05/07/2026
যারা কোর্স করতে আগ্রহী তারা এই সুযোগ মিস দিয়েন না...
৫০ % ডিস্কাউন্ট ফি তে কুশিকাটা বেসিক টু এডভান্স কোর্স এনাউন্সমেন্ট
এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যারা একেবারেই কিছু জানেন না, তারা যেমন সহজে শিখতে পারেন, তেমনি যারা মোটামুটি কাজ জানেন, তারাও নতুন অনেক কিছু শিখতে পারবেন। লিখা মনোযোগ সহকারে পড়ে সম্পূর্ন নিশ্চিত হয়ে তবেই নক দিবেন। অকারনে মেসেজ দিয়ে বিরক্ত করবেন না।এটা মেয়েদের কোর্স আমরা ছেলেদের শেখাইনা।
ইনশাআল্লাহ, এটাই এ বছরের শেষ কোর্স, এরপর কবে আবার কোর্স চালু করব, তার কোনো নিশ্চয়তা দিতে পারছি না। কিছুদিন বিরতি নেওয়ার ইচ্ছা আছে। তাই যারা অনেকদিন ধরে অপেক্ষা করছেন, তারা জয়েন হতে পারেন।
ক্লাস সিস্টেম
এবার লাইভ + রেকর্ড দুইভাবেই ক্লাস হবে।
যারা লাইভে উপস্থিত থাকতে পারবেন না, তারা পরে রেকর্ড দেখে শিখতে পারবেন।
সব রেকর্ড ক্লাস আজীবন সংরক্ষিত থাকবে।পুরো কোর্সজুড়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সরাসরি সাপোর্ট থাকবে। লাইভ ক্লাস গুলা ফেসবুকে হবে।
আমার অভিজ্ঞতায় দেখেছি, বড় বড় প্রজেক্ট লাইভে শেষ করা কঠিন হয়ে যায়। একটি সুয়েটার শেখাতেই অনেক সময় ৫–৬টি লাইভ ক্লাস লেগে যায়, ফলে কোর্স অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ হয় তাই বড় প্রজেক্ট গুলা রেকর্ড ক্লাস হবে।
তবে শেষের দিকের বড় প্রজেক্টগুলোর রেকর্ড ক্লাসে দেওয়া হবে। ততদিনে সবার হাতও অনেকটা পাকা হয়ে যাবে, ফলে বুঝতে ও করতে কঠিন হবেনা ।
অনুগ্রহ করে কেউ ডিসকাউন্ট বা ফ্রি করার অনুরোধ করবেন না।
অনেকেই কম খরচে বা বিনামূল্যে শেখাচ্ছেন। আপনার সুবিধা হলে অবশ্যই সেখান থেকে শিখতে পারেন। কোর্স ফি ৫০% ডিসকাউন্টে ১০৫০ টাকা ,
আমি শুধু নির্ধারিত ক্লাস শেষ করি না পাশাপাশি অতিরিক্ত ক্লাস, অতিরিক্ত ভিডিও ক্লিপ, প্রয়োজনীয় টিপস ও গাইডলাইন নিয়মিত দিয়ে থাকি। সেই তুলনায় এই ফি যথেষ্ট যুক্তিসঙ্গত।এটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স সব ক্লাস ঠিকঠাক করলে ইনশাআল্লাহ আপনি দুনিয়ার সব করতে পারবেন। দয়া করে আস্ক করবেন না অমুক পেজের এটা ওটা বানাইতে পারবেন কিনা। সবই পারবেন তবে আমি সব ক্লাস দিতে পারবনা এতে ক্লাস বাড়বে ফিও বাড়বে।
কোর্সে যা যা শেখানো হবে
☘️বেসিক প্রায় সব স্টিচ
আমার জানা প্রায় সব ধরনের স্টিচ।ডায়াগ্রাম ও লিখিত প্যাটার্ন বুঝিয়ে দেওয়া হবে।
বিগিনারদের কথা মাথায় রেখে ছোট ছোট প্রজেক্ট দিয়ে শুরু করা হবে।
☘️একটি ফুল বা পাতাকে কীভাবে বিভিন্ন প্রোডাক্টে ব্যবহার করবেন, তা লাইভ ক্লাসেই দেখানো হবে। যেমন— হেয়ারব্যান্ড,কিচেইন,ব্যাগ চার্ম,কার্টেন হোল্ডার।
☘️কোস্টার থেকে প্লেসম্যাট
একটি কোস্টার তৈরি করে দেখানো হবে। এরপর সেটিকে কীভাবে প্লেসম্যাটে রূপান্তর করবেন এবং বড় সাইজের ফ্লাওয়ার বুকে তৈরি করবেন, তা ডায়াগ্রাম ও লিখিত প্যাটার্নসহ শেখানো হবে।
☘️গ্র্যানি স্কয়ার,একটি গ্র্যানি স্কয়ার থেকেই কীভাবে—পার্স,ব্যাগ,সুয়েটার,হাফ বডি করবেন তৈরি করা যায় তা বুঝানো হবে।
