শেষ করতে পারবেন।
৪। ছুটির দিনগুলোকে সর্বোচ্চ কাজে লাগান। যেই দিন আপনাকে অফিসে যেতে হবে না সেই সম্পূর্ণ দিনটি আপনার ব্যবসার পিছনে বিনিয়োগ করুন। বিশেষভাবে ব্যবসার জন্য পণ্য কেনা কাটা করা, বিশেষ মিটিং করা, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে একসাথে কাজ করা। মূলকথা, ছুটির দিনগুলোকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে।
৫। সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলুন।
আপনি জেনে অবাক হবেন বর্তমানে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে তারা গড়ে ৬ বার সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলোতে ঢুকছে। প্রতিবার যদি ৫ মিনিট করে সেই সাইটগুলোতে আপনি ঢুকেন তবে আপনার ২৪ ঘণ্টা থেকে ৩০ মিনিট চলে গেল। আপনি অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম বা সাইটগুলোতে যাবেন তবে উদ্দ্যেশ্য থাকবে আপনার ব্যবসার প্রচার প্রচারণা, অহেতুক সময় নষ্ট করার জন্য নয়। সর্বোপরি, সাইড ব্যবসা বা পার্ট টাইম ব্যবসা শুরু করার জন্য প্রবল ইচ্ছাশক্তি এবং সময় ব্যবস্থাপনা আপনাকে সফল করবে ইনশাআল্লাহ।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে ।
Collected...