01/11/2025
টাঙ্গাইল শহর ও শহরের আশেপাশে বাস করা ছেলেদের ও মেয়েদের সুরক্ষার কথা ভেবে ৮ টা রেঞ্জকে রেড জোন হিসেবে ঘোষণা করছি...কাইন্ডলি সন্ধ্যার পর একাকি বা সিঙ্গেল রিকশা বা অটোতে ওইসব জোন এড়িয়ে চলবেন...
১. রেডজোন টেক্সটাইল এরিয়া (বাজিতপুর রোড)
২. রেডজোন ডিসি লেক টু সার্কিট হাউজ রোড
৩. রেডজোন ঘারিন্দা আন্ডার বাইপাস।
৪. রেডজোন বিন্দুবাসিনী বয়েজের পশ্চিমদিকের পার্কের বাজারের রোড (রাত ৮ টার পর)
৫. রেডজোন ঘাটপাড় রোড বা উদ্যানের পেছন দিক দিয়ে ঘাটপাড় যাওয়ার রোড।
৬. রাবনা বা আশেকপুর বাইপাসের রেডজোন এরিয়া (রাত ১০ টার পর)
৭. পল্লী বা পাড়ার সামনে দিয়ে রেডজোন রোড (রাত ৮ টার পর)
৮. রাত ৯ টার পর কোর্ট কাছারির সামনের রেডজোন রোড।
আপাতত ৮ টা জোনকে রেডজোন হিসেবে ধরেছি। এই ৮ টাকে জোনকে বিবেচনা করার একমাত্র কারণ হলো এই ৮ টা জোনকে ঘিরে গত ১ বছর ধরে ইনবক্সে ভিন্ন ভিন্ন জনের কাছ থেকে তাদের সাথে ঘটে যাওয়া ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার কথা শুনেছি।
বলে রাখি, অটোতে উঠার আগে যাত্রীদের দিকে অবশ্যই তাকাবেন তারা স্বাভাবিক আছে কিনা বা তাদের আচারণ কেমন৷ সন্ধ্যা বা রাত্রী হলে যাত্রী ছাড়া সিঙ্গেল কোনো অটোতে উঠবেন না।
রিকশায় উঠে আপনারা মোবাইল চালাবেন না। মোবাইল চালানোর তালে থাকলে আপনি সন্ধ্যার পর বুঝতেই পারবেন না রিকশাওয়ালা আপনার অজান্তেই কোন রোড দিয়ে নিয়ে যাচ্ছে।
যখন আপনার হুশ ফিরবে তখন হয়তো অনেক লেট করে ফেলছেন। বাসায় ফিরেও মোবাইল চালানো যায় আপাতত রিকশা বা অটোতে নয়।
রিকশায় উঠেই রিকশাওয়ালার দিকে নজর রাখবেন। সে আপনার কথা মতো সহজতর রাস্তা দিয়ে বাসায় যাচ্ছে কিনা। রিকশাওয়ালা অস্বাভাবিক কথা বললে আগেই নেমে পড়ুন, পরিবার বা বন্ধুকে ফোন দিয়ে তাদের সহযোগীতায় বাসায় ফিরুন।
প্রয়োজনে তাদের ছবি তুলে আমাদের ইনবক্সে পাঠাতে পারেন যাতে আমরা বাকিদের সচেতন করতে পারি।
সবসময় ভীরসম্পন্ন রাস্তা ব্যহার করবেন।
Copy Post