Darul Islam Foundation

Darul Islam Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Darul Islam Foundation, Book shop, Dhaka.

সিহাহ সিত্তাহ মাত্র ১০২০০৳

১) বুখারী হাদিস পাব: ৮ খন্ডে
২) মুসলিম হাদিস একা:৬ খন্ডে
৩) তাহকীক আবু দাউদ ৫ খন্ডে- হাদিস পাব:
৪) তাহকীক তিরমিজি ৬ খন্ডে- আল মাদানী
৫) তাহহীক নাসাঈ ৩ খন্ডে হাদিস একা:
৬) তাহকীক ইবনে মাজাহ ৩ খন্ডে তাওহীদ পাব:

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ। অনেক চড়াই উতরাই পার হয় অবশেষে বই ক্রয়ের কাজ শুরু। সম্পূর্ণ প্রজেক্ট টি ক্লোজ করা ...
18/07/2026

আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ। অনেক চড়াই উতরাই পার হয় অবশেষে বই ক্রয়ের কাজ শুরু। সম্পূর্ণ প্রজেক্ট টি ক্লোজ করা হচ্ছে ইনশাআল্লাহ। যাদের হক সঠিকভাবে সঠিক সময়ে আদায় করতে পারিনাই তাদের কাছে আল্লাহর রাজী খুসির জন্য মাফ চাই। এত দিন ধৈর্য্য ধরে সম্মানের সাথে যারা দারুল ইসলাম ফাউন্ডেশন এর পাশে ছিলেন তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সাফল্য দান করুন। আমিন।

আমাদের লিস্ট অনুযায়ী এই সিরিয়াল গুলা বাকি। আনুমানিক ৭/৮ লাখ টাকার মত বই এখনো দেয়া বাকি। কেউ বই পান নাই আবার এখানে সিরিয়া...
29/07/2025

আমাদের লিস্ট অনুযায়ী এই সিরিয়াল গুলা বাকি। আনুমানিক ৭/৮ লাখ টাকার মত বই এখনো দেয়া বাকি। কেউ বই পান নাই আবার এখানে সিরিয়ালেও নাই এমন কেউ থাকলে তার যে প্লাটফর্ম থেকে অর্ডার করেছিলেন সেখানে নক দিয়ে রাখবেন অবশ্যই। মাশা আল্লাহ এখন বইয়ের যে দাম বড় বড় খন্ডের বই গুলা ৫০০~১০০০৳ বেশি হতেও পারে। আল্লাহর সাহায্য করুন আমিন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, দীর্ঘ টানা পোড়ন , অনিশ্চয়তার বেড়াজাল টপকে ইনশা দারুল ইসলাম ফাউন্ডেশন ঘো...
29/07/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, দীর্ঘ টানা পোড়ন , অনিশ্চয়তার বেড়াজাল টপকে ইনশা দারুল ইসলাম ফাউন্ডেশন ঘোষনা করছে যে অক্টোবর ২০২৫ এর ভিতর আপনাদের বই হাতে থাকবে ইনশা আল্লাহ, যা কিনা ২০২৪ সালের কুরবানির প্রজেক্ট ছিল। প্রথম থেকেই আমার একার আয়ের উপর দারুল ইসলাম ফাউন্ডেশনের অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠিত কেউ জানেন বা না জানেন। আমার দিকটাও যেমন সামলানো এবং সব পরিস্থিতি মোকাবেলা করে কঠিন হয়ে পড়েছিল প্রজেক্ট ক্লোজ করা, তেমন অনেক পাঠকও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন। কারো সিলেবাসের অন্তর্ভুক্ত বই ছিল তো কারো সম্মিলিত কয়েকজনের বই এক অর্ডারে ছিল কারো আবার পাবলিক লাইব্রেরী বা সম্মিলিত পাঠাগারের অর্ডার ছিল।

