07/03/2026
এটা আমার নতুন ফেভারিট পারফিউম ওয়েল। মনে হচ্ছে আগে কেন এটা আমাদের স্টকে আনি নি!
সত্যি বলতে প্রথমবার যখন বোতলটা খুলে ট্রাই করলাম আমি জাস্ট অবাক হয়ে তাকিয়ে ছিলাম। ঘ্রাণটা এতটাই ন্যাচারাল আর রিফ্রেশিং যে মুহূর্তেই মন ভালো করে দেয়। এতে ডালিম আর পদ্মফুলের একটা খুব সুন্দর মিক্স আছে, যেটা খুব বেশি স্ট্রং না হলেও খুব সুন্দর প্রজেকশন দেয়।
সবচেয়ে ভালো দিক হলো এটি পুরোপুরি অ্যালকোহল ফ্রি। তাই একবার ব্যবহার করলে এর লংজিভিটি নিয়ে আর টেনশন করতে হয় না। ১৫ মিলির এই ছোট্ট বোতলটা এখন আমার ব্যাগের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আপনি যদি ফ্রেশ আর এলিগ্যান্ট কোনো সুগন্ধি ভালোবাসেন। তবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনারও এটা অনেক পছন্দ হবে।