As tv

As tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from As tv, Shopping & retail, সিদ্ধি আমতলা বাজার শৈলকূপা ঝিনাইদহ, Dhaka.

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন পর্যন্ত বন্ধ রাখা নির্দেশনা দেওয়া হয়েছে
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন পর্যন্ত বন্ধ রাখা নির্দেশনা দেওয়া হয়েছে

কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপননিউজ ডেক্সঃঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজ...
16/12/2025

কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

নিউজ ডেক্সঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য এবং ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মতিয়ার রহমান বলেন,
“মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। ১৯৭১ সালে যারা দেশকে ভালোবেসে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই হবে, যখন এ দেশে ন্যায়বিচার, ইনসাফ ও আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,
“জামায়াতে ইসলামী কখনো ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশ গঠনের রাজনীতিতে বিশ্বাস করে। বিজয়ের চেতনা বাস্তবায়ন করতে হলে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুল হাই। এছাড়াও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, মতিউর রহমান খান, মোয়াবিয়া হোসেন, মাস্টার মশিউর রহমান, পৌর গণমানুষের নেতা শরিফুল ইসলাম, মাওলানা শরিফুর রহমান খান টিটো, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

13/12/2025

গভীর রাতে দুঃসাহসিক চুরি!

শৈলকুপা পৌরসভা—কোর্টপাড়া, রাতের আঁধারে আব্দুল হালিমের বাড়ির তালা ভেঙে চোরেরা দুটি মোটরসাইকেল নিয়ে পালিয়েছে।
এলাকাবাসীর দাবি—রাতে টহল জোরদার করা জরুরি।

বিদ্যুৎ বিভ্রাটে অচল শৈলকুপা পৌরসভা, অন্ধকারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সবিদ্যুৎ বিভ্রাটের কারণে শৈলকুপা পৌরসভায় চরম ভোগা...
13/12/2025

বিদ্যুৎ বিভ্রাটে অচল শৈলকুপা পৌরসভা, অন্ধকারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বিদ্যুৎ বিভ্রাটের কারণে শৈলকুপা পৌরসভায় চরম ভোগান্তি দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। হাসপাতালে বিদ্যুৎ না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জেনারেটর থাকলেও তেল সংকটের কারণে সেটি চালু করা যাচ্ছে না। ফলে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়েই জরুরি বিভাগের চিকিৎসা সেবা দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা।

শৈলকুপা থানায় যোগ দিয়েই চমক—মাদক কারবারির ঘর থেকে গাঁজা উদ্ধারএ.এস নিউজ ডেস্কঃঝিনাইদহের শৈলকুপায় প্রায় দুই কেজি গাঁজাসহ ...
13/12/2025

শৈলকুপা থানায় যোগ দিয়েই চমক—মাদক কারবারির ঘর থেকে গাঁজা উদ্ধার

এ.এস নিউজ ডেস্কঃ
ঝিনাইদহের শৈলকুপায় প্রায় দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী রাজিব জোয়ার্দারকে গাঁজাসহ আটক করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানায় নতুন যোগদানকারী এএসআই মাসুদ রানা হাটফাজিলপুর ক্যাম্প আইসি এসআই শামীম মালথের সহযোগীতায় সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কুমিড়াদহ গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারী রাজিব জোয়ার্দারের বাড়ীতে অভিযান পরিচালনা করে তার বসত ঘরের শয়ন কক্ষে লুকিয়ে রাখা ১ কেজি ৮ শ' গ্রাম গাঁজা উদ্ধার করে।
আটক মাদক কারবারী রাজিব জোয়ার্দার কুমিড়াদহ গ্রামের আব্দুল মান্নান জোয়ার্দারের ছেলে।

শৈলকুপা থানায় যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে প্রশংসায় ভাসছেন এএসআই মাসুদ রানা।

উল্লেখ্য, শৈলকুপা থানায় নতুন যোগদানকারী এএসআই মাসুদ রানা ইতিপূর্বে হাটফাজিলপুর ক্যাম্পে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ূন কবির মোল্লা জানান, কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক মাদক কারবারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে। মাদক কারবারী যে দলেরই হোক বা যত বড়ই ক্ষমতাধর হোক কোন ছাড় হবেনা। অভিযান অব্যাহত থাকবে।

05/05/2025
04/05/2025

টিআর-কাবিখা-কাবিটার

টাকা ধুয়ে গেল জলে
টেবিলে রাখা স্বপ্ন ভরা,
এক টুকরো নোট—ভীষণ সোনা।
হঠাৎ এল বৃষ্টি ঝরঝরে,
টাকা ধুয়ে গেল জলে।

মায়ের আশা, বাবার আশা,
চোখের পাতায় জল হয়ে ভাসা।
খুদার কণ্ঠে ক্ষুধার দোলা,
টাকা ধুয়ে গেল জলে।

দুর্নীতির ঢেউ, লোভের কলা,
ভবিষ্যতের খামে শূন্য তালা।
প্রশ্ন শুধু বুকের তলে—
কেন টাকা ধুয়ে গেল জলে?

Address

সিদ্ধি আমতলা বাজার শৈলকূপা ঝিনাইদহ
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when As tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share