কেউ আমাদের কারনে হয়তোবা কোথাও অসম্মানিত হয়েছিলেন, কেউ নিরাশ হয়েছিলেন, কেউ বা সিলেবাসের বই না পাবার কারনে রেজাল্টে সুফল আনতে পারেন নাই, এসব সব ঘটনা অনাকাঙ্খিত ছিল, ভালো করতে যেয়ে অনেক বান্দার হক সাময়িক ভাবে নষ্টও হয়েছে। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এবং দ্রুত বই বিতরনের তাওফিক চেয়েছি। যাদের হক নষ্টের জন্য আল্লাহর কাছে পাকড়াও হতে হবে তাদের কাছেও আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং মাফ চেয়ে নিচ্ছি, আশা করি আখিরাতে এটার জন্য আপনারা আল্লাহর কাছে নালিশ দিবেন না সেই সাথে আপনাদের কাছে দুয়ার আর্জি রহিল মুসলিম ভাই হিসাবে। অবশেষে আল্লাহর ইচ্ছাই গত মাসে আর এই মাসে আড়াই লক্ষাধিক টাকার বই দেয়া হলো।

বাকি বই গুলো আগষ্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই তিন মাস এর ভিতর ইনশা আল্লাহ বই বিতরণ করে প্রজেক্ট ক্লোজড করা হবে। মেক্সিমাম হলে ইনশাআল্লাহ অক্টোবর ২০২৫ এর ভিতর বই হাতে থাকবে আপনাদের। যেহেতু অনেক দিন হয়েছে তাই কারো বই চেঞ্জ, মোবাইল নাম্বার এবং ঠিকানা চেঞ্জ হতে পারে, এর ভিত্তিতে আপনাদের বই দেয়ার আগে পরিবেশক ইনশাআল্লাহ কল দিয়ে কনফার্ম করবে। এত দিন যখন আল্লাহর জন্য ধৈর্য্য ধরেছেন ইনশাআল্লাহ আর মাত্র ৩ টা মাস আমাকে সময় দেন।

আর যারা আলোচনা সমালোচনা করেছেন, গালী দিয়েছেন, কটু কথা বলেছেন, হুমকি ধামকি দিয়েছেন তাদেরকেও আল্লাহর রাজী খুশির জন্য মাফ করে দিলাম। আমার বা দারুল ইসলাম টিমের কারও আচার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকলে তারজন্য আপনাদের কাছেও মাফ চাই। আল্লাহ আমাদের ভালো আমল করার তাওফীক দান করুন এবং আমাদের আমলে সলেহ কবুল করুন। সমালোচনা বা নেগেটিভ মন্তব্য সব সময় পজিটিভ ভাবে দেখি। কিন্তু যারা গালি বকা, হুমকি ধামকি, চোর বাটপার, ডাকাত উপাধী দিয়ে আপনাদের পাওনা উসুল করেছেন তারা বইও তো পাচ্ছেন। তাদের ঐগুলা কি আসলেই সমালোচনা ছিল?
অনেকের মন্তব্য ছিল পোষ্ট দিয়ে জানানো হয়না কেন বা ইনবক্সে , হোয়াটস এপ্সে রিপ্লাই দেন না কেন?

আমরা ছোট ছোট কারনে যতবার পোষ্ট করে জানিয়েছি তাতে মানুষ আরো সমালোচনামূখর হয়ে উঠে দেখা এবং প্রমানীত। যেনো তূষের আগুন লেগে ছিল আমরা তাতে দাহ্য পদার্থ কিছু ঢেলে দিলাম এমন। ম্যাসেঞ্জার বা হোয়াটস এপ্সে রিপ্লাই দিয়ে কিছু বলার মত কোনো আপডেট ছিলনা কারন আমার পরিস্থিতি তখন হাসপাতেলের বেডে শুয়ে থাকা প্যারালাইজড অসুস্থ ব্যক্তির মত ছিল। যেহেতু এখানে মুখের কথা নয়, কাজ করে দেখানোর বিষয় ছিল। আলা কুল্লী হাল সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। এমন কোনো কাজ নাই যাতে পরীক্ষা নাই, আল্লাহ হয়তো আমার মত নগন্য পাপি বান্দাকে পরীক্ষা করছিলেন এবং সেই আল্লাহই আজ তাওফীক দিচ্ছেন। বিইজনিল্লাহ

