31/03/2020
ঘরে বসেই করোনাভাইরাসের ঝুুঁকি পরীক্ষার জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সোমবার দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এ তথ্য জানান।
পরীক্ষামূলক ভাবে চালু হওয়া এই সফটওয়্যারের সাহায্যে আপনি কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস দ্বারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন কিনা, তা নিজেই মূল্যায়ন করতে পারবেন। জানতে পারবেন আপনার ঝুঁকির মাত্রা ও করণীয় সম্পর্কেও।
ব্যবহারকারীদের স্বপ্রণোদিত তথ্য প্রদান, ভবিষ্যৎ করোনাভাইরাস সংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ, বিগ ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রযুক্তিতে ব্যবহার করা হবে।
এই সফটওয়ার থেকে প্রাপ্ত ফলাফলকে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরামর্শ হিসেবে বিবেচনা করা যাবে না।
ওয়েবসাইটটির ঠিকানা -