🌷 জারুল ফুল শেখাব লাইভে এবং ভিন্ন ধরনের ফ্লাওয়ার বুঝাবো থাকবে প্যাটার্ন গিফট।
☘️জামার গলা ও কলার
গোল গলা,চারকোনা গলা,গ্রানী স্কয়ার দিয়ে গোল এবং চারকোন গলা শেখানো হবে।
এছাড়াও কোনো টিউটোরিয়াল ছাড়াই যেকোনো স্টিচ ব্যবহার করে কীভাবে নিজের মতো করে গলা বা হাফ বডি তৈরি করবেন, সেটিও শেখানো হবে।
☘️ সুয়েটার
একটি সম্পূর্ণ ডিজাইনের সুয়েটার শেখানো হবে।
পাশাপাশি বিভিন্ন স্টিচ ব্যবহার করে সুয়েটারের ধারণা : উপর থেকে নিচ,নিচ থেকে উপর, সাইড টু সাইড সুয়েটার মেকিং পদ্ধতি
মাপ নেওয়ার নিয়ম,ডিজাইন পরিবর্তনের কৌশল,সুতার হিসাব সব বিস্তারিত আলোচনা করা হবে।
☘️মাফলার
ছোট থেকে বড়—সব বয়সের মানুষের জন্য মাপ
প্রয়োজনীয় সুতার পরিমাণ
একটি 3D স্টিচের মাফলারের শুরু দেখানো হবে। একই ক্লাসে ছোট বড় ব্লাংকেট/কম্বল তৈরির প্রসেস জানাব।
☘️ ফ্রক
একটি ইউনিক ডিজাইনের ফ্রক শেখানো হবে।
পাশাপাশি শেখানো হবে—
স্টিচ পরিবর্তন করে নতুন ডিজাইন তৈরি,
বেশি কুচি বা বেশি ঘেরের ফ্রক বানানোর নিয়ম।
☘️ ৩ ধরনের জুতা শেখানো হবে, কুশির সো,স্লিপার এবং প্লাস্টিক সোল দিয়ে জুতা।
☘️ বান্ডানা থেকে শাল
একই ধারণা ব্যবহার করে কীভাবে বান্ডানা থেকে শাল তৈরি করবেন, তা বুঝানো হবে।
অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয়
* ব্লকিং,
* ডায়াগ্রাম প্যাটার্ন,
* যেকোনো ছবি দেখে টিউটোরিয়াল বা ডায়াগ্রাম বের করার পদ্ধতি,
* প্রতিটি প্রোডাক্টের প্রাইসিং,
* সুতার পরিমাণ নির্ধারণ,
* কালার কম্বিনেশন,
* ফটোগ্রাফি টিপস,
* কাজের ফিনিশিং সুন্দর করার কৌশল,
* শেপ সুন্দরভাবে ফুটিয়ে তোলার নিয়ম।
এছাড়াও আমার অভিজ্ঞতার ভেতরে থাকা যত প্রয়োজনীয় জ্ঞান আছে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।
সবশেষে আমার সংগ্রহে থাকা কিছু ইউনিক ডায়াগ্রাম প্যাটার্ন গিফট দেওয়া হবে।
👛 বিশেষ গিফট থাকবে একটা ট্রেন্ডি কিস ক্ল্যাস্প ব্যাগ ইনার এটাচিং এবং সেলাই সহ ইনশাআল্লাহ।
প্রয়োজনীয় উপকরণ
এই কোর্সে বিভিন্ন ধরনের সুতা ব্যবহার করা হবে, তাই স্বাভাবিকভাবেই অনেক ধরনের সুতা প্রয়োজন হবে।তবে শুরুতেই সব কিনতে হবে না।
প্রাথমিকভাবে নিডল ইয়ার্নের জন্য আনুমানিক ১০০০ টাকার বাজেট রাখলেই যথেষ্ট।আর যাদের বাজেটের সমস্যা আছে, তারা চাইলে একটি ইয়ার্ন ও একটি হুক নিয়েই শুরু করতে পারবেন।তবে আমি প্রচুর টাস্ক দিব তাই বাজেট ইস্যু না থাকলে সুতা বেশি পরিমাণে নিয়ে নেয়াই ভাল।
ইনশাআল্লাহ, ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী সবকিছু জানিয়ে দেওয়া হবে।
কোর্স ডিউরেশান আড়াই মাস হলেও,আপনাকে ৬ মাস আমার সাথে কানেক্ট থাকার চিন্তাভাবনা রাখা লাগবে।
কোর্স ইন্সট্রাক্টর : হুমায়রা বিনতে হারুন
আরো কিছু জানতে ইনবক্স করবেন।
ফি পাঠানোর জন্য বিকাশ পার্সোনাল : 01632840824
ক্যাশ আউট চার্জ এড করে সেন্ড মানি করবেন। পেজের ইনবক্সে ভয়েস মেসেজ দিয়ে নিশ্চিত করবেন আপ্নি একজন নারী। অন্যতায় টাকা পাঠালেও, ক্লাস গ্রুপে এড করা হবেনা।।