10/08/2024

আলহামদুলিল্লাহ!!! দেশ স্বাধীনতায় স্বশরিরে এবং চাক্ষুষ স্বাক্ষী হয়ে অবশেষে কর্মস্থল সৌদিতে চলে আসলাম,

01/08/2024

জাতীয় ইস্যুতে কথা বলতে না পারা আলেম ব্যক্তি আসলেই ব্যক্তিক্ত্ববোধহীন কিনা? এবং সংগঠনগুলো আসলেই অস্বস্তিহীন কিনা? না বুঝা আমি মানহাজহীন কিনা? তাও বুঝবার পারতেছি না।

16/06/2024
প্রস্তুত আছেন তো?
14/06/2024

প্রস্তুত আছেন তো?

13/06/2024

আরাফার সিয়াম সৌদি আরব কে অনুসরণ করে, কেননা সৌদিকে হাজ্বের আমল দিয়ে সম্মানিত করা হয়েছে এবং হাজ্বীগন এখানেই একত্রিত হন, এবং আরাফার জন্য এই দেশকে খাস করা হয়েছে।
শায়খ শালেহ আল ফাউজান হাফি:

আরবি সাহিত্য ইসলামপন্থি সাহিত্যিকদের দখলে, উর্দু সাহিত্যেও ইসলামপন্থি লেখকগণ লিড দেন। কিন্তু বাংলা সাহিত্যে আমাদের অবস্থ...
25/05/2024

আরবি সাহিত্য ইসলামপন্থি সাহিত্যিকদের দখলে, উর্দু সাহিত্যেও ইসলামপন্থি লেখকগণ লিড দেন। কিন্তু বাংলা সাহিত্যে আমাদের অবস্থা শক্তিশালী নয়। অথচ সাহিত্য উন্নত জাতি গঠনের একটি শক্তিশালী হাতিয়ার। বাংলা ভাষায় সুস্থ ও মার্জিত সাহিত্যের অভাব আছে বলেই রক্ষণশীল মুসলিমদের অনেকেই এসব সাহিত্যপাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এজন্য এই লাইনে প্রচুর কাজ হওয়া দরকার ইসলামপন্থিদের মাধ্যমে। ফিকশনাল ও নন-ফিকশনাল উভয় জনরায় আমাদের নিজেদের বিপুল কাজ থাকা উচিত, যেন সেক্যুদের চর্চিত অসুস্থ সাহিত্য থেকে এ দেশের জনগণ বিলকুল মুখ ফিরিয়ে নেয়। দরকার হলে মার্জিত ও অশ্লীলতাবর্জিত মডার্ন থ্রিলারও লিখতে হবে।

আমরা ইমাম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহর কত কিতাবপত্রেই না পড়েছি, তিনি সম্ভব হলে হারামের বিকল্প হিসেবে হালাল, অশ্লীলের বিকল্প হিসেবে শ্লীল জনসাধারণের কাছে পেশ করতে উৎসাহিত করেছেন। যে বিষয়ের বিকল্প আনা সম্ভব নয়, সেটার কথা আলাদা। কিন্তু যেসবের বিকল্প আনা সম্ভব, সেগুলোতে আনার চেষ্টা করতে হবে। শরৎ-ঠাকুর-বঙ্কিমের বদলে নজিবর রহমানের ‘আনোয়ারা’, সিরাজির ‘রায়নন্দিনী’ প্রভৃতির মতো অসাধারণ বিকল্প যদি যথেষ্টসংখ্যক আনা যেত, তাহলে কতইনা ভালো হতো!

