12/11/2020
একঘেয়েমি কাটিয়ে উপভোগ করুন মজাদার রুই মাছের কালিয়া।
উপকরণ: রুই মাছ, টক দই, পেঁয়াজ কুচি, আদা কুচি, পেঁয়াজ ও রসুন বাটা, চিনি, কাঁচামরিচ, কিশমিশ, ঘি, তেল, আলীম জিরা গুঁড়া, আলীম হলুদ গুঁড়া ও আলীম মরিচ গুঁড়া।
প্রণালি: প্রথমে মাছের টুকরোগুলো তেলে ভেজে নিতে হবে। এরপর টক দই একটি পাত্রে নিয়ে ভাজা রুই মাছ দইয়ে ভিজিয়ে রাখতে হবে ৫ মিনিট। অন্য একটি কড়াইতে এক চা চামচ ঘি ও পরিমাণমতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, লবণ, চিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলা কসাতে হবে। এরপর মাছ দইসহ কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করতে হবে মাখামাখা হওয়া পর্যন্ত। নামানোর আগে কিশমিশ, কাঁচামরিচ ফালি দিতে হবে ও জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু রুই মাছের কালিয়া।