09/08/2020
যদি শুধু ফর্সা বা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করেন, তাহলে ঠকবেন!
ঐ সাময়িক শো-পিস আপনাকে বিনোদিত করবে, বন্ধু-বান্ধবের আড্ডায় কিছুটা আলাদা প্রশংসাও কানে আসবে।খালা-ফুফুদের আড্ডায় আপনি কতটা জিতছেন তা নিয়ে আলোচনা হবে।
কিন্তু লাইট অফ করলে যে অন্ধকার আপনাকে গ্রাস করবে সেখান, থেকে আপনার শান্তি মিলবে না।
বউ মানে শুধু শারীরিক আকর্ষণবোধ না এইটা ভাল করে শিখেন। ফর্সা বউ দিয়ে আপনার আত্মার শান্তি মিলবে না।
"সেক্স বিটুইন নলেজ" ইজ ভেরি ইম্পর্ট্যান্ট!
যদি আপনার জ্ঞানের সাথে আপনার পার্টনারের জ্ঞানের পরিধির মিল পরে, তখন আপনি যে আনন্দ পাবেন ওটা কোন ফর্সা শরীর আপনাকে দিতে পারবে না।
হতে পারে ঘরে ফিরে আপনার সত্যজিৎ রায়ের দুইটা মুভি দেখতে ইচ্ছা করে। কিন্তু আপনার বউ তখন নাক ডেকে ঘুমায়, সে সত্যজিৎ বুঝেই না।
রাজনীতি কোনদিকে যাচ্ছে তা সে বুঝে না। আপনার হয়ত ইচ্ছা করবে ট্রাম্পের কর্মকান্ড নিয়া আলোচনা করতে, বাট সেই ফর্সা বউ কিছুই জানবে না। পেয়াজের কেজি ২০০ জানে, কিন্তু কেন ২০০ হইল এইটুকো চিন্তার ব্যাপকতা যার নাই, তার সাথে পেয়াজ না খাওয়াই ভাল।
মানুষটার জ্ঞান, আগ্রহ, আইকিউ থাকাটা জরুরি।
একটা জোকস বললেন আপনি কিন্তু সেটা যদি ভাইঙা চুইরা বুঝায়া বলার পরে সে হাসে, এই মানুষটাকে নিশি রাতেই কাছে পাইতে ইচ্ছা করবে, আর কিছুনা। জ্ঞানের লেভেলের ম্যাচ হওয়াটা জরুরি।
ফর্সা সাদা চামরা ব্যাতীত যে মেয়ে আপনাকে কিছু দিতে পারবে না, তার প্রতি আপনার আকর্ষণ বেশীদিন টিকবে না। লাইফে ডিসিশান মেকিং এ পাশের মানুষটার উপস্থিতি জরুরি। যে মেয়ে সাদা চামরার গর্বে মাটিতে পা ফেলে না, আপনার জীবনের সিদ্ধান্ত গ্রহণে তাকে পাশে পাবেন না।
সৌন্দর্য্য খুবই সাময়িক একটা ব্যাপার ভাই। একটা বাচ্চা হয়ে যাওয়ার পরে আপনার বউ এর সুন্দর চেহারার চেয়ে ফর্সা মন বেশী দরকার। সৌন্দর্য্য নিয়ে পাশে থাকার চেয়ে এমন একজনকে দরকার যে তার জ্ঞান গরিমা নিয়ে আপনাকে সঙ্গ দিতে পারবে।
ফর্সা হওয়া অন্যায় না, শুধু ফর্সার লোভে বিয়ে করাটা অন্যায়। হয়ত সমাজের চোখে জেতার জন্য ফর্সাকেই জীবনের আকাঙ্খা বানায়া ফেলবেন, কিন্তু নিজের কাছেই হেরে যাবেন বারবার।
#কপি
#শোভন