যেই গুটিকয়েক মানুষ বাংলা ভাষায় সুস্থ সাহিত্যরচনার তৌফিক পেয়েছেন এবং হয়তো আমাদের মতো এরকম চিন্তাভাবনাও করেছেন, তাঁদের অন্যতম হলেন আব্দুল হামীদ ফাইযী মাদানী হাফিজাহুল্লাহ। তাঁর রচিত নন-ফিকশন সম্পর্কে আমরা তো জানিই। কিন্তু তিনি ফিকশনাল জনরাতেও যে অসাধারণ কিছু সাহিত্য লিখেছেন কয়েক যুগ আগে, সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। বাংলাভাষী তালিবুল ইলম ও দায়িবর্গ যেহেতু প্রধানত বাংলা ভাষায় দাওয়াতি কাজ করবেন, সেহেতু তাঁদের উচিত প্রচুর পরিমাণে বাংলা ভাষায় রচিত সুস্থ সাহিত্য অধ্যয়ন করা। আব্দুল হামীদ ফাইযী মাদানীর কিতাবপত্র সুস্থ সাহিত্যের একটি বড়ো উৎস। যারা ফিকশন পছন্দ করেন, তাঁরা উস্তাদজির লেখা ছয়টি উপন্যাসই সংগ্রহ করে পড়তে পারেন।

বই: বিষে ভরা ফুল।
লেখক: শাইখ আব্দুল হামিদ ফাইযী মাদানী।
মুদ্রিত মূল্য : ১০০ টাকা।
ভুর্তুকি মুল্য: ৫০ টাকা।

বই: সাদা দুটি ফুল বেলী ও বকুল।
লেখক:শায়খ Abdul Hamid Al-Faizi Al-Madani
মুদ্রিত মূল্য : ১০০ টাকা।
ভুর্তুকি মূল্য ৫০ টাকা।

ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরি-ঢাকা

ডক্টর Joynul Abadin  বিন নুমান রচিত ও অনূদিত ১০টি বইয়ের ভুর্তুকি মূল্য: ২৫০৳ ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরি-ঢাকা ১. রমা...
25/05/2024

ডক্টর Joynul Abadin বিন নুমান রচিত ও অনূদিত ১০টি বইয়ের ভুর্তুকি মূল্য: ২৫০৳
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরি-ঢাকা

১. রমাযান মাস এসে গেছে
মূল: শায়খ ড. আব্দুর রাজ্জাক আল বদর
অনুবাদক: ড. যায়নুল আবেদীন বিন নুমান

২. এসো প্রশ্নোত্তরে দ্বীন শিখি
মূল: শায়খ সালিম বিন সাদ আত-ত্ববীল
সম্পাদনা: শায়খ আব্দুল হামীদ ফাইযী মাদানী
অনুবাদক: ড. যায়নুল আবেদীন বিন নুমান

৩.সহীহ সালাত দোআ-যিকর ও ঝাড়ফুঁকের চিকিৎসা
লেখক: ড. যায়নুল আবেদীন বিন নুমান

৪. নারীদের প্রতি বিশেষ উপদেশ
লেখক: ড. যায়নুল আবেদীন বিন নুমান

৫. যুবকদের জন্য সালাফদের নসীহা
মূল: শায়খ ড. আব্দুর রাজ্জাক আল বদর
অনুবাদক: ড. যায়নুল আবেদীন বিন নুমান

৬. আশুরার ফযীলত ও মুহাররম মাসের করণীয় বর্জণীয়
মূল: শায়খ বিন বায ও শায়খ সালেহ উসাইমীন
অনুবাদক: ড. যায়নুল আবেদীন বিন নুমান

৭. আত্মশুদ্ধির দশ উপায়
মূল: শায়খ ড. আব্দুর রাজ্জাক আল বদর
লেখক: ড. যায়নুল আবেদীন বিন নুমান

৮. সৎ সন্তান গড়তে হলে...
মূল: শায়খ ড. আব্দুর রাজ্জাক আল বদর
অনুবাদক: ড. যায়নুল আবেদীন বিন নুমান

৯. সৎ সন্তান প্রতিপালনের ৪৮ প্রতিফল
মূল: মুহাম্মাদ সালেহ আল মুয়াজ্জিদ
অনুবাদক: ড. যায়নুল আবেদীন বিন নুমান

১০. ঈমান নবায়ন
মূল: শায়খ ড. যায়নুল আবেদীন বিন নুমান
লেখক: ড. যায়নুল আবেদীন বিন নুমান

Address

Dhaka
DHAKA-1100

Alerts

Be the first to know and let us send you an email when Darul Islam Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darul Islam Foundation:

Shortcuts

Share

Category